শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭৩. দুর্জয়মান লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsmrinmoynandy.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৭৩. দুর্জয়মান লীলা ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌼গৌরচন্দ্রিকা দুর্জয়মান🌼*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*বরণ কাঞ্চন দশবান।*
*অরুণ বসন পরিধান।।*
*অবনত মাথে গোরা রহে।*
*অরুণ নয়ানে ধারা বহে।।*
*ক্ষণে শির করতলে রাখি।*
*ক্ষণে ক্ষিতিতল নখে লিখি।।*
*কান্দিয়া আকুল গোরারায়।*
*সোনার অঙ্গ ধূলায় লোটায়।।*
*বাসুদেব ঘোষ গুণ গায়।*
*নিশিদিশি আন নাহি ভায়।।*
 *বরণ=বর্ণ বা রঙ,কাঞ্চন=স্বর্ণ, দশবান=সোনাকে বার বার পুড়িয়ে সোনার ভিতর হতে খাদ বা ময়লা বাহির করলে যেমন সোনার রঙ হয় সেই সোনাকে হেম বলা হয়।*
*শ্রীমন্মহাপ্রভুর গাত্রবর্ণ ছিল হেমবর্ণ।* *যেমন বলা হয় "হেম দন্ড বাহু তুলে"।* *অরুণ বসন পরিধান,* *অরুণ=রৌদ্র উঠিবার পূর্বাবস্থায় দৃশ্যমান লোহিতবর্ণ সূর্য‍্য।* *লালবর্ণের বসন মহাপ্রভুর পরিধানে ছিল।* *করুণাময় গৌরহরির ভাবের অন্ত ছিল না,ভাবের দ্বারা কখন কি করতেন, একমাত্র মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন‍্য কেহ জানতে পারতেন না।* *তিনি রাধা ভাবে ভাবিতা হয়ে "ক্ষণে শির করতলে রাখি",তিনি কখন যে কি করেন,এইক্ষণে তিনি হাতের উপর মাথা রেখে কি যেন ভাবছেন।* *আবার কখনও, যেমন পূর্বে দেখা গেছে মেয়েদের রাগ হলেই, দাঁড়িয়ে থেকে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি খুঁড়তে থাকে।সেইরকম আজ মহাপ্রভু রাধা ভাবে ভাবিতা হয়ে,মনে নিশ্চয়ই কোন দুঃখ নিয়ে মাটিতে কিছু লিখছেন।* *আবারও ক্ষণে ক্ষণে কাঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছেন।* *কখনও বা কাঁদতে কাঁদতে মহাপ্রভুর সোনার অঙ্গ ধূলায় গড়াগড়ি দিচ্ছেন।* *পদকর্তা বাসুদেব ঘোষ আমার মহাপ্রভুর গুণগান করছেন, দিন রাত্রি অন‍্যদিকে কোন মন নাই।*

*🌻রসকল্পবল্লী নামক গ্রন্থ হতে সহজ সরল বাংলা ভাষায় মানের লক্ষণ🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""".
*মানের নায়িকাগণ হয় নানা গতি।*
*কোমল কর্কশ মৃদু হয় এই রীতি।।*
*রসের কলহ কিবা গাত্রের স্খলন।*
*অন‍্যের প্রশংসা কিবা অন‍্যের ভূষণ।।*
*পর্ব অসূয়া গ্লানি আর চিন্তাময়।*
*নির্হেতু মান প্রেমের স্বাভাবাতিশয়।।*
*এই মান দুই বিধ করিয়ে রচন।*
*সহেতু আর নির্হেতু দুই প্রয়োজন।।*
*🌻🌻সহেতু মান দুই প্রকার🌻
🌻*, *যথা=প্রেম প্রকাশ এবং অনুমিতি।* 
*অনুমিতি মান হয় ত্রিবিধ প্রকার।*
*ভোগ চিহ্ন,গাত্রস্খলন,স্বপ্নময় আর।।*

 *🌳দুর্জয়মান ব্রজলীলা প্রথম পদ🌳*
*🌺দুর্জয়মান=যে মানকে জয় করা দুষ্কর বা অসাধ‍্য সেই কঠিন ভাবকে দুর্জয়মান বলা হয়েছে 🌺*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শ্রীমতী রাধারাণীর দুর্জয়মান কেন হল?শ্রীকৃষ্ণ প্রভাতে যখন কুঞ্জে এলেন তখন বক্রোক্তি ভাবে কৃষ্ণ সঙ্গে রাধা কথা বলেছিলেন,তাইনা?* *তবে কি এমন ঘটল যে,কথা বলা তো দূরে যাক,তাঁর বদন পানে আর দেখলেন না।* *গ্রন্থে পাই চন্দ্রাবলীর সখি পদ্মাদেবী এসে যখন বললেন, হে কপট কলাগুরু!গত রজনীতে আমার প্রিয়সখী চন্দ্রাবলীর চরণে আলতা পরাচ্ছিলে তার পূর্বে তাঁর চরণের নূপুরাদি খুলে তাঁর চরণে আলতা পরাচ্ছিলে,কিন্তু নূপুরাদি আভরণ খুঁজে পাওয়া যাচ্ছে না,তাহা কি তুমি জান?* *অর্থ‍্যাৎ বুঝাতে চাইলেন তুমি কি সঙ্গে করে নিয়ে এসেছ?* *এইকথা রাধারাণী শুনে নিজেকে ঠিক রাখতে না পেরে চরম মানে পৌঁছে ছিলেন,যে সামান্য গহনা কৃষ্ণ চুরি করবেন!* *রাধারাণী আর ধৈর্য‍্য রাখতে না পেরে গাঢ়মানে রত হয়েছিলেন।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*বিরহ অনলে জ্বলয়ে ধনি।*
*সখী মুখে শুনি এতহু বাণী।।*
*কানু আন রমণী সঙ্গ।*
*শুনি জরজর সকল অঙ্গ।।*
*কোকিলে ভ্রমরে দগ্ধে গাত।*
*তাহে শতগুণ এতহু বাত।।*
*কি করব আর নিকুঞ্জ মাঝ।*
*আপন ললাটে যে ছিল কাজ।।*
*ঐছন বিষাদে ভাবয়ে সবে।*
*এক সখি আসি কহল তবে।।*
*কানু আওত তোহারি পাশ।*
*শুনি কানুরাম ভেল উল্লাস।।*
********************************
*গাত=গাত্র বা দেহ, ঐছন=ঐরূপ, দগ্ধে=পুড়ে যায়।*
*🌳শ্রীকৃষ্ণ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন, এবং সেই নিশিতে চন্দ্রাবলীর সঙ্গে যে আচরণ হয়েছিল তাহা জানবার পর হতেই,রাধারাণীর সর্বাঙ্গ আগুনের মত জ্বলে যাচ্ছে।* *মনে মনে বলছেন যাঁর জন্য আমি সর্বস্ব ত‍্যাগ করলাম, আর সেই নাকি আমার সঙ্গে এইরকম করলেন!* *এইসব ভাবতে ভাবতেই এক সখী এসে বললেন,কানু তোর কাছে আসছেন।*
*সখী প্রতি রাধার উক্তি*
""""""""""""""""""""""""""""""""""""
*সখি!কালা মোরে দিল বড় দুখ।*
*গরল খাইব কিবা,অনলে পশিব,*
      *আর না হেরিব কাল মুখ।।*
*না যাব কালিন্দী জলে,দূর করি দে কোকিলে,*
     *দূর কর ও কাল ভ্রমরা।*
*এ কাল মাথার কেশ,না রাখিব কাল বেশ,*
    *কাল আভরণ নে গো তোরা।।*
*না ততোলিব কালফুল,কালতরুর না ছোব মূল,*
     *না চাহিব কাল মেঘপানে।*
*চুনেতে তমালতরু,চন্দনে লেপহ ভ্রু,*
     *দূর কর ময়ূর খঞ্জনে।।*
*সখি কহে কমলিনী,কাল তোর নয়নমণি,*
     *বল ধনি কেমনে ছারিবে।*
*নয়ন মুদিয়া রব,কারু পানে না চাহিব,*
     *এই ভাবে পরাণ যাইবে।।*
*যদি লো তোর কানাই ভাল,*
*তবে লো তোর কানাই ভাল,*
*কাঁহে এত করসি কলহ।*
*মনোহর ধরু হাতে,রাখহ গোকুল নাথে,*
     *কথা বল বদন তোলিব।*
*বিনোদিনী মানে হইলা বাম।*
*তা দেখে আকুল নাগর শ‍্যাম।।*
*পড়িল রাধার চরণ তলে।*
*ধরণী ভাসাইল নয়নের জলে।।*
*রাই রাখ রাই রাখ বলে বারবার।*
*আমি হলাম কেনা দাস যে তোমার।।*
*মুখেতে বলয় হা রাই হা রাই।*
*এই বৃন্দাবনে আমার আর কেহ নাই।।*
*এতেক বলিয়া ধরিল পায়।*
*নিজ কান্তপানে ধনি ফিরে না চায়।।*
*দেখিয়া রাধার দুর্জয়মান।*
*থির নাহি বান্ধে শেখর প্রাণ।।*
*বিনোদিনী মানে হইলা বাম।*
*তা দেখি আকুল নাগর শ‍্যাম।।*
*🌼শাস্ত্রে পাই,অন্তরেতে কৃষ্ণ মোর সদা সম্ভাষণ।বাইরে বিচ্ছেদ মাত্র লীলার কারণ।।(শ্রীরাধার উক্তি)*, *তত্ত্ব বিচারে শ্রীরাধা-শ্রীকৃষ্ণ অভিন্ন,লীলারসের বিচারে রাধা; কৃষ্ণ হতে ভিন্ন।* *একাত্মা হয়েও ""দেহং ভেদং গতৌ তো"",কেবল দেহ ভিন্ন হয়নি, অঘটন-* *ঘটন-পটিয়সী মা যোগমায়া পরপুরুষ-পরনারী করে দিয়েছেন।* *আবার তা বাদেও সবরকম পূর্বের সম্বন্ধশূন‍্য করেছেন।* *কোন সম্বন্ধশূন‍্য?রাধার শ্বশুড়ালয় হতে ও যশোমতীর পিতৃকুল হতে।উদ্দেশ‍্য কি? না,প্রেমের মহিমা প্রদর্শন।*
*সম্বন্ধানুগত প্রেম সোপাধিক (উপাধিযুক্ত)* *ভালবাসার হেতু যদি স্বামীত্ব হয়,তাহলে প্রীতি নিরুপাধিক (উপাধিবর্জিত)না হলে প্রেমের পূর্ণ মূর্তি ব‍্যক্ত (প্রকাশ) হয় না।* *সুতরাং রসের দৃষ্টিতে শ্রীরাধা,শ্রীকৃষ্ণ পৃথক বা ভিন্ন বস্তু।কেবলমাত্র লীলার জন্য।*
*লুঠয়ে রাধার চরণ তলে।*
*বয়ান ভাসয়ে নয়ান জলে।।*
*🌼যিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের অধিপতি,যাঁর ইচ্ছায় একটিও গাছের পাতা নড়ে না,অনন্তকোটি ব্রহ্মান্ডের যত জীব আছে,তাদের সকল কর্মের বিচার যাঁ নখদর্পণে,তিনি আজ প্রেমময়ী মহাভাব স্বরূপিনী রাধারাণীর শ্রীচরণতলে পড়ে নয়নজলে বদন ভেসে যাচ্ছে।* *কেন?ভগবান বলেছেন,"ভক্ত আমার পিতামাতা,ভক্ত আমার গুরু,ভক্ত আমার নাম রেখেছে বাঞ্জাকল্পতরু"।* *প্রকৃত ভক্তের মত ভক্ত হলে,ভক্তের সেবা পাবার আশায়, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ এইভাবেই ভক্তের চরণতলে পড়ে ভক্তকে বড় করে রাখেন।*
*রাখ রাই রাখ রাই বলে বারবার।*
*আমি হলাম কেনা যে দাস তোমার।।*
*🌼কত যোগীন্দ্র-মুনীন্দ্রগণ যাঁকে ধ‍্যানযোগে খুঁজে পান না,কত চতুরানন(ব্রহ্মা)কত পঞ্চানন(শিব)আরো কত দেবদেবীগণ যাঁর স্তুতি গান করেন,মসাকাল পর্যন্ত যাঁর ভয়ে ভীত হয়ে অবস্থান করেন,সেই সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আজ পরম ভক্তের চরণতলে পড়ে,*
*বলছেন হে রাইধনি আমায় সদাই তোমার চরণতলে রাখ,তোমার চরণতলেই আমার পরম সুখ।*
*তিনি ভক্তের জন্য কি না করেন।*
*🌻শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীভগবান তত্ত্ব উপদেশ দিয়েছেন,তখন তিনি অর্জুনকে বলেছিলেন, "কৌন্তেয়! প্রতিজানীহ ন মে ভক্তঃ প্রণশ‍্যতি",*
*#অর্জুন!তুমি সর্বসমক্ষে প্রতিজ্ঞা ঘোষণা করে দাও যে "কদাপি (কখন)* *আমার ভক্তের বিনাশ নাই"*। *এখানে ভগবান নিজে প্রতিজ্ঞা না করে যে অর্জুনকে প্রতিজ্ঞা করতে বললেন,তার উদ্দেশ্য এই যে,ভক্তচূড়ামণি অর্জুন যদি প্রতিজ্ঞা করেন,তাহলে ভগবান তা সর্বতোভাবে রক্ষা করবেন।* *কিন্তু নিজে প্রতিজ্ঞা করলে কোনও ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তাঁর অন‍্যথা হওয়াও বিচিত্র নহে।*ভক্তাধীন ভগবান তাঁর ভক্তের জন্য সবই করতে পারেন।আত্মবিসর্জন করেও ভক্তরক্ষার প্রবৃত্তিই তাঁর ভক্তাধীনতা এবং ভক্তবাৎসল‍্যের স্বরূপ লক্ষণ।* *তাই বলেছিলেন রাই আমায় তোমার চরণতলে রেখ,সেখানেই আমার সুখ,আর আমি তোমার দাস হয়ে থাকব।*
*এত কথা বলবার পরেও রাধার সেই দুর্জয়মান ভঙ্গ হল না।কৃষ্ণের এইকথা শোনার পর পদকর্তা শেখরের আর প্রাণে ধৈর্য‍্য ধরল না, বহু মান করা দেখেছি এমন মান দেখি নাই।*
 *শুন শুন ভানুবালা বিনোদিনী রাই।*
*তুমি বিনা এ জগতে আর কেহ নাই।।*
*তুমি মোর সরবস নয়নের তারা।*
*তোমা বিনে দশদিক দেখি আন্ধিয়ারা।।*
*তুমি মোর জপ তপ তুমি মোর ধ‍্যান।*
*তুমি মোর তন্ত্র মন্ত্র তুমি হরিনাম।।*
*তোমার লাগিয়া বৃন্দাবন করিলাম*।
*গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম।।*
*তুয়া নাম ধরি আমি বাঁশরী বাজাই।*
*সকলি ভুলিয়া মোর কাছে আইসে রাই।।*
*চৌরাশি ক্রোশ এই বৃন্দাবন সীমা*।
*যত কিছু লীলা খেলা তোমার মহিমা।।*
*জানে সব ব্রজজন জানে ব্রজাঙ্গনা।*
*সবে জানে তব মন্ত্রে আমি উপাসনা।।*
*ইথে যদি প্রত‍্যয় না হয় মদন কর সাখি।*
*আদেশ করহ নাম তুয়া পদে লিখি।।*
*কোমল পদে কঠিন নাম লিখতে আঁচর যাই।*
*ভূমিতে লিখয়ে নাম পদ দেহ রাই।।*
*এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়।*
*না যায় দুর্জয়মান জ্ঞানদাসে কয়।।*
 *শ্রীগোবিন্দ কতই না প্রার্থনা করলেন,* *কত অনুনয় বিনয় করলেন তবুও রাইধনির মান ভঙ্গ হল না, তখন বলতে লাগলেন,রাধে!অনন্তপক্ষে একটিবার মুখ তুলে চে য়ে দেখ,তোমার এই অবস্থা দেখে আমার নয়ন অস্থির হয়ে গেছে,যেন মনে হচ্ছে আমার হৃদপিণ্ড চরমভাবে নাচতে লেগেছে না জানি আমার কি হবে।* *রাধে! এইযে পীতবসন দেখছ,এই পীতবসন আমি তোমার জন‍্যই পরিধান করেছি,* *কারণ তোমার গাত্রবর্ণ আর পীতবসন একই বরণ।* *তোমার এই বর্ণ সদাসর্বদা আমি অঙ্গে ধারণ করে আছি।আমার প্রতি নিশ্বাসে আমি তোমায় স্মরণ করি।
* *হে রাইধনি!একটিবার মুখ তুলে দেখ?*
*লেহ লেহ লেহ রাই সাধের মুরলী*।
*পরশিতে চাহি তোমার চরণের ধূলি।।*
*তুয়া মুখ নিরখিতে আঁখি ভেল ভোর।*
*নয়ন-অঞ্জন তুয়া পর-চিত-চোর*।।
*রূপে গুণে যৌবন ভূবন আগলি।*
*বিহি নিরমিল তুয়া পিরীতি পুতলী।।*
*এত ধনে ধনী যেই সে কেনে কৃপণ।*
*জ্ঞানদাস কহে কেবা জানিবে মরম।।*
🌻শ্রীকৃষ্ণ কত কত অনুনয় বিনয় করলেন কোনভাবেই রাধারাণীর মান ভঙ্গ হল না তখন,বললেন রাধে!আমার জীবনের সর্বস্ব আমার সাধের মুরলী আমি তোমার শ্রীচরণে অর্পণ করলাম,দয়াকরে তুমি তোমার মান ভঙ্গ করে আমার দগ্ধজীবনকে সুশীতল কর।* *রাধে!একটিবার তোমার সেই শ্রীচরণকে স্পর্শ করতে দাও, তোমার চরণ স্পর্শ করে, তোমার চরণের ধূলি অঙ্গে মাখি।* *রাধে!আমার প্রতি কৃপা কর রাই!আমি আর থির থাকতে পারছি না।* *রাধে!তোমায় বিধি কত কিছু দিয়ে নির্মাণ করেছে,তোমার এত রূপ,গুণ ও অসাধারণ যৌবন, এবং তুমি পিরীতির ভান্ডার।পদকর্তা জ্ঞানদাস বলছেন,* *যেদিন এইধনের মর্ম যে জানবে,সেইদিন বুঝতে পারবে।*
*রাই অনাদর,হেরি রসিকবর,*
      *অভিমানে করল পয়ান।*
*নয়নক লোরে পথ,নখই না পার,*
     *পীতবাসে মুছই বয়ান।।*
   *হরি হরি নিজ অপরাধ নাহি জান।*
*সো হেন প্রেম গহি,কথি লাগি নিরসল,*
      *কাঁহে কয়ল মুঝে মান।।*
*মোরে উপেখি রাই,কৈছৈ জীয়ব,*
      *সো দুখ করি অনুমান।*
*রসবতী হৃদয়,বিরহ জ্বরে জারব,*
      *ইথে লাগি বিদরে পরাণ।।*
*রাই সম্বাদ,সুধারস সিঞ্চনে,*
      *তনু তিরপিত করু মোর।*
*গোবিন্দ দাস যব,যতনে মিলায়ব,*
      *তব যশ গাওব তোর।।*
""""""""""""""""""""""""""""""""""""""""""'"'""'"'"'''''
*তেরছ নয়নে ধনি হেরই বামে।*
*তাহা নাহি দেখল নাগর শ‍্যামে।।*
*চঙকি উঠিয়া তব চৌদিগে হেরি।*
*সখিগণ আড়ে নেহারত গোরি।।*
*যব নাহি দেখল নাগর কান।*
*দূরহি দূরে গেও রোখ সে মান।*
*তবহুঁ করু ধনি কত অনুবন্ধ।*
*হিয়াপর জাগল সো মুখচন্দ।।*
*সখিরে পুছয়ে তব কাঁহা মঝু নাহ।*
*কহইতে বাঢ়য়ে বারহক দাহ।।*
*গোবিন্দ দাস কহে কৈছন মান।*
*অবিচারে কাহে উপেখলি কান।।*
*🌻দুর্জয়মান এখানেই রইল🌻*      
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

শ্রীযুক্ত দ্বিজপদ গোস্বামীকৃত জন্মস্থান বন্দনা 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-mrinmoynandy.html

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীযুক্ত দ্বিজপদ গোস্বামীকৃত জন্মস্থান বন্দনা ꧂
 সকল কিছু লিখনী এবং  📚 *PDF গ্রন্থ* 📚 👉 MrinmoyNandy.blogspot.com
  ✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ স্তত্রম- বন্দনা- গীত- আরতি ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় শচী জগন্নাথ মিশ্র পুরন্দর।
জয় বিশ্বরূপ নিতাই জয় বিশ্বম্ভর।।
জয় জগন্নাথ গৃহ গৌর জন্মস্থান।
প্রাচীন মায়াপুর জয় বিবর্ত্ত বৃন্দাবন।।
নবদ্বীপ ধাম নাম প্রেম জন্মখনি।
গৌর প্রেম প্রবাহিণী, জয় সুরধনী।।
ব্রহ্ম-শিব সনকাদি সদা করে ধ্যান।
নিগম নিগূঢ় গূঢ় গৌর জন্মস্থান।।
ব্রজমোহন, রামদাস প্রভুর কৃপায়।
লুপ্ততীর্থ পকটিত দীপ্ত মহিমায়।।
মহাপ্রভু দাসের সাধন সেবা নিষ্ঠাবলে।
লুপ্ত তীর্থের গুপ্ত সেবা প্রকাশ এতকালে।।
ধন্য হউক ত্রিভুবন করি দরশন।
ভক্ত পদরজ রাতে দ্বিজ আকিঞ্চন।।
জয় গৌর।।
   ✧═══════════•❁❀❁•═══════════✧    
PDF ✍️ লিখনী অধ্যয়নের জন্য নিম্নে এই লিঙ্কে ক্লিক করুন https://drive.google.com/file/d/1I4Y8BgTP0sxCLVkLt70LNdS6_ySkzVxT/view?usp=drivesdk
   ✧═══════════•❁❀❁•═══════════✧                      *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••* 
                     শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
 📚 *PDF গ্রন্থ* 📚👉 MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧

Sri Krishna Chaitanya Mohaprobhu Janmo Sthan Bandona 

শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী 🙏 শ্রীশ্রীগৌর গম্ভীরা পরিচয় 🙏 শ্রীধাম পুরী 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📝 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpswww.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

শ্রীশ্রীগৌর গম্ভীরা মন্দির পূর্বে স্বাধীন উৎকলের স্বাধীন নরপতি গজপতি শ্রীপ্রতাপরুদ্র মহারাজের কুলগুরু শ্রীকাশী মিশ্রের আলয়। এইখানে কলিযুগ পাবন শ্রী শচীনন্দন প্রেমপুরষোত্তম শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু যিনি দ্বাপর যুগে শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণ রুপে প্রকটলীলা করিয়াছিলেন, তাঁর সন্ন্যাস লীলায় নিত্য পিঠস্থলী এই স্থানে সন্ন্যাসী রুপে শ্রীকাশি মিশ্রের ভবনে যে প্রকোষ্ঠে তিনি দীর্ঘ ১৮ ( অষ্ঠদশ) বৎসর বাস করিয়া বিপ্রলম্ভরস ভোগ এবং শিক্ষা দিয়াছেন সেই প্রকোষ্ঠই পবিত্র "শ্রী গম্ভীরা" নামে খ্যাতিলাভ করিয়াছেন। শ্রীশ্রীমন্মহাপ্রভুরঅন্তরধানের পর তাঁহা র ব্যবহৃত "শ্রীশ্রী কান্থা" ( কাঁথা), "শ্রীশ্রী কমন্ডলু", ও "শ্রীশ্রী পাদুকা" এবং "শ্রীশ্রী অনন্ত দ্বীপ" ইত্যাদি অদ্যাপি আমাদের মার জীবনকে ধন্য করিবার জন্য বিরাজমান থাকিয়া নিত্য পূজিত হইতেছেন ।

শ্রীকাশী মিশ্রের স্থাপিত ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একান্ত অনুচর "শ্রীশ্রী গোপাল গুরু গোস্বামী" পূজিত "শ্রীশ্রী রাধাকান্ত দেব" শ্রী গম্ভীরা মন্দির সংলগ্ন পৃথক মন্দিরে বিরাজ করিয়া দর্শনার্থীদের সকল কন্মষ দূর করিতেছেন। বর্তমানে এই মন্দির "শ্রীশ্রী রাধাকান্ত মঠ (শ্রীশ্রীগৌর গম্ভীরা)" নামে খ্যাতিলাভ করিয়াছেন।

তাঁহার অন্তরঙ্গ পরিকরগণের মধ্যে শ্রীরায় রামানন্দ যিনি স্বাধীন উৎকলের রাজমহেন্দ্রীতে রাজ্যপাল ছিলেন ও অন্যতম অন্তরঙ্গ পরিকর শ্রী স্বরুপ দামোদর এই দুইজন শ্রী মহাপ্রভুর গম্ভীরা লীলায় নিত্য সঙ্গী। ইহাই আমাদের পবিত্র "শ্রী গম্ভীরা "।

"অদ্যপিহ সেই লীলা করে গোরা রায়"।
"কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়"।।
শ্রীশ্রীগম্ভীরা মন্দির হইতে প্রকাশিত।           
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇꧂

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

শ্রীশ্রীরাধাকান্ত দেব

শ্রীশ্রী গম্ভীরা মন্দির

শ্রীশ্রী গম্ভীরা মন্দির
শ্রীশ্রী গম্ভীরা মন্দির
শ্রীশ্রী গম্ভীরা মন্দির
শ্রীশ্রী গোপাল গুরু গোস্বামী
আমার শ্রীগুরুদেব - শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য

SRI GAMBHIRA MANDIR
RADHAKANTA DEB
Kashi Mishra 

শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী 🙏 শ্রীশ্রীগৌর গম্ভীরা পরিচয় 🙏 শ্রীধাম পুরী 🙏

✧═══════════•❁❀❁•═══════════✧
          শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী 
লিখনী পড়তে লিঙ্কে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpswww.html
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীশ্রীগৌর গম্ভীরা মন্দির পূর্বে স্বাধীন উৎকলের স্বাধীন নরপতি গজপতি শ্রীপ্রতাপরুদ্র মহারাজের কুলগুরু শ্রীকাশী মিশ্রের আলয়। এইখানে কলিযুগ পাবন শ্রী শচীনন্দন প্রেমপুরষোত্তম শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু যিনি দ্বাপর যুগে শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণ রুপে প্রকটলীলা করিয়াছিলেন, তাঁর সন্ন্যাস লীলায় নিত্য পিঠস্থলী এই স্থানে সন্ন্যাসী রুপে শ্রীকাশি মিশ্রের ভবনে যে প্রকোষ্ঠে তিনি দীর্ঘ ১৮ ( অষ্ঠদশ) বৎসর বাস করিয়া বিপ্রলম্ভরস ভোগ এবং শিক্ষা দিয়াছেন সেই প্রকোষ্ঠই পবিত্র "শ্রী গম্ভীরা" নামে খ্যাতিলাভ করিয়াছেন। শ্রীশ্রীমন্মহাপ্রভুরঅন্তরধানের পর তাঁহা র ব্যবহৃত "শ্রীশ্রী কান্থা" ( কাঁথা), "শ্রীশ্রী কমন্ডলু", ও "শ্রীশ্রী পাদুকা" এবং "শ্রীশ্রী অনন্ত দ্বীপ" ইত্যাদি অদ্যাপি আমাদের মার জীবনকে ধন্য করিবার জন্য বিরাজমান থাকিয়া নিত্য পূজিত হইতেছেন ।

শ্রীকাশী মিশ্রের স্থাপিত ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একান্ত অনুচর "শ্রীশ্রী গোপাল গুরু গোস্বামী" পূজিত "শ্রীশ্রী রাধাকান্ত দেব" শ্রী গম্ভীরা মন্দির সংলগ্ন পৃথক মন্দিরে বিরাজ করিয়া দর্শনার্থীদের সকল কন্মষ দূর করিতেছেন। বর্তমানে এই মন্দির "শ্রীশ্রী রাধাকান্ত মঠ (শ্রীশ্রীগৌর গম্ভীরা)" নামে খ্যাতিলাভ করিয়াছেন।

তাঁহার অন্তরঙ্গ পরিকরগণের মধ্যে শ্রীরায় রামানন্দ যিনি স্বাধীন উৎকলের রাজমহেন্দ্রীতে রাজ্যপাল ছিলেন ও অন্যতম অন্তরঙ্গ পরিকর শ্রী স্বরুপ দামোদর এই দুইজন শ্রী মহাপ্রভুর গম্ভীরা লীলায় নিত্য সঙ্গী। ইহাই আমাদের পবিত্র "শ্রী গম্ভীরা "।

"অদ্যপিহ সেই লীলা করে গোরা রায়"।
"কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়"।।
✧═══════════•❁❀❁•═══════════✧ 
PDF 📚 👉           
   ✧═══════════•❁❀❁•═══════════✧                      *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••* 
                     শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রী রাধাকান্ত মঠ (শ্রীশ্রীগৌর গম্ভীরা), শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীশ্রীরাধাকান্ত দেব

শ্রীশ্রী গম্ভীরা মন্দির

শ্রীশ্রী গম্ভীরা মন্দির
শ্রীশ্রী গম্ভীরা মন্দির
শ্রীশ্রী গম্ভীরা মন্দির
শ্রীশ্রী গোপাল গুরু গোস্বামী
আমার শ্রীগুরুদেব - শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য

SRI GAMBHIRA MANDIR
RADHAKANTA DEB
Kashi Mishra 

৭২. শ্রীকৃষ্ণ লীলা 🍁 খন্ডিতা ধীরা ধীরা ( অধীরা মধ‍্যা ) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsdrive_58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ ৭২. শ্রীকৃষ্ণ লীলা 🍁 খন্ডিতা ধীরা ধীরা ( অধীরা মধ‍্যা ) ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🍁🍁খন্ডিতা ধীরা ধীরা(অধীরা মধ‍্যা)গৌরচন্দ্রিকা🍁🍁*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কি লাগি আমার গৌর রায়।*
*আবেশে শ্রীবাস মন্দিরে যায়।।*
*কিবা ভাবে গোরা জাগিল নিশি।*
*কি লাগি মলিন বদন শশী।।*
*গৌর বরণ ঝামর ভেল।*
*নিশি শেষে কেবা এ দুখ দেল।।*
*কহয়ে রসিক ভকতগণ।*
*রাধার ভাবে বিভাবিত মন।।*
*পরসাদে কহে আমার গোরা।*
*কাহারে কি কহে প্রলাপ পারা।।*
*🌻🌻পদকর্তা প্রসাদ দাস🌻🌻*

*ধীরা ধীরা গৌরচন্দ্রিকার অতি সংক্ষেপে ব‍্যাখ‍্যা* *একটু অন‍্য ভাবে।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীমন্মহাপ্রভু অন্তরঙ্গ ও বর্হিরঙ্গ দুটি ভাব নিয়ে তিনি নদীয়ায় অবতরী হয়েছিলেন।অন্তরঙ্গভাবের তিনটি হেতু,বর্হিরঙ্গভাবের জীবশিক্ষা,জীব উদ্ধার প্রভৃতি।অন্তরঙ্গ ভাবের তিনটি হেতু =*
*অতি গূঢ় হেতু সেই ত্রিবিধ প্রকার*
*দামোদর স্বরূপ হৈতে যাহার প্রচার।।*
*স্বরূপগোসাঞি প্রভুর অতি অন্তরঙ্গ।*
*তাহাতে জানেন পভুর এ সব প্রসঙ্গ।।*
*শ্রীকৃষ্ণের (গৌরহরির)নিজ কার্য‍্যরূপ মুখ‍্য কারণটি কি,তাহা বলছেন।সেই মুখ‍্য কারণটি অত‍্যন্ত গোপনীয়।* *শ্রীমন্মহাপ্রভুর দ্বিতীয় কলেবর সদৃশ অত‍্যন্ত অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী ব‍্যতীত অন‍্য কেহই তাহা জানিত না; একমাত্র স্বরূপ দামোদর হতেই তাহা জানতে পেরেছে।* *সেই মুখ‍্য কারণটির তিনটি অঙ্গ,শ্রীরাধার প্রণয় মহিমা কিরূপ,শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য‍্যই বা কিরূপ এবং সেই মাধুর্য‍্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পেয়েছিলেন,সেই সুখই বা কিরূপ,এই তিনটি বস্তু অনুভব করিবার জন্য শ্রীকৃষ্ণের তিনটি লালসা জন্মায়,সেই তিনটি লালসাই অবতারের মুখ‍্যহেতু তিনটি অঙ্গ,ইহা স্বরূপ দামোদর হতে রঘুনাথদাস গোস্বামী জেনেছিলেন এবং রঘুনাথদাস গোস্বামী হতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী জেনেছিলেন।* *অথবা স্বরূপ দামোদর গোস্বামীর কড়চা হতে কবিরাজ গোস্বামী জানতে পেরেছিলেন।* *(আদিলীলা )৩২৫ পৃষ্ঠা।* *মহাপ্রভু নিজের কোন উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত অবতীর্ণ হলেন?* *তাহা স্বরূপ দামোদর কিভাবেই বা জানলেন,তাহা বলেছেন।* *তিনি একমাত্র অত‍্যন্ত অন্তরঙ্গ বলিয়া জানতে পেরেছিলেন।* 
*রাধিকার ভাব-মূর্তি প্রভুর অন্তর।*
*সেই ভাবৃ সুখ দুঃখ উঠে নিরন্তর।।* *(১|৪|৯৩)৯২ পৃষ্ঠা*
*শ্রীরাধার ভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু নিজেকে শ্রীরাধা মনে করতেন এবং সেইভাবে কখনও "কৃষ্ণপ্রাপ্তি অনুভব করে শ্রীরাধার ন‍্যায় সুখ অনুভব করতেন,আবার কখনও বা শ্রীকৃষ্ণের বিরহ অনুভব করে অপরিসীম দুঃখ সাগরে নিমগ্ন হতেন।* *আবার কখনও বা বিরহ জনিত দিব‍্যোন্মাদ গ্রস্ত হয়ে স্বরূপ দামোদরের কন্ঠ ধরে বিলাপ করতেন এবং নিজের মনের সমস্ত কথা (ব্রজের প্রিয়সখী ললিতা মতান্তরে বিশাখা)স্বরূপ দামোদরের কাছে প্রকাশ করতেন।* *তাহা হতেই স্বরূপ দামোদর মহাপ্রভুর অবতারের মুখ‍্য কারণ জানতে পেরেছিলেন।* *ভাবমূর্তি=ভাবের মূরতি,রাধিকার ভাবের মূরতি,মহাপ্রভুর অন্তরই রাধার ভাবের মূরতি ছিল।* *শ্রীরাধার মাদনাখ‍্য -মহাভাব গ্রহণ করাতে মহাপ্রভুর অন্তঃকরণ রাধার ভাবের সহিত এমনি নিবিড় ভাবে তদাত্ম‍্যপ্রাপ্ত হয়েছিল যে,মহাপ্রভুর আচরণ দেখে মনে হত,রাধার ভাবই যেন মূর্তি পরিগ্রহ করে মহাপ্রভুর অন্তঃকরণরূপে পরিণত হয়েছিল।* *রাধার অন্তঃকরণে শ্রীকৃষ্ণ সম্বন্ধ যে যে ভাব উঠে,মহাপ্রভুর ভিতরেও ঠিক সেই সেই ভাব উঠত।* *মহাপ্রভুর অন্তর আর ব্রজের রাধার অন্তরে কোনও পার্থক্যই ছিল না।* *অন্তর-মন সেইভাবে,রাধারভাবে আবিষ্ট হয়ে,সুখ দুঃখ -- শ্রীকৃষ্ণের সহিত মিলনের অনুভবে সুখ এবং কৃষ্ণ বিরহের অনুভবে দুঃখ উঠে রাধা ভাবাবিষ্ট মহাপ্রভুর মনে উত্থিত হয়।* *জয় জয় নিতাই গৌর হরিবল*
     *🌺এখানেই রহিল🌺*

*🍀ব্রজ লীলা খন্ডিতা ধীরা ধীরা 🍀* 
*যে নায়িকার রোষ বাইরে তেমন বুঝা যায় না, এবং কখনও কিঞ্চিৎ প্রকাশ পায়, অশ্রু ত‍্যাগ করতে করতে যে নায়িকা বল্লভের প্রতি বক্রোক্তি করেন,তাকেই ধীরা ধীরা বলা হয়।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*এবারে রাধারাণীর উপহাসের জায়গায় খানিকটা মানের জন্ম নিয়াছে,কারণ ভালবাসার মানুষকে কেউ যদি অনাদর করে কেমন লাগবে?* *তাই বলছেন---------*
*নীলকমল ,ঝামর হয়েছে,*
     *মলিন হয়েছে দেহ।*
*কোন রসবতী, পেয়ে সুধানিধি,*
    *নিঙড়ে লয়েছে লেহ।।*
*কুটিল নয়ানে,কহিছে সুন্দরী,*
     *অধিক করিয়া ত্বরা।*
*কহে চন্ডীদাস,আপন স্বভাব,*
     *ছাড়িতে না পারে চোরা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌲ললিতা আর সহ‍্য করতে পারলেন না🌲*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ললিতা কহয়ে শুনহ হরি।*
*দেখে শুনে আর রহিতে নারি।।*
*শুন শুন ওহে রসিকরাজ।*
*এই কি তোমার উচিত কাজ।।*
*উচিত কহিতে কাহারে ডর।*
*কিবা সে আপন কিবা সে পর।।*
*শিশুকাল হৈতে স্বভাব চুরি।*
*সেকি পারে রইতে ধৈরজ ধরি।।*
*এক ঘরে যদি না পোশে তায়।*
*ঘরে ঘরে ফিরে পায় কি না পায়*
*সোনা লোহা তামা পিতল কি বাছে।*
*চোরের কি কখন নিবৃত্তি আছে।।*
*এরস দ্বিজ চন্ডীদাসে কয়।*
*চোরের কখন মন শুদ্ধ নয়।।*
*********************************
*তুহুঁই অতি বর্বর হে নন্দঘোষ নন্দনা।*
*ধেনু চরাওত ,বেণু বাজাওত,*
      *পিরীতি কি রীতি জাননা।।*
*তুহুঁই অতি মুরুখ পুরুখ রাজপাঠ নাহি পঠনা।।*
*ভানু বদন যেজন না হেরে তা সঞে তোহারি ঘটনা।*
*তা সনে তুহুঁ সঙ্কেত করি নিশি করিলে বঞ্চনা।।*
*কাঁদিলে কি তাহে খালাস পাইবে কতনা হৈবে লাঞ্জনা।*
*জন্ম জন্মান্তরে ইহ সম দুখ পাওবি।*
*দ্বারে দ্বারে প্রেম কাঙ্গালী হইয়া তুহুঁ রোয়বি।।*
*দীনবন্ধু নৃত‍্যতি তথি শুনিয়া অমিয় বাণী।*
*জগত মঙ্গল করিলে ধন‍্য ধন‍্য ললিতা সজনি।।*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*উঁহার নাম করো না নামে নাহি মোর কাজ।*
*উনি করেছেন ধর্ম নষ্ট ভূবন ভরি লাজ।।*
*উনি নাটের গুরু সই উনি নাটের গুরু।*
*উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভুরু।।*
*এনে চন্দ্র হাতে দিল যখন ছিল উহাঁর কাজ।*
*এখন উহাঁর অনেক হলো আমরা পেলাম লাজ।।*
*কহে বড়ু চন্ডীদাস বাশুলী আদেশ।*
*উহাঁর সনে লেহ করে তনু হলো শেষ।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹এমন সময়ে হঠাৎ চন্দ্রাবলীর সখী পদ্মার উক্তি🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কপট কলাগুরু,চাতুরি করি কত,*
       *কহতহি কপট কাহিনী।*
*হেন কালে চন্দ্রা-,-বলী সখী আওল,*
      *পুছইতে নাগরে বাণী।।*
*তোহে ঢুড়ী মাধব,হিয়ে হাম আয়লু,*
      *তোহে পুছিতে এক বাত।*
*প্রিয় সখী নূপুর,কতিহুঁ না মিলল,*
      *মল্লপাতাযুত সাথ।।*
*তছু পদ পল্লবে,যাবক রচইতে,*
      *তুহুঁ যে উতারলি শ‍্যাম।*
*মণিময় নূপুর,রতনময় ভূষণ,*
      *রাখলি কোনই ঠাম।।*
*আভরণ সম্পুট,কতিহুঁ না মিলল,*
     *খুঁজি খুঁজি দেখিলু কুঞ্জে।*
*আভরণ লাগি, কাতর ভেল বিধুমুখী,*
     *সখিগণে বহুতর গঞ্জে।।*
*শুনিয়া ললিতা কহে,কি কহিলি পদ্মালো,*
      *ইথে লাগি কাতর সোই।*
*আভরণ এতহুঁ,পদার্থ কিয়ে হোয়ল,*
     *বরজ চাঁদ নহে কোই।।*
*এই যে গোঙার,লাজ নাহি উহাকে,*
     *কো সহে এত অপমান।*
*শেখর কহে ধিক্,কমল ত‍্যজিয়ে অলি,*
     *ধুতুর ফুলে মধু পান।।*

 *♨এতক্ষণ শ্রীমতী রাধার মান প্রগাঢ় ছিল না,যেই চন্দ্রাবলীর সখী পদ্মার কথা শুনলেন,ধীরা ধীরা থেকে অধীরা হলো।♨*
*🌺রাধারাণীর মান এই পর্যন্তও মোটামুটিভাবে ছিলেন, বুকে একরাশ ব‍্যথা নিয়েও কথা বলছিলেন,কপট কলারসের গুরু(কৃষ্ণ)অনেকরকম কপট কথা বলছিলেন,মানের পোষ্টি সাধন করতে,ও কৌতুক দেখবার জন্য হঠাৎ চন্দ্রাবলীর সহচরী পদ্মা উপস্থিত হয়ে বলতে লাগলেন,অহে কৃষ্ণ!* *গত রাত্রে প্রিয়সখী চন্দ্রাবলীর চরণে (যাবক)আলতা পরাবার সময়ে,চন্দ্রাবলীর চরণ হতে নূপুর ও পাতামল খুলে কোথায় রেখে এসেছ?আভরণ(সম্পুট)কৌটা আমরা কুঞ্জ মধ্যে খুঁজে পাচ্ছি না,* *সে কারণে প্রিয়সখী চন্দ্রাবলী আমাকে কতরকমের (গঞ্জ)গঞ্জনা ও গালিগালাজ দিচ্ছে, তুমি কি সেগুলো সঙ্গে নিয়ে এসেছ?* *একথা শোনে ললিতা বললেন,কি বললি পদ্মা?সামান‍্য গহনার জন্য তোর সখী চন্দ্রাবলী কাতর হয়ে গেছে?* *সেই দোষ তুই ব্রজের চাঁদ কৃষ্ণের প্রতি এনেছিস? তোর প্রিয়সখী একজনা গোঁঙার (অবিবেচক) সামান‍্য আভরণের জন্য কৃষ্ণকে বলতে পাঠাল!* *এইকথা শুনে রাধার মন একেবারেই অন‍্য রকম হয়ে গেল,আজ আমাকে আভরণ চোর এও শুনতে হল।* *মান ধীরে ধীরে অধীরা হলো,আমি আর ঐ লম্পট,চোরের দিকে দেখব না,কথাও বলব না।*
*🌺খন্ডিতা ধীরা ধীরা এখানেই রইল🌺*      
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৭২. শ্রীকৃষ্ণ লীলা 🍁 খন্ডিতা ধীরা ধীরা ( অধীরা মধ‍্যা ) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsdrive_58.html

adds