✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻🌻শ্রীমতীর শপথ বাক্য🌻🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻শ্রীমতীর শপথ বাক্য🌻🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*বিনোদ বিলাস রসে,ভৈ গেল রজনী শেষে,*
*পুন কিছু পুছে বিষ্ণুপ্রিয়া।*
*হিয়ায় আগুনি আছে,তে কারণে পুন পুছে,*
*প্রিয় প্রাণনাথ মুখ চাঞা।।*
*প্রভু কর বুকে নিয়া,পুছে দেবী বিষ্ণুপ্রিয়া,*
*মিছা না বলিও মোর ডরে।*
*হেন অনুমান করি,যত কহ সে চাতুরি,*
*পলাইবে মোর অগোচরে।।*
*তুমি নিজবশ প্রভু,পরবশ নহ কভু,*
*যে করিবে আপনার সুখে।*
*সন্ন্যাস করিবে তুমি,কি বলিতে পারি আমি,*
*নিশ্চয় করিয়া কহ মোকে।।*
*🙏মহাপ্রভুর দুই হাত ধরে নিজ বক্ষে রেখে শ্রীমতী অতি কাতর স্বরে প্রাণবল্লভকে বললেন, হৃদয়বল্লভ!আমার মনে হচ্ছে, তুমি আমার সঙ্গে চাতুরি করছ।তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মনের ভাব অন্যরকম।অবলাকে ভুলাবার জন্য কেবল বাহ্যিক এত ভালবাসা দেখাচ্ছ।হে নাথ!হৃদয়সর্বস্ব!এই আমার বুকে হাত দিয়ে শপথ করে বলো দেখি,তুমি কি যথার্থই এ হতভাগিনীকে ছেড়ে চলে যাবে।হে আমার জীবনসর্বস্ব!এ অভাগিনী তোমাকে ভিন্ন আর কাউকেও জানে না।তোমার ঐ রাঙ্গাচরণ ভিন্ন তার অন্য গতি নেই।বিনা অপরাধে অবলার গলে ছুরিকাঘাত করিও না,তুমি আমার প্রভু, আমি তোমার দাসী ; তুমি পুরুষ,আমি অবলা স্ত্রীলোক ; তুমি নিজবশ,আমি পরবশ ; তুমি যা ইচ্ছে করতে পার।আমার কথা তুমি শুনবে কেন?তবে আমার মন কোনভাবেই বুঝছে না বলে তোমাকে এত কথা বলছি।তোমার ভাবগতিক দেখে আমার মনে সন্দেহ হয়েছে,তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে?ষত্য বলছি তোমার ভাবগতিক দেখে আমার একটুও ভাল লাগছে না। আমার মাথার দিব্যি, সত্য কথা বলো,তুমি কি যথার্থই তোমার বৃদ্ধা মা ও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে?দেখ,যেন স্ত্রী-বধের ভাগী হইও না*
*🌻শ্রীগৌরহরি স্থির ও গম্ভীর ভাবে শ্রীমতীর প্রত্যেক কথাগুলো শুনলেন,আর দেখলেন,প্রিয়ার নয়নযুগল জলে ভরে গিয়াছে,সর্বশরীর থর থর করে কাঁপছে,বদনখানি শুকিয়ে গেছে,সুন্দর মুখমন্ডলে যেন একটা বিষম বিষাদের ছায়া পড়েছে। মহাপ্রভু তখন আর নিজের মনের ভাব লুকাবার চেষ্টা করলেন না।সেই নিদারুণ শেষ কথা,সেই প্রাণঘাতিনী বাণী,প্রিয়ে আমি "সন্ন্যাস গ্রহণ করিব", প্রিয়ার নিকট বলবার সময় এসেছে।শাণিত ছুরিকা শ্রীমতীর বক্ষে বিদ্ধ করবার সময় উপস্থিত,কাজেই শ্রীগৌরহরি একটু গম্ভীর হলেন, কিন্তু বেশীক্ষণ থাকতে পারলেন না।একটু মৃদুহাসি হেসে প্রিয়াকে তখন ধর্মতত্ত্ব ও হিতকথা কহিতে লাগলেন।মহাপ্রভু জননীর নিকটেও শেষে যা বলেছিলেন,প্রিয়ার নিকটেও তাই বলছেন,তাঁর সেই একই কথা।মহাপ্রভু বললেন,প্রিয়তমা!এ সংসারে সবই মিথ্যে, সবই অসার।পিতা,মাতা,পতি,পুত্র,ভাই,বন্ধু, কেউ কারও নয়।একমাত্র শ্রীকৃষ্ণ-ভজনই জীবনের মুখ্য উদ্দেশ্য।এই জন্যই জীবের মানব-জনম।এই দুর্লভ মানবজন্ম লাভ করে যদি কেউ শ্রীকৃষ্ণভজন না করে,তার জন্মই বিফল।মায়ার বন্ধনই শ্রীকৃষ্ণ ভজনের অন্তরায়(আড়াল),তা ছিন্ন করতে হবে।মান,অভিমান,অহঙ্কার এসব একেবারেই ত্যাগ করতে হবে।প্রিয়ে এই সুদুর্লভ মানব দেহ কিসের জন্য জানো?শ্রীকৃষ্ণ ভজনের জন্যই এই সুদুর্লভ মানব দেহ ধারণ।সংসারের মায়ায় পড়ে সংসারী জীব শ্রীকৃষ্ণভজন ভুলে যায়,মায়ার এমনি শক্তি!এইজন্যই জীবের এত দুঃখ,এত দুর্গতি,এই জন্যই তারা নরকযন্ত্রণা ভোগ করে।যদি সংসাররূপ দাবানল হতে পরিত্রাণ পেতে চাও,অন্য চিন্তা দূর করে একান্ত মনে শ্রীকৃষ্ণভজন কর।*
*এ বোল শুনিয়া পঁহু,মুচকি হাসিয়া লেহু,*
*কহে শুন মোর বিষ্ণুপ্রিয়া।*
*কিছু না করিহ চিতে,যে কহিয়ে তোর হিতে,*
*সাবধানে শুন মন দিয়া।।*
*জগতে যতেক দেখ,মিছা করি সব লেখ,*
*মিছা করি করহ গেয়ান।*
*মিছা পতি সুত নারী,পিতা মাতা যত বলি,*
*পরিণামে কে হয়ে কাহার।।*
*শ্রীকৃষ্ণ-চরণ-বহি,আর ত কুটুম্ব নাহি,*
*যত দেখ সব মায়া তার।।*
*কি নারী পুরুষ দেখ,সভারি সে আত্মা এক,*
*মিছা মায়াবদ্ধ হয়ে দুই।*
*শ্রীকষ্ণ সভার পতি,আর সব প্রকৃতি,*
*এই কথা না বুঝয়ে কোই।।*
*রক্ত-রেত- সম্মিলনে,জন্ম মূত্র-বিষ্ঠা-স্থানে,*
*ভূমে পড়ে হঞা অগেয়ান।*
*বাল যুবা বৃদ্ধ হঞা,নানা দুঃখ কষ্ট পাঞা,*
*দেহে গেহে করে অভিমান।।*
*বন্ধু করি যারে পালি,তারা সবে দেয় গালি,*
*অভিমানে বৃদ্ধ কাল বঞ্চে।*
*শ্রবণ নয়ান আন্ধে,বিষাদ ভাবিয়া কান্দে,*
*তভু নাহি ভজয়ে গোবিন্দে।।*
*কৃষ্ণ ভজিবার তরে,দেহ ধরি এ সংসারে,*
*মায়াবন্ধে পাসরে আপনা।*
*অহঙ্কারে মত্ত হঞা,নিজ প্রভু পাসরিয়া,*
*শেষে মরে নরকযন্ত্রণা।।*
*শ্রীচৈঃমঃ)*
*🙏জয় জয় মহাপ্রভুর জয়🙏*
*বানান,ভুল মার্জনীয়*
,*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


