✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৬৯. মহাপ্রভুর শ্রীপাট "শ্রীশ্রীগম্ভীরা" 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar69.html
✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে 👏👏 তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar70.html
✧═══════════•❁❀❁•═══════════✧
নিমানন্দ সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবদিগের, উপাসনা সম্বন্ধে কিঞ্চিৎ বলিবার পূর্ব্বে সাধারণতঃ বৈষ্ণবোপাসনা-সংক্রান্ত দুই একটী কথার অবতারণা করা গেল।
হিন্দু ধর্ম্মের শাক্ত, সৌর, শৈব, বৈষ্ণব ও গাণপত্য এই পাঁচটী সম্প্রদায়ের মধ্যে বর্তমান কালে এই বঙ্গদেশে যে দেশের মৃত্তিকা শ্রীগৌরহরি পাদবিক্ষেপ দ্বারা পবিত্র করিয়াছেন—
শাক্ত ও বৈষ্ণব এই দুইটা সম্প্রদায়ই বিশেষ প্রবল দেখিতে পাওয়া যায়। পরব্রহ্ম নিরাকার ; তবে সাধারণ জীব-
গণে এরূপ নিরাকার পরব্রহ্মের সম্যকৃরূপে উপাসনা কি প্রকারে করিতে সক্ষম হইবে? এই জন্যই শাক্ত ভক্তগণ সাধনার জন্য ঐ নিরাকার পরব্রহ্মের একটী চিন্ময় রূপের কল্পনা করিয়া থাকেন।
“সাধকানাং হিতার্থায় ব্রহ্মণো রূপকল্পনা"।
এবং ঐ সম্প্রদায়ভুক্ত উপাসকবৃন্দ আদ্যাশক্তিরূপা পরব্রহ্মের সাধনা করিয়া থাকেন এবং তাঁহাদের মধ্যে শ্রেষ্ঠাধিকারী সাধকগণ ঐ কল্পিত চিন্ময়রূপে মা আদ্যাশক্তির দর্শনও পাইয়াছেন। ভগবান্ ভাবগ্রাহী। তিনি ভাষার প্রতি দৃষ্টি না করিয়া মনের ভাব প্রতি লক্ষ্য করিয়াই ভক্তকে কৃপা করিয়া থাকেন, তাঁহাকে ডাকিবার কোন নির্দিষ্ট সুসংস্কৃত ভাষা নাই। এই জন্যই উক্ত হইয়াছে------
মূর্খো বদতি বিষ্ণায় ধীরো বদতি বিষ্ণবে।
উভয়োস্ত সমং পুণ্যং ভাবগ্রাহী জনাৰ্দ্দনঃ ॥
আবার ভগবান্ স্বয়ং ভাবময়। ভক্ত যে ভাবে তাঁহাকে ডাকে, ভাবসূত্রে আকৃষ্ট হইয়া তিনি সেই ভাবেই তাঁহার নিকট উপস্থিত হন। গীতায় ভগবান স্বয়ং বলিয়াছেন যে “যাহারা যে ভাবেই আমাকে উপাসনা করে, আমি তাহাদিগকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি ।”
শ্রীকবিরাজ গোস্বামীও শ্রীচৈতন্য চরিতামৃতে বলিয়াছেন, যথা—
আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে ।
তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে ॥
শাক্ত উপাষকগণ কল্পিত চিন্ময়রূপে ভগবানকে ভজনা করায় ভগবান্ও ঐ চিন্ময়রূপে ভক্তগণকে দর্শন দিয়া থাকেন । কিন্তু ঐ ভজনা সম্পূর্ণরূপে ঐশ্বর্য্যময়ী। ঐশ্বর্য্যভাবে ভজনায় ভগবান্ ও ভক্তের মধ্যে কিছু ব্যবধান থাকে ; মাধুৰ্য্যভাবে ভজনায় ভগবানের সঙ্গে ভক্তের যেরূপ মাখামাখি হয়, সেরূপ হইবার সম্ভাবনা নাই। এইজন্য মাধুৰ্য্য ভাবে ভজনা ভগবানের সমধিক, প্রীতিকর । ঐ দুই প্রকার ভজনপ্রণালী সম্বন্ধে শ্রীভগবানের উক্তিস্বরূপে শ্রীকবিরাজ গোস্বামী শ্রীচৈতন্যচরিতামৃতে যেরূপ লিখিয়াছেন, তাহাই উদ্ধৃত করা যাইতেছে ।—
ঐশ্বৰ্য্য জ্ঞানে সর্ব্ব জগত মিশ্রিত।
ঐশ্বৰ্য্য শিথিল প্রেমে মোর নাহি প্রীত ॥
আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন।
তার প্রেমে বশ আমি না হই অধীন ।।
মোর পুত্র; মোর সখা; মোর প্রাণপতি ।
এই ভাবে করে যেই মোরে শুদ্ধ রতি ॥
আপনাকে বড় মানে আমাকে সমহীন।
সৰ্ব্বভাবে হই আমি তাহার অধীন ॥
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭১. চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar71.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧