✧═══════════•❁❀❁•═══════════✧
৯১. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda91.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯০. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda90.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯১)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
""""""""""""""""""""""""""""""""""""""""""
*"ব্রজলোকের ভাবে যেই করয়ে ভজন।*
*সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন।।*
*🍁শ্রুতিগণ এই ব্রজগোপীগণের অনুগত হয়ে গোপীভাব সহকারে যশোদা-নন্দনের ভজন করেন।ভজন-ফলে গোপীদেহ লাভ করে এঁরা শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করেন।শ্রীকৃষ্ণ গোপজাতি,গোপীগণ তাঁর প্রেয়সী। শ্রীকৃষ্ণ অন্য স্ত্রীকে অঙ্গীকার করেন না।এমন কি দেবীরাও তাঁর প্রসাদ-লাভে সমর্থ হন না।লক্ষ্মী নিজ দেহে রাসবিলাস পেতে আকাঙ্ক্ষা করেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা সফল হবে কেন?গোপীদেহ ছাড়া অন্য দেহে রাসবিলাসে অধিকার জন্মে না।গোপীর অনুগতি সহকারে গোপীভাবে সাধনার ফলে গোপীদেহ লাভ হয়।গোপীর ভজনই যে ভজনের শ্রেষ্ঠতম আদর্শ,কামানুগা ভক্তিই যে অকৈতব কৃষ্ণপ্রেমলাভের একমাত্র উপায়,ভজন শাস্ত্রের এটিই চরম সিদ্ধান্ত। সুতরাং নিখিলরসমাধুর্য্য করুণাময় রসরাজ রসিকশেখরকে লাভ করতে হলে সখীর অনুগা হয়ে কামানুগাভাবে তাঁর সেবাই একমাত্র সাধন।সখীর অনুগতিই ব্রজরসলাভের একমাত্র উপায় এবং অকৈতব শ্রীকৃষ্ণ-প্রেম-প্রাপ্তির একমাত্র সহায়।*
*🍀কামরূপা সখীদের ভজনই ভজনের আদর্শ।মানবহৃদয়ে পুরুষোচিত প্রবৃত্তির বিদ্যমানতায় মধুর রসের ভজন অসম্ভব।মধুর রসের ভজন সাধনে প্রবৃত্ত বা রত হতে হলে কামানুগা ভক্তিরসই একমাত্র সাধন।এই ভজনের মধুরতায় প্রলুব্ধ(অত্যন্ত লালসাযুক্ত) হয়ে কঠোর তপস্যা পরায়ণ ঋষিগণের মধ্যে শ্রেষ্ঠতম সাধকগণও সখীদেহ লাভের জন্য তপস্যা করতেন। শ্রীপাদ শ্রীরূপগোস্বামী মহোদয় লিখেছেন=*
*পুরাণে শ্রূয়তে পাদ্মে পুংসামপি ভবেদিয়ম্।"*
*🌷অর্থ্যাৎ পদ্মপুরাণে লিখিত আছে প্রেয়সীগণের মতো সেবা করার জন্য পুরুষগণেরও আকাঙ্ক্ষা জন্মে। যথা=*
*"পুরা মহর্ষয়ঃ সর্বে দন্ডকারণ্যবাসিনঃ।*
*দৃষ্টা রামং হরিঃ তত্র ভোক্তু মৈচ্ছন্ সুবিগ্রহম্।।*
*তে সর্বে স্ত্রীত্বমাপন্নাঃ সমুদ্ভুতাশ্চ গোকুলে।*
*হরিং সংপ্রাপ্য কামেন ততো মুক্তা ভবার্ণবাৎ।।"*
*💧অর্থ্যাৎ পুরাকালে দন্ডকারণ্যবাসী মহর্ষিগণ শ্রীরামচন্দ্রের দূর্বাদলশ্যামল মনোহর মূর্তি দেখে বিহ্বল হন।ভাবী অবতার সৌন্দর্য্যসারবিগ্রহ শ্রীশ্রীমদনমোহনরূপ তখন তাঁদের মানসনেত্র-সমক্ষে বিরাজমান হন।সেই কোটি মদনমোহনাশেষ চিত্তাকর্ষক সহজমধুর তরললাবণ্যামৃত পারাবার শ্রীমন্মদনগোপালের রূপমাধুরী-দর্শনে সেই রূপমাধুর্য্য আস্বাদন করার জন্য তাঁদের চিত্ত ধ্যানমজ্জিত হয়। প্রগাঢ় সমাধির ফলে তাঁরা প্রাকৃত দেহ পরিত্যাগ করে কুঞ্জসেবার উপযোগী ব্রজবধূদেহ প্রাপ্ত হন।ধ্যানফলে দেহান্তর প্রাপ্তি--,স্থূলবিজ্ঞানের সুবিদিত না হলেও সূক্ষ্মবিজ্ঞানের সিদ্ধান্ত সত্য।শাস্ত্রকারগণ এ বিষয়ে প্রত্যক্ষ দেখা কীটবিশেষের দেহান্তর প্রাপ্তির দৃষ্টান্তের উল্লেখ করেছেন। ভাবনানুরূপ দেহপ্রাপ্তি, দর্শন-বিজ্ঞানসম্মত। শ্রীবাসপঞ্চাধ্যায়েও লিখিত হয়েছে =*
*"অন্তর্গৃহগতাঃকাশ্চিদ্ গোপ্যোহলব্ধবিনির্গমাঃ।*
*কৃষ্ণং তদ্ভাবনাযুক্তা দধ্যুর্মিলিতলোচনাঃ।।*
*দুঃসহ প্রেষ্ঠবিরহতীব্রতাপাধুতাশুভাঃ।*
*ধ্যানপ্রাপ্তাচ্যুতাশ্লেষনিবৃত্যা ক্ষীণমঙ্গলাঃ।।*
*তমেব পরমাত্মনাংজারবুদ্ধ্যাপি সঙ্গতাঃ।*
*জহুর্গুণময়ং দেহং সদ্যঃ প্রক্ষীণবন্ধনাঃ।।"*
*🌻প্রগাঢ় ধ্যানফলে এক শ্রেণীর গোপী গুণময় দেহ ত্যাগ করে আনন্দময় দেহ লাভ করলেন এবং তদ্দেহে শ্রীকৃষ্ণসঙ্গ প্রাপ্ত হলেন,এইকথাগুলি তারই প্রমাণ। মহাকূর্ম পুরাণেও লিখিত আছে=*
*"অগ্নিপুত্রা মহাত্মান স্তপসা স্ত্রত্বমাপিরে।*
*ভর্তারঞ্চ জগদ্ যোনিং বাসুদেবমজং বিভূম্।।"*
*🌹অর্থ্যাৎ মহানুভব অগ্নিপুত্রগণ তপস্যা প্রভাবে স্ত্রীত্ব লাভ করে অজ, বিভূ এবং জগৎযোনি বাসুদেবকে ভর্তৃভাবে(স্বামীভাবে)প্রাপ্ত হয়েছিলেন।ফলে সিদ্ধদেহ প্রাপ্তি ছাড়া শ্রীকৃষ্ণের মধুরসেবায় অধিকার জন্মে না।কুঞ্জসেবার অধিকার লাভ করতে হলে কামানুগা ভক্তিই এর একমাত্র সাধন।সাধকদেহ বা যথাবস্থিত দেহের বিদ্যমানতাতেও বাসনাময় সিদ্ধদেহ দ্বারা ভগবানের মধুর লীলা-ক্ষেত্রে প্রবেশপথ পাওয়া যেতে পারে। আবার দন্ডকারণ্যবাসী মহর্ষিদের মতো সাধকদেহ একবারে, পরিত্যাগ করে নিত্যসিদ্ধ দেহও লাভ করা যেতে পারে।যাঁর যেরকম সাধনের ফল,তিনি সেইরকম ফললাভ করেন।*
*🍁সাধকদেহবিশিষ্ট ভক্তগণ ধ্যান-বল-লব্ধ বাসনাময়ী মূর্তিতে ভগবানের সেবাকুঞ্জের প্রবেশপথ লাভ করেন।এই সাধনার পরিপাকে গুণময় দেহ গুণময় জগতে পড়ে থাকে।সিদ্ধ ভক্ত তাঁর নিত্যসিদ্ধ সেবা উপযোগী দেহ নিয়ে চিরদিনের তরে শ্রীশ্রীরাধাকৃষ্ণের সেবাকুঞ্জে প্রবেশ করেন।সেখান থেকে আর তাঁর পুনরাগমন হয় না।এই দেহ সেবা উপযোগী নারীদেহ।তাঁকে কান্তভাবে লাভ করাই মধুর ভাবের সাধকগণের কামনা, সুতরাং নারীদেহ লাভ ভিন্ন সে কামনার পূরণ হয় না।*
*🦚অসাধারণ একটি তত্ত্ব🦚*
🙌🙌🙌🙌🙌🙌👣🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৯২. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda92.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
