✧═══════════•❁❀❁•═══════════✧
꧁দীক্ষা গ্রহণ কি জীবের পক্ষে আবশ্যক ❓❓❓ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
তং শ্রীমৎকৃষ্ণচৈতন্যদেবং বন্দে জগদগুরুং।
যস্যানুকম্পয়া শ্বাপি মহাব্ধিং সন্তরেৎ সুখং ॥ ১ ॥
🙏 অধ দীক্ষাবিধিঃ 🙏
দীক্ষাবিধিলিখ্যতেঽত্রানুসৃত্য ক্রমদীপিকাং।
বিনা দীক্ষাং হি পূজায়াং নাধিকারোহস্তি কস্যচিৎ ॥ ২ ॥
🙏 অধ দীক্ষানিত্যতা 🙏
অনস্তর দীক্ষাবিধি বিবৃত হইতেছে।—ক্রমদীপিকাব্য গ্রন্থের মতানুসারে দীক্ষাবিধি লিখিত হইতেছে। দীক্ষা ভিন্ন কোন ব্যক্তিরই পূজায় অধিকার হয় না। ২।
অনন্তর দীক্ষা-নিত্যতা। আগমে লিখিত আছে, জগতে যেরূপ অনুপনীত বিপের স্বকর্তব্য কর্ম অধ্যয়নাদিতে অধিকার থাকে না, কিন্তু উপনয়নের পর অধিকার হয়, সেইরূপ অদীক্ষিত ব্যক্তিদিগেরও অর্চ্চনাদিতে অধিকার নাই, এহেতু আত্মাকে দীক্ষিত করিবে।
স্কন্দপুরাণে কার্তিক প্রসঙ্গে ঐ ব্রহ্মনারদসংবাদে লিখিত আছে যে, যাহার বিষ্ণুদীক্ষা না হয় অথবা যাহারা জনার্দ্দনের পূজা না করে, লোকে তাহারাই পশু বলিয়া অভিহিত হয়, তাহাদিগের জীবন ধারণে কি ফল?
ঐ স্কন্দপুরাণে শ্রীরুক্মাঙ্গদ-মোহিনী-সংবাদে এবং বিষ্ণু-যামলেও লিখিত আছে যে, হে বামোরু । অদীক্ষিত ব্যক্তি যে কোন কর্ম্মের অনুষ্ঠান করে, তাহাই নিরর্থক অর্থাৎ বিফল হয়। দীক্ষাহীন ব্যক্তি পশুযোনি প্রাপ্ত হইয়া থাকে।বিষ্ণু-যামলে বিশেষরূপে লিখিত আছে যে, যে গুরু স্নেহবশে বা লোভবশে দীক্ষা ব্যতিরেকে শিষ্য গ্রহণ করেন, সেই গুরুতে এবং তাঁহার সেই শিষ্যে অখিল দেবতার পাপ পতিত হইয়া থাকে।
🙏 হরিভক্তি বিলাস 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


