꧁ ৭৪. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*🌻কৈকেয়ীর অপ্রীতিকর কথা, রাম ও রাজার প্রতি🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৪)তুলসীদাস রামায়ণ*
*🌻কৈকেয়ীর অপ্রীতিকর কথা, রাম ও রাজার প্রতি🌻*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🌹কৈকেয়ী খুবই সহজভাবে এমন সব অপ্রীতিকর কথা বলছিলেন যা শুনে নিষ্ঠুরতাও লজ্জিত হল।কোমল চিত্ত রাজাকে লক্ষ্য করে কৈকেয়ীর জিভরূপ ধনুক থেকে শরসম কথাগুলি বর্ষিত হচ্ছিল।এই সমস উপকরণ সহ নিষ্ঠুরতা স্বয়ং যেন শ্রেষ্ঠ বীরের বেশ ধারণ করে ধনুর্বিদ্যা আয়ত্ত করতে সচেষ্ট।রঘুনাথকে সব কথা কৈকেয়ী বসে রইলেনযেন নিষ্ঠুরতার প্রতিমূর্তি বসে রয়েছে।সূর্য্য বংশের ভাস্কর আনন্দধাম রামচন্দ্র ঘটনা বৃত্তান্ত শ্রবণ করে মনে কোনো ক্ষোভ না রেখে হাসিমুখে সুমধুর কন্ঠে বললেন,হে মাত!শুনুন!পিতৃ-মাতৃ আদেশ পালনকারী পুত্র অতি ভাগ্যবান হয়ে থাকে।আদেশপালন করে,পিতা মাতাকে সন্তুষ্ট করে এমন পুত্র, হে জননী!এখন জগতে বিরল।পূর্বে তোমার কথা সব শুনেছি।বনবাসকালে বিশেষভাবে আমার মুনিদের সঙ্গে সাধুসঙ্গ লাভ হবে।তাতেই আমার সকল কল্যাণ নিহিত।তৎসহ পিতৃ আজ্ঞা পালন আর হে জননী!উপরন্তু এতে তোমারও স্বীকৃতি রয়েছে।*
*☘আরও আনন্দের কথা যে, আমার প্রাণাধিক প্রিয় ভরত রাজাষহবে।সব দিক বিবেচনা করে মনে হচ্ছে,বিধাতা আমাকে সাহায্য করবার জন্য আগ্রহী (অনুকূল)।যদি এই অবসরে আমি যদি বনবাসে না যায় তাহলে যে আমি মূর্খসমাজে অগ্রগণ্য প্রতিষ্ঠিত হয়ে যাব।কল্পবৃক্ষ ছেড়ে রেড়ি সেবী,অমৃত ছেড়ে হলাহল সেবী ব্যক্তিও মহামূর্খ, হে মাতা!এমন সুবর্ণ সুযোগ কখনো ছাড়বে না।হে মাতা! আমার একটাই দুঃখ বিশেষভাবে হচ্ছে মহারাজ এত ব্যাকুল হয়ে পড়েছেন কেন? এই সামান্য কথায় পিতৃদেব এত ভয়ানক দুঃখ পাবেন, হে মাত!তা যেন মন মানতে চায় না।মহারাজ তো ধীর ও গুণসাগর রূপে সর্বত্র পূজিত।সম্ভবত আমিই অজানতে কোন অপরাধ করে ফেলেছি, যে কারণে মহারাজ আমাকে কিছু বলছেন না। হে মাতা!তুমিও তো আমাকে ভালবাসো, বল না কী হয়েছে মহারাজের?*
*🍁রঘুবীরের সহজ সরল কথাও দুর্মতি কৈকেয়ী সোজা ভাবে গ্রহণ করতে পারলেন না।জলে বক্রতা থাকে না, কিন্তু জোঁক জলে বক্রগতিতেই চলাফেরা করে থাকে। রামচন্দ্রের মনোভাব কৈকেয়ীকে আনন্দ দিল। তিনি কপটমিশ্রিত স্নেহ প্রদর্শন করে বললেন,তোমার নামে শপথ ও ভরতের নামে দিব্যি নিয়ে বলছি যে মহারাজের দুঃখের অন্য কোন কারণ আমার জানা নেই।হে তাত!তুমি অপরাধ করেছ?তা সম্ভব নয় কখনো।তুমি তো জননী,জনক ও ভাইবন্ধুদের নিত্য সুখ প্রদান করে থাকো। হে রাম!তুমি যা বলছ,অবশ্যই সত্য।পিতৃমাতৃ আজ্ঞা পালনে তো তুমি সতত প্রস্তুত থাক।তোমার মনোভাবের আমি প্রশংসা করি।তুমি তোমার পিতৃদেবকে সেই কথা ভালভাবে বুঝিয়ে বলো যাতে শেষ বয়সে তাঁকে যশহানির সম্মুখীন না হতে হয়।যে পুণ্যবলে তিনি তোমার মতন পুত্রসন্তান লাভ করেছেন তার অনাদর করা কি উচিত?দুষ্ট কৈকেয়ীর মুখে এই নীতিকথা সকল যেন মগধ(অশুভ) দেশেষগয়াদি তীর্থ! কিন্তু অতি সাধারণ জলও যেমন গঙ্গায় মিশে গিয়ে শুদ্ধ, পবিত্র হয়ে যায়, তেমনি বিমাতা কৈকেয়ীর কথাতেও রামচন্দ্র কোনো দোষ খুঁজে পেলেন না।রাজা দশরথের মূর্ছা ভঙ্গের লক্ষণ দেখা গেল।তিনি রামকে স্মরণ করে পাশ ফিরে গেলেন। পরিস্থিতি অনুকূল দেখে মন্ত্রী সুমন্ত্র রাজা মহাশয়কে রামচন্দ্রের আগমন বার্তা সবিনয়ে নিবেদন করলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

