✧═══════════•❁❀❁•═══════════✧
৪১. নিত্যানন্দ প্রভু প্রসঙ্গ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori41.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)বৈষ্ণব জগতের মাধুকরী*
*নিত্যানন্দ প্রভু প্রসঙ্গ*
••••••••••••••••••••••••••••••••
*🍀আমরা অনেকেই জানি যে একজন অপরিচিত সন্ন্যাসী এসে হাড়াই পন্ডিতের আতিথ্য গ্রহণ করেছিলেন এবং শেষে যাত্রাকালে তাঁর কাছে ভিক্ষা স্বরূপ তাঁর পুত্রকে নিয়ে চলে গিয়ে ছিলেন এবং সেই পুত্রের নাম নিত্যানন্দ প্রভু।আবার আমরা এও জানি যে মহাপ্রভুর জ্যেষ্ঠ ভাই বিশ্বরূপ বাল্যকালেই সন্ন্যাস নিয়ে সংসার আশ্রম পরিত্যাগ করেন এবং তারপরে তাঁর আর কোন সবিশেষ খবর পাওয়া যায় না।আবার আমরা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণ-বলরামের স্বরূপ বলেই জানি।বলরাম সঙ্কর্ষণ হচ্ছেন জ্যেষ্ঠ বা বড় এবং কৃষ্ণ হচ্ছেন কনিষ্ঠ বা ছোট। গৌরাঙ্গ অবতারেও আমরা সেইরকম নিতাইচাঁদকে বড় ভাইয়ের মতো আচরণ করতে দেখি যদিও বাস্তবে এর কোন সূত্র পাওয়া যায় না কারণ মহাপ্রভু হচ্ছেন জগন্নাথ মিশ্রের সন্তান ও নিত্যানন্দ হচ্ছেন একচক্রা নিবাসী হাড়াই পন্ডিতের সন্তান।কিন্তু প্রেমবিলাস গ্রন্থে এর অতি চমৎকার সূত্র পাওয়া যায়।*
*🌹বিশ্বরূপ সন্ন্যাস ধর্মে শঙ্করারণ্য নামে পরিচিত এবং তিনি যখন গোপনে গৃহত্যাগ করেন তখন তিনি তাঁর মামাতো ভাই (মামাতো ভাই রত্নগর্ভ আচার্য্য পুত্র) লোকনাথকে সঙ্গে নিয়ে যান।লোকনাথ পরিব্রাজন কালে শঙ্করারণ্য প্রভুর সেবা যত্ন করতেন এবং এই সময় একদা ঈশ্বরপুরীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় ও শঙ্করারণ্য তাঁকে দন্ডবৎ প্রণাম করে যথোচিত মর্য্যাদা দান করেন যে কথা প্রেমবিলাস গ্রন্থে লেখা আছে।*
*🌷লোকনাথ করে বিশ্বরূপের সেবন।*
*🌷দৈবে ঈশ্বরপুরী তথায় উপস্থিত হন।।*
*🍀তখন বিশ্বরূপ প্রভু দেহত্যাগ করবার পূর্বে নিজের যে ঐশী (ঈশ্বরীয় মায়া)শক্তি তা ঈশ্বরপুরীর মধ্যে সঞ্চারিত করলেন যার গূঢ় তাৎপর্য্য পরে বুঝা যাবে। এইভাবে নিজশক্তি সব সঞ্চার করে তিনি ঈশ্বরপুরীকে নিজ মনোবাঞ্জা ব্যক্ত করে বললেন যে এই যে ঐশী শক্তি তিনি নিত্যানন্দ প্রভুর মধ্যে সঞ্চার করে তাঁর মনের আশা পূরণ করেন যা প্রেমবিলাস গ্রন্থের পয়ার হতে স্পষ্ট প্রতীয়মান হবে যথা=*
*🍀বিশ্বরূপ ঈশ্বরপুরীরে প্রণমিলা*।
*🍀নিজ ঐশী তেজ তিঁহো পুরীতে স্থাপিলা।।*
*🍀বিশ্বরূপ বোলে প্রভু এই তেজ ঘন।*
*🍀নিত্যানন্দে দীক্ষা দিয়া করহ স্থাপন।।*
*🍀ইহা বলি বিশ্বরূপের সিদ্ধি প্রাপ্তি হৈল।*
*🍀ঈশ্বরপুরী তাহা হৈতে অন্যত্র চলিল।।*
*🌹এইরকম আদিষ্ট হয়ে ঈশ্বরপুরী ঘুরতে ঘুরতে একচক্রা গ্রামে হাজির হলেন যেখানে নিত্যানন্দ প্রভু বাল্যসহচর সহ আনন্দে বিহার করছিলেন।দৈবাৎ ঈশ্বরপুরী একদিন এক অদ্ভুত স্বপ্নাদেশ পেলেন এবং সেই স্বপ্নের মাধ্যমে বলরাম তাঁকে বললেন যে "আমিই এই অবতারে নিত্যানন্দ স্বরূপে অবতীর্ণ হয়েছি এবং এই বালককে দীক্ষামন্ত্র দান করে নিত্যানন্দ অবধূত নামে আমার স্বরূপ প্রকাশ করবেন।" স্বপ্নের মাধ্যমে তাঁর কর্ণে বলরাম মন্ত্র প্রদান করলেন তারপরে অন্তর্হিত হয়ে গেলেন, যা প্রেমবিলাস গ্রন্থের পদাবলীতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে।*
*🌷একচক্রা গ্রামে প্রভু নিত্যানন্দ রায়।*
*🌷বিহার করেন সদা আনন্দ হিয়ায়।।*
*🌷জনৈক সন্ন্যাসী স্বপ্নে করয়ে দরশন।*
*🌷বলরাম আসি তাঁরে কহয়ে বচন।।*
*🌷আমি হাড়াওঝা পুত্র,ওহে ন্যাসীবরে।*
*🌷নিত্যানন্দ নাম হয় এই অবতারে।।*
*🌷মোরে দীক্ষা দিয়া সন্ন্যাস করাইয়া গ্রহণ।*
*🌷নিত্যানন্দ অবধূত নাম,মোর করিবা রক্ষণ।।*
*🌷এত বলি বলরাম মন্ত্র কৈলা কানে।*
*🌷এই মন্ত্র মোর তুমি করাবে গ্রহণে।।*
*☘এইরকম স্বপ্নাদেশ পেয়ে ঈশ্বরপুরী মনে মনে ভাবতে লাগলেন যে কি অপূর্ব শুভ সংযোগ।যে কথা বিশ্বরূপ তাঁর সিদ্ধি প্রাপ্তির আগে বলেছিলেন এই স্বপ্নের সঙ্গে তার কি অপূর্ব সামঞ্জস্য!তিনি চেয়েছিলেন যে তাঁর নিজ তেজ এবং ঐশী শক্তি যেন ঈশ্বরপুরী নিত্যানন্দ প্রভুর মধ্যে সঞ্চার করে দেন এবং এক্ষেত্রে স্বয়ং বলরাম স্বপ্নের মাধ্যমে সেই ঈশ্বরপুরীকেই বললেন যে এই কলিকালে তিনিই স্বয়ং নিত্যানন্দ স্বরূপে আবির্ভূত এবং তিনি যেন এই স্বপ্নাদিষ্ট মন্ত্র দ্বারা এই বালককে দীক্ষাদান করেন।*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*মৃদু হাসি তুমি হরি,নিলে সবা হৃদি হরি,*
*এবে কেন করিতেছ ধূর্ত আচরণ।*
*এ কি নিষ্ঠুর হৃদয়,নাহি দয়া উপজয়,*
*আমাদের সনে কেন শঠতা এখন।।*
*কৃষ্ণ বিনা গোপীগণ,শোকে দুঃখে নিমগন,*
*আঁখি নীরে সিক্ত হয় তাদের বসন।*
*দয়াময় ভগবান,গোপীদের যিনি প্রাণ,*
*সবারে আকুল হেরি ব্যাকুলিত হন।।*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
