শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৩)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *গৃহ-ত‍্যাগ ও পরীক্ষা প্রসঙ্গ*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀হরিদাসের অটল বিশ্বাস,হরি-নাম করলে হরিকে পাওয়া যায় ; একান্ত মনে নাম ধরে ডাকলে, নামী এসে উপস্থিত হন ; হরিদাস কেন না সর্বত‍্যাগ করে নামমাত্র সম্বল করবেন?এই বিশ্বাস-বলেই একদিন শিশু ধ্রুব মাতৃ-কোল ছেড়ে চলে গিয়াছিলেন, এই বিশ্বাস-বলেই বালক প্রহ্লাদ পিতৃপ্রদত্ত অশেষ কষ্ট সইতে সক্ষম হয়েছিলেন ; হরিদাস কেন না সর্বত‍্যাগী হবেন?যাতে কষ্ট নাই, বিপদ নাই, যাতে কেবল আনন্দের লহরী উত্থিত হতে থাকে, কোন বুদ্ধিমান তার জন্য সর্বত‍্যাগী না হন? তুমি আমি সংসারের মলিন জীব,কাতরে কেউ ক্রমাগত ডাকতে থাকলে,কতক্ষণ চুপ করে বসে থাকতে পারি? না হয় থাকলাম ; তথাপি সে অধ‍্যবসায়ী (অবিরাম) যদি ডাকতে থাকে,মাসাবধি,বৎসরাধি ডাকতে থাকে,তবে নিশ্চয়ই একবার তার প্রতি কান না দিয়ে পারি না। তবে যিনি পুরুষোত্তম,সদাশয়ের সদাশয়, কেউ নির্মল মনে, একান্ত চিত্তে ভক্তিভরে ক্রমাগত ডাকতে থাকলেও তিনি শুনবেন না,এ পাপ চিন্তা হরিদাসের মনে ঘুণাক্ষরেও উপস্থিত হয়নি। অতএব তিনি সর্বত‍্যাগী নাম-সর্বস্ব হবেন বিচিত্র কি?মোটকথা ভক্তির অধিকারী হলে মানুষ পরিতৃপ্ত হয়ে যায়,তার আর অন‍্য আকাঙ্ক্ষা থাকে না। শাস্ত্রও বলেন=*
*"ওঁ যঁল্লব্ধা পুমান্ সিদ্ধো ভবত‍্যমৃতী ভবতি তৃপ্তোভবতি।"*
           *(শ্রীনারদকৃত ভক্তিসূত্র ১|৪)*
*🍁যদি ভগবান সদাশয় হন, তাহলে এইরকম সরল এইরকম বিশ্বাসী ভক্তের প্রতি বোধ হয় তিনি উপেক্ষা করেন না। নামের জন‍্য হরিদাস আহারোপর্জনের চেষ্টা ত‍্যাগ করলেন, কিন্তু ভগবান তাঁর আহার যোগাতে লাগলেন। গ্রামের যত হিন্দু, হরিদাসের অদ্ভুত ব‍্যবহারে সকলেই আশ্চর্য‍্যান্বিত হল।তারাই যার যেরকম সাধ‍্য, প্রতিদিন হরিদাসের জন্য দ্রব‍্যাদি নিয়ে আসত, এবং তাঁর কুটির-দ্বারে রেখে নিজেদেরকে কৃতকৃতার্থ জ্ঞান করত।এইরকমে হরিদাসের কুটিরে প্রসাদান্ন ও ফলমূলাদি জমা হত।(তৎকালে কেবল ব্রাহ্মণবর্গই দেবতা পূজা করতে পারতেন।অতএব হরিদাস প্রত‍্যহ সাত্ত্বিক ভোজন করতেন। চরিতামৃতে লিখিত আছে=*
*রাতে দিনে তিনলক্ষ নাম সংকীর্তন।*
*ব্রাহ্মণের ঘরে ঘরে ভিক্ষা নির্বাহন।।*
*🌺হরিদাস একবার মাত্র আহার করতেন,যা অবশিষ্ট থাকত বিতরণ করে দিতেন। হরিদাসকে কেউ দেখতে আসিলে তিনি নাম গ্রহণ করতে যথাসাধ‍্য উপদেশ দিতেন, অনুরোধ করতেন।যারা আসত, ভক্তের বিশ্বাস,একান্ত ভক্তি ও সদ্ব‍্যবহারে পরিতুষ্ট হয়ে যেত। তারা হরিদাসের অনুরোধ গ্রহণ না করে থাকতে পারতেন না।*
*🌹পাঠক! আপনারা (Will-force বা) ইচ্ছা-শক্তির কথা অবগত আছেন। এ শক্তি-প্রভাবে অপরকে কতক বাধ‍্য করতে পারা যায় ; কিন্তু সঞ্চারকের অন্তর যদি নির্মল থাকে, তবে এ শক্তি বহু ফলপ্রদ ও শুভদ হয়। ফলকথা উপদেষ্টার উপদেশে প্রাণ থাকা চাই,প্রাণহীন কথা কেউ গ্রহণ করে না।🍀হরিদাসের হৃদয় নির্মল,ভক্তিপূর্ণ,আবেগপূর্ণ, সর্বজীবের হিতসাধন তাঁর ব্রত, তাঁর অভিলাষ কেন না পূর্ণ হবে? তাঁর উপদেশ লোকে কেন না নিবে?হরিদাস হরিনামে দেশ মাতিয়ে তুললেন। কিন্তু চঞ্চল বালকদল হরিদাসের বিশেষ বাধ‍্য হয়েছিল। গ্রামবাসীগণ হরিদাসকে যে ফল মূল প্রদান করত, তারই অধিকাংশ তিনি বালকদলে বিতরণ করতেন। আর তারই লোভে তারা উচ্চৈঃস্বরে হরিধ্বনি করত।এই যে আমরা নানা জায়গায় "হরির-লুট" হতে দেখি, এইরকমে হরিদাস কর্তৃক তা সৃষ্ট হয়।*
*হরিদাস ঠাকুর বন্দো বীরত্ব প্রধান।*
*দ্রব‍্য দিয়া শিশুরে লওয়াইলা হরি-নাম।।*
*🌹🌹🌹পরীক্ষা প্রসঙ্গ🌹🌹🌹*
*🌻প্রভো!আমি অতি অপরাধিনী, আমার পাপের আর সীমা নাই,এ হতভাগিনীর কি উপায় আছে? উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে করতে একটি পরম সুন্দরী যুবতী একদা হরিদাসের চরণ ধরে পড়িল। "বাছা! তুমি হরিনাম কর, তোমার ভয় নাই।" এই বলে হরিদাস তাকে সান্ত্বনা করতে লাগলেন।*
*🌺এই সুবেশা যুবতীটি কে? ভক্তের পরীক্ষা প্রলোভনে। যদি তুমি উদাসীন হয়ে বনে চলে যাও, তুমি প্রলোভনের হাত ছাড়ালে বটে, কিন্তু আপন শক্তি বুঝলে না ; তুমি ভীরু। যদি তুমি সংসারে থেকে প্রলোভন জয় করতে পার, অগ্নি পরীক্ষায় মলিনতা প্রাপ্ত না হও,তবে সে তুমি খাঁটি সোনা। হরিদাসের এখন পরীক্ষার সময় সামনে উপস্থিত। হরিদাসের "বীরত্ব" এখন জগৎ দেখবে। হরিদাসের প্রভু হরিদাসের দ্বারায় জগৎকে দেখাবেন যে,তাঁর ভক্তের কাছে রিপুগণ দন্তোৎপাটিত সর্পের মতো খেলার বস্তু। বনগ্রামের জমিদার রামচন্দ্র খাঁন দুষ্ট প্রকৃতির লোক,পরশ্রীকাতর ও ভক্ত-দ্বেষী। হরিদাসের প্রভাব, তাঁর ব‍্যবহার, রামচন্দ্রের ভাল লাগল না। কিন্তু হরিদাসের কোন ছিদ্র পায় না, কাজেই কিছু করতে পারে না। একদিন সে কয়েকটি সুন্দরী বারবনিতাকে ডেকে,তাদেরকে হরিদাসের বৈরাগ‍্যধর্ম বিনাশ করতে অনুরোধ করল।তারমধ‍্য হতে একটি পরমা সুন্দরী যুবতী সম্মতা হয়ে রাত্রিযোগে হরিদাসের কাছে গমন করল।বৈষ্ণবরীত‍্যনুসারে সে তুলসী দন্ডবৎ করে হরিদাসকে প্রণাম করল, তারপর সেই ক্ষুদ্র কুটির-দ্বারে বসিল। বসে কুরুচিকর নানা প্রকার অঙ্গ-ভঙ্গী করতে লাগল।এখন হরিদাস পূর্ণ যুবক।সুব‍্যক্ত সুবলিত শরীর, বাহুযুগল দীর্ঘ আজানুলম্বিত। হরিদাসের অন্তর নির্মল ও প্রফুল্ল, সে প্রফুল্লতা বদনে পরিব‍্যক্ত হচ্ছে, বস্তুতঃ হরিদাস শ্রীমান ও পরম সুন্দর পুরুষ।*
*🙏জয় জয় শ্রীনামাচার্য‍্যের জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds