✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ হরে নামের অর্থ কি ❓ ꧂
꧁ কৃষ্ণ নামের অর্থ কি ❓꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ।
অনাদিরাদি গৌবিন্দঃ সর্ব্বকারণকারণম্ ।।
🙏 ব্রহ্ম সংহিতা 🙏
“ব্রহ্ম সংহিতা”য় বলিয়াছেন—ব্রজরাজনন্দ-নন্দন শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর, সৎ, চিৎ, আনন্দই তাঁর শ্রীবিগ্রহ, তিনি আদি (কারণ শূন্য) তাই অনাদি, তিনি সকলের কারণ এই হেতু আদি, সকল কারণের তিনিই মূল কারণ, এই হেতু তিন—'সর্ব্বকারণ কারণ? ॥
"হরি" শব্দের সম্বোধনে—হে হরে ॥
রাসাদি প্রেমসৌখ্যার্থে হরেহরতি যা মনঃ।
হরা সা গীয়তে সদ্-ভি বৃষভানুসুতা পরা ॥
🙏 শ্রীগম্ভীরা মাহাত্ম্য 🙏
অনন্ত শক্তির মহা নিকেতন শ্রীকৃষ্ণের স্বরূপভূতা শক্তি যে ‘আহ্লাদিনী’, তাঁহার চরম বিকাশরূপ যে—“মহাভাব” তৎস্বরূপিনী শ্রীবৃষভানুস্থতা শ্রীরাধা, পরা স্বরূপ শক্তিরূপা—তিনিই জগজ্জন চিত্তহারী হরির মন, রাসাদি বিলাস বৈদগ্ধী প্রকটনে প্রেম সুখ আস্বাদন করাইয়া হরণ করেন, অতএব 'তিনিই ‘হরা' এই রাধাবাচক ‘হর।' সম্বোধন —“হে হরে !”
স্বরূপ প্রেম বাৎসল্যৈ হরেহরতি যা মনঃ।
হরা স কথ্যতে সদ্-ভিঃ শ্রীরাধা বৃষভানুজা ৷৷
🙏 শ্রীগম্ভীরা মাহাত্ম্য 🙏
বৃষভানুনন্দিনী শ্রীরাধাই সর্ব্বচিত্তহারী হরির মন, নিজ রূপ মাধুৰ্য্য, গুণ মাধুৰ্য্য, প্রেমমাধুর্য্য এবং “মধুর রসাশ্রিত” বাৎসল্যাদি দ্বারা হরণ করেন বলিয়া তত্ত্বজ্ঞগণ তাঁহাকেই ‘হর৷' এই নামে অভিহিত করিয়া থাকেন, তং সম্বোধনে ‘হরে !’
হরতি শ্রীকৃষ্ণমনঃ কৃষ্ণাহ্লাদ স্বরূপিনী।
অতো হরেত্যনেনৈব শ্রীরাধা পরিগীয়তে ॥৮॥
🙏 শ্রীগম্ভীরা মাহাত্ম্য 🙏
স্বরূপভূতা—আহ্লাদশক্তি স্বরূপিনী, শ্রীরাধা, স্বীর মন হরণকারী হরির মন হরণ করেন, এই হেতু ‘হরা' এই পদে শ্রীরাধাই পরিগীত হয়েন, তৎ সম্বোধনে ‘হরে’।
কৃষিভূর্বাচকঃ শব্দো নশ্চ নির্বৃতি বাচকঃ ।
তয়ে৷রৈক্যং পরংব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে ৷৷
🙏 শ্রীগম্ভীরা মাহাত্ম্য 🙏
‘কৃষ’ ধাতু আকর্ষণার্থক সত্তাবাচক, এইরূপ ‘ণ' শব্দটি নিবৃতি আনন্দবাচক, এই দুইটি পদের ঐক্যরূপেই পরব্রহ্ম কৃষ্ণকে বুঝায়, অর্থাৎ যিনি নিখিল চরাচরাত্মক বিশ্বকে স্বীয় আকর্ষণাত্মক আনন্দ সত্তা দ্বারা সৃষ্টি করেন, সৃষ্টকে পালন করেন এবং তাহাতেই লীন করান, সেই পরব্রহ্মই ‘কৃষ্ণ’ এই শব্দে অভিহিত হয়েন ॥
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
