শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৯. রামায়ণ 🙏 তুলসী দাস *☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/tulsi_25.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ ৮৯. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*🍀মন্ত্রী সুমন্ত্রের প্রতি সীতাদেবীর উক্তি🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻সীতাদেবী, মন্ত্রী সুমন্ত্রকে বলছেন, শাশুড়ি ও শ্বশুরমহাশয়ের চরণ ধরে আমার হয়ে মিনতি করে বলবেন,আমার জন্য আপনারা চিন্তিত হবেন না। আমি অরণ‍্য জীবনে সহজ সরল ও সুখী থেকে সময় কাটিয়ে দেব।তরকচ ও ধনুর্বাণ নিয়ে মহাবীর প্রাণেশ্বর ও প্রিয় দেবর লক্ষ্মণ আমার সঙ্গে আছেন।তাই আমার পথের ক্লান্তি নেই,ভ্রান্তি নেই, মনে দুঃখও নেই।তাই আমার জন্য আপনারা কেন শুধু শুধু চিন্তা করবেন।সীতাদেবীর শান্ত ও সুশীতল বক্তব‍্য শ্রবণ করে সুমন্ত্র মণিহারা ফণীসম বিহ্বল হয়ে পড়লেন।তাঁর দর্শন,শ্রবণ আদি ইন্দ্রিয়সকল যেন কার্য‍্যক্ষমতা হারিয়ে ফেলেছিল।তিনি অত‍্যন্ত ব‍্যাকুলতা হেতু কথা বলতে পারছিলেন না।এইবার রামচন্দ্র মন্ত্রী সুমন্ত্রকে বহুভাবে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন, কিন্তু অন্তরের দহন প্রশমিত কিছুতেই হচ্ছিল না।সঙ্গে অযোধ‍্যায় ফিরিয়ে নিয়ে যাবার জন্য মন্ত্রী অনেক চেষ্টা করলেন, যুক্তি দিলেন, কিন্তু রঘুনন্দন রামচন্দ্র সেই যুক্তিগুলোকে যথাচিত উত্তর প্রদান করলেন।রামচন্দ্রের আদেশ অমান‍্য করা যায় না।কর্মের গতিও  পরিবর্তন করে যায় না।তাই রামচন্দ্র,লক্ষ্মণ ও সীতাদেবী চরণে মাথা অবনত করে সুমন্ত্র বিষণ্ণচিত্তে ফিরে চললেন।তাঁকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ব‍্যবসায়ী সর্বস্ব হারিয়ে ফিরে চলেছে।*
*🌼সুমন্ত্রের রথ অযোধ‍্যার দিকে যাত্রা করল।রামচন্দ্রের দিকে তাকিয়ে রথের অশ্বগণ বিষাদে ডেকে উঠল।নিষাদগণ,যারা এতক্ষণ দর্শন মাত্র ছিল,বিষাদগ্রস্ত হয়ে শিরে করাঘাত করে দুঃখ করতে লাগল। যাঁর বিরহে পশুও এইরকম বিষাদগ্রস্ত হয়ে পড়ে তাঁর অবর্তমানে প্রজা,মাতা ও পিতার জীবিত থাকা কত কষ্টকর?রামচন্দ্র সুমন্ত্রকে ফিরে যেতে বাধ‍্য করলেন।অতঃপর তিনি গঙ্গানদীর তীরে উপনীত হলেন।পারাপার করবার জন্য নৌকা চাইলেন, কিন্তু মাঝি নৌকা আনতে চাইছিল না।সে বলতে লাগল, আপনার মর্ম আমি জানি।লোকে বলে আপনার পাদপদ্মরজতে নাকি মানুষ সৃষ্টি করবার ক্ষমতা বর্তমান।আপনার পদস্পর্শে প্রস্তরখন্ড  সুন্দরী নারীতে পরিণত হয়ে গিয়েছিল  আর আমার নৌকা তো কাঠের!কাঠ তো পাথর থেকে শক্ত হয় না। আমার নৌকা মুনি পত্নী অহল‍্যা হয়ে যাবে আর আমি নৌকা হারিয়ে সর্বশান্ত হয়ে যাব অথবা পথ আটকে যাবে তাতে আপনার ওপারে যাবার পথ বন্ধ হবে আর আমার রোজগারও বন্ধ হয়ে যাবে। আমি এই নৌকা পারাপার করে পরিবারের ভরণপোষণ করি।হে প্রভু!যদি আপনি ওপারে গমন করতে সত‍্যই আগ্রহী হন তাহলে তো আপনাকে আপনার পাদপদ্ম ধৌত করে আমার নৌকায় উঠলে পার করে দেব,তবে আমি আপনার পদ ধৌত করে নৌকায় করে ওপারে পৌঁছে দেব আর আপনাদের কাছ থেকে কিছু নেব না।হে রামচন্দ্র!আপনার ও মহারাজ দশরথের নামে শপথ করে বলছি যে আমি যে বলেছি তা অক্ষরে অক্ষরে সত‍্য।হে তুলসীদাসের নাথ!হে কৃপালু!শ্রীলক্ষ্মণ যদি আমাকে শরাঘাত করেন তবুও আমি আপনার পাদ ধৌত না করে নৌকায় উঠতে দেব না।*
*🌻একজন ধীবরের প্রেমসিঞ্চিত বিচিত্র সব কথা শুনে করুণাময় রামচন্দ্র ও সীতাদেবী লক্ষ্মণের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। কৃপাসিন্ধু রামচন্দ্র মৃদু হেসে ধীবরকে বললেন,ভাই!তাই হোক।তুমি তোমার নৌকা রক্ষা করো। তাড়াতাড়ি জল এনে চরণ ধৌত করল,নৌকায় উঠিয়ে  নিয়ে চলেছে।🍀একবার যাঁর নাম স্মরণ করলেই মানব ভবসাগর অতিক্রম করে যায় আর যিনি বামন অবতারে ত্রিলোককে তিন পা থেকে ছোট বলে প্রমাণ করে দিয়েছিলেন, সেই কৃপালু রামচন্দ্র গঙ্গানদী পারাপার করবার জন্য ধীবরকে অনুরোধ করছেন।রামচন্দ্রের কথা শুনে গঙ্গাদেবীর বুদ্ধি মোহগ্রস্ত হল তিনি সাক্ষাৎ ভগবান স্বয়ং  ; আর ওপারে যাবার জন্য ধীবরের কাছে অনুরোধ করছেন!কিন্তু কাছে গিয়ে নিজ জন্মস্থান পদনখদল দেখেই তাঁকে চিনতে পেরেই দেবনদী গঙ্গা উৎফুল্ল হয়ে উঠলেন।তিনি বুঝলেন যে ভগবান এখন নরলীলা করছেন।তাঁর মোহ চলে গেল।তিনি শ্রীচরণের স্পর্শ লাভ করে ধন‍্য হয়ে যাবেন মনে করে আনন্দে ডগমগ হয়ে গেলেন।ধীবর রামচন্দ্রের অনুমতি নিয়ে কাঠ নির্মিত পাত্রে জল ভরে নিয়ে এলো।পরমানন্দে প্রেমানুরাগে রঞ্জিত হয়ে ধীবর ভগবানের পাদপদ্ম ধৌত করতে লাগলেন।এই দৃশ্য দেখে দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর বলতে লাগলেন যে ধীবরসম পুণ‍্যবান বিরল।*
*🙏শ্রীচরণ ধৌত করে ধীবর সপরিবারে সেই পাদোদক পান করল।অতঃপর সে সেই পুণ‍্য দ্বারা নিজ পিতৃপুরুষদের ভবসাগর অতিক্রম করিয়ে তারপর প্রভু রামচন্দ্রকে নৌকায় বসিয়ে গঙ্গানদী পার করিয়ে দিল।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
           *ক্রমাগত*
    ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds