✧═══════════•❁❀❁•═══════════✧
১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১১. শ্রীরামানন্দ রায়ের পরিচয় 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda11.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২)🙏শ্রীরামানন্দ রায়🙏*
*🙌🙌তত্ত্ব----কথন🙌🙌*
""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীরামরায় যে উত্তর করলেন, মহাপ্রভু তাতে তৃপ্ত না হয়ে বললেন, "এ তো ধর্মের বাহ্য সাধন"।বর্ণাশ্রমচার সাধ্য নহে,সাধন,অতি বহিরঙ্গ সাধন। যেহেতু=*
*"বিষ্ণুভক্তিবিহীনানাং শ্রৌতাঃ স্মার্তাশ্চ যাঃ ক্রিয়াঃ।*
*কায়ক্লেশফলং তাসাং স্বৈরিণীব্যভিচারবৎ"।।*
*🌼ব্রহ্মবৈবর্ত পুরাণেও লিখিত আছে=*
*"কলৌ কলুষচিত্তানাং বৃথায়ুঃ প্রভৃতীনি চ।*
*ভবন্তি বর্ণাশ্রমিণাং ন তু মচ্ছরণার্থিনাম্ "।।*
*🌷সুতরাং কেবল বর্ণাশ্রমাচার, সাধ্য নহে, এর পরে আর কি আছে,বলো। রামরায় বললেন,তাহলে কৃষ্ণে কর্মার্পণই সাধ্য।কর্মার্পণ।*
*🍀শাস্ত্র এই যে=*
*"যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ।*
*যত্তপস্যসি কৌন্তেয় তৎকরুরুষ্ব মদর্পণম্ "।।*
*(গীতা=৯|২৭)*
*🌻অর্থ্যাৎ হে কৌন্তেয়!তুমি যা কর,যা আহার কর,যা হবন কর,যা দান কর,যে তপস্যা কর তৎসমস্তই আমাকে অর্পণ করবে।*
*☘বর্ণাশ্রমধর্মে সকামতা আছে, কিন্তু কৃষ্ণে কর্মার্পণে যে সকামতা দোষ পরিহৃত হয়।কৃষ্ণপ্রীতির জন্য যে কর্ম,তাইই নিষ্কাম কর্ম। শ্রীমদ্ভাগবতগীতায় এই নিষ্কাম ধর্মের মাহাত্ম্য ভূয়োভূয়ঃ পরিকীর্তিত হয়েছে। চিত্তকে ভগবদ্ উন্মুখ করার জন্য কেবল তাঁর প্রীত্যর্থে কর্ম করা প্রাথমিক সাধন। এইরকম কর্মার্পণ "আরোপসিদ্ধা" ভক্তি নামে অভিহিত। আরোপসিদ্ধা,সঙ্গসিদ্ধা এবং জ্ঞানসিদ্ধা ভেদেভক্তি তিন প্রকার। স্বরূপতঃ ভক্তি না হয়েও যাতে ভক্তিভাব আরোপিত হয় তাইই আরোপসিদ্ধা ভক্তি।ভগবদ্ অর্পিত কর্মাদিই এর উদাহরণ স্থল। স্বরূপতঃ ভক্তি না হয়েও ভক্তির পরিকররূপে নির্দিষ্ট তদন্তঃপাতি জ্ঞান ও কর্মাঙ্গভূত বৈরাগ্য দান আদি ভক্তির সঙ্গে থাকলে সেটি সঙ্গসিদ্ধা ভক্তি বলে কথিত হয়। শ্রীভগবানের নাম গুণালীলাদি শ্রবণ-কীর্তন-স্মরণ-মনন আদিই স্বরূপসিদ্ধা ভক্তি।কর্মত্যাগের অধিকার সম্বন্ধে শ্রীভগবান্ উদ্ধবকে বলেছিলেন=*
*"তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্রেত যাবতা।*
*মৎকথাশ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্নজায়তে "।।*
*(শ্রীভাগবতে=১১|২০|৯)*
*🌻অর্থ্যাৎ হে উদ্ধব!যে পর্যন্ত সম্পূর্ণ নির্বেদ(অনুতাপ) না জন্মে এবং আমার কথা, শ্রবণ-কীর্তনাদিতে শ্রদ্ধা না হয়,সে পর্যন্ত স্বাধিকার বিহিত নানারকম নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান না করবে কিন্তু ভগবদভাব বিবর্জিত কর্ম ভক্তির সাধক নয়, সুতরাং কর্ম ও কর্মফল শ্রীভগবানে অর্পণ করে কর্ম করার বিধান স্বীকৃত হয়েছে।*
*🍁কিন্তু মহাপ্রভু এও উপেক্ষা করলেন।তিনি বললেন, এহ বাহ্য। এর পরে কি তাই বলো। রামানন্দ রায় বুঝলেন,মহাপ্রভু সকাম নিষ্কাম সর্বপ্রকার কর্মকেই বহিরঙ্গ বলে উপেক্ষা করলেন।তখন তিনি বললেন, প্রভো!বর্ণাশ্রম ধর্ম দুই প্রকার=এক সকাম, দুই নিষ্কাম।সকাম অপেক্ষা নিষ্কাম শ্রেষ্ঠতর। কিন্তু আপনি এই দুটিই বাহ্য বলে উপদেশ করলেন। আমার মনে হয় তবে বুঝি স্বধর্মত্যাগই সাধ্যতত্ত্বের সার। যথা গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ঃ----*
*"সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।*
*অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ"।।*
*(গীতা=১৮|৬৬)*
*🌹ভক্তি শাস্ত্রে ইহাই শরণাপত্তি (শরণাপত্তির লক্ষণসম্বন্ধে বৈষ্ণবতন্ত্রে এইরকম লিখিত আছে ঃ---,*
*"আনুকূল্যস্য সঙ্কল্পঃ প্রাত্তিকুলাবিবর্জনম্।*
*রক্ষিষ্যতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণং তথা।।*
*আত্মনিক্ষেপঃ কার্পণ্যে ষড়্ বিধা শরণাগতিঃ।।*)
*🍀শরণাপত্তি নামে অভিহিত।কর্মমিশ্রা ভক্তি আরোপসিদ্ধা। শরণাপত্তি কর্মমিশ্রা না হলেও দুঃখ প্রতিষেকবাসনামূলা।*
*☘মহাপ্রভু বললেন, এহ বাহ্য।এর পরে কি আছে বলো? রামরায় বললেন,প্রভো!তাহলে জ্ঞানমিশ্রা ভক্তিই সাধ্য বলে কীর্তিত হোক। কেননা জ্ঞানীভক্তের আত্মা প্রসন্ন,তাঁর কোন সুখ ও দুঃখ নেই। শ্রীগীতা বলেন=*
*"ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি।*
*সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্"।।* *(১৮|১৫)*
*🌼এতদ্বারা ব্রহ্মজ্ঞানের সাধ্যত্ব কথিত হল, কিন্তু গৌরহরি ব্রহ্মজ্ঞানকেও সাধ্য মনে করলেন না।মহাপ্রভু বললেন এতো সঙ্গসিদ্ধা ভক্তি বটে। কিন্তু ইহা সাধ্য নহে। এর পরে কি আছে বলো।শ্রীগৌরাঙ্গ যখন ব্রহ্মজ্ঞানকেও বাহ্য বললেন, তখন রামরায় জ্ঞানশূন্যা ভক্তির কথা তুলে বললেন=*
*"জ্ঞানেপ্রয়াসে মুদপাস্য নমন্ত এব,*
*জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম্।*
*স্থানস্থিতাঃ শ্রেতিগতাং তনুবাঙ্মনোভি,*
*র্যে প্রায়শোজিত জিতোহপ্যসি তৈ স্ত্রিলোক্যাম্"।।*
*(শ্রীভাগবত=১০|১৪|৩)*
*🍀অর্থ্যাৎ হে ভগবন্! যাঁরা নির্ভেদ ব্রহ্মজ্ঞানে প্রয়াস না পেয়ে ভক্তসঙ্গে বাস করেন এবং ভক্তমুখরিত ভবদীয় বার্তা শ্রবণে দেহমন দ্বারা তাতেই জীবন অতিবাহিত করেন, হে প্রভো! তুমি ত্রিভুবনে অজিত হয়েও তাঁদের দ্বারা জিত হয়ে থাক।*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananada13.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
