꧁ ৯৫. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*🌻এক তেজোদীপ্ত বালকের আগমন ও গুহকের প্রত্যাগমন 🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৫)🌿তুলসী দাস রামায়ণ🌿*
*শ্রীরাম,লক্ষ্মণ ও সীতার রূপ বর্ণন*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻তাদের শিরে জটাজুট অনুপম সুন্দর কিরীট,দীর্ঘায়ত বক্ষঃস্থল,বাহুযুগল ও নয়নযুগলও সৌন্দর্যে পরিপূর্ণ। শারদ পূর্ণিমাসম অনুপম সুন্দর চন্দ্রাননে পথশ্রমজনিত স্বেদবারিবিন্দু অনুপম শোভা পাচ্ছিল। সেই যুগল মূর্তির বর্ণনা করা সম্ভব নয় কারণ সৌন্দর্য্য অপরিসীম আর কবির বুদ্ধি ও শক্তি সীমিত।শ্রীরাম,লক্ষ্মণ ও সীতাদেবীর সৌন্দর্য্যকে গ্রামবাসীগণ মন,বুদ্ধি ও চিত্ত একাগ্র করে উপভোগ করতে লাগল।তাঁদের সৌন্দর্য্য মাধুর্য্যের উৎকর্ষ গ্রাম্য জনগণকে প্রীতি পিপাসার্ত অবস্থায় বাকশক্তিরহিত করেছিল।আলো দেখা বন্য মৃগসম তারা বিস্ময়াভিভূত হয়ে পড়েছিলণ। গ্রামের রমণীগণ বারে বারে সীতাদেবীকে কোনো প্রশ্ন করতে কুন্ঠিত বোধ করছিল।তারা পুনঃপুনঃ সীতাকে প্রণাম করে বলল,হে রাজকুমারী!আমরা কিছু জানতে চাই কিন্তু বলতে কুন্ঠা বোধ করছি।অনেক দ্বন্দ্বের পর একজন প্রশ্ন করেই ফেলল। আমাদের ঔদ্ধত্য ক্ষমা করবেন, আমরা গ্রামে থাকি তাই ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না বলে মনে কিছু করবেন না।মরকতমণি আর সুবর্ণ যেন এঁদের কাছ থেকেই কান্তি লাভ করেছে। অর্থ্যাৎ এঁদের কান্তি মতকতমণি ও সুবর্ণ থেকেও অনেক বেশী।তাই মনে হয় এই দুইভাইয়ের অঙ্গকান্তির সামনে পান্না ও চন্দ্রের আভাও একেবারেই নিষ্প্রভ।শ্যামল ও গৌর অল্পবয়স্ক রাজকুমারদ্বয় অত্যন্ত সৌন্দর্য্য ও লাবণ্যের আকর।এঁদের মুখমন্ডল শারদ পূর্ণিমার চন্দ্রসম সুন্দর,নয়নযুগল শারদকমলের ন্যায় মনোহর।*
*🌻হে সুমুখী!বল না!যাঁদের সৌন্দর্য্য কোটি কামদেবকেও লজ্জিত করে সেই পুরুষগণ তোমার কে হন?তাদের এই স্নেহমন্ডিত কথা সুমধুর শুনে সীতা সঙ্কোচ বোধ করেও মনে মনে হাসলেন।শুভ্রবর্ণ সীতা তাঁদের দিকে একবার দেখে সঙ্কোচে মাটির দিকে তাকিয়ে রইলেন।তাঁর তখন যুগল সঙ্কোচের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে স্বামীর নাম বলতে না পারার সঙ্কোচ আর বলছেন না বলে গ্রাম্য রমণীদের দুঃখ পাবার সঙ্কোচ।অবশেষে মৃগশাবকনয়নী পিকবচনী সীতাদেবী সসঙ্কোচে প্রেমসিক্ত সুমধুর বচনে বললেন,ওই যে সহজ সরল সুন্দর গৌরবর্ণ পুরুষ ; সে আমার ছোট দেবর। অতঃপর তিনি লজ্জায় আঁচলে নিজ চন্দ্রবদন ঢেকে প্রিয়তমের (শ্রীরামের) দিকে তাকিয়ে ভ্রূ বাঁকিয়ে সিক্ত খঞ্জন পক্ষীসম সুন্দর নয়নের ইশারায় বললেন, ইনি আমার পতিদেবতা।পরিচয় জেনে গ্রামের রমণীগণ পরম আনন্দে পরিপূর্ণ হয়ে গেল।তাদের দেখে মনে হচ্ছিল যেন কোনো কাঙাল অপরিমিত ধনসম্পদ লুন্ঠন করে অধিকার করে পরমানন্দে তা উপভোগ করছে।*
*🌻🌻🌻ক্রমাগত🌻🌻🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


