শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১৪. মহাপ্রভুর নিষেধ, সকলকে আনবে, একজন ছাড়া 💮 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya114.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🍀মহাপ্রভুর নিষেধ,সকলকে আনবে, একজন ছাড়া🍀*
▪ ▪ ▪ ▪ ▪ ▪ ▪ ▪
*☘আমা লাগি প্রভু মোর করিল সন্ন‍্যাস।*
*☘ফিরিয়া যদ‍্যপি আইলা অদ্বৈতের বাস।।*
*☘স্ত্রী পুরুষ বাল বৃদ্ধ যুবতী যুবক।*
*☘দেখিতে আনন্দে ধাঞা চলে সব লোক।।*
*☘কোন অপরাধ কৈনু মুঞি অভাগিনী।*
*☘দেখিতেও অধিকার না ধরে পাপিনী।।*
*☘প্রভুর রমণী যদি না করিত বিধি।*
*☘তথাপি পাইতু দেখা প্রভু গুণনিধি।।*
                        *(শ্রীচৈঃ চঃ নাটক)*
*🌻শ্রীগৌরসুন্দর এক্ষণে শান্তিপুরে অদ্বৈত আচার্য‍্য ভবনে বিরাজ করছেন।তাঁর সন্ন‍্যাসবেশ।মহাপ্রভুর আদেশে শ্রীনিত‍্যানন্দ নবদ্বীপের ভক্ত সকলকে শান্তিপুর নিয়ে যেতে এসেছেন। শ্রীগৌরাঙ্গ বিহনে ভক্তগণের শারীরিক ও মানসিক অবস্থা অতীব শোচনীয় হয়েছে।নিত‍্যানন্দ তাঁদেরকে দেখে ভীষণ মর্মাহত ও ব‍্যথিত হলেন।শ্রীলোচনদাস ঠাকুর নবদ্বীপবাসী ভক্তবৃন্দের তাৎকালিক অবস্থা কি রকম ছিল বর্ণনা করেছেন।*
*☘নদীয়া নগরের লোক জীয়ন্তেই মরা।*
*☘ কাটিলে কুটিলে রক্ত-মাংস নাহি তারা।।*
*☘উদরে নাহিক অন্ন টলমল তনু*।
*☘সর্ব অন্ধকার তার গোরাচাঁদ বিনু।।*
*🌻নিতাইচাঁদ যে দিন নবদ্বীপে এসেছেন,সবাইকে শান্তিপুরে নিয়ে যাবেন,মহাপ্রভু শান্তিপুর অদ্বৈতভবনে আছেন।এ সংবাদ বিদ‍্যুতের মতো সমগ্র নবদ্বীপে প্রচারিত হল।নিত‍্যানন্দ সর্বপ্রথমে মহাপ্রভুর গৃহে গিয়ে উঠলেন। মহাপ্রভু সেই দিন নিয়ে দ্বাদশ দিন হল গৃহত‍্যাগ করেছেন।সকলে শচীমার গৃহে এসে উপস্থিত হলেন।নিত‍্যানন্দ দেখলেন, শচীমায়ের বাহ‍্য জ্ঞান নেই,তিনি কৃষ্ণ-বিরহ-সাগরে ডুবে আছেন।যশোদার ভাবে তিনি পরম বিহ্বলা। নয়নদ্বয় দিয়ে অবিশ্রান্ত নীরধারা পড়ছে।যাকেই দেখছেন, তাকেই জিজ্ঞাসা করেন,তুমি কি মথুরার লোক?আমার রামকৃষ্ণ কেমন আছে? আর ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন। এইরকম অবস্থায় নিত‍্যানন্দ শচীমাকে প্রণাম করলেন। শচীমা তাঁকে দেখে বললেন, "রামকৃষ্ণ" এলি? পুনরায় নিত‍্যানন্দের মুখের দিকে তাকিয়ে বললেন, "ওই বাঁশী বাজিল, আবার বুঝি গোষ্ঠের মধ্যে অক্রূর আসিল?শচীমায়ের বাহ‍্য জ্ঞান নাই দেখে নিত‍্যানন্দ কিছু চিন্তিত হলেন।কিছুক্ষণ পরে শচীমায়ের বাহ‍্যজ্জান ফিরল, তখন তিনি নিত‍্যানন্দকে চিনতে পারলেন। নিতাই! আমার নিমাইকে কোথায় রেখে এসেছিস? আমার নিমাই কোথায়? আমার নিমাই কৈ? এই বলে উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে করতে মূর্ছিতা হয়ে ভূতলে পড়ে গেলেন। নিতাইচাঁদ অমনি শচীমাকে কোলে তুলে নিয়ে বসলেন।ন‍্যাসি-শিরোমণি অবধূত নিত‍্যানন্দের নয়নজলে বুক ভেসে গেল।অনেক কষ্টে শচীমায়ের মূর্ছা ভঙ্গ করলেন।নিত‍্যানন্দের কোলে শয়ন করে শচীমা তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন। বললেন, বাপ নিতাই! তুই বলেছিলি, আমার নিমাইকে নিয়ে আসবি, কোথায় আমার সর্বস্ব-ধন নিমাইচাঁদ কোথায়? বল, বল কোথায় তাঁকে রেখে এসেছিস?*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
             *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
        *🙏শ্রীগৌরবিরহে,শচী ও শ্রীমতীর অবস্থা 🙏*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds