✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻শ্রীভগবান ও ভক্তের লীলা🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻শ্রীভগবান ও ভক্তের লীলা🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীগৌর ভগবান এবার বড় বিপদে পড়লেন।শ্রীভগবান ভক্তের সঙ্গে কতক্ষণ ছল করবেন।এবার ভক্ত ভগবানকে চেপে ধরেছেন, সত্যকথা বলতেই হবে।শ্রীগৌর ভগবান আর কি করবেন,নিরুপায় হয়ে শ্রীগৌরভগবান প্রিয়াকে বললেন, হে প্রিয়তমে!তোমার কাছে আর আমি কিছু লুকাব না।এ জীবনে আমি দুঃখ করতে এসেছি,দুঃখ আমার জীবনের সঙ্গী।নিজে কেঁদে কেঁদে মরলাম,তবুও জীবে কৃষ্ণনাম নিল না।এখন তুমি আমি ও মা না কাঁদলে জীবের মন দ্রব হয় কি না, তাই-ই দেখব। এজন্যই আমার গৃহত্যাগের সঙ্কল্প।তোমাকে কাঁদাবার জন্যই আমার গৃহত্যাগ।তোমাদের রোদনে কলির জীবের সর্বপাপ ধৌত হবে। একা আমার রোদনে হ'ল না, তাই তোমাদের সহায়তা প্রার্থনা করছি।স্বেচ্ছায় এই সাহায্য তোমরা আমাকে দিবে না বলিয়াই গোপন করবার চেষ্টা করছিলাম,আর করব না।মাকে এই সব কথা বলেছি, তিনি কলির জীব উদ্ধারের জন্য কাঁদিতে স্বীকার করেছেন,তুমিও করবে,সে আশা আমি করি।আমি গৃহত্যাগ না করলে তোমরা কাঁদবে না,ইহ সংসারের সকল সুখ ছেড়ে,তোমার মত সুন্দরী নবীনা পতিপ্রাণা ঘরণী ছেড়ে,বৃদ্ধা পুত্রবৎসলা জননীকে ছেড়ে,প্রাণাপেক্ষা প্রিয়তম অন্তরঙ্গ ভক্তগণকে ছেড়ে সন্ন্যাসী বেশে করঙ্গ কৌপিন ধারণ করে পথে পথে দীনদরিদ্রের মত জীবের কৃপাভিক্ষা না করলে,তারা হরিনাম নিবে না,জীব উদ্ধার কার্য্য সফল হবে না।যে কাজের জন্য আমার আগমন,সে কাজ না করে আমি থাকতে পারি? প্রিয়তমে!এখন তোমাকে সবকথা খুলে বললাম,আমার শুভকাজে বাধা দিও না।মা অনুমতি দিয়েছেন,তুমিও অনুমতি দাও,বিষ্ণুপ্রিয়া নামের সার্থকতা রক্ষা কর।*
*🌻শ্রীগৌর ভগবানের শ্রীমুখনিঃসৃত এই নিদারুণ কথা শুনে শ্রীমতী স্তম্ভিতা হয়ে রইলেন।তাঁর মস্তকে যেন আকাশ ভেঙ্গে পড়ল।তিনি মহাপ্রভুরুখের দিকে তাকিয়ে নীরবে রোদন করতে লাগলেন।🍀মহাপ্রভু পুনরায় বললেন,বিষ্ণুপ্রিয়ে!কাঁদিও না,শ্রীভগবান তোমার মনে বল দিন, তোমার ক্রন্দনে জীব উদ্ধার হবে।ভুবনমঙ্গল শ্রীভগবান্ তোমার মঙ্গল করবেন।জীবের দুঃখে আর আমি স্থির থাকতে পারছি না,তুমি আমার সহধর্মিণী, আমার এই ধর্মকার্য্যে সহায়তা কর।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের কথার উত্তর দিতে পারলেন না।শ্রীগৌরাঙ্গ-হৃদি-বিলাসিনী শ্রীগৌর-হৃদয়ে বদন লুকিয়ে কেবল কাঁদতে লাগলেন।শ্রীমতীর উষ্ণ অশ্রুজলে শ্রীগৌরাঙ্গের কুসুমকোমল হৃদয় গলে গেল।তাঁর নয়নদ্বয় দিয়ে প্রবলবেগে বারিধারা পড়তে লাগল, উভয়ে কিছুক্ষণ নীরবে রোদন করলেন।শ্রীমতী অতঃপর কাতরস্বরে মহাপ্রভুর শ্রীচরণ দুটি ধরে বললেন, প্রাণবল্লভ!আমি তোমার দাসী হয়ে তোমার শ্রীচরণ সেবার অধিকারী হব না,এ দুঃখ তো আমার মরলেও যাবে না। তোমার দাসীত্বই আমার সকল সম্পদ।কি পাপে আমার এই অধোগতি হ'ল?*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





