꧁ ৭৫. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*🌻পিতা-পুত্রের কথোপকথন🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৫)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*🌻পিতা-পুত্রের কথোপকথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌺রামচন্দ্রের আগমন বার্তা শুনে রাজা দশরথ ধীরে ধীরে চোখ খুললেন।মন্ত্রী সুমন্ত্র রাজাকে অতি সাবধানে বসিয়ে দিলেন।রাজা,রামকে চরণে প্রণত হতে দেখলেন। প্রেম বিহ্বল রাজা পুত্রকে উষ্ণ আলিঙ্গন দান করলেন।মনে হচ্ছিল যেন সর্প তার হারিয়ে যাওয়া মণি ফিরে পেয়েছে।রাজা দশরথ রামচন্দ্রকে একদৃষ্টে দেখতে থাকলেন।অশ্রুধারা নয়নযুগল প্লাবিত করছিল।শোকে অভিভূত রাজা কিছু বলতে পারছিলেন না। তিনি হৃদয়াবেগে পুত্রকে বারে বারে বক্ষে জড়িয়ে ধরতে থাকলেন।আর মনে মনে বিধাতার নিকট প্রার্থনা করছিলেন যাতে রঘুনাথ বনবাসে না যান।রাজা অতঃপর দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন আর প্রার্থনা নিবেদন করলেন, হে আশুতোষ!হে দানবীর!আমি আপনার এক দীন হীন সেবক মাত্র। আমার দুঃখ হরণ করুন।*
*🌻আপনি প্রেরকরূপে সকলের হৃদয়ে অধিষ্ঠিত।আপনি রামকে এমন বুদ্ধি প্রদান করুন যাতে সে নিজের স্নেহ-সদাচার বিসর্জন দিয়ে আমার কথা অস্বীকার করে এবং গৃহে থেকে যায়।*
*🍁অযশ,সুযশ,নরক,স্বর্গ-- এই সকল বস্তুকে আমি গ্রাহ্য করি না।(যদি পূর্ব পুণ্যের জন্য আমার স্বর্গলাভ না হয় তাতেও আমার কিছু এসে যায় না)।আমার যত দুঃসহ দুঃখ আসুক না কেন তা সহ্য করতে রাজি আছি কিন্তু পুত্র রাম যেন চোখের আড়াল না হয়,আমাকে ছেড়ে চলে না যায়। রাজা দশরথের মনে উথাল-পাথাল হচ্ছিল কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না।তাঁর মন অশ্বত্থপত্রসম কম্পমান ছিল। রঘুনাথ দেখলেন যে পিতা প্রেমবিহ্বল আর যে কোনো মুহূর্তে মাতা কৈকেয়ী পিতাকে এমন কিছু বলে বসবেন যাতে পিতার দুঃখ আরও বেড়ে যাবে। দেশ কাল পরিস্থিতি বিবেচনা করে রাম সবিনয়ে নিবেদন করলেন, হে তাত!আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। কথা বলা অনুচিত তবুও তাকে বালকোচিত চপলতা মনে করবেন। ঘটনা অতি তুচ্ছ যাতে আপনি এত কষ্ট পেয়েছেন! কেউ আমাকে আগে খবর দিল না! আপনার অবস্থায় কাতর হয়ে আমি মাতা কৈকেয়ীকে জিজ্ঞাসা করে সব জানতে পেরেছি। ঘটনা আমাকে শান্তি প্রদান করেছে,আমার বড় আনন্দ হয়েছে।রাম বললেন, হে পিতা!এই মঙ্গলময় কালে স্নেহের বশীভূত হয়ে চিন্তা করা থেকে বিরত হন আর খোলা মনে আমাকে অনুমতি দিন।তিনি পুনরায় বললেন, যে সন্তানের চরিত্র শুনে পিতৃদেব আনন্দিত হন, এই জগতে তার জন্ম সার্থক, সে ধন্য।পিতামাতা যার প্রাণসম প্রিয় তার তো চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করতলগত হয়েই গিয়েছে।আপনার আদেশ শিরোধার্য্য করে আর জন্মলাভের সুফল লাভ করে আমি অচিরেই ফিরে আসব। অতএব অনুমতি দিন।মাতার কাছে বিদায় নিতে যাচ্ছি। অতঃপর আপনার শ্রীচরণ স্পর্শ করে আপনাকে প্রণাম করে আমি বনবাসের উদ্দেশ্য গমন করব। এইকথা বলে রাম সেখান থেকে উঠে চলে গেলেন। রাজা শোক বিহ্বলতা হেতু কোন উত্তর দিতে পারলেন না। সুতীক্ষ্ণ শরসম শোকবিহ্বল এই দুঃসংবাদ বিদ্যুৎগতিতে নগরে ছড়িয়ে পড়ল।যেন বৃশ্চিক দংশনের বিষ দেহে দ্রুত ছড়িয়ে পড়ল।দুঃসংবাদ অযোধ্যার জনগণকে বিষাদগ্রস্ত করে তুলল।দাবানল যেন তরুলতাগুল্মকে বিশুষ্ক করে দিতে লাগল।দুঃসংবাদ শুনে সকলেই কপালে করাঘাত করল। সর্বত্র বিষাদ চেয়ে গেল।ধৈর্য্য ধারণ করা সকলের পক্ষেই অসম্ভব হয়ে পড়ল।*
*🌹জনগণ শুষ্কবদন,সাশ্রুলোচন, চিত্তে অনন্তশোকসন্তাপ সম্পন্ন হয়ে পড়ল।করুণরস যেন সসৈন্যে ডঙ্কাবাদ্য সহকারে অযোধ্যা নগর অধিকার করে ফেলল।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

