শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯৪. শ্রীমতীর শেষ স্বামী-সঙ্গ-সুখ, প্রভুর গৃহত‍্যাগ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/sanyas.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৯৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
       *🍀শ্রীমতীর শেষ স্বামী-সঙ্গ-সুখ, প্রভুর গৃহত‍্যাগ🍀*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🍀শ্রীমতীর শেষ স্বামী-সঙ্গ-সুখ, প্রভুর গৃহত‍্যাগ🍀*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*যখন থাকয়ে লক্ষ্মী সঙ্গে বিশ্বম্ভর*।
*শচীর চিত্তেতে হয়  আনন্দ বিস্তর।।*
*মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া।*
*লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকয়ে বসিয়া।।*
                          *(শ্রীচৈঃভাগবত)*
*🌻মহাপ্রভু শচীমায়ের কাছ হতে প্রতিশ্রুত আছেন, তিনি আরও কিছুদিন সংসারে থেকে জননীকে সুখী করবেন,তাঁকে আনন্দ দিবেন।মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ারও নিকটে তাই-ই বলেছেন।তিনি যা বলেছেন,তা করবেন, ইহা স্থির করে মহাপ্রভু এক্ষণে কিছু দিন সংসারে মনোনিবেশ করলেন।জননী ও ঘরণীর সন্তোষের জন্য মহাপ্রভু সাংসারিক কার্য‍্যে পূর্বাপেক্ষা বেশী প্রীতি দেখাতে লাগলেন।*
*আছিল অধিক করি পিরীতি বাঢ়ায়া।*
*মায়ের সন্তোষ করে হৃদয় জানিয়া।।*
                              *(শ্রীচৈঃমঃ)*
*🌻মহাপ্রভু এক্ষণে শচীমায়ের কাছে বসে গৃহের মধ্যে অনেক সাংসারিক কথাবার্তা বলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার সঙ্গেও অপরাহ্নে গৃহে বসে রসালাপ করেন।গৃহের অভাব-অভিযোগের প্রতি দৃষ্টি রাখেন।শচীমায়ের কাছে বসে বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে দুই চারটি কথাবার্তা বলেন।এতে শচীমায়ের মনে বড় সুখ হয়,বিষ্ণুপ্রিয়াও মনে বড় সুখ পান।মহাপ্রভুর গৃহে প্রত‍্যহ ছোট খাট একটি ভোজ হয়।শচীমা স্বহস্তে সমস্ত রন্ধন করেন। বিষ্ণুপ্রিয়া সর্বদা শচীমায়ের কাছে থেকে সমস্ত যোগাড় করে দেন।লোকজনদের খাওয়াতে,দশজনের পাতে প্রসাদ দিতে,শচীমায়ের বড় আনন্দ হয়।এত যে বৃদ্ধা হয়েছেন, তথাপি রান্না করতে তাঁর একেবারেই আলস‍্য নেই।মহাপ্রভুর গৃহে কোন দ্রব‍্যেরও অভাব নাই।শচীমায়ের গৃহ যেন অক্ষয় ভান্ডার।দামোদর পন্ডিত মহাপ্রভুর গৃহের কর্তা।তিনি শচীমায়ের বড় প্রিয়।শচীমায়ের সংসারে যখন যা প্রয়োজন দামোদর পন্ডিত তৎক্ষণাৎ বন্দোবস্ত করে দেন।মহাপ্রভুর সেবা দামোদর পন্ডিতের প্রা অপেক্ষা প্রিয়তম। মহাপ্রভুর গৃহে একটি কুকুর ছিল, সেই কুকুরটিও পর্যন্ত দামোদর পন্ডিতের অতি প্রিয়।মহাপ্রভুর গৃহকার্য‍্যের সমস্ত ভারই দামোদর পন্ডিতের উপর।মহাপ্রভু বহু পূর্বে মাঝে মধ্যে বাজার যেতেন আর শ্রীধরের সঙ্গে রঙ্গরস করতেন।পরবর্তী কালে মহাপ্রভু শ্রীধরকে স্বরূপ দর্শন করিয়েছিলেন।যাইহোক, দামোদর পন্ডিতকে মহাপ্রভুও মান‍্য করতেন,বিশেষ শ্রদ্ধাও করতেন।মহাপ্রভু এক্ষণে সংসার সুখে মত্ত,এখন সে আর প্রেমোন্মাদ ভাব নেই,সে আকুল রোদন নেই,সে প্রাণ ভরা বিষাদ নাই, সে অন‍্যমনস্ক ভাবও নাই। তিনি এক্ষণে ঘোর সংসারী।বাজারে গিয়ে উত্তম উত্তম দ্রব‍্যাদি ক্রয় করে এনে মায়ের হাতে দেন।এতে শচীমায়ের বেশ আনন্দ হয়।পুত্র আর পুত্রবধূ নিয়ে মনের আনন্দে সংসার করছেন।বর্তমানে তাঁর সোনার সংসার, এই সোনার সংসারে কিছুরই অনাটন নাই।নিমাইকে সংসারী করবার জন্য শচীমা কতই না দেব-দেবীর নিকট মাথা ঠুকেছেন।শচীমা ভাবছেন,এত দিনে নারায়ণ তাঁর পুত্রকে সুমতি দিয়েছেন,তাঁর মতিগতি ফিরিয়ে দিয়েছেন,শচীমা বর্তমান সুখে পূর্ববৃত্তান্ত একেবারে ভুলে গিয়েছেন।শ্রীভগবানের এটি বোধহয় কৌশল।তিনি কৌশলে সব কাজ সম্পন্ন করতে চান, কিন্তু ভক্তের কাছে মধ্যে মধ্যে ধরা পড়ে যান।কৌশলীর কৌশল প্রকৃত ভক্তের কাছে সব সময় খাটে না।শচীমায়ের এক্ষণে আর কোন দুঃখ নাই।নিমাইকে সংসারী দেখে আগেকার সব কিছু ভুলে গেছেন।এই জন্যই ভগবান এই সুখটুকু দিয়েছেন।সুখের পর দুঃখ,দুঃখের পর সুখ,জীবের অবশ‍্যম্ভাবী কর্মফল।সামান‍্য সুখ পেলে আমরা দুঃখটা একেবারে ভুলে যাই,দুঃখ পেলে সুখের আশাই করে না যেন বিপদে পড়লে আমাদের মনে হয়,যেন এ বিপদ হতে আর উদ্ধার নাই,দুঃখে পড়লে মনে হয়,যেন এ দুঃখ আর যাবার নয়।তেমনি আমরা সুখ পেলে মনে হয়,দুঃখের কথা  ভুলে গিয়ে যেন সুখ-সাগরে ভাসতে থাকি,দুঃখ জগতে না থাকলে সুখের প্রকাশ হত না,একথা আমরা একেবারেই ভুলে যায়।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
           *বানান ভুল মার্জনীয়*
                     *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds