✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রেমভক্তি সুধানিধি,তাহে ডুব নিরবধি,* ꧂
꧁ *আর যত ক্ষারনিধি প্রায়।* ꧂
👇👇👇🙏👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রেমভক্তি সুধানিধি,তাহে ডুব নিরবধি,*
*আর যত ক্ষারনিধি প্রায়।*
*নিরন্তর সুখ পাবে,সকল সন্তাপ যাবে,*
*পরতত্ত্ব কহিনু উপায়।।*
*🙏"প্রেমভক্তি সুধানিধি,তাহে ডুব নিরবধি,আর যত ক্ষারনিধি প্রায়", অর্থ্যাৎ প্রেমবক্তি সুধা নিধি বা অমৃতের সিন্ধু তুল্য।ভক্তি শ্রীকৃষ্ণের স্বরূপশক্তির সারভূতা হ্লাদিনীর বৃত্তি বিশেষ, সুতরাং স্বতইঃ পরম আস্বাদ্য। শ্রীমৎ জীবগোস্বামীপাদ শ্রীপরমাত্মসন্দর্ভে লিখেছেন="কিঞ্চ পরমসারভূতায়া অপি স্বরূপশক্তেঃ সারভূতা হ্লাদিনী নাম যা বৃত্তিস্তস্যা এব সারভূতো বৃত্তিবিশেষো ভক্তিঃ", অর্থ্যাৎ শ্রীভগবানের পরম সারভূত স্বরূপশক্তির প্রধানা বৃত্তির নাম হ্লাদিনী।* *এই হ্লাদিনীর প্রধান বা সারভূত বৃত্তির নামই ভক্তি।"শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণও তাঁর সিদ্ধান্তরত্ন গ্রন্থে উল্লিখিত সিদ্ধান্তের প্রতিধ্বনি করে লিখেছেন (ভগবদ্বশীকারহেতু ভক্তিঃ কিং স্বরূপেতি ; কিং প্রাকৃত-সত্ত্বময়-জ্ঞানানন্দরূপা কিম্বা ভগবদজ্ঞানানন্দরূপা অথবা জৈবজ্ঞানানন্দরূপা উত হ্লাদিনীসার-সমবেত সম্বিতসাররূপেতি?নাদ্যঃ ভগবতো মায়াবশ্যত্বাশ্রবণাৎ, স্বতঃ পূর্ণত্বাচ্চ, ন দ্বিতীয় অতিশয়াসিদ্ধেঃ, নাপি তৃতীয় জৈবয়োস্তয়োঃ ক্ষোদিষ্টত্বাৎ। কিন্তু চতুর্থ এবাসৌ ভবেদিতি।) অর্থ্যাৎ শ্রীভগবানের বশ্যতার একমাত্র হেতুভূতা ভক্তির স্বরূপ কি? ভক্তি কি প্রাকৃত সত্ত্বজ্ঞানানন্দরূপা,কিম্বা ভগবৎজ্ঞানানন্দরূপা, অথবা জৈবজ্ঞানানন্দরূপা বা হ্লাদিনী-সার সমবেত সম্বিৎসাররূপা?অর্থ্যাৎ ভক্তি কি অন্তঃকরণের ধর্ম,কিম্বা পরমাত্মার স্বরূপভূত ধর্ম, অথবা জীবাত্মার স্বরূপের ধর্ম বা শ্রীভগবানের স্বরূপভূত হ্লাদিনীশক্তি ও সম্বিৎশক্তির সারসমবেতের পরাবস্থা*? *"ভক্তি" বিষয়ে এই চারটি সংশয়াত্মক প্রশ্ন।* *সংশয়ের কারণটি হচ্ছে,ভক্তিতে সুখ বা আনন্দ আছে ও অনুভব আছে।প্রাকৃত সত্ত্বগুণেও সুখ ও অনুভব আছে,এই সাদৃশ্যে প্রশ্ন হয়, ভক্তি কি প্রাকৃত সত্ত্বজ্ঞানানন্দরূপা? কিম্বা সচ্চিদানন্দময় শ্রীভগবানের স্বরূপে যে জ্ঞান ও আনন্দ আছে, তাহাই জীবহৃদয়ে প্রতিফলিত হয়ে ভক্তিনামে অভিহিত হয়ে থাকে?অথবা অণুচিৎস্বরূপ জৈবানন্দটিই ভক্তি?* *বা শ্রীভগবানের স্বরূপশক্তির বৃত্তি যে হ্লাদিনী এবং সম্বিৎ তাদের সারসমবেত পরিণতির নাম ভক্তি?* *ভক্তিকে সত্ত্বগুণের বৃত্তি অন্তঃকরণের ধর্ম শ্রীভগবানের মায়াবশীভূতত্ব দোষের প্রসক্তি হয়।ভগবান একমাত্র ভক্তির বশ,ইহা সর্বশাস্ত্রেই দেখা যায়,কিন্তু তিনি মায়িক সত্ত্বগুণে বশীভূত হন,ইহা কোন শাস্ত্রেই দেখা যায় না বা শোনা যায় না।* *সুতরাং প্রথম পক্ষটি পরিহার করে পক্ষান্তর গ্রহণ করতে হয়।দ্বিতীয় পক্ষ হচ্ছে= ভগবানের স্বরূপভূত জ্ঞান ও আনন্দই ভক্তি,কিন্তু তাহাই বা কিভাবে সম্ভব?* *তাতে যে অতিশয়াসিদ্ধি দোষ ঘটে। কারণ ভগবানের স্বরূপানন্দ অপেক্ষাও ভক্তিতে তার অধিক আনন্দ ও সুখ আছে,যেহেতু স্বরূপানন্দ ত্যাগ করেও ভগবান ভক্ত্যানন্দ আস্বাদনের বাসনা করে থাকেন। তৃতীয় পক্ষও সুসঙ্গত নহে,* *কারণ জীবের জ্ঞান ও আনন্দ স্বরূপত অণু, সুতরাং অতি ক্ষুদ্র। ঐ ক্ষুদ্রজ্ঞানদ্বারা বিভু সচ্চিদানন্দময় ভগবানকে আকৃষ্ট করা সর্বথাই অসম্ভব।* *তাহলে তিনটি পক্ষেই অসামঞ্জস্য বা অসম্ভবনা দেখে শেষের চতুর্থ পক্ষটিকেই স্বীকার করতে হয়।* *অর্থ্যাৎ ভগবানের স্বরূপশক্তির সারভূতা যে হ্লাদিনী এবং সম্বিৎ তাদের সার সমবেত অবস্থাই ভক্তি।*
*এষা তু ভক্তিস্তন্নিত্য-পরিকরগণাদারভ্যেদানীন্তনেষ্বপি তদ্ভক্তেষু মন্দাকিনীব প্রচরতি।অতস্তদ্ভক্ত-কৃপয়ৈবলভ্যেতি ভাগবতাদি সম্বাদঃ।সা তথাভূতা নিত্যধাম্নি নিত্যপার্ষদেষু নিত্যং চকাস্তি সুরসরিদিব তদ্ভক্তপ্রণাল্য প্রপঞ্চেহবতরতি।(বলদেব বিদ্যাভূষণ)* *অর্থ্যাৎ সাধকের হৃদয় শ্রবণ-কীর্তনাদির দ্বারা পরিমার্জিত হলে ভগবানের নিত্যপার্ষদগণে বিরাজিত যে প্রেমভক্তি,উহা মন্দাকিনীর মত ভক্তরূপ প্রণালিকার (শ্রীগুরুপ্রণালীর)মধ্য দিয়ে প্রপঞ্চে অবতরণ করেন এবং সেই নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধকের চিত্তে আবির্ভূত হয়ে তাদেরকে অপার্থিব আনন্দদানে চিরকৃতার্থ করে থাকেন।* *প্রেমভক্তির আস্বাদনের কখনও তুলনা নাই তথাপি বিশ্বমানবকে সেই অলৌকিক বা অপার্থিব আনন্দের কিঞ্চিৎ ধারণা দেবার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ আস্বাদ্রবস্তু যে সুধা বা অমৃত তার আস্বাদনের সঙ্গে তুলনা করা হয়েছে।* *কেবল "সুধা" না বলে বলা হয়েছে "প্রেমভক্তি সুধানিধি" অমৃত সিন্ধুর মত প্রেমভক্তিরসের আস্বাদন।* *যার একবিন্দু আস্বাদনে অন্যান্য সব আনন্দই তুচ্ছাতিতুচ্ছ হয়ে থাকে।* *শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ শ্রীবৃহদ্ভাগবতামৃতে তাঁর স্বরচিত দিগদর্শিনী টীকার মঙ্গলাচরণে লিখেছেন=*
*ভক্তির্যা নিখিলার্থবর্গজননী যা ব্রহ্ম- সাক্ষাৎকৃতেরানন্দাতিশয়প্রদা বিষয়জাৎ সৌখ্যাদবিমুক্তির্যয়া।*
*শ্রীরাধারমণং পদাম্বুজযুগং যস্যা মহানাশ্রয়ো যা কার্য্যা ব্রজলোকবদগুরুতরপ্রেম্নৈব তস্যৈ নমঃ।।*
*অর্থ্যাৎ=যে ভক্তি নিখিল-পুরুষার্থ- প্রসূ,অর্থ্যাৎ ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ প্রদায়িনী,ব্রহ্মানন্দ অপেক্ষাও যাতে স্বতঃই পরম মহান সুখরাশি হয়ে থাকে,যা হতে নিখিল বিষয় সুখ অতি তুচ্ছীকৃত হয়ে যায়,শ্রীরাধারমণের পদাম্বুজদ্বয় যে ভক্তির মহান আশ্রয়, ব্রজলোকের মত গুরুতর প্রীতি সহকারে যার অনুষ্ঠান করতে হয় সেই ভক্তিদেবীকে নমস্কার।*
*এইশ্লোকে সাধনভক্তির আস্বাদনের কথায় বলা হয়েছে।সাধন ভক্তির আস্বাদনও কম নয়,কারণ প্রেমভক্তির সাজাত্য সাধনভক্তিতেও থাকে।সাধনভক্তি,ভাবভক্তি এবং প্রেমভক্তি একই অবস্থার "তর ও তম" দশা।* *সাধনভক্তির আস্বাদন তরল ও প্রেমভক্তির আস্বাদন অতি সান্দ্র(নিবিড়)এই ভেদ।""তাহে ডুব নিরবধি"" নিরবধি বা সতত তাতে ডুববার জন্য সেই সিন্ধুর প্রয়োজন হয় না,প্রেমভক্তির একবিন্দুতেই জগতকে ডুবাতে পারে। (চৈঃচঃ ২|৪৩ পায়,)*
*শুদ্ধপ্রেম-সুখসিন্ধু,পাই তার একবিন্দু,সেই বিন্দু জগৎ ডুবায়।*
*অর্থ্যাৎ শুদ্ধপ্রেম যে অপরিমিত রস বা আস্বাদন আছে,তার একবিন্দু মাত্রেই আস্বাদনেই বিশ্বের নিখিল বিষয়ানন্দ,ঋদ্ধি,সিদ্ধি প্রভৃতির সুখ এমনকি মোক্ষানন্দও তুচ্ছাতিতুচ্ছ বোধ হয় থাকে।* *কেবল তুচ্ছই নহে,অতি ঘৃণিত,নক্কারজনক বা তিক্ত অর্থ্যাৎ অতিশয় কটু বলে মনে হয়।এই জন্যই নরোত্তমদাস ঠাকুর বলেছেন,"আর যত ক্ষারনিধি পায়"।* *তারপর বললেন,"নিরন্তর সুখ পাবে,সকল সন্তাপ যাবে,পরতত্ত্ব কহিনু উপায়"।* *অর্থ্যাৎ প্রেমভক্তির আস্বাদন নিত্য বা শাশ্বত,আনুষাঙ্গিকভাবেই ত্রিতাপাদি নিখিল সন্তাপ নাশপ্রাপ্ত হয়ে থাকে।পরতত্ত্ববস্তুকে বা শ্রীশ্রীরাধামাধবকে একান্তভাবে লাভ করবার বা আস্বাদন করবার ইহাই একমাত্র উপায়।*
*পঞ্চমপুরুষার্থ সেই প্রেমমহাধন।*
*কৃষ্ণের মাধুর্য্যরস করায় আস্বাদন।।*
*প্রেমা হৈতে কৃষ্ণ হয় নিজভক্তবশ*।
*প্রেমা হৈতে পাই কৃষ্ণ-সেবা-সুখ-রস।।*
*অথবাষ"পরতত্ত্ব"অর্থে স্বয়ংসিদ্ধ অদ্বয় শ্রুতি-স্মৃতির প্রতিপাদ্য পরাখ্য স্বরূপশক্তিবিশিষ্ট।এই পরতত্ত্ব স্বপ্রাধান্যে স্ফুরিত হলে "পুরুষোত্তম"আখ্যা লাভ করেন। পরাখ্যশক্তিপ্রাধান্যে স্ফুরিত হলে ধর্মাদি নাম ধারণ করেন।* *যেমন=স্বয়ং পরাশক্তিই জ্ঞান,সুখ, কারুণ্য ও মাধুর্য্যাদি আকারে স্ফুরিত হয়ে "ধর্ম"রূপে প্রকাশিত হয়।* *শব্দাকারে প্রকাশিত হলে ভগবানের নাম ও বাক্যাদি রূপে ধরিত্রীর আকারে স্ফুরিত হলে ধাম রূপে এবং হ্লাদিনীর সার সমবেত সম্বিদাত্মক রমণীরত্নরূপে স্ফুরিত হয়ে শ্রীরাধাদি স্বরূপে বিভাসিত হন।* *(বেদান্ত দর্শন ৩|৩|৪২ সূত্রের গোবিন্দ ভাষ্যের সিদ্ধান্ত )*। *এর দ্বারা পরতত্ত্ব লাভের উপায় বলতে শ্রীরাধামাধবের রূপমাধুর্য্যের সঙ্গে তাঁদের নাম,গুণাদির মাধুর্য্য,ধামের মাধুরী,কারুণ্যাদি মাধুর্য্যের আস্বাদন প্রেমভক্তিতে মগ্ন হলে স্বতঃই সম্পন্ন হয়ে থাকে।*
*🍀ভুল ভ্রান্তি মার্জনীয়🍀*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧













