✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরবিরহে শচীমা ও শ্রীমতীর অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""'"""'"''''''''''''''''''''''''''''''''''
*🌻সমস্ত রাত্রি মালিনীদেবী শচীমায়ের কাছে থাকলেন।বহির্বাটীতে শ্রীবাসাদি ভক্তবৃন্দ রইলেন।কারও নয়নে নিদ্রা এলো না।কেঁদে কেঁদে সমস্ত রাত্রি কাটালেন।শ্রীমতীর পাগলিনীর মতো মাটিতেই পড়ে রইলেন,গাত্রাবরণও পরিবর্তন করলেন না, এবং একবিন্দুও জল স্পর্শ করলেন না।কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে বসে আছেন, তিনিও আহার নিদ্রা ত্যাগ করে।একদন্ডের জন্যও সখীর সঙ্গ ছাড়া হননি।তিনদির পরে শ্রীচন্দ্রশেখর আচার্য্য কাটোয়া হতে নবদ্বীপ ফিরে এসে মহাপ্রভুর সন্ন্যাসগ্রহণের নিদারুণ সংবাদ ভক্তগণের কাছে দিলেন।তিনি শচীমায়ের কাছে কেমন করে মুখ দেখাবেন,তা ভেবে কেঁদে আকুল হলেন।এই নিদারুণ সংবাদে মহাপ্রভুর ভক্তবৃন্দের মধ্যে মহা আর্তনাদ পড়ে গেল।শ্রীঅদ্বৈতাচার্য্য মূর্ছিত হয়ে পড়লেন,শ্রীবাস পন্ডিত মৃতপ্রায়।শচীমায়ের কর্ণেও এই নিদারুণ সংবাদ গেল।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও এই চরম সংবাদ পেলেন,তিনি নির্বাক নিস্পন্দ হয়ে মাটিতে পড়ে গেলেন।তাঁর দেহে যেন প্রাণ নাই।শচীমাও জড়প্রায় হয়ে রইলেন।শ্রীমতী আর নিজেকে ঠিক রাখতে পারছেন না,নয়নধারায় বক্ষ ভেসে যাচ্ছে। মধ্যে মধ্যে কেবল এক একটি দীর্ঘনিশ্বাস ফেলছেন।*
*🍀তবে নবদ্বীপে চন্দ্রশেখল আইলা।*
*🍀সভাস্থলে কহিলেন প্রভু বনে গেলা।।*
*🍀শ্রীচন্দ্রশেখর-মুখে শুনি ভক্তগণ।*
*🍀আর্তনাদে লাগিলেন করিতে ক্রন্দন।।*
*🍀শুনিয়া হইল মাত্র অদ্বৈত মূর্ছিত।*
*🍀প্রাণশূন্য দেহ যেন পড়িলা ভূমিত।।*
*🍀শচীদেবী শোকে রহিলেন জড় হৈয়া।*
*🍀কৃত্রিম পুতলী যেন আছে দাঁড়াইয়া।।*
*🍀ভক্তপত্নী সব যত পতিব্রতাগণ*।
*🍀ভূমেতে পড়িয়া সবে করেন ক্রন্দন।।*
*(শ্রীচৈঃ ভাঃ)*
*🌻নিরুপায় চন্দ্রশেখর আচার্য্য কাঁদতে কাঁদতে ভগ্নহৃদয়ে অবশেষে শচীমায়ের কাছে গেলেন,গৃহদ্বারে গিয়ে তাঁর পদযুগল আর উঠতে চাইল না, অর্থ্যাৎ গৃহের ভিতরে যে যাবেন, শেষমেষ শচীদেবীকে সব কথা বললেন, শচীমা শুনে পাগলিনীর মতো আলুলায়িত কেশে কাঁদতে কাঁদতে গৃহদ্বারের দিকে ছুটলেন।চন্দ্রশেখর শচীমাকে পাগলিনী প্রায় দেখে বালকের মতো চিৎকার করে তিনিও কাঁদতে লাগলেন।শচীমা কাঁদতে কাঁদতে চন্দ্রশেখরকে জিজ্ঞাসা করলেন, ওগো!তুমি আমার নিমাইকে কোথায় রেখে এলে? তোমাদের কি এই কাজ!*
*🍀পুছিতে না পারে কেহ মুখে নাহি রায়ে।*
*🍀শুনিয়া শচী দেবী আউদড় চুলে ধায়ে।।*
*(আউদড়=এলোমেলো)*
*🍀আচার্য্য বলিয়া ডাকে উন্মতি পাগলী।*
*🍀না দেখিয়া গৌরাঙ্গে হইলা উতরোলি।।*
*🍀আমার নিমাই কোথা থুইয়া আইলা তুমি।*
*🍀কেমনে মুন্ডিলা কেশ কোন দেশ ভূমি।।* *(চৈঃমঃ)*
*🌻চন্দ্রশেখর আচার্য্য কোন কথা বলতে পারছেন না।মাথা নিচু করে শচীমায়ের পাশে বসে পড়লেন।নয়নে শ্রাবণের ধারারমত বহিছে।শচীমা পুনরায় বললেন=*
*🍀কোন ছার সন্ন্যাসী সে হৃদয় দারুণা।*
*🍀বিশ্বম্ভরে মন্ত্র দিতে না কৈল করুণা।।*
*🍀সে হেন সুন্দর কেশ লাবণ্য দেখিয়া।*
*🍀কোন ছার নাপিতের নিদারুণ হিয়া।।*
*🍀কেমনে পাপিষ্ঠ তেন কেশে দিল খুর।*
*🍀কেমনে বা জীল সেই দারুণ নিঠুর।।*
*🍀আমার নিমাই কার ঘরে ভিক্ষা কৈল।*
*🍀মস্তক মুড়ায়া পুত্র কেমন বা হৈল।।ঐ।।*
*🌻শচীমা চন্দ্রশেখরকে দেখে এইরকম সকরুণ বিলাপ করতে লাগলেন, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে ভূমিশয্যায় পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন।তাঁর সেই করুণ নীরব ক্রন্দনের রোল চন্দ্রশেখরের কর্ণে গেল।তিনি উচ্চৈঃস্বরে কাঁদতে কাঁদতে সে জায়গা হতে উঠে বাইরে চলে গেলেন, শচীমা আর বিষ্ণুপ্রিয়ার বুক ফাটা কান্না সইতে পারলেন না।তাঁর বুকে যেন শেল বিঁধতে লাগল। কত সান্ত্বনা দেবেন? তবুও কয়েকজন প্রতিবেশিনী রমণী শ্রীমতীর কাছে গেলেন।*
*🍀এতেক বিলাপ যদি শচী দেবী কৈল।*
*🍀বিষ্ণুপ্রিয়া প্রবোধিতে জনকথো গেল।।*
*🍀বিষ্ণুপ্রিয়ার কান্দনাতে পৃথিবী বিদরে।*
*🍀পশু পক্ষী লতা তরু এ পাষাণ ঝুরে।।ঐ।।*
*🙏জয় নিতাই জয় গৌর🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
