✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*০৮ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*🙏বিষ্ণুর দ্বিভূজ নরাকারতা সম্বন্ধে এই ঋক্ই প্রকৃষ্ট প্রমাণ।এই দ্বিভূজ নরাকারই সেই জগৎকারণ পরতত্ত্বের নিত্যস্বরূপ।ভক্তি কেবল ভগবানের প্রেমধন লাভ করিয়েই ক্ষান্ত থাকেন না, শ্রীভগবানের শ্রীপাদপদ্ম পর্যন্ত লাভ করিয়ে দেন।ইহাই ভক্তির মহীয়সী শক্তি।অব্যাভিচারিণী ভক্তির প্রভাবেই ভগবানের স্বরূপ অবগত হওয়া যায়।বৈদিক বৈষ্ণব,ভক্তির সহায়তায় ভগবান বিষ্ণুর স্বরূপ অবগত হয়েই যেন,এই পরবর্তী মন্ত্রে বিষ্ণুর মহিমা গান =*
*"প্রতদ্বিষ্ণুঃ স্তবতে বীর্য্যেণ মৃগো ন ভীমঃ কুচরা গিরিষ্ঠাঃ।*
*যস্যোরুষু ত্রিবু বিক্রমেণেষ্বধিক্ষিয়ন্তি ভুবনানি বিশ্বা।।*
*(শুক্ল যজুঃ ৫|২০)*
*🌻সেই অনন্তবীর্য্য অনন্ত মহিমাশালী ভগবান শ্রীবিষ্ণু অসাধারণ বীরকর্মা বলে নিখিল জন তাঁর প্রকৃষ্টরূপে স্তব করে থাকেন।সিংহ যেমন পশুগণকে বিনাশ করে বলে তাদের ভীতিজনক,সেইরকম ভগবানও পাপাত্মাগণের নিখিল(সমস্ত) পাপরাশি নষ্ট করে বিনাশ করেন বলিয়া পাপাত্মাগণের পক্ষে ভীতিজনক।অথবা তিনি ভক্তের হৃদয় নিহিত কুবাসনাদির সংশোধক এবং পাপী অভক্তদের পক্ষে দন্ডদাতা বলিয়া ভীষণ।তিনি কুচর অর্থ্যাৎ কু অর্থে পৃথিব্যাদি লোকত্রয়ে বিচরণ করে থাকেন। কিম্বা কু শব্দে জল বুঝায়। সুতরাং প্রলয়কালে মৎস্য-কূর্মাদিরূপে পৃথিবী ধারণ করে সৃষ্টিরক্ষা করে থাকেন। আবার তিনি গিরিষ্ঠা অর্থ্যাৎ গিরিবৎ উন্নত লোকস্থায়ী অথবা গিরি অর্থ্যাৎ মন্ত্রাদিরূপ বাক্যে বা বেদবাণীতে সর্বদা বিরাজিত,মন্ত্রাত্মক,কিম্বা গিরি শব্দে দেহ বুঝায়, সুতরাং অখিল জীবদেহেঅন্তর্য্যামী রূপে নিত্য বিরাজমান।সেই ভগবান বিষ্ণুর অনন্তবিস্তর "ভুর্ভুবস্ব" এই তিনলোকে বিশ্বের ভূতজাত তাবৎ পদার্থই অবস্থিত রয়েছে।এই জন্যই বিষ্ণু নিখিল জীবের বরেণ্য ও শরণ্য,তিনিই আরাধ্য তত্ত্বের মূল।এইরকমে ভক্তিবলে ভগবান বিষ্ণুর স্বরূপ ও মহিমা অবগত হয়ে ভগবানের স্তবকারী সেই বৈদিক ঋষি পরিশেষে ভক্তিদেবীর ও ভক্তের (বৈষ্ণবের) মহিমা কীর্তন করেছেন।*
*বিষ্ণো ররাট মসি।বিষ্ণোঃ শ্নপত্রে স্থঃ।বিষ্ণোঃ স্যূরসি। বিষ্ণো ধ্রুবোহসি।বৈষ্ণবমসি।বিষ্ণবে ত্বা।*
*(ঐ=৫|২১)*
*🌻হে শুদ্ধা ভক্তি!তুমি ভগবান বিষ্ণুর ললাট স্বরূপা।(ভক্ত-মাহাত্ম্য ও ভক্তি তত্ত্বতঃ একই বলে অনেক বৈষ্ণব-মহাত্ম্য "ললাটাদ্বৈষ্ণবো জাতঃ" অর্থ্যাৎ ভগবান বিষ্ণুর ললাট হতে বৈষ্ণবের জন্ম এই কথা বলেন।তাঁদের উক্তি এই মন্ত্রের ভাবের অভিব্যক্তি বলেই অনুমিত হয়।)অহৈতুকী শুদ্ধা ভক্তি ভগবানের অন্তরঙ্গা স্বরূপশক্তি বলা হয়েছে অর্থ্যাৎ এই শুদ্ধা ভক্তিই সর্বশ্রেষ্ঠা। তারপর যেই তুমি জ্ঞান বা কর্মাঙ্গভূতা হয়ে মিশ্রাভক্তিতে অপনীত(পরিমার্জিত) হও অমনই জ্ঞান বা কর্মের যোগে তোমরা উভয়ে ভগবান বিষ্ণুর "স্নপত্রে" অর্থ্যাৎ ওষ্ঠ-সন্ধিরূপে অবস্থিত কর।ওষ্ঠসন্ধি যেরকম ভোগের ও বাক্যের যন্ত্র,সেইরকম তুমিও কর্মের যোগে কর্মমিশ্রা ভক্তি হয়ে পুণ্যভোগের সহায়তা কর এবং জ্ঞানের যোগে জ্ঞানমিশ্রা ভক্তি হয়ে জ্ঞানীর শব্দ-ব্রহ্ম লাভের সহায়তা কর। হে শুদ্ধাভক্তি!তুমিই ভগবানের "স্যূঃ" অর্থ্যাৎ গ্রন্থিরূপা হও, ভক্ত তোমার দ্বারাই ভগবানকে বন্ধন করে থাকেন। হে ভক্তি!তুমিই ভগবান বিষ্ণুর "ধ্রুব" অর্থ্যাৎ নিত্য সত্যস্বরূপা হও।নিত্য সত্য ভগবানের অন্তরঙ্গা শক্তি বলে তুমিও নিত্য সত্য স্বরূপা।আবার হে ভক্তি!তুমিই "বৈষ্ণব" অর্থ্যাৎ ভক্তস্বরূপা হও।কারণ,ভক্তের মাহাত্ম্য ও ভক্তি পৃথক বস্তু নহে।এই বৈদিক সিদ্ধান্ত অনুসারেই "শ্রীহরিভক্তি বিলাসে" পূজনীয় গোস্বামীপাদ এইরকম মন্তব্য প্রকাশ করেছেন=*
*মাহাত্ম্যং যচ্চ ভগবদ্ভক্তানাং লিখিতং পুরা।*
*ভদ্ভক্তেরপি বিজ্ঞেয়ং তেষাং ভক্ত্যৈব তত্ত্বতঃ।।*
*(১১ শ,বি,৩৬১ শ্লোক)*
*🌻অর্থ্যাৎ ইতি পূর্বে যে ভগবদ্ভক্ত মাহাত্ম্যের কথা লিখিত হয়েছে তাকেই ভক্তির মাহাত্ম্য বলে বুঝতে হবে।কারণ,ভক্তদের মাহাত্ম্য ও ভক্তি তত্ত্বতঃ একই প্রকার।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
