✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকবিরাজ গোস্বামী এইরূপ বর্ণনা দ্বারা বুঝাইতেছেন যে,
যথা শ্লোকার্থ—“হে উদ্ধব, গোপীগণ আমাতেই মন প্রাণ অর্পণ করিয়াছে, আমিই তাহাদের একমাত্র প্রাণ স্বরূপ ; আমার জন্য তাহারা সমস্ত ব্যাপার ত্যাগ করিয়াছে, তাহারা আমাকে প্রিয় হইতেও প্রিয়তর বলিয়া জানে এবং আমি দূরে থাকিলেও তাহারা আমাকে স্মরণ পূর্ব্বক নিদারুণ বিচ্ছেদযাতনা সহ্য করিয়া থাকে। আমিই সেই বৃন্দাবনবিহারিণী গোপীদিগের আত্মা এবং তাহারাও আমারই জানিবে।”
তবে গোপীগণ যে নিজ দেহের শোভাবর্দ্ধন কাৰ্য্য করিতেন, তাহাও কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদন মানসে বই আর কোন কারণে নহে। কারণ তাঁহারা জানিতেন যে, যখন তাঁহাদের দেহ কৃষ্ণভোগ্য, তখন তাহার প্রতি যত্ন করা আবশ্যক । শ্রীকবিরাজ গোস্বামী ইহাও বর্ণন করিয়াছেন,
যথা—
তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত।
সেহোত কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত ॥
এই দেহ কৈল আমি কৃষ্ণে সমৰ্পণ ।
তাঁর ধন এই তাঁর সম্ভোগ সাধন ॥
এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ ৷
এই লাগি করে দেহের মার্জ্জন ভূষণ ॥
যথন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ নবদ্বীপধামে গৌররূপে অবতীর্ণ হইলেন, তখন ঐ বৃন্দাবনবিহারিণী গোপীরাও লীলার সহায়তা জন্য শ্রীগৌরাঙ্গের পার্ষদরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের শ্রীবৃন্দাবনে ব্রজলীলা ও কলিযুগের গৌরলীলা উভয় লীলাই অতি গুহ্য। কিন্তু শ্রীবৃন্দাবনে গোপীগণের সহিত যে বিহাররূপ লীলা, তাহা কোন বহিরঙ্গ জীবের সম্মুখে আচরিত হয় নাই, একারণ উহাতে শক্তিরূপা রমণীগণ রমণীবেশেই বিহার করিয়াছিলেন—
কিন্তু গৌরলীলা, কি অন্তরঙ্গ কি বহিরঙ্গ সর্ব্বপ্রকার জীবের সম্মুখে আচরিত হইয়াছিল, এই জন্য শ্রীবৃন্দাবনের যুবতী ললনারা গৌরলীলায় পুরুষবেশে পার্ষদ ও ভক্ত রূপে প্রকটিত হইয়াছেন। বেশ পরিবর্ত্তন হইলে কি হইবে, তাঁহাদের প্রকৃতিগত বৈলক্ষণ্য শ্রীব্রজেন্দ্রনন্দনের প্রতি সমর্পিত ছিল; গৌরাবতারেও দেখা যায় যে, ঐ সকল গোপীদের প্রকাশমূর্তি স্বরূপ যে পার্বদগণ, তাহাদেরও মন প্রাণাদি সর্ব্বস্ব একমাত্র শ্রীগৌরাঙ্গের শ্রীচরণারবিন্দে সংলগ্ন, থাকিত ৷ যেমন ব্রজগোপীগণ নিজ নিজ সুখ দুঃখের প্রতি কিছুই দৃষ্টিপাত করিতেন না, কেবল কিসে শ্রীব্রজরাজের সুখ সম্পাদন করিবেন সেই জন্যই নিরন্তর চেষ্টান্বিতা থাকিতেন, তেমনি নবদ্বীপলীলায়ও মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ও ভক্তগণেরও, কিসে 'প্রভুর সুখ হইবে সেই দিকেই দৃষ্টি ছিল, তাঁহারা আপনাদের সুখ দুঃখের প্রতি অণুমাত্রও দৃষ্টিপাত করিতেন না।
এক্ষণে শ্রীবৃন্দাবনলীলার কোন্ ললনা, গৌরলীলায় কোন্ পুরুষবেশ ধারণ করিয়াছেন, তাহা বৈষ্ণবাচার্য্যগণ যেরূপ নির্দেশ করিয়াছেন, তাহাতেই জানা যায় যে, শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত শশিরেখার প্রকাশ মতান্তরে তুঙ্গবিদ্যা। যথা গৌরগণোদ্দেশদীপিকায় শ্রীকবিকর্ণপূর শ্রীবক্রেশ্বর সম্বন্ধে, তিনি যে অনিরুদ্ধের প্রকাশ ইহা বর্ণন করিয়া, লিখিতেছেন—
“স্বপ্রকাশবিভেদেন শশিরেখা তমাবিশৎ।”
অর্থাৎ প্রকাশভেদে ইনি শশিরেখারও প্রকাশ ছিলেন—
শ্রীভক্তমাল নামক গ্রন্থেও বর্ণিত হইয়াছে, যথা—
প্রকাশ ভেদেতে তেঁহো শশিরেখা সখী।
দুইরূপে এক দেহ মৌরসুখে সুখী ॥
যেমন বক্রেশ্বর-মহিমা সম্বন্ধে অনিরুদ্ধ বস্তুটী কি তাহা
প্রসঙ্গাধীন বর্ণন করা হইয়াছে, তেমনি এক্ষণে, শ্শিরেখা সখী সম্বন্ধেও কিঞ্চিৎ বলা অপ্রাসঙ্গিক হইবে না।
শাস্ত্রাদিতে ভগবৎশক্তিরূপা ব্রজগোপীদিগের সংখ্যা ষোড়শ-সহস্ৰ বলিয়া বর্ণিত হইয়াছে, তন্মধ্যে শ্রীমতী রাধাই প্রধানা ; যথা—
গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দমোহিনী।
গোবিন্দসর্ব্বস্ব সর্ব্বকান্তা-শিরোমণি ॥
🙏 শ্রীচৈতন্যচরিতামৃত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
