শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী *🌻মহাপ্রভুর সন্ন‍্যাসের সঙ্কল্প ও ভক্তবৃন্দের আর্তনাদ🌻* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/jaydeb_10.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৭৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
*🌻মহাপ্রভুর সন্ন‍্যাসের সঙ্কল্প ও ভক্তবৃন্দের আর্তনাদ🌻*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৩)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻মহাপ্রভুর সন্ন‍্যাসের সঙ্কল্প ও ভক্তবৃন্দের আর্তনাদ🌻*
===============================
*(নিত‍্যানন্দের প্রতি মহাপ্রভুর উক্তি*)
*"তোমারে কহিলুঁ এই আপন হৃদয়*।
*গারিহস্ত বাণ আমি ছাড়িব নিশ্চয়"।।*
                    *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻মহাপ্রভু দৃঢ় সঙ্কল্প করলেন, তিনি আর সংসারে থাকবেন না, সন্ন‍্যাসাশ্রম তাঁকে গ্রহণ করতেই হবে।কেশব ভারতীর সঙ্গে গুপ্ত পরামর্শের ফল এই হ'ল।*
*ঘরে যাঞা মনে মনে অনুমান করি।*
*দঢ়াইলা সন্ন‍্যাস করিব গৌরহরি।।*
                                      *(চৈঃভাঃ)*
*🌻শ্রীনিতাইচাঁদের কাছে মহাপ্রভু নিজের মনের ভাব ব‍্যক্ত করলেন। নিত‍্যানন্দকে মহাপ্রভু গোপধে ডেকে এই নিদারুণ কথা বললেন=*
*ইথে তুমি কিছু দুঃখ না ভাবিও মনে।*
*বিধি দেহ তুমি মোরে সন্ন‍্যাস কারণে।।*
*যেরূপ করাহ তুমি সেই হই আমি।*
*এতেক বিধান দেহ অবতার জানি।।*
*জগত উদ্ধার যদি চাহ করিবারে।*
*ইহাতে নিষেধ নাহি করিবে আমারে।।*
*ইথে মনে দুঃখ না ভাবিহ কোনক্ষণ।*
*তুমিত জানহ অবতারের কারণ।।*
                                    *(শ্রীচৈঃভাঃ)*
*শ্রীনিত‍্যানন্দ মহাপ্রভুর মুখে এই নিদারুণ কথা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ ভাবে রইলেন, তাঁর মুখে বাক্য সরছে না।*
*গৃহ ছাড়িবেন প্রভু জানি নিত‍্যানন্দ।*
*বাক‍্য নাহি স্ফুরে দেহ হইল নিস্পন্দ।।* *(ঐ)*
*🌻কিছুক্ষণ পরে মহাপ্রভুর বদনচন্দ্রের প্রতি চেয়ে অতি কাতরস্বরে নিত‍্যানন্দ কহিতে লাগলেন, "তুমি ইচ্ছাময়!তোমার যেমন ইচ্ছে তাহাই হবে।তোমাকে বিধি কেউ দিতে পারবে না, নিষেধও কেউ করতে পারে না।তুমি বিধি-নিষেধের অতীত, তুমি সর্বলোকপাল,তুমি সর্বলোকনাথ, যা ভাল,তা তোমার অবিদিত নাই।যেরকম ভাবে জগৎ উদ্ধার হবে,তা তুমি উত্তম জানো।তোমার চরিত্র স্বতন্ত্র, তুমি যা করবে তাই-ই নিশ্চিত হবে। তবে আমার অনুরোধ, তোমার মনের ভাব সকল ভক্তদের কাছে প্রকাশ করে বলো।তার পর তোমার যা ইচ্ছে করিও। মহাপ্রভু নিত‍্যানন্দের কথায় বড় প্রীত হলেন এবং পুনঃপুনঃ আলিঙ্গন করলেন।*
*নিত‍্যানন্দবাক‍্যে প্রভু সন্তোষ হইলা।*
*পুনঃ পুনঃ আলিঙ্গন করিতে লাগিলা।।* *(ঐ)*
*উভয়েই প্রেমে গদ গদ,উভয়েরই নয়নে প্রেমাশ্রু।নিত‍্যানন্দের পরামর্শ মতে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণের নিকট এই সংবাদ দিতে চললেন।*
*এই মত নিত‍্যানন্দ সঙ্গে যুক্তি করি*।
*চলিলেন বৈষ্ণবসমাজে গৌরহরি।।* *(ঐ)*
*🌻নিতাইচাঁদ শচীমায়ের কথা মনে করে বড় ব‍্যাকুল হলেন।মহাপ্রভুর বিহনে শচীমা কি করে জীবনধারণ করবেন?এইসব কথ ভাবতে ভাবতে নিত‍্যানন্দ মূর্ছিতপ্রায় হয়ে পড়লেন।শচীমায়ের চরম দুঃখ হবে মনে করে নিভৃতে বসে নিতাইচাঁদ কাঁদতে লাগলেন।*
*ভাবিয়া আইর দুঃখ নিত‍্যানন্দ রায়।*
*নিভৃতে বসিয়া প্রভু কাঁদয়ে সদায়।।* *(ঐ)*
*🌻প্রথমে মহাপ্রভু মুকুন্দের গৃহে গমন করলেন।তাঁকে বললেন,"মুকুন্দ, কিছু কৃষ্ণমঙ্গল গাও"।মুকুন্দ কৃষ্ণমঙ্গল গীত গাইতে লাগলেন,মহাপ্রভু শুনে প্রেমে বিহ্বল হয়ে নৃত্য করতে লাগলেন।কিছুক্ষণ পরে মহাপ্রভু ভাব সংবরণ করে মুকুন্দকে কহিলেন=*
*প্রভু বোলে মুকুন্দ শুনহ কিছু কথা।*
*বাহির হইব আমি না রহিব হেথা*।।
*গারিহস্ত আমি ছাড়িব'ঙ সুনিশ্চিত।*
*শিখাসূত্র ছাড়িয়া চলিব যে তে ভিত।।* *(ঐ)*
*🌻মহাপ্রভুর মুখে এই হৃদয় বিদারক নিদারুণ সংবাদ শুনে মুকুন্দ একেবারে হতজ্ঞান হয়ে পড়লেন।কি উত্তর দিবেন, বুঝতে পারছেন না।তিনি মহাপ্রভুর একজন মর্মী অন্তরঙ্গ ভক্ত।মুকুন্দ জানেন,মহাপ্রভু যা বলবেন,তা নিশ্চিতই করবেন।তাই প্রথমে অনেক কাকুতি মিনতি করে মহাপ্রভুকে বললেন=*
*কাকু করি বোলয়ে মুকুন্দ মহাশয়*।
*যদি বা প্রভু এমত সে করিবা নিশ্চয়।।*
*দিন কথো এইরূপে করহ কীর্তন।*
*তবে প্রভু করিহ হে যে তোমার মনে।।* *(ঐ)*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
             *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds