✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻শ্রীধাম বৃন্দাবন যাবার ইচ্ছে🌻*
*🌻মুরারি গুপ্তের এই সদযুক্তি পূর্ণ কাতরোক্তি মহাপ্রভু নিঃশব্দে শুনলেন।মুরারির অকাট্য যুক্তি খন্ডন করতে পারলেন না।মুরারির প্রবোধ বাক্যে মহাপ্রভুর শ্রীধাম বৃন্দাবন যাবার প্রস্তাব আপাতত কিছু দিনের মত স্থগিত রইল।নদীয়াবাসী নরনারীগণ আরও কিছুকাল মনের সুখে গৌরাঙ্গের সঙ্গ-সুখে আনন্দে কালাতিপাত করলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গের সঙ্গে আরও দিন কতক সংসার করবার সুযোগ পেলেন।শচীদেবীও পুত্র ও পুত্রবধূ নিয়ে আরও কিছুদিন ঘরকন্না করবার অবসর পেলেন।*
*এ বোল শুনিয়া প্রভু নিশবদে রহি*।
*খন্ডিবারে নারিল মুরারি যত কহি।।*
*তবে আর কত দিন রহিলা কৌতুকে।*
*নয়ন ভরিয়া দেখে নদীয়ার লোকে।।*
*জননীর হৃদয় নয়ন স্নিগ্ধ করি।*
*বিষ্ণুপ্রিয়া সঙ্গে ক্রীড়া করে গৌরহরি।।* *(ঐ)*
*🌻মহাপ্রভুর শ্রীধাম বৃন্দাবন গমনোদ্যোগের সংবাদটি কিন্তু সকলেই জানতে পারলেন, শচীদেবীও শুনলেন।শ্রীমতীর কর্ণেও এ সংবাদ পৌঁছিল।শচীমা শুনে আশঙ্কিতা হলেন।শ্রীমতী বিষণ্ণা হলেন।শচীদেবীকে দিয়া ঠাকুর লোচন দাস এই সময়ে এই দুঃখ সঙ্গীতটি গাইয়েছেন।*
*কি দোষে ছাড়িয়া যাইবা মায়েরে*।
*আরে দুঃখিনীর বাছা নিমাঞি রে।।*
*🌻মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন দর্শনে যাবেন,তীর্থ পরিভ্রভণ করবেন, এ তো কিছু বেশী নয়।বৃন্দাবনে তো অনেকেই যায়।তীর্থস্থান দর্শনে যাবেন,আবার ফিরে আসিবেন।এতে দুঃখ কি?তবে অদর্শন জনিত বিরহে শচী-বিষ্ণুপ্রিয়ার হৃদয়ে শেল বিঁধবে।বৃদ্ধা শচীমায়ের পক্ষে সেটি বড় সহজ কথা নয়।তিনি যে নিমাই অন্ত প্রাণ, তিনি নিমাইকে এক তিলার্ধ কাল না দেখে থাকতে পারেন না।কি করে নিমাইয়ের দীর্ঘ বিরহ সহ্য করবেন।এই ভেবে শচীমা বিশেষ চিন্তিতা হলেন।আরও তাঁর মনে একটি আশঙ্কা হল পাছে পুত্র বাড়ী ফিরে না আসে!পুত্রের মনের ভাব যা দেখছেন তাতে তাৎকালিক মনের ভাবটি এইরকম।শ্রীমতীর বিষ্ণুপ্রিয়ার ভাবটি, প্রাণবল্লভ সুদূর তীর্থ ভ্রমণে যাচ্ছেন,অনেকদিন তাঁকে দেখতে পাবেন না।পদব্রজে এতদূর যাবেন!তাতে তাঁর কতই না কষ্ট হবে।প্রাণবল্লভকে তিনি না দেখে কেমন করে থাকবেন।সেখানকার সংবাদ কে দেবে!শ্রীধাম বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাস্থলী।প্রাণবল্লভের কৃষ্ণ-প্রেমোন্মাদ তিনি স্বচক্ষে দেখেছেন, গৃহে যদি এইরকম হয়, না জানি বাইরে কি হবে! পাছে এমনটিও হতে পারে প্রাণবল্লভ বৃন্দাবনে গিয়ে আমাকে ভুলে যান।যদি ফিরে না আসেন,এইরকম নানারকম চিন্তা শ্রীমতীর মনে জাগিল।লজ্জাশীলা কুলের কুলবধূ কার কাছেই বা মনের কথা বলবেন।দারুণ উৎকণ্ঠায় শ্রীমতী কাতরা হয়ে বসে আছেন।চিত্ত বড়ই চঞ্চল।মনোবেদনা আর চেপে রাখতে পারছেন না।প্রাণ যেন ফেটে যাচ্ছে।দুই নয়ন দিয়ে অবিরাম বারিধারা বর্ষণ হচ্ছে।এমন সময়ে শ্রীমতীর প্রাণসখী কাঞ্চনা সেখানে এলেন।কাঞ্চনাকে দেখে বিষ্ণুপ্রিয়ার দুঃখ দ্বিগুণ বেড়ে গেল।দুঃখের সময়,শোকের সময়,প্রিয়জনকে সামনে দেখলেই দুঃখ ও শোক যেন আরো উছলিয়ে উঠে।শ্রীমতীর ক্ষেত্রেও তাই হল।কাঞ্চনা সখীর পাশে বসলেন, সঙ্গে সঙ্গে শ্রীমতী কাঞ্চনার হৃদয় মধ্যে বদন লুকিয়ে বসনাঞ্চল দিয়ে মুখ ঢেকে নীরবে কাঁদতে লাগলেন।কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার চিত্ত-চাঞ্চল্যের কারণ আগেই জেনেছিলেন, এবং এসেছেন।গৌরহরি বৃন্দাবনে যাবেন এ সংবাদ সকল ভক্তগণই জানতে পেরেছেন।কাঞ্চনাও শুনেছেন। তিনি শ্রীমতীকে নানা কথায়,নানা ছলে বুঝাতে চেষ্টা করলেন।বিষ্ণুপ্রিয়ার কিন্তু নীরব ক্রন্দন বন্ধ হল না।বাসু ঘোষের ভাই মাধব ঘোষ রচিত প্রচীন পদটি শ্রীমতীর তাৎকালিক মনের ভাব সুব্যক্ত হয়েছে।*
*বিষ্ণুপ্রিয়া সখী সঙ্গে কহে ধীরে ধীরে।*
*আজ কেন প্রাণ মোর সদাই অস্থিরে।।*
*স্ফুরয়ে দক্ষিণ আঁখি কেন স্ফুরে অঙ্গ।*
*না জানি বিধি কি করয়ে ছল রঙ্গ।।*
*আর যত অকুশল স্ফুরয়ে সদাই।*
*মরমক বেদন শত অবগাই।।*
*আরে সখী পাছে মোর গৌরাঙ্গ ছাড়িব।*
*মাধব এমন হইলে অনলে পশিব।।*
*🙏বানান ভুল মার্জনা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





