꧁ ৯৯. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*বনে বিচরণ করতে করতে বাল্মীকি মুনির আশ্রমে উপনীত*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৯)🌿তুলসী দাস রামায়ণ🌿*
*বনে বিচরণ করতে করতে বাল্মীকি মুনির আশ্রমে উপনীত*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻পথে গমনকারী সীতাদেবীসহ ভ্রাতৃযুগলের দর্শন লাভ করবার সৌভাগ্য যাদের হল তারা গতায়াতের চক্র থেকে নিষ্ক্রান্ত হয়ে মুক্তি লাভ করল। আজও যাদের হৃদয়ে স্বপ্নেও কখনো শ্রীরাম,লক্ষ্মণ ও সীতাদেবীর এই তিন পথচারী অধিষ্ঠিত হন তারাও শ্রীরামের পরমধামের সেই পথ লাভ করে যা মুনিদেরও সচরাচর লাভ করতে দেখা যায় না।সীতাদেবী পথভ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন।সম্মুখে এক বটবৃক্ষ ও জলাশয় দেখে শ্রীরাম সেইখানেই অবস্থান করবার সিদ্ধান্ত নিলেন।কন্দ,ফলমূল গ্রহণ করে তিনি সেইখানেই রাত্রিযাপন করে, প্রভাতকালে অবগাহন সমাপনান্তে আবার চলতে শুরু করলেন। সুন্দর বনাঞ্চল,জলাশয় ও পর্বতমালা দেখতে দেখতে প্রভু শ্রীরাম বাল্মীকি মুনির আশ্রমে উপনীত হলেন। মুনির নিবাসস্থানে সৌন্দর্যের সমারোহ দেখে শ্রীরাম সন্তুষ্ট হলেন।পর্বতমালায়,অরণ্যে ও পবিত্র জলে সেইখানের সৌন্দর্য মূর্ত হয়ে ছিল।সরোবরে ছিল প্রস্ফুটিত কমলদলের সম্ভার।অরণ্য পল্লবিত বৃক্ষরাজিতে পূর্ণ ছিল। মধুপানে মত্ত ভ্রমরকুলের গুঞ্জরণ অতি মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল।পশুপক্ষীর কলরবে স্থান আকর্ষক হয়ে উঠেছিল।তারা হিংসা ভুলে আনন্দ চিত্তে বিচরণ করছিল।*
*🌹পরম পবিত্র ও সুন্দর আশ্রম দেখে কমললোচন শ্রীরাম প্রসন্নচিত্ত হয়ে উঠলেন।রঘুবংশ শিরোমণি শ্রীরাম আশ্রমে আগমন হয়েছে জেনে বাল্মীকি মুনি স্বয়ং তাঁকে আপ্যায়ন করতে এগিয়ে এলেন।*
*🌺মুনিকে দেখে প্রভু শ্রীরাম দন্ডবৎ প্রণাম নিবেদন করলেন।ব্রাহ্মণ শিরোমণি মুনি বাল্মীকি তাঁকে আশীর্বাদ করলেন।সাক্ষাৎ শ্রীরাম সম্মুখে দাঁড়িয়ে আছেন দেখে মুনির দুইনয়ন জুড়িয়ে গেল।তিনি এগিয়ে এসে সসম্মানে প্রভু রামচন্দ্রকে আশ্রমের ভিতরে নিয়ে গেলেন।পরম পূজ্য মুনি বাল্মীকি প্রাণাধিক প্রায় অতিথিকে নিজ আশ্রমে পেয়ে তাঁদের সেবার জন্য উত্তম কন্দ, ফলমূল সংগ্রহ করিয়ে আনালেন।সীতাদেবী, লক্ষ্মণ ও শ্রীরাম তা পরমানন্দে গ্রহণ করলেন।অতঃপর বাল্মীকিমুনি তাঁদের বিশ্রাম করবার জন্য উত্তম জায়গার সন্ধান দিলেন।মুনিবর তখন রামচন্দ্রের কাছে বসে তাঁর মঙ্গলময় বিগ্রহ স্বচক্ষে দর্শন করবার সৌভাগ্য লাভ করে তিনি পরম আনন্দ পেলেন।এইবার প্রভু তাঁর কমলহস্ত যুগল জোড় করে শ্রবণসুখ প্রদানকারী সুমিষ্ট কথায় বললেন, হে মুনিনাথ!আপনি তো ত্রিকালদর্শী মহাপুরুষ। সমগ্র বিশ্ব তো আপনার করতল আমলকীবৎ। অতঃপর কেমন ভাবে রাণী কৈকেয়ী তাঁকে বনবাসে প্রেরণ করলেন প্রভু শ্রীরাম সেইসব কথা সবিস্তারে নিজ মুখে বললেন।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


