✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🤣শ্রীমন্মহাপ্রভুর গৃহত্যাগ🤣*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🤣শ্রীমন্মহাপ্রভুর গৃহত্যাগ🤣*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীচৈতন্য ভাগবতে পাওয়া যায় 🌻*
*এক লাউ হাতে করি সুকৃতি শ্রীধর*।
*হেনই সময়ে আসি হইলা গোচর*।।
*লাউ ভেট দেখিসহাসে বৈকুন্ঠের রায়।*
*কোথা পাইলা প্রভু জিজ্ঞাসে তাহায়।।*
*নিজ মনে জানে প্রভু কালি চলি বাঙ।*
*এই লাউ ভোজন করিতে নারিলাম।।*
*শ্রীধরের পদার্থ কি হইবে অন্যথা*।
*এ লাউ ভোজন আজি করিব সর্বথা।।*
*এতেক চিন্তিয়া ভক্ত-বাৎসল্য রাখিতে।*
*জননীরে বলিলেন রন্ধন করিতে*।।
*হেনই সময়ে আর কোন পূণ্যবান।*
*দুগ্ধ ভেট আনিয়া দিলেন বিদ্যমান।।*
*হাসিয়া ঠাকুর বলে বড় ভাল ভাল*।
*দুগ্ধ লাউ পাক গিয়া করহ সকাল।।*
*🌻শচীমা নিমাইয়ের মনের ইচ্ছে জেনে দুগ্ধলাউ পাক করে পুত্রকে মনোসুখে আহার করালেন।সেদিন মহাপ্রভুর গৃহে অনেক অন্তরঙ্গ ভক্ত প্রসাদ পেলেন।আহারান্তে মহাপ্রভু নদীয়া ভ্রমণে বাহির হলেন।একে একে প্রায় সকল ভক্তের গৃহে মহাপ্রভু গমন করে নানাবিধ কথাবার্তাতে তাঁদেরকে তুষ্ট করলেন।কেউই বুঝতে পারলেন না, মহাপ্রভুর এই নবদ্বীপের শেষ আদর সম্ভাষণ।মহাপ্রভু অতঃপর গঙ্গাতীরে গিয়ে মনের সাধে গঙ্গাদেবীকে দর্শন করলেন।মহাপ্রভু যে জায়গায় বসে ছাত্রদের সঙ্গে শাস্ত্রালাপ করতেন,সেই জায়গায় গিয়ে বসলেন।ভক্তমন্ডলী তাঁকে ঘিরে বসলেন,মহাপ্রভু কৃষ্ণকথা বলছেন,গঙ্গামহিমা কীর্তন করছেন।সকলেই একদৃষ্টে মহাপ্রভুর উজ্জ্বল জ্যোতিপূর্ণঃ বদনচন্দ্রের দিকে তাকিয়ে আছেন।মহাপ্রভুর শ্রীমুখ দিয়ে যেন অমৃত বর্ষণ হচ্ছে।ভক্তবৃন্দ তা ঢোকে ঢোকে পান করে হৃদয় পরিতৃপ্ত করছেন।সেদিন এক প্রহর রাত্রি পর্যন্ত মহাপ্রভু গঙ্গাতীরে কাটালেন, আর একবার নবদ্বীপ নাগরীর দিকে শেষ দৃষ্টিপাত করলেন।গৌরহরি গৃহে গমন করবার পূর্বে আর একবার গঙ্গাদেবীকে নয়নভরে দর্শন করলেন,পুন আর একবার নবদ্বীপের চারিদিকে শেষ দৃষ্টিপার করলেন।তখন মহাপ্রভুর নয়ন প্রান্তে নীরধারা দেখা দিল,তা ভক্তগণ কেউ হয়ত দেখতে পেলেন না।মহাপ্রভু নয়ন ফিরিয়ে নিলেন, কিন্তু মনটি ফিরাতে পারলেন না। তখন মহাপ্রভুর বদনমন্ডল গম্ভীর হ'ল, কি ভাবছেন,কেউই বুঝতে পারলেন না।জননী ও জন্মভূমির মায়া কাটাতে হবে তো!তরুণী ভার্য্যার গলায় ফাঁসি দিতে হবে,ভক্তবৃন্দকে প্রাণে বধ করতে হবে,এই চিন্তায় মহাপ্রভু বোধ হয় কিছু কাতর হয়েছিলেন।চতুর শিরোমণি শ্রীগৌরাঙ্গ কিন্তু মনের ভাব কাউকেও বুঝতে দিলেন না।অন্তরঙ্গ ভক্তদের কাছে বিদায় নিয়ে গাঢ় আলিঙ্গন করে, আলিঙ্গন প্রসাদ দিয়ে মহাপ্রভু সন্ধ্যার পর গৃহে ফিরলেন।*
*🙏জয় শ্রীগৌরাঙ্গের জয়🙏*
*বানান ভুল মার্জনীয়*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
.jpeg)







.jpeg)
