✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭০. আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে 👏👏 তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar70.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭১. চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar71.html
✧═══════════•❁❀❁•═══════════✧
এই যে মাধুৰ্য্যভাবে ভজনার কথা উক্ত শ্রীগ্রন্থে বর্ণিত হইয়াছে, তাহাই বৈষ্ণব-উপাসনা। অর্থাৎ ভগবানের সঙ্গে ঐরূপ কোন না কোন প্রকারের সম্পর্ক পাতাইয়া ভজনাই বৈষ্ণব-উপাসনা। ঐরূপ সম্পর্ক পাতাইয়া ভজনা করার পক্ষে বৈষ্ণবদিগের সুবিধা এই যে, তাহারা অবতারবাদ মানেন। যখন তাঁহারা, পরব্রহ্ম দেহধারী হইয়া তাঁহাদের মধ্যে অবতীর্ণ হন, এরূপ বিশ্বাস করেন, তখন ঐ দেহধারী ভগবান্কে নিজ জন বলিয়া জ্ঞান করিতেও তাঁহারা সক্ষম হন। বৈষ্ণব-ধৰ্ম্মানুমোদিত রস-প্রকরণে ঐরূপ সম্পর্ক চারি প্রকারে পাতাইবার বিধি আছে; যথা—
দাস্য, সখ্য, বাৎসল্য, ও মাধুর্য্য । শ্রীভগবানের, শ্রীকৃষ্ণচৈতন্যাবতারের পূর্ব্বে তিনি সাধারণ জীবগণকে ঐরূপ রস আর কোন অবতারেই প্রদান করেন নাই । ঐ চতুর্বিধ ভক্তিরস, কলিযুগের জীবগণকে শিক্ষা দেওয়াই শ্রীচৈতন্যাবতারের একটী প্রধান উদ্দেশ্য। তিনি জীবের প্রতি করুণা করিয়া ঐ বিশ্বব্যাপী চতুর্বিধ ভক্তিরস প্রদান করিতেই নবদ্বীপ ধামে শচীগর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া তাঁহার নাম বিশ্বস্তর। জ্যোতিষ-শাস্ত্র বিশারদ পণ্ডিত শ্রীনীলাম্বর চক্রবর্ত্তী পূর্ব্বে তাহাই বুঝিতে পারিয়া তাঁহার নামকরণ-কালে ঐ নাম রাখিয়াছিলেন।
যথা—শ্রীমনোহর দাস-বিরচিত "অনুরাগবল্লীতে"—
পূৰ্ব্ব উপাসনা ছিল ঐশ্বৰ্য্য প্রধান ।
এ মাধুরী চিরকাল নাহি করে দান ॥
তবে কৃষ্ণ অনাদি নিমাই নাম ধরি।
চতুর্বিধ ভক্তিরস দিয়া বিশ্ব ভরি।।
নীলাম্বর চক্রবর্ত্তী জানিয়া অন্তর।
নামকরণের কালে কহে বিশ্বম্ভর ॥
বিশেষতঃ ঐ চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস স্বরূপ স্বকীয় ভক্তি সম্পত্তি, তাহা সমর্পণ করিবার জন্যই কলিযুগে তিনি অবতীর্ণ হইয়াছিলেন।
যথা শ্রীমদ্রূপ গোস্বামিকৃত বিদগ্ধমাধব গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোক------
অনর্পিতচরীং চিরাৎ করুণয়াবতীর্ণঃ কলৌ,
সমর্পয়িতু-মুন্নতোজ্জলরসাং স্বভক্তিশ্রিয়ং।
হরিঃ পুরট-সুন্দর-দ্যুতি-কদম্ব-সন্দীপিতঃ,
সদা হৃদয়-কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দনঃ ॥
অস্যার্থঃ—যিনি কলিযুগে অন্য অবতার কর্তৃক অনৰ্পিত মুখ্য উজ্জ্বল রস- সম্পূর্ণ স্বীয় ভজন-সম্পত্তিরূপ ভক্তি প্রদানার্থ ক্বপাবশে অবতীর্ণ হইয়াছেন, যাঁহার কান্তি সুবর্ণাপেক্ষাও সমুদ্ভাসিত, সেই শচীতনয় দেব হরি তোমাদিগের হৃদয়রূপ গিরিকন্দরে স্ফূত্তি প্রাপ্ত হউন।
বিশেষ উজ্জ্বল রস অন্যপ্রকাশ।
তাহা সমৰ্পিতে কলি-প্রথমে বিলাস ॥
শুদ্ধ স্বর্ণ জিনি কান্তি অঙ্গীকার করি।
নবদ্বীপ মাঝে অবতীর্ণ গৌরহরি।।
সে হরি স্ফুরুন সভার হৃদয়-কন্দরে ।
কলি-গজ-মদ-নাশ যাহার হুঙ্কারে।
🙏 অনুরাগবল্লী 🙏
এই শ্লোক দ্বারা বলিতেছেন যে, পশুরাজ যেরূপ গিরিগুহায় সমুদিত হইয়া তত্রতা করিযূথকে সংহার করে, সেইরূপ শচীতনয়রূপ সিংহও তোমাদিগের হৃদ্রূপ গিরি গহ্বরে সমুদিত হইয়া তত্ৰত্য কামাদি রিপুকুলরূপ গজযূথকে বিনষ্ট করুন ।
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৭২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar72.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧