✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻মাতা ও পুত্রের কথোপকথন🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻মাতা ও পুত্রের কথোপকথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শচীমা নিমাইকে অনুনয়-বিনয় করে বলছেন=*
*🍀এক নিবেদন মোর আছে তোর ঠাঁই।*
*🍀এহেন সম্পদ মোর কি লাগিয়া যায়।।*
*(শ্রীচৈতন্য মঙ্গল)*
*🌻শচীমা ভাবছেন,এই আমার জগৎপূজ্য সাক্ষাৎ নারায়ণ তুল্য পুত্র, পুত্রবধূ আমার লক্ষ্মীসমা সর্বসুলক্ষণযুক্তা,এই আমার এত সাধের সোনার সংসার।এ সব অতুল ঐশ্বর্য্য আমার কি পাপে যাবে? আমি তো ভগবানের নিকট এমন কোন গুরুতর অপরাধ করি নাই,যার জন্য তিনি আমাকে এইরকম কঠোর শাস্তি দিবেন।এইকথা ভাবতে ভাবতে বৃদ্ধা শচীমায়ের নয়নদ্বয় হতে শ্রাবণের বৃষ্টি ধারার মত জলধারা প্রবলবেগে বহিতে লাগল,কন্ঠ রোধ হয়ে আসিল।ফুঁপিয়ে ফুঁপিয়ে বৃদ্ধা শচীমা,বালিকার মত রোদন করতে লাগলেন।জননীর ক্রন্দনে আমার চিরসুন্দর গৌরহরি ব্যথিত হয়ে অতি ব্যস্ত হয়ে তাঁর নিকটে এসে মাতৃ-অঙ্গে নিজ অঙ্গ হেলান দিয়ে বসে,বাৎসল্যময়ী মায়ের মুখের পানে তাকিয়ে বললেন,মা! তুমি কাঁদিও না,তোমাকে তো সব কথায় বলেছি,আমাকে যে দিন যখন তুমি "অনুরাগে"ডাকবে, তৎক্ষণাৎ আমি তোমার চরণে এসে উপস্থিত হয়ে তোমাকে দেখা দিব।*
*🍀যে দিন দেখিতে মোরে চাহ "অনুরাগে"।*
*🍀সেইক্ষণ তুমি মোর দরশন পাবে।।(ঐ)*
*🌻মহাপ্রভু বলছেন,মা!তোমার নিমাই তোমারই আছে,অনুরাগে ডাকলে তিনি দর্শন দেবেন।অনুরাগে ভগবানকে ডাকা বড় কঠিন কথা।তাই মহাপ্রভু এই শব্দটি ব্যবহার করেছেন।অর্থ্যাৎ শ্রীগৌর ভগবানকে ডাকলে,এখনও তাঁর দর্শন লাভ হয়।তবে ঐ যে ডাকার মত ডাকা চাই, অনুরাগর সহিত ডাকা চাই।দৃঢ় অনুরাগের সহিত এখনও যদি কেউ আমার শ্রীগৌর ভগবানকে ডাকেন,পতিতপাবন করুণাময় গৌরহরি তাঁকে দর্শন দিয়ে থাকেন।শ্রীগৌরাঙ্গলীলা নিত্য,অদ্যাপিও শ্রীমন্মহাপ্রভু সে লীলা করে থাকেন।*
*🍀অদ্যাপিও সেই লীলা করে গোরারায়।*
*🍀কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🌻শচীমা, পুত্রের কথা শুনে কথঞ্চিৎ(কোন প্রকারে) শান্ত হলেন এবং ক্রন্দন সংবরণ করলেন।*
*🍀এ বোল শুনিয়া শচী সম্বরে ক্রন্দন🍀।*
*🌻শ্রীমন্মহাপ্রভু তখন ধীরে ধীরে জননীকে বললেন, আমি তোমার বৃথা পুত্র জন্মিয়াছিলাম,আমা দ্বারা তোমাদের প্রতিপালন হ'ল না।তোমার বধূ,গৃহে ভারী হয়ে রইল।সে জ্বলন্ত অগ্নিস্বরূপ,তাকে যত্ন করে "কৃষ্ণনাম" শিক্ষা দিও, মা! এই আমার শেষ ভিক্ষা।*
*🍀বৃথা পুত্র তোমার জন্মেছিলাম উদরে।ধ্রু।*
*🍀হ'লো না হ'লো না (আমা হতে)প্রতিপালন তোমারে।।*
*🍀বিষ্ণুপ্রিয়া তোমার জ্বলন্ত আগুনি*।
*🍀গৃহে রইল সে হয়ে অনাথিনী*।।
*🍀মা যতন করে রেখ তারে মা জননী গো!*
*তারে কৃষ্ণনাম দিও শিক্ষে,এই আমার ভিক্ষে।।*
*(বলরাম দাস)*
*🌻পুত্রের মুখে বধূর কথা শুনে শচীমায়ের মনের আগুন আবার দ্বিগুণ জ্বলে উঠিল,নিমাইয়ের মুখে বধূর কথা অনেক দিন শুনেন নাই, আজ একেবারে শেষ কথা শুনলেন।শুনে শচীমা করুণস্বরে আর্তনাদ করতে লাগলেন।মহাপ্রভুও সেই মাতৃ রোদনে যোগদান করলেন,মাতা-পুত্রের নয়ন-জলে যেন পৃথিবী ভেসে গেল।(কারা এই রোদনের আভাস পেলেন যাঁরা গৌর অনুরাগের অনুরাগী), শ্রীগৌর ভগবানের নবদ্বীপ লীলায় যে কেবল রোদন,তা তিনি শ্রীনিত্যানন্দ প্রভুকে পূর্বেই বলেছিলেন।*
*🍀কি পুছসি ভাই নিতাই আমায়।।ধ্রু।।*
*🍀ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি।*
*🍀নদের খেলা ধূলায় গড়াগড়ি।।*
*🍀ব্রজের খেলা ছিল বাঁশীর গান*।
*🍀নদের খেলা কেবল হরিনাম।।*
*🍀ব্রজের খেলা বন ভ্রমণ।*
*🍀নদের খেলা এবার কেবল রোদন।।*
*🌻শ্রীমন্মহাপ্রভু জননীকে প্রবোধ দিয়ে বললেন,মা!আমি এখনও কিছুদিন সংসার আশ্রমে থাকব, তুমি কেঁদো না।যাবার সময় আমি তোমাকে বলেই যাব।পুত্রের কথা শুনে বাৎসল্যময়ী বিরহিনী মা কোন উত্তর করলেন না।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







