শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১. তত্ত্ব--কথা 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. তত্ত্ব--কথা 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১)🙏🙏শ্রীরামানন্দ রায়🙏🙏*
   *🙌🙌🙌তত্ত্ব--কথা🙌🙌🙌*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀শ্রীমন্মহাপ্রভু শ্রীরাম রায়কে মহাভক্ত বলে জেনেও লোকাচার অনুরোধে তাঁর আলয়ে গমন করলেন না,কেননা তিনি বিষয়ী।পূর্বে বলা হয়েছে মহাপ্রভু, একজন ভক্ত ব্রাহ্মণের নিমন্ত্রণে তাঁর গৃহে পদার্পণ করে ভিক্ষাদি নির্বাহ করলেন।গৌরহরি ও প্রিয়ভক্ত উৎকণ্ঠায় দিনমান অতিবাহিত করেন।রায় রামানন্দ সায়াহ্নে(সন্ধ‍্যাবেলা) ব্রাহ্মণ ভবনে উপস্থিত হয়ে শ্রীগৌরাঙ্গের শ্রীপদপ্রান্তে লুটিয়ে পড়লেন।তিনি পরম ভক্ত রামরায়কে আলিঙ্গন করে সাদরে সম্ভাষণ করলেন।স্থান অতি নির্জন। এই নির্জন জায়গায় সাক্ষাৎ জগৎপতির শ্রীচরণ-প্রান্তে তাঁর পরম ভক্ত শ্রীরামরায় দীনভাবে বসিলেন।তখন ধর্ম-কথা আরম্ভ হ'ল।ধর্মের ক্রমবিকাশ সম্বন্ধে এ পর্যন্ত যত প্রকার আন্দোলন আলোচনা হয়েছে, মহাপ্রভুর প্রশ্নে শ্রীরামরায়ের প্রত‍্যুত্তরে সেই তত্ত্ব যেরকম পরিস্ফুট হয়েছে, জগতে আর কোনও ধর্মশাস্ত্রে উহার শতাংশের একাংশ দেখা যায় না।এতৎ (এই) সম্বন্ধে  যতই আলোচনা হয়,জগতের পক্ষে ততই মঙ্গল।এই আলোচনা অসীম ও অনন্ত।এস্থলে অথি সংক্ষিপ্ত ভাবে শ্রীচৈতন‍্যচরিতামৃত হতে দুই একটি কথার উল্লেখ করা হচ্ছে। মহাপ্রভু বললেন "রাম রায়" তোমার মুখে তত্ত্ব-কথা শুনব এই আশায় এসেছি, সাধ‍্য-নির্ণয় সম্বন্ধে কিঞ্চিৎ শ্রবণ করতে ইচ্ছে করি।*
*🙏🙏🙏বর্ণাশ্রম🙏🙏🙏*
*🌻পরমপন্ডিত শ্রীরামানন্দ রায় ভক্তিভাবে প্রণত হয়ে তদুত্তরে বললেন-- প্রভো! স্বধর্মাচরণেই বিষ্ণুভক্তির উদয় হয়। এ বিষয়ে প্রমাণ এই যে=*
*"বর্ণাশ্রমচাররতা পুরুষেণ পরঃ পুমান্।*
*বিষ্ণুরারাধ‍্যতে পন্থা নান‍্যস্তৎ তোষকারণম্ "।।*
                         *(বিষ্ণুপরাণ ৩|৮|৯)*
*🌻অর্থ‍্যাৎ বর্ণশ্রমচারশীল পুরুষ দ্বারাই পরমপুরুষ বিষ্ণু আরাধিত হন।ইহাই তাঁর পরিতুষ্টির কারণ।এতদ্ব‍্যতীত (এই ছাড়া)তাঁর তুষ্টির আর দ্বিতীয় পথ নেই।*
*🌹বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানই স্বধর্মাচরণ।সাধনে যা লভ‍্য হয়,তাই-ই সাধ‍্য।বিষ্ণুভক্তিই সাধ‍্য।স্বধর্মাচরণ ইহার বহিরঙ্গ সাধন। সাধকের পক্ষে সর্বপ্রথম বর্ণাশ্রমধর্ম অবশ‍্য পালনীয়, ইহাই এই শাস্ত্রীয় বাক‍্যের মর্ম। বর্ণাশ্রম ভক্তিরই সাধন।শ্রীপাদ জীব গোস্বামী ভক্তি-সন্দর্ভে লিখেছেন=*
*"যতো যশ্চ শাস্ত্রে বর্ণাশ্রমাচারো বিধীয়তে তস‍্যাপ‍্যনুপম চরিতং ফলং ভক্তিরেব।*
*দানব্রততপোহোমজপস্বাধ‍্যায়সংযমৈঃ,*
*শ্রেয়োভি র্বিবিধৈশ্চান‍্যৈঃ কৃষ্ণে ভক্তিহি সাধ‍্যতে "।।*
*🌺বর্ণাশ্রমধর্মের প্রতিপালন ভিন্ন দেহশুদ্ধি ও চিত্তশুদ্ধি ঘটে না। অধিকার ভেদেই শাস্ত্রীয় বিধির প্রবর্তন।পদ্ম পুরাণেও লিখিত আছে =*
*"বর্ণাশ্রমানুরূপঞ্চ কর্তব‍্যং বৈষ্ণবৈঃ শুভৈঃ।*
*শ্রুতিস্মৃত‍্যুদিতং সম‍্যঙ্ নিত‍্যমাচারমাচরেৎ।।*
*শ্রুতি-স্মৃত‍্যুক্তমাচারং যো ন সেবেত বৈষ্ণবঃ।*
*পঞ্চপাষন্ড-মাপন্নো রৌরবে নরকে বসেৎ।।*
*তস্মাৎ স্মৃত‍্যুক্তমাচারং কুর্য‍্যাদ্বৈ মানবঃ সদা।*
*স্বাধিকারং নিরীক্ষ‍্যৈব কর্মকুর্য‍্যাদতন্দ্রিতঃ "।।*
          *(শ্রীপদ্মপুরাণ--উত্তরখন্ড ৯৫ অধ‍্যায়)*
*🍀বর্ণাশ্রম প্রতিপালন ভিন্ন বিষ্ণুর পরিতোষের অন‍্য পন্থা নাই।ইহা  প্রাথমিক সাধক সম্বন্ধেই বুঝতে হবে।আমরা বিষয়ী। চিন্ময়রাজ‍্যের কোন তত্ত্বই আমাদের কাছে স্ফুট(স্পষ্ট) নয়। আমাদের জড়বৎ চিত্তে চিজ্জগতের সত‍্যরেখার উন্মেষের (উদ্ভবের) জন্য সর্বপ্রথমে শাস্ত্রনির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অবশ‍্যই প্রতিপালনীয়। শাস্ত্রাকারগণের বিশ্বাস,অজাতশ্রদ্ধ ব‍্যক্তির পক্ষে বর্ণাশ্রমাচার-পালনে সত্ত্বগুণের বৃদ্ধি হয়,তার ফলে চিত্তের মলিনতা দূর হয়ে যায়,অতঃপরে মহৎসঙ্গে ভক্তির উদয় হয়।শ্রীরামরায়ের মুখে মহাপ্রভু ধর্মের সমস্ত তত্ত্ব পরিস্ফুট করে জীবশিক্ষার জন্য সর্বপ্রকার অধিকারীর ধর্মই যথাযথরূপে অভিব‍্যক্ত করেছিলেন।*
*🙏আজ এই পর্যন্ত,ক্রমাগত*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds