শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩০. বিধবা-বিবাহ বেদবিহিত বলে প্রতিপন্ন হচ্ছে 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob30.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩০)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
 *🌻গৌড়ীয় বৈষ্ণব বিবৃতি🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*প্রচলিত মনুস্মৃতি যে সৃষ্টির আদিতে উৎপন্ন এবং বিরাট্ পুরুষের পুত্র মনু কর্তৃক বিরচিত,তা উল্লিখিত শ্লোক-প্রমাণে অসম্ভব বলেই বোধ হয়।ইহা সৃষ্টির বহুকাল পরে যে রচিত হয়েছে,তা বেশ বুঝা যায়।যেহেতু উহাতে বেণ,নহুষ,নিমি,পৃথু ও বিশ্বামিত্রের যখন বর্ণন রয়েছে তখন এই স্মৃতি যে উহাদের পরে বিরচিত হয়েছে,তাতে সন্দেহ নাই।এই জন‍্যই এই সব পুরাবৃত্ত ইহাতে সংগৃহীত হয়েছে।আর যদি এই স্মৃতি মনু কর্তৃকই রচিত হত,তাহলে "মনু বিনয় বলে রাজ‍্য প্রাপ্ত হয়েছিলেন" একথা মনু স্বয়ং লিখতে যাবেন কেন?আবার ৯ অধ‍্যায়ের ৬৬|৬৭ শ্লোকে বেণরাজা মনুর পরবর্তী বলে স্পষ্ট লিখিত হয়েছে,যথা=*
*"অয়ং দ্বিজৈর্হি বিদ্বদ্ভিঃ পশুধর্মো বিগর্হিতঃ।*
*মনুষ‍্যাণামপি প্রোক্তো বেণোরাজ‍্যং প্রশাসতি।।*
*স মহীমখিলাং ভুঞ্জন্ রাজর্ষিপ্রবরঃ পুরা।*
*বর্ণানাং সঙ্করং চক্রে কামোপহতচেতনঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ এই বিধবা-বিবাহ পশুধর্ম বলে সুবিদ্বান্ দ্বিজগণ কর্তৃক নিন্দিত হয়েছে।পূর্বে বেণরাজার রাজ‍্যশাসনকালে এই ধর্ম মানবসমাজে প্রচলিত হয় বলে উক্ত হয়েছে।এই রাজর্ষিপ্রবর পুরাকালে সমস্ত ধরণীর অধীশ্বর হয়ে কামাদি রিপুর বশীভূত হয়েই এই বিধি-প্রচলন পূর্বক বর্ণসঙ্করের সৃষ্টি করেন।*
*🌻এক্ষণে বেশ বুঝা যাচ্ছে যে,এই বিধি মনুর পূর্ববর্তীকালে প্রচলিত হয়েছিল। সুতরাং বেণ রাজার রাজ‍্যশাসন-সময়ে বিধবা-বিবাহের প্রচার,এই মনুস্মৃতির যে বহুপূর্বে সংঘটিত হয়েছিল,তা এই বচনেই সিদ্ধ হচ্ছে।(১)(বৈদিক কালেও স্ত্রীলোকেরা প্রথমে একপতির পাণিগ্রহণ করে পুনরায় অন‍্যপতি গ্রহণ করতে পারতেন।যথা অথর্ববেদ সংহিতায়=*
*"যা পূর্বং পতিং বিত্ত্বাথান‍্যং বিন্দতেহপরং।*
*পঞ্চৌদনং চ তাবজং দদাতো ন বি যোষতঃ।।*
*সমান লোকো ভবতি পূনর্ভূ বাপরঃ পতিঃ।*
*যোহজং পঞ্চৌদন দক্ষিণা জ‍্যোতিষং দদাতি "।।*
                              *(৯|৫|২৭|২৮)*
*🌻যে রমণী পূর্বপতি সত্বে অন‍্যপতি গ্রহণ করেন,অজ-পঞ্চৌদন দান করতে তাদের বিচ্ছেদ ঘটে না।দ্বিতীয় পতিও যদি দক্ষিণা দ্বারা দীপ্তিমান অজ-পঞ্চৌদন দান করেন তাহলে তিনি এবং তাঁর পুনরুদ্বাহিতা পত্নী উভয় একলোকে গমন করেন।*
*"ইদং শাস্ত্রং তু কৃত্বাহসৌ মামেব স্বরমাদিতঃ।*
*বিধিগদ্ গ্রাহয়ামাস মরীচ‍্যাদীস্তবহং মুনীন্"।।*
*🌻অর্থ‍্যাৎ সৃষ্টির প্রথমে ব্রহ্মা এই শাস্ত্র প্রণয়ন করে বিধিপূর্বক স্বয়ং আমাকে অধ‍্যয়ন করিয়েছেন এবং আমি মরীচি প্রভৃতি মুনিগণকে অধ‍্যয়ন করিয়েছি।*
*🌻অতএব এই স্মৃতির যে বচন প্রথম অধ‍্যায়ের ৫৮ সংখ‍্যায় উক্ত হয়েছে,তা অভ্রান্ত-সত‍্য বলে কিভাবে গ্রহণ করা যেতে পারে? এই প্রমাণের দ্বারা বুঝা যাচ্ছে যে,দ্রৌপদীর পঞ্চস্বামী-গ্রহণ কেবল দৈব ঘটনা নয়, তা শাস্ত্রীয় বিধান ও সামাজিক প্রথারই অনুগত।আবার তৎকালে বিধবা-বিবাহও যে প্রচলিত ছিল,এই মন্ত্রটি পাঠ করলে তা অনায়াসে বুঝতে পারা যায় =*
*"উদীষর্ব নার্য‍্যভি জীবলোক মিতাসুমেতমুপশেষ এহি।*
*হস্তগ্রাভস‍্যাদিধিষোস্তবমেতৎ পত‍্যর্জনিত্বমভিসংবভূব "।।*
   *(তৈত্তিরীয় আরণ‍্যক ৬প্রপা,১অনু,১৪মন্ত্র।)*
*🌻সায়ণাচার্য‍্য ইহার ভাষ‍্য এইরূপ করেছেন=*
*"তাং প্রতি গতঃ সব‍্যে পাণাবভিপাদ‍্যোত্থাপয়তি।হে নারি! ত্বং ইতাসুং গতপ্রাণং এতং পতিং উপশেষে উপেত‍্য শয়নং করোষি, উদীবর্ষ অস্মাৎ পতিসমীপাদুত্তিষ্ঠ, জীবলোকমভি জীবন্তুং প্রাণিসমূহং অভিলক্ষ‍্য এহি আগচ্ছ।ত্বং হস্তগ্রাভস‍্য পাণিগ্রাহবতঃ দিধিষোঃ পুনর্বিবাহেচ্ছোঃ পত‍্যুঃ এতৎ জনিত্বং জায়াত্বং অভিসংবভূব অভিমুখেন সম‍্যক্ প্রাপ্নুহি "।*
*🌻অর্থ‍্যাৎ ঋত্বিক মৃতপতির সমীপে শায়িত স্ত্রীর নিকটস্থ হয়ে বামহাতে ধরে তাঁকে উত্থাপন পূর্বক এই মন্ত্র পাঠ করবেন,""হে নারি!তুমি মৃত পতির কাছে শুয়ে আছ কেন?মৃতপতির কাছ হতে উঠে জীবিত লোকের কাছে আগমন করো।তোমার পুনর্বার পাণিগ্রহণ অভিলাষী পুরুষের পত্নীত্ব প্রাপ্তি তোমার সম‍্যগ্ রূপে সম্ভব হয়েছে।*
*🌻এই ব‍্যাখ‍্যানুসারে বিধবা-বিবাহ বেদবিহিত বলে প্রতিপন্ন হচ্ছে এবং বেদব‍্যাখ‍্যাতা সায়ণাচার্য‍্যের যে নিঃসংশয় অভিমত, তাও পরিব‍্যক্ত হয়েছে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds