এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ স্তত্রম- বন্দনা- গীত- আরতি ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
ক—কলিযুগে শ্রীকৃষ্ণচৈতন্য অবতার।
খ—খেলিবার প্রবন্ধে কৈল খোল করতাল ৷৷
গ—গড়াগড়ি যান প্রভু নিজ সঙ্কীর্তনে।
ঘ—ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে ৷৷
ঙ—উচ্চৈঃস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া।
চ–চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ৷৷
ছ—ছল ছল আঁখি করে নয়নের জলে।
জ—জগৎ পবিত্ৰ কৈল গৌর কলেবরে ৷৷
ঝ—ঝলমল মুখ যেন পূর্ণ শশধর।
ঞ—এমন ত দেখি নাই দয়ার সাগর ৷৷
ট--টলমল করে অঙ্গভাবেতে বিভোর।
ঠ-ঠমকে ঠমকে বলে হরি হরি বোল ৷।
ড–ডোরহি কৌপীন ক্ষীণ কুটির উপরে।
ঢ—ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধর ক্রোড়ে ৷।
ণ—আন্ পরসঙ্গ গোরা না শুনে শ্রবণে ।
ত—তান মান গান রস মজাইছে মনে ৷৷
থ—থির নাহি হয় প্রভুর নয়নের জল।
দ—দীনহীন জনেরে ধরিয়া দেয় কোল ॥
ধ—ধোয়াইয়া পরের পিরীত পরসঙ্গ।
ন--না জানি কাহার ভাবে হইলা ত্রিভঙ্গ ৷।
প—প্রেমরসে ভাসাইলা অখিল সংসারে।
ফ—ফুটিল শ্রীবৃন্দাবন সুরধনী ধার ॥
ব–ব্রহ্মা-মহেশ্বর যাঁরে করে অন্বেষণ।
ড—ভাবিয়া না পান যাঁরে সহস্রলোচন ৷৷
ম—মত্ত মাতঙ্গের গতি মধুর মন্দ হাস৷
য—যশোমতী মাতা যাঁর ভুবনে প্রকাশ ৷৷
র—রতিপতি সমরূপ অতি মনোরম।
ল—লীলা লাবণ্য যাঁর অতি অনুপম ৷৷
ব—বসুদেব সুত সেই শ্রীনন্দ নন্দন।
শ–শচীর নন্দন এবে বলে সর্বজন ৷৷
ষ—ষড়ভুজ রূপ হৈলা অত্যাশ্চর্যময়।
স—সবাকার প্রাণধন গোরা রসময় ৷৷
হ–হরি হরি বল ভাই কর মহাযজ্ঞ।
ক্ষ—ক্ষিতিতলে জন্মি কেহ না হও অবিজ্ঞ ।।
এ চৌত্রিশ পদাবলী যে করে কীর্তন।
নরোত্তম দাস মাগে তাহার চরণ ৷।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

