শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৮. অথর্ববেদের প্রাধান‍্য 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob28.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৮)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    *🍀অথর্ববেদের প্রাধান‍্য🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~
*ঐতরেয় ব্রাহ্মণেও পায়=*
*"তদ্ বাচা ত্রয‍্যা বিদ‍্যয়ৈকং পক্ষং সংস্কুর্বন্তি,*
*মনসৈব ব্রহ্মা সংস্করোতি"।* *৫|৩৩*
*🌻তবে যেখানে শ্রেষ্ঠ অথর্ববিদ্ ব্রাহ্মণের অভাব হয়,সেই জায়গায় সেই সেই শাখাতে যেরকম ব্রহ্মকর্ম উক্ত হয়েছে,তার দ্বারাই যজ্ঞকর্ম নিষ্পন্ন হবে,এই অভিপ্রায়েই "স ত্রিভির্বেদৈর্বিধিয়তে"= এই স্মৃতি প্রবর্তিত হয়েছে।*
*ত্রয়ীতে,(ঋক যজু সাম,)কেবল পারত্রিক বিষয়ই অভিব‍্যক্ত হয়েছে, অথর্ববেদে ঐহিক ও পারত্রিক উভয় কল‍্যাণকর তত্ত্বসমূহ বিন‍্যস্ত থাকাই উহার বিশেষত্ব।অথর্বা নামক ব্রহ্মা এই বেদের দ্রষ্টা বলে এই বেদের নাম অথর্ববেদ হয়েছে।পুরাকালে স্বয়ম্ভু ব্রহ্মা সৃষ্টির জন্য তপস‍্যা করলে তাঁর লোমকূপ হতে ঘাম বের হয়।সেই ঘাম বারি মধ্যে স্বকীয় স্বকীয় ছায়া অবলোকন হেতু তাঁর বীর্য‍্যপাত হয়।সেই রেতঃপাতে জল দ্বিবিধ রূপ হলেন।💧তন্মধ‍্যে একত্রস্থিত সেই রেতঃ ভৃজ্জ‍্যমান হয়ে "ভৃগু" নামে মহর্ষি হলেন💧।ভৃগু স্বীয় জনক ব্রহ্মার দর্শন ব‍্যাকুল হলে, এইরকম দৈববাণী হ'ল=অথর্বাগেনং এতাস্বেবাপ্সবন্বিচ্ছ"।গোঃব্রাঃ১|৪।*
*🌻অর্থ‍্যাৎ তুমি যাকে দেখতে ইচ্ছা করছ তাকে জলের মধ্যে দেখতে চেষ্টা কর।দৈববাণী দ্বারাই তিনি "অথর্ব" আখ‍্যালাভ করেন।অনন্তর অবশিষ্ট রেতোযুক্ত জল দ্বারা ব্রহ্মার মুখ হতে "বরুণ"শব্দ উচ্চারিত হল এবং সমস্ত অঙ্গ হতে রস ক্ষরিত হয়েছিল,সেই ব্রহ্মার অঙ্গরস হতে "অঙ্গিরস" নামক মহর্ষি উৎপন্ন হলেন।অনন্তর সৃষ্টির জন্য ব্রহ্মা এই অথর্বা ও অঙ্গরাকে তপস‍্যা করতে বললেন।তাঁদের তপস‍্যা প্রভাবে একর্চাদি মন্ত্র সমূহের দ্রষ্টা বিংশতি সংখ‍্যক অথর্বা ও অঙ্গিরা উৎপন্ন হন। এই ঋষিগণ সকাশে ব্রহ্মা যে মন্ত্র সমূহকে দেখিয়েছিলেন, তাহাই "অথর্বাঙ্গির" বেদ নামে অভিহিত।একর্চাদি ঋষিগণ বিংশতি(২০) বলে এই বেদও ২০শ,কান্ড-বিশিষ্ট। অতএব সকল বেদের সারভূত বলেই,অথর্ববেদ শ্রেষ্ঠ বেদ।*
*"শ্রেষ্ঠো হি বেদ স্তপসোহধিজাতো ব্রহ্মজ্ঞানং হৃদয়ে সম্বভূব"।*
                  *(গোপথ-ব্রাহ্মণ=১|৯)*
*🍀তপস‍্যা দ্বারা সমুৎপন্ন এই শ্রেষ্ঠ বেদই ব্রহ্মজ্ঞদের হৃদয়ে বিরাজিত হয়। ইহা সকলের সারভূত ব্রহ্মাত্মক কর্মনির্বাহক বলে ইহার অপর নাম ব্রহ্মবেদ।*
*"চত্বারো বা ইমে বেদা ঋগ্বেদো যজুর্বেদঃ সামবেদো ব্রহ্মবেদঃ।*
                          *(ঐ=২|১৬)*
*🌼এই অথর্ববেদের মন্ত্র,সিদ্ধ মন্ত্র এতে তিথি,নক্ষত্রাদি বিচারের আবশ্যকতা নাই।অষ্টাদশাক্ষর শ্রীকৃষ্ণমন্ত্ররাজ যে "গোপাল তাপনী" শ্রুতিতে বর্ণিত আছেন,সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অবলম্বনীয় তাপনী-শ্রুতি এই অথর্ববেদ বা ব্রহ্মবেদের পিপ্পলাদ শাখার অন্তর্গত। কলি-পাবনাবতার শ্রীমন্মহাপ্রভু এই শ্রুতিকেই সর্বোত্তম জেনে গ্রহণ করেছিলেন এবং কলির জীবকে অল্পায়ু ও দুর্বল বোধে করুণা করে এই শ্রুত‍্যক্ত সিদ্ধ-মন্ত্র ঘোষণা করেছেন।*
*"ন তিথি ন চ নক্ষত্রং ন গ্রহো ন চ চন্দ্রমাঃ।*
*অথর্ব মন্ত্র সংপ্রাপ্ত‍্যা সর্বসিদ্ধি ভবিষ‍্যতি"।।* *পঃ ২|৫*
*🌻অথর্ববেদের সংপ্রাপ্তি ঘটলে,তিথি,নক্ষত্র,গ্রহ ও চন্দ্রশুধ‍্যাদির কোন প্রয়োজন হয় না ; এই মন্ত্র দ্বারা সব বিষয়ে সিদ্ধি লাভ হয়ে থাকে।তাই শ্রীহরিভক্তি বিলাসে শ্রীমন্ত্ররাজ-মাহাত্ম‍্য বর্ণন-প্রসঙ্গে যে বচন উদ্ধৃত হয়েছে তাও প্রসঙ্গতঃ এস্থলে লেখা হয়েছে। বৃহদ্ গৌতমীয় তন্ত্রে=*
*"সর্বেষাং মন্ত্রবর্য‍্যাণাং শ্রেষ্ঠো বৈষ্ণব উচ‍্যতে।*
*বিশেষাৎ কৃষ্ণমনবো ভোগমোক্ষৈক সাধনং।।*
*🙏অগস্ত‍্যসংহিতা বলেন=*
*"সর্বেষু মন্ত্রবর্গেষু শ্রেষ্ঠং বৈষ্ণব মুচ‍্যতে।*
*গাণপত‍্যেষু শৈবেষু শাক্ত সৌরেষ্বভীষ্টদং"।।*
*🌳অতএব*
*"শ্রীমদ্গোপালদেবস‍্য সর্বৈশ্বর্য‍্যপ্রদর্শিনঃ।*
*তাদৃক্ শক্তিষু মন্ত্রেষু ন হি কিঞ্চিদ্বিচার্য‍্যতে।।*
*☘তথা শ্রীকেশবাচার্য‍্য বিরচিত ক্রমদীপিকায়=*
*"সর্বেষু বর্ণেষু তথাশ্রমেষু,নারীষু নানাহ্বয়জন্মভেষু।*
*দাতা ফলানা নভিবাঞ্জিতানাং দ্রাগেব গোপালকমন্ত্র এষঃ।।*
*🌺আরও স্কন্দপুরাণে কমলালয়খন্ডে উক্ত হয়েছে =*
*"যস্তত্রাথর্বান্ মন্ত্রান্ জপেচ্ছ্রদ্বাসমন্বিতঃ।*
*তেষামর্থোদ্ভবং কৃৎস্নং ফলং প্রাপ্নোতি স ধ্রুবং।।*
*🌻যে ব‍্যক্তি শ্রদ্ধাপূর্বক অথর্ববেদের মন্ত্র সমূহকে জপ করে, সে নিশ্চয়ই সেই বেদমন্ত্র-কথিত সম‍্যক্ ফল প্রাপ্ত হয়ে থাকে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                 *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৭. ত্রয়ীতত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob27.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
            *🌻ত্রয়ীতত্ত্ব🌻*
            ^^^^^^^^^^^^^^^
*🌹আর যদি ঐ শ্লোকটি ভৃগুই পরে মনুস্মৃতিতে লিখে দিয়ে থাকেন,এই কথা মেনে নেওয়া যায়, তাহলেও তা অসঙ্গত হয়ে পড়ে।ভৃগু যদি পরবর্তীকালে লিখতেন,তাহলে "ইহা আমার মত" এই কথাই লিখতেন "ইহা ভৃগুর মত" কখনও লিখতেন না। সুতরাং এতে স্পষ্ট বুঝা যাচ্ছে যে,এই বচনটি অবশ‍্য কোন নূতন মনু কর্তৃক সংযোজিত হয়েছে। আরও দেখুন, মনুস্মৃতিতে একটি অদ্ভুত সিদ্ধান্ত লিখা হয়েছে =*
*"ঋগ্বেদো দেবদৈবত‍্যো যজুর্বেদস্তু মানুষঃ।*
*সামবেদঃ স্মৃতঃ পিত্রস্তস্মাৎ তস‍্যাশুচিধর্বনিঃ"।।*
                        *(৪অ, ১২৪ শ্লোক)*
*🌻অর্থ‍্যাৎ ঋগ্বেদের দেবতা দেবগণ,যজুর্বেদের দেবতা মনুষ‍্যগণ এবং সামবেদের দেবতা পিতৃগণ।এ কারণ সামবেদের ধ্বনি ঋক্ যজুর ধ্বনি অপেক্ষা অপবিত্র।বাঃ! কি সিদ্ধান্ত?যে সামবেদকে গীতায় শ্রীভগবান্ আপনার স্বরূপ বলেছেন, "বেদানাং সামবেদোহস্মি"।মনুস্মৃতি সেই সামবেদের ধ্বনিকে অশুদ্ধ বলেছেন! অতএব পূর্বকালে বৈদিক সম্প্রদায়িদের মধ্যেও পরস্পর বিদ্বেষ ও নিন্দা পরিস্ফুট হয়ে উঠেছিল। বর্তমান কালেও শৈব,শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঘোরতর বাদ-বিসম্বাদ দেখা যায়।ভক্তিবাদী সাত্বতগণের সঙ্গে জড়কর্মবাদী স্মার্তগণের কি ভক্তি-বিহীন পাষন্ডগণের যে চির-বিরোধ, তা কেবল সাম্প্রদায়িক অসামঞ্জস্যতা ও বিদ্বেষিতার ফল বুঝতে হবে।এই জন্য শাক্ত ও বৈষ্ণব চির দ্বন্দ্ব।উল্লিখিত মনুর উক্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষের স্পষ্ট আভাষ পরিস্ফুট।আরও দেখা যায় যজুর্বেদ দুই ভাগে বিভক্ত ; শুক্ল যজুঃ ও কৃষ্ণ যজুঃ।শুক্ল যজুবেদিরা নিজে অধ্বর্য‍্যু (যিনি অধ্বর যোগ করেন,যজুর্বেদীয় ঋত্বিক ব্রাহ্মণ ; অধ্বর=যে স্বর্গ পথ দান করে)আখ‍্যা গ্রহণ করে কৃষ্ণযজুর্বেদদের চরকাধ্বর্য‍্যু নাম দিয়ে তাদেরকে পুনঃ পুনঃ নিন্দা করেছেন।এমন কি দুষ্কৃত স্থানে বলিদান দিতে নির্দেশ করেছেন,"দুষ্কৃতায় চরকাচার্য‍্যম্" (৩০|১৮,বাজসনেয়ি-সংহিতা)*
*🌻অর্থ‍্যাৎ দুষ্কৃতের নিকট চরকাচার্য‍্যকে বলিদান দিবে।*
*🍀অথর্ববেদীরা কিরকম ত্রয়ী-ঋত্বিকগণকে নিন্দা করেছেন দেখুন,*
*"বহ্বৃচো হন্তি বৈ রাষ্ট্রং অধ্বর্য‍্যুর্নাশয়েৎ সুতান্।*
*ছান্দোগা ধনং নাশয়েত্তস্মাদাথর্বণো গুরুঃ।।*
                 *(অথর্ব পরিশিষ্ট=১১২ অঃ)*
*🌻আবার অনেক পন্ডিতমন‍্য ব‍্যক্তি অপর তিন বেদের তুলনায় অথর্ববেদের উপযোগিতা স্বীকার করতে কুন্ঠিত হন।এমন কি ইহাকে হিন্দুর পবিত্র বেদের মধ্যে গণ‍্য করতে সঙ্কোচ বোধ করে থাকেন।*
*🌼যজ্ঞাদিকার্য‍্যে "ত্রয়ী" অর্থ‍্যাৎ ঋক্ সাম যজুঃ এই তিন বেদই প্রশস্ত,এজন‍্য বেদের নাম "ত্রয়ী",। কিন্তু বস্তুতঃ বেদের মধ্যে পদ‍্যাংশ (ঋক্)গদ‍্যাংশ(যজুঃ) ও গান (সাম) এই তিনই আছে বলেই বেদ সাধারণের নাম ত্রয়ী।অথর্ববেদের মধ্যেও ঐরকম পদ‍্য,গদ‍্য,গান (ঋক্ যজুঃ সাম) তিনই আছে ; সুতরাং পরস্পর অবিচ্ছেদ নিত‍্য সম্বন্ধ।*
*🍀যজ্ঞের অঙ্গ চারটি, হোতৃকর্ম, উদ্গাতৃ,অধ্বর্য‍্যু ও ব্রহ্মকর্ম।এই চারটি কর্ম যথাক্রমে ঋগ্বেদ,সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ দ্বারা নিষ্পন্ন হয়।প্রথম তিন বেদের দ্বারা যজ্ঞের অর্ধেক সম্পন্ন হয়, এবং অথর্ববেদের ব্রহ্মকর্ম দ্বারাই যজ্ঞ পূর্ণাঙ্গ হয়ে থাকে।*
*"যথৈকপাৎ পুরুষো যন্ অনুভয়চক্রো বা রথো ভ্রেষং ন‍্যেতি এবমেবাস‍্য যজ্ঞো ভ্রেষং ন‍্যেতি"।*
                    *(গোপথ-ব্রাহ্মণ=৩|২)*
*🌻একপদ-বিশিষ্ট পুরুষ যেমন গমন বিষয়ে অশক্ত অথবা একটি মাত্র চক্রযুক্ত রথ যেমন গমনে অশক্ত সেইরূপ ব্রহ্মহীন অর্থ‍্যাৎ অথর্ব মন্ত্রহীন নিস্ফল বলিয়া জানবেন।*
*🌼আরও উক্ত হয়েছে =*
*"প্রজাপতির্যজ্ঞমতনুত। স ঋচৈব হৌ*
*ত্রমকরোৎ,যজুষাধ্বর্য‍্যবং সাম্নৌদ্গত্রং অথর্বাঙ্গিরোভি র্ব্রহ্মত্বং " ইতি প্রক্রম‍্য "স বা এস ত্রিভির্বেদৈ যজ্ঞস‍্যান‍্যতরঃ পক্ষঃ সংস্ক্রিয়তে। মনসৈব ব্রহ্মা যজ্ঞস‍্যান‍্যতরং পক্ষং সংস্করোতি"।*
              *(গোপথ-ব্রাহ্মণ=৩|২)*
*🌹প্রজাপতি একটি যজ্ঞ বিস্তার করেছিলেন। তিনি ঋকের দ্বারা হৌত্রকর্ম, যজুর্বেদ দ্বারা আধ্বর্য‍্যব কর্ম, সামের দ্বারা ঔদ্গাত্র কর্ম এবং অথর্ব বেদ দ্বারা ব্রহ্মকর্ম সম্পাদন করেছিলেন। অতএব "ত্রয়ী" দ্বারা যজ্ঞের এক পক্ষ সংস্কার করেছিলেন আর ব্রহ্মা (আথর্বাণ্) মনের দ্বারা অন‍্যপক্ষ সংস্কার করেছিলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
            *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৬. বিভূতি রহস‍্য 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob26.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻🌻বিভূতি রহস‍্য🌻🌻*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🙏এই জন‍্যই বৈষ্ণবগণ শ্রীগোপীচন্দনাদি ধারণ করে থাকেন। বেদানুসারে ভস্মকে পাপ ও পুরীষস্বরূপ মনে করে পরিহার করেছেন।তবে স্মার্তধর্মের উদ্দেশ্য এই,যা বৈষ্ণবগণ করেন না,এসবই স্মার্তজনকে করতে হবে,তাই ভস্ম ধারণ প্রথা প্রচার করে দিলেন। কিন্তু বেদ ভস্মকে যে পাপ ও পুরীষ স্বরূপ বলেছেন,তা কেহই আর দেখলেন না।ওদের সিদ্ধান্ত এইরকম-- বৈষ্ণব যাকে ভাল বলছেন,তা ওদের পক্ষে মন্দ ; আর বৈষ্ণব যাকে মন্দ বলছেন তা ওদের পক্ষে ভাল।ওদের ক্ষেত্রে এটাই শাস্ত্র এটাই বেদ। অনন্তর মনুস্মৃতির মধ্যে পরস্পর কিরকম বিরুদ্ধভাবের সমাবেশ আছে,তার দুই-চারটি উদাহরণ এস্থলে প্রদর্শিত হচ্ছে।প্রথম অধ‍্যায়ে উক্ত হয়েছে,*
*"উদ্ববর্হাত্মনশ্চৈব মনঃ সদসদাত্মকম্।*
*মনসশ্চাপ‍্যহঙ্কার মভিমন্তারমীশ্বরম্।।* *(১৪)*
*🌻অর্থ‍্যাৎ ব্রহ্মা পরমাত্মা হ'তে তৎস্বরূপ সদসদাত্মক মনের সৃষ্টি করলেন এবং মন হতে অহঙ্কার সৃষ্টি করলেন।*
*🍀কি আশ্চর্য‍্য!পরমাত্মা স্বয়ং কি মনকে উৎপন্ন করতে সমর্থ ছিলেন না?তাই ব্রহ্মা স্বয়ং পরমাত্মা হতে মন উৎপন্ন করলেন এবং মন হতে অহঙ্কার সৃষ্টি করলেন? এস্থলে মন হতে অহঙ্ককারের উৎপত্তি হয়েছে, কিন্তু এই অধ‍্যায়ের (৭৫ সংখ‍্যক শ্লোকে উক্ত হয়েছে )=*
*ব্রহ্মা জাগরিত হয়ে মনকে সৃষ্টি করতে নিয়োগ করেন,মন সৃষ্টি করতে আরম্ভ করলে প্রথম সেই মন হতে=*
*"আকাশং জায়তে তস্মাৎ তস‍্য শব্দ-গুণং বিদুঃ"।*
*🍀আকাশ জন্মে--শব্দই ঐ আকাশের গুণ।*
*🍀মনুই যদি সকলের স্রষ্টা হলেন, আর মনুই যদি চাতুর্বর্ণের সৃষ্টি করে থাকেন,তাহলে তো ব্রহ্মার মুখ,বাহু,ঊরু ও পাদদেশ হতে চাতুর্বর্ণের উৎপত্তি অসত‍্য হয়ে পড়ে?*
*"অহং প্রজা সিসৃক্ষুস্তু তপস্তপ্তবা সুদুশ্চরম্।*
*পতীন্ প্রজানামসৃজং মহর্ষীনাদিতো দশ।।*
*মরীচিমত্র‍্যঙ্গিরসৌ পুলস্তং পুলহং ক্রতুম্।*
*প্রচেতসং বসিষ্ঠঞ্চ ভৃগুং নারদমেব চ"।।*
                 *(মনু=১|৩৪|৩৫)*
*🌻মনু বলেছেন-- আমিও প্রজা সৃষ্টির মানসে সুদুশ্চর(অতিশয় কষ্ট) তপস‍্যা করে প্রথমতঃ দশজন মহর্ষি প্রজাপতির সৃষ্টি করলাম সেই দশজন যথা=মরীচ,অত্রি,অঙ্গিরা,পুলস্ত‍্য,পুলহ,ক্রতু,প্রচেতা,বশিষ্ঠ,ভৃগু ও নারদ।*
*🌻মনু এই দশ মহর্ষিকে নিজের পুত্র বলিয়া লিখেছেন। কিন্তু এই মনুর বচন বেদবিরুদ্ধ।যেহেতু ঋগ্বেদ ৯ম,৬৫ সূক্তে,বরুণের পুত্র বলিয়া উক্ত হয়েছেন। আবার যজুর্বেদ,শতপথব্রাহ্মণেও লিখিত হয়েছে =*
*"ভৃগুর্হ বৈ বারুণির্বরুণং পিতরং বিদ‍্যয়াতিমেনে।*
              *(১১কা,৩প্রপা,৪ব্রা,১কং)*
*🌻অর্থ‍্যাৎ বরুণের পুত্র ভৃগু আপনার পিতা বরুণকে বিদ‍্যার জন্য অতি মান‍্য করেছিলেন।ইহাতেও ভৃগুকে বরুণের পুত্র বলে লেখা হয়েছে। সুতরাং এই শ্রুতির দুটি বচন দ্বারা মনুস্মৃতির বচন বিরুদ্ধ বলিয়া প্রতিপন্ন হচ্ছে।*
*🌼মনুস্মৃতির ৩অধ‍্যায় ১৬ শ্লোকে লেখা হয়েছে =*
*"শূদ্রবেদী পতত‍্যত্রেরুতথ‍্যতনয়স‍্য চ।*
*শৌণকস‍্য সুতোৎপত‍্যা তদপত‍্য তয়া ভৃগোঃ"।।*
*🌼অর্থ‍্যাৎ অত্রি ও উতথ‍্যতনয় গৌতম ঋষির মত এই যে,শূদ্রবেদী অর্থ‍্যাৎ শূদ্রাকে বিয়ে করলে দ্বিজ পতিত হয়ে থাকে।শৌণকের মত এই যে,শূদ্রার সঙ্গে বিয়ে হলেই যে পতিত হতে হবে,তা নহে,শূদ্রাতে পুত্রোৎপাদন করলে পতিত হতে হয়। ভৃগুর মত এই যে,শূদ্রাকে বিয়ে করলে বা শূদ্রাতে পুত্রোৎপাদন করলে পাতিত‍্য হয় না,শূদ্রার পুত্রের পুত্র হ'লে পতিত হতে হয়।অর্থ‍্যাৎ যখন শূদ্রের বংশ হয়ে পড়ে তখনই পতিত হয়ে থাকে,নতুবা অন‍্য কোন সময়ে পতিত হবে না।এই মতভেদ নিয়ে বেশী আলোচনা করতে আমি নিরস্ত হলাম।আমি এই শ্লোকটির সম্বন্ধে সামান্য মাত্র আলোচনা করছি।যদি আলোচ‍্য শ্লোকটি স্বয়ং মনুরই রচিত হয়,তাহলে তিনি নিজ পুত্রের মত পৃথক সংগ্রহ করলেন কেন?তবে কি ভৃগু,মনু মত মানতেন না? যদি বলেন,মনু প্রীতিবশতঃ আপনার পুত্রের আগ্রহে এ বিষয়ে আপনার মত কিছু প্রকাশ করেননি! হতে পারে,ইহা অবশ‍্য মেনে নিতে পারা যায়? কিন্তু এই শ্লোক মূল মনুস্মৃতিতে কিভাবে থাকতে পারে? যেহেতু মনু মূলস্মৃতি ভৃগুকে পড়িয়েছিলেন এবং যার বিষয় স্মৃতির ১ম, অধ‍্যায় ৫৯ শ্লোকে লেখা হয়েছে =*
*"এতদ্বোহয়ং ভৃগুঃ শাস্ত্রং শ্রাবয়িষ‍্যত‍্যশেষতঃ।*
*এতদ্ধি মত্তোহধিজগে সর্বমেষোহখিলং মুনিঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ মহর্ষি ভৃগু আপনাদেরকে এই শাস্ত্র আদ‍্যোপান্ত শ্রবণ করাবেন,যেহেতু ভৃগুই নিখিল শাস্ত্র আমার নিকট সম‍্যক্ প্রকারে অধ‍্যয়ন করেছেন।এখন কথা হচ্ছে, মনুস্মৃতি যদি ভৃগু অধ‍্যয়ন করলেন, তবে ভৃগুর "মত" মনুস্মৃতিতে কোথা হতে আসিল?*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৫. শৈব, শাক্ত, সৌর, গাণপত‍্য কি জন্য স্মার্তধর্মের বিপ্রতিপত্তি অর্থ‍্যাৎ বিরুদ্ধজ্ঞান হয় না ❗📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob25.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻আরও স্মর্তগ্রন্থে কিরকম প্রবল আগ্রহের কথা লিখিত আছেন দেখুন,*
*"খল্বাটত্বাদি দোষেণ বিশিখশ্চেন্নরো ভবেৎ।*
*কৌশীং তদা ধারয়ীত ব্রহ্মগ্রন্থিযুতাং শিখাম্"।।*
*🌻অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি টাক-রোগাদি দোষের কারণ বিশিখ অর্থ‍্যাৎ শিখাশূন‍্য হয়,তারও মাথায় ব্রহ্মগ্রন্থিযুক্ত কুশের শিখা সংলগ্ন করে দিবে।*
*🌹ধন‍্য,স্মৃতিশাস্ত্রে শিখা ধারণের আগ্রহ!ধন‍্য শ্রুতিস্মৃতির বিরোধে শ্রুতির মান‍্য!শ্রুতি বলেছেন--"মুড়াইয়া ফেল শিখা--পাপ।স্মৃতি বলছেন না,না, কদাচ মুড়াইওনা,কেশ না থাকে,কুশের শিখাও লাগিয়ে নাও,শিখা ছাড়া থেক না।*
*🌺এই শিখা রহস‍্য হতেও আর একটি বড় রহস‍্য আছে।যে গায়ত্রী মন্ত্রকে মূল মনে করে স্মার্তভ্রাতৃগণ "সাম্প্রদায়িক" মন্ত্রকে নিন্দা করে থাকেন,বেদে লিখিত হয়েছে,-- সেই গায়ত্রী দ্বারা স্বর্গলাভ হয় না। যথা সামবেদ,তান্ড‍্যমহাব্রাহ্মণে--,*
*"দেবা বৈ চ্ছন্দাংস‍্যব্রুবন্ যুষ্মাভি স্বর্গলোকময়ামেতি তে গায়ত্রীং প্রাযুঞ্জুত তয়া ন ব‍্যাপ্নুবন্।।*
                      *(৭অ,৫খন্ড)*
*🌹অর্থ‍্যাৎ দেবতারা মন্ত্রাত্মিকা,তাই, দেবতারা ছন্দ বা মন্ত্রের প্রতি কহিলেন "আমরা তোমাদের দ্বারা স্বর্গলোকে গমন করব"।এই বলে দেবতারা গায়ত্রীর প্রয়োগ করলেন, কিন্তু গায়ত্রী দ্বারা সেই দেবতাদের স্বর্গলোক প্রাপ্তি হল না।*
*🌻এক্ষণে পাঠকগণ!বিচার করে দেখুন,স্মার্তধর্মে গায়ত্রীর কি মহিমা এবং বেদে উহার কিরকম অকিঞ্চিৎকরতা।ইহাই শ্রুতি এবং স্মৃতির বিরোধ।আপনি মনুস্মৃতির বচন অনুসারে যদি শ্রুতিকেই প্রবল মান‍্য করে থাকেন,তাহলে গায়ত্রীর প্রতি আপনার শ্রদ্ধা থাকতে পারে না, আর গায়ত্রীর প্রতি শ্রদ্ধা রাখতে গেলে,বেদের সিদ্ধান্তের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। পরন্তু গায়ত্রী দ্বারা স্বর্গবাসী দেবতাগণেরও যখন প্রাপ্তি ঘটে না,তখন তোমার-আমার তো কথায় নাই,আমাদের স্বর্গপ্রাপ্তি হতে পারে না।*
*🌺আরও এক কৌতুকের বিষয়, যখনই ব‍্যবস্থা নিয়ে কলহ হয়, তখনই "বৈষ্ণব ব‍্যবস্থা" আর "স্মার্ত ব‍্যবস্থা" নিয়ে কিন্তু কখনও শুনা যায় না যে, শৈব ব‍্যবস্থা আর স্মার্ত ব‍্যবস্থা কি শাক্ত ব‍্যবস্থা আর স্মার্ত ব‍্যবস্থা নিয়ে কোন বাদবিতন্ডা হয়েছে অথবা অন‍্য কোন ব‍্যবস্থার সঙ্গে স্মার্ত ব‍্যবস্থার ঝগড়া উপস্থিত হয়েছে।*
*🌳শৈব,শাক্ত,সৌর,গাণপত‍্য কি জন্য স্মার্তধর্মের বিপ্রতিপত্তি অর্থ‍্যাৎ বিরুদ্ধজ্ঞান হয় না,কেবল বৈষ্ণব ধর্মের সঙ্গেই বিরোধ করবার জন্য যে শাক্তধর্মের  সৃষ্টি হয়েছিল, স্মার্তধর্ম তারই রূপান্তর মাত্র।স্মার্তমতালম্বী ব‍্যক্তিগণ যেরকম বৈষ্ণবগণের উপর দ্বেষ (হিংসা)প্রকাশ করে থাকেন,সেরকম শৈব কি শাক্তগণের উপর দ্বেষ প্রকাশ করেন না ; অবশ‍্য এর কোন কারণ আছে তো?যখন স্মার্তধর্ম জড়বাদ,তখন চৈতন‍্যবাদের সঙ্গে ঝগড়া অবশ‍্য থাকতে পারে।বৈষ্ণবধর্ম চৈতন‍্যবাদ বলেই স্মার্তধর্মের সঙ্গে বিরোধ ঘটে থাকে।*
*🍀অন‍্যরকম কারণ এই যে,শৈব,শাক্ত,গাণপত‍্যাদি ধর্ম, সাম্প্রদায়িকরূপে প্রচলিত হলেও পৃথক পৃথক সমাজবদ্ধ হয়নি ; এই জন‍্যই ওদের উপর তাদৃশ(সেইরকম) দৃষ্টিপাত হয়নি। কিন্তু বৈষ্ণবধর্ম চার সম্প্রদায় ও ওদের শাখা-প্রশাখার বর্ধিত হয়ে পৃথক সমাজবদ্ধ হয়ে রয়েছে এবং অতি প্রাচীন কাল হতে ব্রাহ্মণ ও বৈষ্ণব ঠিক পাশাপাশি ভাবে অবস্থিত আছেন ; বিশেষতঃ পারমার্থিক ব‍্যাপারে ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব মহিমার উৎকর্ষ শাস্ত্রে ভূরি ভূরি বর্ণিত হওয়ায় সকলের তীক্ষ্ণ দৃষ্টি ইহার উপর পড়ে এবং আবার অনেকেরই চোখেতে অসহ‍্য। স্মার্তধর্মের এই এক শ্রুতির সঙ্গে বিরোধ দেখা যায় যে,স্মার্তধর্ম ভস্মধারণ অর্থ‍্যাৎ বিভূতি ধারণ সম্বন্ধে বড় আগ্রহ প্রকাশ করেন, কিন্তু শ্রুতি (বেদ) ভস্মকে পাপরূপ ও অশুদ্ধ বলে ঘোষণা করেছেন।*
*"যচ্চ রাত্রোপসমাদধাতি তস‍্যান্নস‍্য জগ্ধস‍্যৈষ পাপ্না সীদতি ভস্ম,তেনৈন মেতদ্ব‍্যাবর্তয়তি।।*
    *(শতপথ ব্রাহ্মণ ৬কাঃ৬অঃ৪প্রপাঃ)*
*🌻যে ব‍্যক্তি রাত্রিতে সমিধ অঙ্কন করে,তার অন্নের পাপস্বরূপ সেই ভস্ম হয়  ; এজন‍্য ভস্ম অবশ‍্য বর্জন করা কর্ত‍ব‍্য।পাপের তাৎপর্য‍্য মল।*
*🌼যেরূপ ভোজন করলে অন্নের মল ত‍্যজ‍্য ও অপবিত্র হয়,সেইরূপ অগ্নির সমিধ ভোজনের পর সমিধের মল-- ভস্ম হয়, সুতরাং উহা ত‍্যাগ করা উচিত।এইরকম বুঝবেন না,আমি নিজের ইচ্ছায় ভস্ম শব্দের "মল"অর্থ খ‍্যাপন(কীর্তন) করছি। বেদের এক শ্রুতিতেই ভস্মকে মল বলে বর্ণনা করা হয়েছে =*
*"অগ্নের্ভস্মাস‍্যগ্নেঃ পুরীষমসীতি"*
*(শতপথ ৭কা ১অঃ ১প্রপাঃ)*
*🌻অগ্নি হতেই ভস্ম হয়,উহা অগ্নির পুরীষ(মল)।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*🍀গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে ৫১-৫২-৫৩ পৃষ্ঠায় লেখা রয়েছে 🍀*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৪. যে ব‍্যক্তি শিখা মুন্ডন করে,সে আপনার পাপরাশিকে নাশ করে 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob24.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীশঙ্করাচার্য‍্য আসুরী জীবগণের বিমোহনার্থই মায়াবাদ শাস্ত্র প্রণনয় করেছিলেন।এতে ব‍্যামোহকর অদ্বয়বাদের সঙ্গে জগৎ মিথ‍্যা,পাপপুণ‍্য ভ্রম মাত্র বলেছেন।এ উচিচই হয়েছে,এ না হলে জীব মোহিত হবে কিসে?কিন্তু  স্মার্ত মহাশয় এতে বড়ই গোলযোগে পড়লেন।যখন পাপ পুণ‍্য,স্বর্গ নরক সবই মিথ‍্যা,তখন স্মার্তকর্মের বিজয় ভেরি কিভাবে বাজতে পারে?আর যদি ঐ সবকে সত‍্য বলা হয়,তাহলে তো মায়াবাদ,অদ্বৈতমত হতে পৃথক হয়ে পড়ে।এই উভয় সংকটে পড়ে স্মার্তসুধীগণ বিচার পূর্বক দুইটি মার্গের সৃষ্টি করলেন।যথা--১ম, ব‍্যবহার মার্গ,২য়,পরমার্থ মার্গ।ব‍্যবহার‍ মার্গে--ধর্ম,কর্ম,পাপ,পুণ‍্য,স্বর্গ, নরক সবই সত‍্য,আর পরমার্থ মার্গে--সব মিথ‍্যে। কি অদ্ভুত সিদ্ধান্ত!পাঠক বিচার করে দেখুন দেখি!এক ব‍্যক্তির কাছে একখানি "জালনোট" আছে,সেই ব‍্যক্তি জালনোট ভাঙ্গাতে গিয়ে বলছে,"যতক্ষণ তুমি আমার মত ধোঁকায় (অন্ধবিশ্বাসে)থাকবে,ততক্ষণ এ নোট আসল,তারপর যখন বুঝতে পারবে,তখন এটি জালনোট। স্মার্তধর্ম ঠিক এইরকম ধরণের বলেই বোধ হয় না কি?ধর্মাধর্ম,পাপপুণ‍্য, স্বর্গ-নরক সবই সত‍্য অথচ ঐ সবই মিথ‍্যা।এক্ষণে সামান্য বিচার দৃষ্টিতে দেখলেও বুঝতে পারা যায়,যে ধর্ম পরমার্থমার্গে মিথ‍্যা,সে ধর্ম কিরকম সারবান্? এবং ওদের অনুষ্ঠানেই বা প্রয়োজন আছে?মিথ‍্যা স্বর্গের জন্য,মিথ‍্যা দানপুণ‍্য করা কি জগৎকে  মিথ‍্যা ভ্রমে ফেলা উদ্দেশ্য নহে?*
*🌻মনু লিখেছেন-- যে জায়গায় শ্রুতি ও স্মৃতিতে বিরোধ দেখা যায়,সে জায়গায় শ্রুতিরই প্রাধান‍্য স্বীকার করতে হবে।"শ্রুতি-স্মৃতি-বিরোধে তু শ্রুতিরেব গরীয়সী"। পরন্তু এ জায়গায় এই আশঙ্কা হতে পারে,যখন  শ্রুতির অর্থ নিয়েই স্মৃতিশাস্ত্র রচিত হয়েছে,তখন শ্রুতির সঙ্গে স্মৃতিশাস্ত্রের বিরোধ কিভাবে সম্ভব হতে পারে?টীকা ও মূলের বিরোধ কোথায়? কোথায় অর্থের সঙ্গে মূল পাঠের বিরোধ দেখা যায়?জানি না,এটা কিরকম স্মৃতিশাস্ত্র,যা শ্রুতি- বিরুদ্ধ।স্মৃতির সঙ্গে বিরোধ ঘটলে,শ্রুতিরই মান‍্য করতে হবে।এই নিয়েই মনুর গৌরব। কিন্তু আজকালকার স্মার্তপন্ডিতগণ এই মতের আদৌ অনুসরণ করেন না।বেদেএক শ্রুতির উল্লেখ দেখতে পাওয়া যায়,তাতে শিখা-মুন্ডনের বিধান লিখিত আছে  এবং শিখাকে পাপারূপে বলা হয়েছে।যথা সামবেদ, তান্ড‍্যমহাব্রাহ্মণ=*
*"শিখা অনুপ্রবপন্তে পাপ্নামানমেব তদপঘ্নতে লঘীয়াং সঃ স্বর্গলোকময়ামেতি।*
                        *(৪অ ১০ খন্ড)*
*🌻অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি শিখা মুন্ডন করে,সে আপনার পাপরাশিকে নাশ করে, এবং লঘু হয়ে স্বর্গলোক গমন করে থাকে।(শ্রুতির এই বাক‍্যের তাৎপর্য‍্য এই যে,কেবল বহিঃসূত্র ও মস্তকে এক গোছা কেশ শিখা স্বরূপ ধারণ করলেই ব্রহ্মবাদী বা ব্রাহ্মণ হওয়া যায় না।যেহেতু=*
*"শিখা জ্ঞানময়ী যস‍্য উপবীতঞ্চ তন্ময়ং।*
*ব্রাহ্মণং সকলং তস‍্য ইতি যজ্ঞর্বিদোর্বিদুঃ।।*
                      *(ব্রহ্মোপনিষৎ)*
*🌻বেদজ্ঞ সুধীগণ বলে থাকেন, যিনি জ্ঞানময়ী শিখা ও জ্ঞানময় সূত্র ধারণ করেছেন,তিনিইনিখিল ব্রাহ্মণের অবলম্বন। সুতরাং =*
*"অগ্নিরিব শিখামান‍্য যস‍্য জ্ঞানময়ী শিখা।*
*স শিখীত‍্যুচ‍্যতে বিদ্বানিতরে কেশধারিণঃ।।*
*🌻অগ্নির মতো জ্ঞানময়ী শিখাই মান‍্যা,যিনি জ্ঞানময়ী শিখা ধারণ করেন,তিনিই প্রকৃত শিখাধারী নামের যোগ্য।কেবল বাহ‍্য শিখা ধারণ করলে  কেশরাশি মাত্র ধারণ হয়।*
*🌻এক্ষণে বিচার করে দেখুন বেদে তো শিখামুন্ডনের কথা লিখিত আছে,তবে স্মার্তমহাশয়দের শিখা ধারণ সম্বন্ধে এরূপ উৎকট আগ্রহ কেন?আরও স্মার্তগ্রন্থে কিরকম প্রবল আগ্রহের কথা লিখিত আছে দেখুন*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*🍀যা লিখিলাম তা গ্রন্থের কথা🍀*
          *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৩. শাক্তধর্মের অভ‍্যাস ছিল -- বৈষ্ণবধর্মের প্রতিযোগিতা করা 📖 বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹যেরকম আজকালকার বিজ্ঞাপন দাতাগণ নিজের পুস্তকের শতমুখে প্রশংসা করে অন‍্যের পুস্তকের হেয়তা প্রতিপাদনের চেষ্টা করেন।মনু যেন নিজমুখে নিজের স্মৃতির প্রশংসা করে উক্ত পথেই অনুসরণ করেছেন বলে মনে হয়।*
*"ইদং শাস্ত্রং তু কৃত্বাসৌ মামেব স্বয়মাদিতঃ।*
*বিধিবদগ্রাহয়ামাস মরীচ‍্যাদ‍্যং স্তবহং মুনীন্"।।*
*🌻"অর্থ‍্যাৎ সৃষ্টির আদিকালে এই শাস্ত্র রচনা করে ব্রহ্মা কেবল আমাকেই পড়িয়াছিলেন,পরে আমি মরীচ আদি মুনিগণকে পড়িয়েছি"।*
*🌺সে যাইহোক,প্রচলিত অন‍্যান‍্য স্মৃতি অপেক্ষা মনুস্মৃতিই বেশী সমাদর দেখা যায়।কিন্তু স্মরণ রাখা কর্তব‍্য বতর্মান আকারে আমরা যে মনুস্মৃতি দেখতে পাই এই আসল মনুস্মৃতি নয়।এটি একখানি আধুনিক গ্রন্থ।পন্ডতগণের মতে উহা খৃষ্টীয় ২য়, শতাব্দীতে রচিত।মনুসংহিতা অপেক্ষাও অতি প্রাচীন ব‍্যবহার শাস্ত্র আছে,যেমন=আপস্তম্ব সূত্র,বৌধায়ন সূত্র,আশ্বলায়ন সূত্র প্রভৃতি  এ সকল গ্রন্থও খৃষ্টীয় অব্দের ২০০ হতে ৬০০ বৎসর পূর্বে রচিত।এই অনুষ্টুপছন্দে রচিত মনুসংহিতা প্রাচীন সূত্র শাস্ত্রের পরিবর্তিত আধুনিক সংস্করণ বিশেষ।ইহা কৃষ্ণ-যজুর্বেদান্তগত মৈত্রায়ণ শাখার উপরিভাগ মানব-সূত্রাচরণের ধর্মসূত্র হতে পদ‍্যে রচিত হয়েছে।মহর্ষি ভৃগুই ঐ মানবীয় ধর্মশাস্ত্রকে সংহিতারূপে নিবদ্ধ করেন এবং পর্য‍্যায়ক্রমে আচার,ব‍্যবহার ও প্রায়শ্চিত্ত এই তিন কান্ডে বিভক্ত করেন।কিন্তু বতর্মান কালে এই ভৃগু সঙ্কলিত মনুস্মৃতিই মনুর রচিতবলে কথিত।এও আবার লোপ পাবার উপক্রম হয়েছিল।মেধাতিথিভাষ‍্য পাঠে জানা যায় --আসল ভৃগুপ্রোক্ত মনুস্মৃতিও লোপ পেয়েছিল,নানাজায়গা হতে সাহারণ সুত মদন উহা সঙ্কলিত করে বর্তমান আকারে নিবদ্ধ করেছেন।*
*🌻শাক্তধর্মের অভ‍্যাস ছিল -- বৈষ্ণবধর্মের প্রতিযোগিতা করা।যখন এই শাক্তধর্ম মদ‍্য-মাংসাদির প্রতি ঔদাসীন‍্য প্রকাশ করে "স্মার্ত" রূপ ধারণ করল,তখন কি নিয়ে বৈষ্ণবধর্মের সঙ্গে বিরোধ করবে,ইহা একটা চিন্তার বিষয় অবশ‍্য হয়েছিল।বহু অনুসন্ধানের পর "তিয‍্যকপুন্ড্র" ও "বেধ" নিয়ে স্মার্ত আকারেও,বৈষ্ণবধর্মের সঙ্গে প্রবল বিরোধের সূত্রপাত হল।*
*🍀বৈষ্ণবজন ব্রাহ্মমুহূর্ত‍্যে উঠে ক্রিয়া-কলাপ সম্পন্ন করেন।এই কারণ "অরুণোদয়বিদ্ধা" একাদশী পরিত‍্যাগ করে দ্বাদশীব্রত করে থাকেন, কিন্তু স্মার্তজন এই মতের বিরুদ্ধ "সূর্য‍্যোদয় বেধ"উল্লেখ করে বিরোধে প্রবৃত্ত হন। বৈষ্ণবজন উর্ধগতিতে লক্ষ্য করে "উর্ধপুন্ড্র" তিলক ধারণ করেন। কিন্তু স্মার্তধর্মমতে "তির্য‍্যকপুন্ড্র"প্রকাশ করে স্মার্তজন নিজেদের হটকারীতা পূর্ণ করেছেন।এখানে বলা আবশ‍্যক, মনু-যাজ্ঞবল্ক‍্যাদি স্মৃতিগ্রন্থে তো কোথাও "সূর্য‍্যোদয়বিদ্ধা" 'একাদশীর ত‍্যাগ এবং "তির্য‍্যকপুন্ড্রর" নাম পর্যন্ত দেখা যায় না। সুতরাং জানি না স্মার্তগণ অন‍্য কোথা হতে এইসব বিধানের ডঙ্কা বাজাচ্ছেন।*
*🌹"নির্ণয়-সিন্ধু" আদি নিবন্ধ গ্রন্থে একাদশীর বেধ-প্রকরণে বৈষ্ণব ও স্মার্ত মতের বিভিন্নতা কথিত হয়েছে।অরুণোদয়-বেধ নিয়ে একাদশীর বচন সব বৈষ্ণবপর এবং সূর্য‍্যোদয়-বেধ নিয়ে একাদশীর বচন সব স্মার্তপর লিখিত হয়েছে।এইরকমের এতে উভয়মতের সমন্বয় করা হয়েছে।স্মার্ত রঘুনন্দন ও শ্রীএকাদশী তত্ত্ব প্রভৃতি বিচারে বৈষ্ণব মত ও স্মার্ত মত পৃথক উল্লেখ করেছেন।*
*"ইত‍্যবিশেষাদত্র বৈষ্ণবেনাপি পূর্ণোপোষ‍্যেতি।অরুণোদয়বিদ্ধা তু দ্বাদশ‍্যাং পারণস‍্যালাভেহপি বৈষ্ণবৈর্নোপোষ‍্যা"।।*
*🍀সাধারণতঃ প্রত‍্যেক ধর্ম-মতই এক একটি দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।দর্শনশাস্ত্র ব‍্যতিরেকে কোন মতই বুঝতে পারা যায় না। সুতরাং "স্মার্ত" বলে যখন একটি ধর্মমত মেনে নেওয়া হয়েছে,তখন এর একটি দর্শন থাকা চাই।এইজন‍্যই বৈষ্ণব-সিদ্ধান্তের বিরুদ্ধ মায়াবাদ দর্শনকেই স্মার্তসুধীগণ নিজেদের স্মার্তমতের দর্শন মেনে নিয়েছেন। যে হতে বৈষ্ণব ধর্মের সঙ্গে একাদশী ও তির্য‍্যকপুন্ড্র প্রভৃতি নিয়ে বিতর্কবাদ উপস্থিত হয়েছে,সেই হতেই জগৎ মিথ‍্যা বলে ঝগড়াও বেঁধেছে।যে স্মৃতি সমূহ নিয়ে স্মার্তধর্ম গঠনের দাবী করা হয়ে থাকে,ঐ সব স্মৃতিশাস্ত্রের মধ্যে কোথাও "অদ্বয়বাদের" নাম পর্যন্ত দেখতে পাওয়া যায় না  এবং জৎকে মিথ‍্যা বলেও কোথাও উল্লিখিত হয় নাই।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*🙏গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস 🙏*
                *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds