শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শরীরীর(জীবাত্মার) নির্বিকারত্বের বর্ণনা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/atma.html

✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ শরীরের(জীবাত্মার)নির্বিকারত্বের বর্ণনা 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র 🙏 ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*শরীরের(জীবাত্মার)নির্বিকারত্বের বর্ণনা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ।*
*ন চৈনং ক্লেদয়ন্ত‍্যাপো ন শোষয়তি মারুতঃ।।*
▪                        ▪                    ▪
*[শস্ত্রাণি (শস্ত্র দ্বারা) ; এনম্ (একে) ; ন ছিন্দন্তি (ছেদন করা যায় না ) ; পাবকঃ(আগুন বা অগ্নি) ; এনম্ (একে) ; ন,দহতি (দহন করতে পারে না বা পোড়াতে পারে না) ; আপঃ (জল) ; এনম্ (একে) ; ন, ক্লদয়ন্তি (সিক্ত করতে পারে না বা ভেজাতে পারে না) ; চ, মারুতঃ(এবং বায়ু) ; ন, শোষয়তি (শুষ্ক করতে পারে না )]
*🌻অর্থ‍্যাৎ শস্ত্র দ্বারা এই শরীরীকে (জীবাত্মাকে)ছেদন করা যায় না, অগ্নি একে দহন করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না  এবং বায়ু একে শুষ্ক করতে পারে না।🌻*
*🌻🌻🌻🌻ব‍্যাখ‍্যা🌻🌻🌻🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*"নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি"=শরীরীকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না ; কারণ এই শস্ত্রগুলি প্রকৃতি হতে সৃষ্ট ; প্রাকৃত এই শস্ত্র জীবাত্মা পর্যন্ত‍্য পৌঁছয় না। শস্ত্র যত প্রকারের আছে তা সবই পৃথিবী-তত্ত্ব দ্বারা উৎপন্ন হয়। এই পৃথিবী-তত্ত্ব জীবাত্মার কোনপ্রকার বিকার ঘটাতে সক্ষম হয় না। শুধু তাই নয়, পৃথিবী-তত্ত্ব শরীরী পর্য‍্যন্ত পৌঁছতেই পারে না,বিকৃতি ঘটানো তো দূরের কথা।*
*"নৈনং দহতি পাবকঃ"=অগ্নি শরীরীকে পোড়াতে পারে না  ; কারণ অগ্নির পক্ষে শরীরীর কাছে যাওয়াই সম্ভব নয়। যখন ওই পর্য‍্যন্ত পৌঁছতেই পারে না  তখন তার দ্বারা জ্বালানো কেমন করে সম্ভব? অর্থ‍্যাৎ অগ্নি-তত্ত্ব এই জীবাত্মায় কোনপ্রকার বিকার উৎপন্ন করতে পারে না।*
*"ন চৈনং ক্লেদয়ন্ত‍্যাপঃ"=জল একে ভেজাতে বা সিক্ত করতে পারে না ; কারণ জলও তার কাছে পৌঁছাতে পারে না।অর্থ‍্যাৎ জল-তত্ত্ব এই জীবাত্মায় কোন বিকার সৃষ্টি করতে সক্ষম হয় না।*
*"ন শোষয়তি মারুতঃ"=জীবাত্মা বায়ু দ্বারা শুষ্ক হয় না  অর্থ‍্যাৎ বায়ুর এই শুষ্ক করবার সামর্থ নেই ; কারণ বায়ু সেখানে পৌঁছতে পারে না।অর্থ‍্যাৎ বায়ু-তত্ত্ব এই শরীরীর কোন বিকৃতি ঘটাতে পারে না।ক্ষিতি,জল,অগ্নি, বায়ু,আকাশ এগুলিকে পঞ্চ মহাভূত বলা হয়।ভগবান এর মধ্যে চারটি মহাভূতের কথা বলেছেন যে ক্ষিতি, জল,অগ্নি,বায়ু এই জীবাত্মার কোনপ্রকার বিকৃতি করতে সক্ষম নয়। কিন্তু তিনি পঞ্চম মহাভূত ব‍্যোম বা আকাশ সম্বন্ধে কোন আলোচনা করেননি।এর কারণ হল আকাশের কোন ক্রিয়া সংঘটিত করার শক্তি নেই। ক্রিয়া (বিকৃত) করার শক্তি এই চারটি মহাভূতেরই আছে।আকাশ সবগুলিকে অবকাশ প্রদান করে মাত্র।*
*ক্ষিতি,জল,অগ্নি,বায়ু এই চারটি তত্ত্ব আকাশ হতেই উৎপন্ন হয়, কিন্তু এগুলি নিজ কারণভূত আকাশে কোনপ্রকার বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না, অর্থ‍্যাৎ পৃথিবী ভেদ করতে পারে না,অগ্নি ভস্ম করতে পারে না,বায়ু শুষ্ক করতে সক্ষম হয় না।এই চারটি তত্ত্ব যখন নিজ কারণভূত আকাশকে,আকাশের কারণভূত মহতত্ত্বকে এবং মহতত্ত্বের কারণভূত প্রকৃতির কোন ক্ষতি করতে পারে না,তাহলে প্রকৃতির অতীত শরীরীর কাছে এগুলি কিরূপে পৌঁছবে?এই গুণ-সংবলিত পদার্থগুলির এই নির্গুণ তত্ত্বে পৌঁছনো কেমন করে সম্ভব? (গীতা ১৩|৩১) পায়=শরীরী হল নিত‍্য-তত্ত্ব। পৃথিবী আদি চারটি তত্ত্বের অস্তিত্বের প্রকাশ এই তত্ত্ব হতেই ঘটে। সুতরাং যেটি থেকে এই তত্ত্বগুলির সত্তা প্রকাশিত হয়,তাকে এইগুলি বিকৃত করবে কিভাবে? এই শরীরী বা জীবাত্মা সর্বব‍্যাপী এবং পৃথিবী ইত‍্যাদি চারটি তত্ত্ব এতে ব‍্যাপ‍্য অর্থ‍্যাৎ জীবাত্মার অন্তর্গত। সুতরাং ব‍্যাপ‍্য বস্তু ব‍্যাপকের ক্ষতি কী করে করবে?তার কোন ক্ষতি করা সম্ভবই নয়।*
*এখানে যুদ্ধের প্রসঙ্গ ছিল।এই আত্মীয়েরা সকলে নিহত হবেন, এই কথায় অর্জুন শোক প্রকাশ করছিলেন।তাই ভগবান বলছেন যে, ওরা কী করে মারা যাবে? কারণ অস্ত্রশস্ত্রের সাধ‍্যই নেই জীবাত্মা পর্য‍্যন্ত পৌঁছনো অর্থ‍্যাৎ শস্ত্র দ্বারা শরীরকে কাটতে পারা গেলেও জীবাত্মাকে ছেদন করা যায় না, আগ্নেয়াস্ত্রের দ্বারা শরীর দগ্ধ হলেও জীবাত্মা দগ্ধ হয় না।বরুণাস্ত্রের দ্বারা শরীর সিক্ত হলেও জীবাত্মা সিক্ত হয় না।বায়ব‍্যাস্ত্রের দ্বারা শরীর শুষ্ক হলেও শরীরী শুষ্ক হয় না। তাৎপর্য‍্য এই যে,অস্ত্রশস্ত্রের দ্বারা শরীর মৃত হলেও জীবাত্মা মরে না,বরং যেমনকার তেমনই নির্বিকারভাবে থাকে। সুতরাং এটি নিয়ে শোক করা অর্জুনের পক্ষে অত‍্যন্ত অবুঝের কাজ।*
*আমরা বলে থাকি "শরীর আছে " অন্য শরীরে হয়,"আছে" (জীবাত্মা)তে হয় না।যেমন "কাঠ আছে " তাই বিকৃতি কাঠে আসে,"আছে" তে নয়।কাঠ কাটা হয়,"আছে" কে কাটা যায়  না।কাঠ জ্বালানো হয় "আছে" জ্বালানো যায় না।কাঠ ভিজে যায় "আছে"ভেজে না।কাঠ শুকিয়ে যায় "আছে"শুকনো হয় না।কাঠ কখনো এক ভাবে থাকে না  কিন্তু "আছে"র কখনো বিভিন্নরূপ হয় না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds