✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমদ্ গোপাল গুরুর পূর্ব্বজন্ম সম্বন্ধে, বৈষ্ণবাচাৰ্য্যগণ যাহা নির্ণয় করিয়াছেন, তাহাও বলা আবশ্যক; কারণ তাহাতে বুঝিতে পারা যাইবে; তিনি কত বড় সাধক ও কি বস্তু। ইহাই নিৰ্ণীত হইয়াছে যে, শ্রীগোপাল শুরু গোস্বামী শ্রীবৃন্দাবন লীলায় সুমুখীনাম্নী গোপিকা ছিলেন।
যথা- বৈষ্ণবাচার দর্পণে---------------------
কৃষ্ণব্যূহ অনিরুদ্ধ আছিল পূর্ব্বকালে ।
বক্রেশ্বর পণ্ডিত গোসাঁই জানিহ একালে।।
এইরূপে গোপাল গুরু তাঁর ব্যূহ হন।
সুমুখী গোপিকা ভাবে হন নিমগন ॥
ঐ যে ব্রজের সুমুখী গোপী, তিনি শ্রীরাধিকার প্রধানা অষ্টসখীর মধ্যে শ্রীললিতা দেবীর যূথ মধ্যে পরিগণিতা ছিলেন। যথা শ্রীললিতা দেবীর যূথ সম্বন্ধে, শ্রীবৈষ্ণবাচারদর্পণে—
রত্নপ্রভা রতিকলা সুভদ্রা চন্দ্ররেখিকা।
সুমুখী চ ধনিষ্ঠা চ কলহংসী কলাপিনী ॥
শ্রীগোপাল গুরু গোস্বামীর তিরোধানের পর নীলাচলের পাটবাড়ীতে তাঁহার প্রিয় শিষ্য শ্রীধ্যানচন্দ্র গোস্বামী প্রভু মোহাত্তাসনে আসীন হন। ইনি একজন শক্তিধর ভক্ত বৈষ্ণব মোহান্ত ছিলেন এবং বহুশাস্ত্রবিশারদ পণ্ডিত ছিলেন। বৈষ্ণবধৰ্ম্ম-সংক্রান্ত "অনেক নিগূঢ় গুহ্য তত্ত্ব প্রভু শ্রীধ্যানচন্দ্ৰ গোস্বামী বৈষ্ণবজগতে প্রচার করিয়া গিয়াছেন। এবং তদ্বারা ব্রজলীলার অনেক রহস্য উদঘাটিত করিয়া” সাধকগণের পরম হিতসাধন করিয়াছেন। প্রভু শ্রীপাদ ধ্যানচন্দ্র গোস্বামীর শিষ্য প্রশিষ্য-ক্রমে অদ্যাবধি ঐ নীলাচলের আশ্রমের গাদি অধিকৃত হইয়া আসিতেছে শ্রীমন্মহাপ্রভু হইতে বর্তমান কাল পর্যন্ত ঐ আশ্রমের মোহান্তাসনে উপবিষ্ট হইয়া যাহারা মঠস্বামী হইয়া আসিয়াছেন, তাঁহাদের নাম ও পৰ্য্যায় দেওয়া যাইতেছে।
এই লিংকে ক্লিক করুন 👇
এই পর্যায়ের শেষোক্ত মোহান্ত গোস্বামী এক্ষণ পর্য্যন্ত মোহাত্তাসনে আসীন আছেন। এই মঠের মোহাত্তগণ সদা সৰ্ব্বদা ঐ মঠেই অবস্থিতি করিয়া থাকেন। স্থানান্তরে ভ্রমণ এক প্রকার তাঁহাদের রীতি নাই। কিন্তু দীক্ষার্থী ব্যক্তিগণকে ঐ মঠেই দীক্ষা প্রদান করিয়া থাকেন। অনেক উদাসীন বৈষ্ণব ঐ মঠে দীক্ষা গ্রহণ করিয়া সেই খানেই বাস করেন। এবং গৃহী ভক্তও দীক্ষা-মানসে সেখানে উপস্থিত হইলে মোহাত্তগণ তাহাদের দীক্ষা দান দ্বারা শিষ্য করিয়া থাকেন।
✧═══════════•❁❀❁•═══════════✧
👏 ক্রমাগত 👉 ৬৯. মহাপ্রভুর শ্রীপাট "শ্রীশ্রীগম্ভীরা" 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar69.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧