শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬. ধর্মো রক্ষতি ধার্মিকং 🙏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas6.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৬)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *ধর্মো  রক্ষতি  ধার্মিকং*
       ~~~~~~~~~~~~~~~~
*🙏শ্রীমহাপ্রভুর অনুসঙ্গী বা কোন প্রধান ভক্তের বসতি স্থানকে বৈষ্ণবগণ ""শ্রীপাট"" নামে নির্দেশ করেন। হরিদাস ঠাকুরের দুইটি "পাট-বাড়ী" নির্দিষ্ট আছে।একটি কুলীন গ্রামে অপরটি ফুলিয়ায়। ফুলিয়া শান্তিপুরের কাছে ; রাণাঘাট রেলওয়ে স্তেশন হতে আড়াই ক্রোশ মাত্র ব‍্যবধান। ফুলিয়ায় "ভজনবেদী" দর্শন করবার জন্য অদ‍্যাপি বহুতর ব‍্যক্তি বা ভক্ত গমন করে থাকেন ; বহু ব‍্যক্তি সে জায়গায় গড়াগড়ি দিয়ে নিজেকে কৃতার্থ বোধ করেন।এই ফুলিয়াতেই আদি কাব‍্য, বঙ্গভাষায় সুবৃহৎ কাব‍্য, রচনা করে কীর্তিবাস কীর্তি লাভ করেছিলেন।ফুলিয়া ব্রাহ্মণ পন্ডিতের স্থান, "ফুলিয়া সমাজই" তার পরিচয় ; ফুলিয়া সুপ্রসিদ্ধ জায়গা।বেনাপোলের জঙ্গল ত‍্যাগ করে হরিদাস এই ফুলিয়াতে এসে বাস করতে লাগলেন। "গুণী গুণং বেত্তি", প্রবাদ বাক‍্যটি অতি যথার্থ। অল্পদিনের মধ্যেই নামাচার্য‍্য হরিদাস, যদিও তিনি অবৈষ্ণবদের কাছে হীন জাতি, ফুলিয়ায় ব্রাহ্মণগণ কর্তৃক সমাদৃত(অত‍্যন্ত সম্মানিত) হলেন। তখনকার সময়ে সমাজের আকৃতি প্রকৃতি বিভিন্ন রকম ছিল।অবিচারে সবাই ব্রাহ্মণের অনুগমন করত।ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ কর্তৃক আদৃত(সম্মানিত)যিনি,কেনা তাঁকে শ্রদ্ধা করবে?হরিদাসের মহিমা সব জায়গায় ছড়িয়ে পড়ল। বাল‍্যকাল হতে যবন প্রতিপালিত, প্রকৃত পক্ষে হরিদাস যবনই বটেন,তাঁর এইরকম অনুরাগ,এইরকম নিষ্ঠা প্রত‍্যেক হিন্দুর মন আকর্ষণ করল। কিন্তু হরিদাসকে এই জন্য বহু লাঞ্জনা ভোগ করতে হয়েছিল। হরিদাসের হিন্দু-অনুরাগ-বার্তা সেখানকার কাজীর কানে গেল।কাজী হরিদাসের উপর মহাক্রুদ্ধ হল।যে সময় হিন্দুই হিন্দুয়ানী করতে ভয় পেত,এত মুসলমানদের অত‍্যাচার ও দাপট ছিল, মুসলমানদের সেই পূর্ণ প্রভাবের সময়ে মুসলমান ধর্ম অবহেলা করে, কোরাণোক্ত ধর্ম ত‍্যাগ করে,হরিদাস "কাফেরের" ধর্ম যাজনা করছেন, হরিদাসের প্রাণ কয়টি? কাজী কি করল? শ্রীচৈতন‍্যভাগবত বলেন=*
*কাজি গিয়া মুল্লুকের অধিপতি স্থানে।*
*কহিলেন তাহান সকল বিবরণে।।*
*🍀মুলুকপতি হরিদাসকে ডেকে আনিয়ে বন্দী করে রাখল। কিন্তু যিনি নামাবেশে দিনরাত্রি বিভোর, তাঁর কারাগারই বা কি,আর সুরম‍্য হর্ম‍্যই (সুন্দর অট্টালিকায়) বা কি?বন্দীগণ, হরিদাসের আনন্দ ও সারল‍্যে মুগ্ধ হয়ে গেল ; হরিদাসের বিচিত্র চরিত্র চিন্তা করে,নিজেদের দুঃখ জ্বালা ভুলে গেল।তাদের মন পবিত্র হল, আর তারাও কি জানি কি কুহকবশে (যেন মায়া-ইন্দ্রজালের বশে) "হরি হরি" বলেত লাগল।*
           *ক্রমাগত*

🍀বৈষ্ণব চিনবার উপায় কি, জিজ্ঞাসা করলে শ্রীমহাপ্রভু কোন ভক্তকে সংক্ষেপে বলেছিলেন=*
*অতএব যার মুখে এক কৃষ্ণ নাম।*
*সেইত বৈষ্ণব তার করিহ সম্মান*।।
*কৃষ্ণ-নাম নিরন্তর যাঁহার বদনে।*
*সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে।।*
*যাঁহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ-নাম।*
*তাঁহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান।।*
*ক্রম করি কহে প্রভু বৈষ্ণব-লক্ষণ*।
*বৈষ্ণব,বৈষ্ণবতর, আর বৈষ্ণবতম।।*
*🌺যে একবার মাত্র হরি-নাম উচ্চারণ করতে পারে,সে--ই বৈষ্ণব, হোক সে উপসম্প্রদায়ী বা বিভিন্ন ধর্মবাজী, শ্রীমহাপ্রভুর উক্ত বাক‍্যের তাৎপর্য‍্য এটি নয়। যার মুখ হতে শুদ্ধ নাম, যে নাম অন‍্যাভিলাষিতা-যুক্ত ও জ্ঞানকর্মাদি দ্বারা আচ্ছাদিত নয়, যা নামাভাস নয়,সেইরকম একটি কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তিনি বৈষ্ণব ; এটিই অভিপ্রায়।বৈষ্ণব খুব বড় বস্তু ; মুখে বললেই বৈষ্ণব হয় না। যাইহোক,নামাভাস কি? বৈষ্ণব কাকে বলে?তার বিস্তারিত বিচারস্থল এ নয়।তবে জগতে এমন ভাগবতোত্তম আছেন,যাঁকে দেখলেই মুখে নিজে থেকেই কৃষ্ণনাম আসে। নিতান্ত মূঢ়ের মনও কিছুক্ষণের জন্য নির্মল ও ধর্ম ভাব হয়।ফলে সেইরকম ভক্তের প্রেম ভক্তি এইরকম প্রবল যে,কাছের জীবের হৃদয়ে তা প্রতিফলিত হয়ে তাকেও তদ্ভাবান্বিত করে থাকে।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds