✧═══════════•❁❀❁•═══════════✧
৯৩. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda93.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯২. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda92.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৩)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলীকা*
*রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
~~~~~~~~~~~~~~~~~~
*☘সখীরাই সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণের স্বরূপশক্তিরূপিনী, আনন্দলীলাময়ী শ্রীমূর্তি।সখীরাই লীলার সহায়,সখীরাই পুষ্টিকারিনী, তাঁরাই আস্বাদিকা। শ্রীউজ্জ্বল বলেন=*
*প্রেমলীলাবিহারাণাং সম্যক্ বিস্তারিকা সখী।*
*বিশ্রম্ভরত্নপেটী চ ততঃ সুষ্ঠু বিবিচ্যতে।।"*
*🌺যাঁরা প্রেমলীলা-বিহারের সম্যক্ বিস্তার করেন তাঁরাই সখী।কেবল দৌত্যই(দূতের কাজ করা)সখীগণের কাজ নয়।সখীগণ রসলীলার পুষ্টিকারিণী(পালন পোষণ কারিণী)।এঁরা উভয়ের প্রেমলীলা-বিস্তারের সহায়।*
*🌷আমাদের এই প্রাপঞ্চিক (মায়ামোহর)রক্তমাংসের বিকারশীল দেহের মতো শ্রীভগবদ্ধামের দেহাদি বিকারাধীন নয়।শ্রীভগবদ্দেহ বা তাঁর স্বরূপশক্তিগণের দেহ রক্তমাংসের নয়।তাঁদের শ্রীমূর্তি সচ্চিদানন্দময়ী।এই ইন্দ্রিয়পরায়ণতাময় কামাচারের মধ্যে বাস করে,এই প্রাকৃত দেহের ধর্মে অভিভূত(বিহ্বল)থেকে, প্রাকৃতভাবে আত্মাকে নিমজ্জিত (ডুবিয়ে) রেখে অপ্রাকৃত অকৈতব কৃষ্ণ-প্রেমের সন্ধান করা একেবারেই অসম্ভব।আমরা জগতের অতি স্থূলতম(জড়তা) কয়েকটি গুণের খবর রাখি।আমাদের ইন্দ্রিয়জ্ঞান অতি স্থূল (মোটা), মনের ধরণাও অতি স্থূল।আমরা নিচুশ্রেণীর জীবের প্রকৃতি নিয়ে আহার নিদ্রা মৈথুনাদিতে নিরত(নিযুক্ত)হয়ে থাকি।উচু জগতের উচু তত্ত্ব কঠোর সাধনা বিনা আমাদের প্রফেশ অধিকার জন্মে না,কদাচার কামাচার বা স্বার্থ ছাড়া কি রকমে যে প্রেম থাকতে পারে,তা আমাদের ধারণায় আসতে পারে না। গোপীগণের প্রেম অতি নির্মল ও বিশুদ্ধ।প্রেমই তাঁদের কাম। সে জগতের সঙ্গে এ জগতের পার্থক্য অনন্ত। এই জগৎ মায়ার প্রহেলিকা।মায়ার কোটি দোষে আমরা কলুষিত ও কুসংস্কারগ্রস্ত।আমরা আত্মেন্দ্রিয়প্রীতির জন্য সর্বদা পাগল। কিন্তু শ্রীকৃষ্ণের প্রীতি-উৎপাদনের জন্য গোপীকাকুল আকুল ও উন্মাদিনী।কৃষ্ণের রাজ্য বিশুদ্ধ প্রেমময়।গোপীগণ তাঁরই আহ্লাদিনীর শক্তির শ্রীমূর্তি। সুতরাং কৃষ্ণসুখই গোপী-প্রেমের তাৎপর্য্য।সিদ্ধ ভক্তগণের আত্মা ধ্যানযোগে অনন্ত জগৎ পার হয়ে শ্রীধামের নির্মল প্রেমমাধুরী অনুভব করেন,গোপীগণের আনন্দলীলা ও আনন্দ মূর্তি প্রত্যক্ষ করেন। তদ্ যথা=*
*"সহায়া গুরবঃ শিষ্যা ভুজিষ্যা বান্ধবাঃ স্ত্রিয়ঃ।*
*সত্যং বদামি তে পার্থ গোপ্যঃ কিং মে ভবন্তি ন।।*
*মন্মাহাত্ম্যং মৎসপর্য্যাং মৎ শ্রদ্ধাং মন্মনোগতম্।*
*জানন্তি গোপিকাঃ পার্থ নান্যে জানন্তি তত্ত্বতঃ"।।*
*🌹অর্থ্যাৎ গোপীগণ আমার রাসক্রীড়ায় সহায়,প্রেম শিক্ষায় গুরু, হিতোপদেশ প্রদান ও শাসনাদিতে শিষ্যা,রসনির্য্যাস-আস্বাদনে ভুজিষ্যা (ভোগাস্ত্রী), উপকৃত্যাদিতে বান্ধব, পত্যেকনিষ্ঠাদিতে শক্তিমদ্ভাবে আমার ধর্মপত্নী তুল্যা।গোপীরা যে আমার কি নয় তা বলতে পারি না।এঁরা আমার সেবা শ্রদ্ধা এবং আমার মনোগত ভাব ও তত্তত্ত্বঃ যেরকম জানেন আর কেউ সরকম জানে না।*
*🌻শ্রীপাদ কবিরাজ গোস্বামী শ্রীগোবিন্দলীলামৃত গ্রন্থে লিখেছেন=*
*"বিভুরতি সুখরূপঃ স্বপ্রকাশোহপি ভাবঃ।*
*ক্ষণমপি নহি রাধাকৃষ্ণয়ো র্যা ঋতে স্বাঃ।।*
*প্রবহতি রসপুষ্টিং চিদ্বিভূতীরিবেশঃ।*
*শ্রয়তি ন পদমাসাং কঃ সখীনাং রসজ্ঞঃ।।"*
*🌳চিদ্বিভূতিসমূহ ছাড়া যেমন ঈশ্বরের পুষ্টি হয় না,সেইরকম শ্রীশ্রীরাধাকৃষ্ণের ভাব ব্যাপক,অতি মহান,অতি সুখস্বরূপ ও স্বয়ং প্রকাশমান হলেও সখীদের সাহায্য বিনা নানারসের সপুষ্টি হয় না।অতএব এঁদের পদ কোন রসজ্ঞ ভক্ত আশ্রয় না করেন?*
*🌺শ্রীউদ্ধব মহাশয় বলেন=*
*"আসামহোচরণরেণুজুবামহং স্যাং,*
*বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম্।*
*যা দুস্ত্যজং স্বজনযার্য্যপথঞ্চহিত্বা,*
*ভেজু র্মুকুন্দ পদবীং শ্রুতিভির্বিমৃগ্যাম্।।"*
*☘সুতরাং গোপীগণের চরণরেণুলাভ ছাড়া অকৈতব কৃষ্ণ প্রেমরাজ্যে প্রবেশ অধিকার অসম্ভব। গোপীগণই অকৈতব কৃষ্ণপ্রেম পাওয়ার একমাত্র সহায়।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
