শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী *🌻নবদ্বীপে মহাপ্রভু ও কেশবভারতী🌻* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/jaydeb-dawn.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৭১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
           *🌻নবদ্বীপে মহাপ্রভু ও কেশবভারতী🌻*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻নবদ্বীপে মহাপ্রভু ও কেশবভারতী🌻*
##      ##      ##      ##       ##       ##
*তুমি যে জগত গুরু জানিল নিশ্চয়।*
*তোমার গুরুর যোগ‍্য কেহ কভু নয়।।*
                   *(শ্রীচৈতন‍্য ভাগবত)*
*🌻নবদ্বীপে কেশব ভারতী এসেছেন,মহাপ্রভুর সঙ্গে তাঁর বিশেষ পরিচয় হ'ল।মহাপ্রভুকে দেখে কেশব ভারতী মহা সন্তুষ্ট হলেন।মহাপ্রভু কেশব ভারতীর চরণ বন্দনা করলেন। কেশব ভারতীর সন্ন‍্যাস বেশ দেখে মহাপ্রভুর বড়ই আনন্দ হল।দুইটি নয়ন দিয়ে প্রেমাশ্রু বহির্গত হতে লাগল।কেশব ভারতী মহাপ্রভুর প্রতি অঙ্গ নিরীক্ষণ করে স্বকার্য‍্য সাধনের সফলতা বুঝতে পারলেন*
*🍀আচম্বিতে আসিয়া দেখিলা বিশ্বম্ভর।*
*🍀বিশ্বম্ভর দেখি তুষ্ট হৈলা ন‍্যাসীবর।।*
*🍀উঠিয়া ঠাকুর কৈল চরণ বন্দন*
*🍀সন্ন‍্যাসী দেখিয়া প্রেমে ঝরে দুনয়ন।।*
*🍀প্রভু অঙ্গ নিরখিয়া সেই ন‍্যাসী-রাজ।*
*🍀মহাবুদ্ধি ন‍্যাসীবর বুঝিলেন কাজ।।*
                     *(শ্রীচৈতন‍্য মঙ্গল)*
*🌻কেশব ভারতী মহাপ্রভুর রূপরাশি দর্শন করে একেবারে মোহিত হয়ে গেলেন। মহাপ্রভুর সর্ব অঙ্গে জ‍্যোতি প্রকাশ পাচ্ছে।কৃষ্ণপ্রেমে তিনি উন্মত্ত।কেশব ভারতী  দেখছেন এইটি কোন সাধারণ মানুষ নহেন।প্রকাশ‍্যে তিনি মহাপ্রভুকে সম্বোধন করে বললেন,"বাপু!তোমাকে দর্শন করে আমি বড় আনন্দ পেলাম।আমার মনে হচ্ছে তুমি সাক্ষাৎ শুকদেব বা প্রহ্লাদ।*
*🙏কেশব ভারতী গোসাঞি কহিছে বচন।*
*🙏তুমি শুক প্রহ্লাদ কি হেন লয় মন।।*
*🌻কেশব ভারতীর মুখে এই কথা শুনে মহাপ্রভু বালকের মতো কাঁদতে লাগলেন।নয়নের জলে বক্ষ ভেসে গেল।কেশব ভারতী দেখে বিস্মিত হয়ে পুনরায় বললেন=*
*🙏তুমি দেব ভগবান জানিল নিশ্চয়।*
*🙏সর্বলোক প্রাণ ইথে নাহিক সংশয়।।* *(ঐ)*
*🌻মহাপ্রভু,কেশব ভারতীর কথা শুনছেন আর তাঁর মুখ পানে চেয়ে অবিরল রোদন করছেন।তাঁর রোদনের নিবৃত্তি নাই।মহাপ্রভুর রোদন দেখে কেশব ভারতীর মতো সন্ন‍্যাসীও নয়নেও জল আসিল।মহাপ্রভুকে গাঢ় প্রেম আলিঙ্গন দিয়ে নানাবিধ আশ্বাস বাক‍্যে তুষ্ট করলেন। মহাপ্রভুকে প্রথমে শুকদেব ও প্রহ্লাদের সঙ্গে তুলনা করলেন।পরে তাঁকে শ্রীভগবান বলেছেন।প্রথম দর্শনেই ন‍্যাসীবর কেশব ভারতী মহাপ্রভুকে অন্তর থেকে চিনতে পেরেছেন।মহাপ্রভুও তাঁকে ছাড়বার পাত্র নহেন।কেশব ভারতীর কথার উত্তর মহাপ্রভু দিচ্ছেন=*
*☘তোর কৃষ্ণ অনুরাগ অতি বড় হয়।*
*☘তে কারণে যথা তথা দেখ কৃষ্ণময়।।* *(ঐ)*
*🌻মহাপ্রভু বড় সুন্দর উত্তরটি দিয়াছেন।শ্রীভগবান যখন ভক্তের কাছে ধরা পড়েন,তখন এইরকমই করে থাকেন।শ্রীভগবানের আত্মগোপন স্বভাবসিদ্ধ।তিনি অপ্রকাশ, ভক্তগণই তাঁকে প্রকাশ করেছেন। মহাপ্রভু,কেশব ভারতীর ভাগ‍্যকে প্রশংসা করছেন,আর বলছেন=*
*🙏তোমার মত বেশ আমি কবে যে ধরিব।🙏*
*🌻কেশব ভারতীকে দর্শন করে অবধি মহাপ্রভুর মনে সন্ন‍্যাস-গ্রহণ বাসনার উদ্রেক হয়।মহাপ্রভুর সঙ্গে কেশব ভারতীর প্রথম দর্শন শ্রীবাসের বাটীতে।সেই জায়গায় মহাপ্রভুর সঙ্গে কেশব ভারতীর উপরি উক্ত কথোপকথন হয়েছিল।সেদিন মহাপ্রভুর অনুরোধে  শ্রীবাস পন্ডিত নিজগৃহে কেশব ভারতীকে ভিক্ষা করালেন।*
*🍀শ্রীবাস দেখিয়া প্রভু কহিল উত্তর।*
*🍀সন্ন‍্যাসী লইয়া তুমি যাও নিজঘর।।*
*🍀প্রভুর বচন শুনি শ্রীবাস ঠাকুর*।
*🍀সন্ন‍্যাসী লইয়া ভিক্ষা দিলেন প্রচুর।।* *(ঐ)*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds