✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৫)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*মহাপ্রভুর বারণ, সকলকে আনবে একজন ছাড়া*
°°°°°°°°°°°°°°°°"""°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শচীমা নিতাইকে বলছেন, কোথায় রেখে এসেছিস?এই বলতে বলতে শচীমা উন্মাদিনীর মতো সজোরে নিজ বক্ষে করাঘাত করতে লাগলেন।নিতাইচাঁদ শচীমায়ের হাত দুইখানি ধরিলেন।*
*☘আর্তনাদে ডাকে শচীসআরে অবধূত।*
*☘কোথা থুঞা আলি মোর নিমাই সোনার পুত।।*
*☘ইহা বলি কান্দে শচী বুকে কর হানে।*
*☘টলমল করে,নাহি চাহে পথপানে।।(চৈঃমঃ)*
*🌻নিত্যানন্দ শচীমায়ের নয়নের জল মুছিয়ে দিয়ে অতি ধীরে ধীরে কহিলেন মা!আর কান্দিও না, তোমার নিমাইকে শান্তিপুরে এনেছি।সেখানে অদ্বৈতাচার্য্যর গৃহে নিমাই কুশলে আছেন। তোমাদের সেখানে নিয়ে যাফার জন্য আমাকে পাঠিয়েছেন।চল তোমরা সেখানে চল।*
*☘বলিলেন নিত্যানন্দ চল শান্তিপুরে।*
*☘তোমার নিমাই আছে অদ্বৈতের ঘরে।।*
*☘আমারে পাঠাইয়া দিলা তোমা লইবারে।।(চৈঃভাঃ)*
*🌻শ্রীগৌরাঙ্গকে নিত্যানন্দ ধরে এনেছেন,এ সংবাদে শচীমায়ের দেহে যেন প্রাণ আসিল।শচীমা আবার পুত্রমুখ দর্শন করবেন, আবার নিমাইয়ের চাঁদবদনখানি দেখবেন, হারানিধি ফিরে পাবেন, এই আশায় ধৈর্য্য অবলম্বন করে উঠে বসলেন।শচীমায়ের শরীরে একটুও বল নাই, দ্বাদশদিন (১২) উপবাসী আছেন,শরীর অবসন্ন হয়ে পড়েছে।হারাধন নিমাইকে দেখবেন, এই আশায় বুক বেঁধে উঠে বসলেন।এই পর্য্যন্ত শচীদেবীকে কেউ আহার করাতে পারেন নাই, শুনে নিত্যানন্দ বললেন=*
*☘শীঘ্র গিয়া কর মাতা কৃষ্ণের রন্ধন।*
*☘আনন্দিত হউক সকল ভক্তগণ।।*
*☘তোমার হস্তের অন্নে সভাকার আশ।*
*☘তোমার উপাসে হয় কৃষ্ণের উপবাস।।*
*☘তুমি নৈবেদ্য কর করিয়া রন্ধন*।
*☘মোহোর একান্ত তাহা খাইবার মন।।চৈঃভাঃ।।*
*🌻এত দুঃখ যন্ত্রণার মধ্যেও,এত শোক-তাপ-জ্বালার ভিতরেও বাল্যস্বভাব নিত্যানন্দ মধুর বচনে শচীমায়ের মন কিছু শান্ত হল।শরীরে কষ্ট,অনশনে উত্থান-শক্তি-রহিত, তবুও কোথা থেকে বৃদ্ধার শরীরে তখন বল আসিল।নিত্যানন্দের মৃত- সঞ্জীবনী মধুর বচনে শচীমায়ের সমস্ত শারীরিক কষ্ট দূর হয়ে গেল।তখন তিনি রন্ধন করে ঠাকুরের ভোগ দিলেন।নিত্যানন্দ ও অন্যান্য ভক্তগণকে ভোজন করিয়ে নিজে কিঞ্চিৎ প্রসাদ পেলেন।*
*☘তবে আই শুনি নিত্যানন্দের বচন।*
*☘পাসরি বিরহ গেলা করিতে রন্ধন।।*
*☘কৃষ্ণের নৈবেদ্য করি আই পুণ্যবতী।*
*☘অগ্রে দিয়া নিত্যানন্দ স্বরূপের প্রতি।।*
*☘তবে আই সর্ব বৈষ্ণবেরে আগে দিয়া।*
*☘করিলেন ভোজন সভারে সন্তোষিয়া।।*
*☘পরম আনন্দ হইলেন ভক্তগণ*।
*☘দ্বাদশ উপাসে আই করিলা ভোজন।।চৈঃভাঃ।।*
*🙌জয় জয় শচীমায়ের জয়🙌*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
