✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar60.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇 পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্তগণের নাম ❓❓❓❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar59.html
✧═══════════•❁❀❁•═══════════✧
এই যে সনক সম্প্রদায়ী নিম্বাদিত্য বা নিম্বার্ক স্বামী, তাহা হইতে যে সম্প্রদায়ের উৎপত্তি হয়, তাহার নাম নিম্বাদিত্য সম্প্রদায়। হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকান্তর্গত তাঁহার লিখিত প্রবন্ধ মধ্যে লিখিয়াছেন যে, “বোম্বাই পুনা বারাণসী প্রভৃতি প্রসিদ্ধ নগরে সাধু সমাজ কর্তৃক বহু বিচারান্দোলনের পর ভক্তিমালা বা হরিভক্তিপ্রকাশিকা নামে (দেবনাগরাক্ষরে হিন্দি গদ্যভাষায়) যে একখানি বিস্তৃত গ্রন্থ বহুকাল হইল প্রকাশিত হইয়াছে, তাহার ভিতর বহু বৈষ্ণব সম্প্রদায়ের পরিচয়, সংক্ষিপ্ত জীবনী ধারাবাহিক কুড়শীনামা আছে।” ভক্তিনিধি মহাশয় ঐ গ্রন্থ হইতে সনকসম্প্রদায়ের প্রণালীগত প্রথম প্রতিষ্ঠাতা হইতে সমুদয় মোহান্তগণের নাম পর্যায়ক্রমে লিখিয়াছেন এবং বলেন ঐ সম্প্রদায়ভুক্ত (৩৮)পৰ্য্যায় লিখিত সিদ্ধ শ্রীমন্নারায়ণ স্বামী দক্ষিণ দেশ হইতে তীর্থপৰ্যটনে বাহির হইয়া গঙ্গা যমুনা সরস্বতী এই মুক্তবেণী স্থান ত্রিবেণী তীর্থে অবগাহনার্থে যৎসময় বঙ্গে আগমন করেন, তৎসময় তৎতীরবর্ত্তী পণ্ডিত বক্রেশ্বর তাঁহার নিকট বিষ্ণুমন্ত্রে দীক্ষিত হইয়াছিলেন।” ভক্তিনিধি মহাশয় আরও বলেন যে “উক্ত গ্রন্থের কুড়শীনামা পদ্ধতিতে দ্রাবিড়, কাশ্মীর, আজমীর, ওজরাট, গৌড়, উৎকল, বঙ্গ, কলিঙ্গ, ত্রৈলোঙ্গ, মালবার প্রভৃতি প্রদেশস্থ অনেকেই শিষ্যভাবে ঐ সম্প্রদায়ভুক্ত বলিয়া বিদিত। তাঁহাদের মধ্যে যাঁহারা প্রধান, কেবল গুরুপৰ্য্যায়ে তাহাদিগের নাম এবং তাহাদেরই সংক্ষিপ্ত জীবনী আছে। পণ্ডিত বক্রেশ্বর মোহান্ত ছিলেন না। এজন্য গুরূপর্যায়ে তাহার নাম কি জীবনচরিত নাই, কেবল শিষ্যপর্যায়ে নাম আছে মাত্র।” ভক্তিনিধি মহাশয় ঐ গ্রন্থ অবলম্বনে নিমানন্দ সম্প্রদায় সম্বন্ধে বলেন যে "সনক সম্প্রদায়ের গুরু নিস্বাকস্বামী হইতেই তৎশিষ্য-প্রশিষ্যক্রমে প্রথমতঃ নিম্বার্ক সম্প্রদায় নামে এক সম্প্রদায়ের উৎপত্তি হয়, পরে ঐ সম্প্রদায়ের নাম হয় নিম্বাদিত্য-সম্প্রদায়, আবার তাহার পরিবর্তে ঐ সম্প্রদায় নিমানন্দ সম্প্রদায় বলিয়া কথিত হয়।"
কিন্তু উপযুক্ত গ্রন্থের লিথিত মতের সহিত “অনুরাগবলী” নামক যে একখানি সাম্প্রদায়িক নিরূপণ ভাষা-গ্রন্থ ১৬১৮ শাকে শ্রীমনোহর দাস রচিত করেন, তাহার সহিত ঐক্য দেখা যায় না। তাহাতে পণ্ডিত বক্রেশ্বরের শ্রীমন্নারায়ণ স্বামীর নিকট বিষ্ণুমন্ত্রে দীক্ষিত হইবার বিষয়ে কোন ভক্তিনিধি মহাশয়ও ঐ বিষয় নিজ প্রবন্ধ লিখিয়াছেন যে, “অনুরাগবলী” গ্রন্থখানি যখন আজি কালিকার নহে, ২০০ শত বৎসরের অধিক কালের লেখা, তখন মতভেদ হইলেও প্রাসঙ্গিক ।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧