✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৩. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীশঙ্করাচার্য্য আসুরী জীবগণের বিমোহনার্থই মায়াবাদ শাস্ত্র প্রণনয় করেছিলেন।এতে ব্যামোহকর অদ্বয়বাদের সঙ্গে জগৎ মিথ্যা,পাপপুণ্য ভ্রম মাত্র বলেছেন।এ উচিচই হয়েছে,এ না হলে জীব মোহিত হবে কিসে?কিন্তু স্মার্ত মহাশয় এতে বড়ই গোলযোগে পড়লেন।যখন পাপ পুণ্য,স্বর্গ নরক সবই মিথ্যা,তখন স্মার্তকর্মের বিজয় ভেরি কিভাবে বাজতে পারে?আর যদি ঐ সবকে সত্য বলা হয়,তাহলে তো মায়াবাদ,অদ্বৈতমত হতে পৃথক হয়ে পড়ে।এই উভয় সংকটে পড়ে স্মার্তসুধীগণ বিচার পূর্বক দুইটি মার্গের সৃষ্টি করলেন।যথা--১ম, ব্যবহার মার্গ,২য়,পরমার্থ মার্গ।ব্যবহার মার্গে--ধর্ম,কর্ম,পাপ,পুণ্য,স্বর্গ, নরক সবই সত্য,আর পরমার্থ মার্গে--সব মিথ্যে। কি অদ্ভুত সিদ্ধান্ত!পাঠক বিচার করে দেখুন দেখি!এক ব্যক্তির কাছে একখানি "জালনোট" আছে,সেই ব্যক্তি জালনোট ভাঙ্গাতে গিয়ে বলছে,"যতক্ষণ তুমি আমার মত ধোঁকায় (অন্ধবিশ্বাসে)থাকবে,ততক্ষণ এ নোট আসল,তারপর যখন বুঝতে পারবে,তখন এটি জালনোট। স্মার্তধর্ম ঠিক এইরকম ধরণের বলেই বোধ হয় না কি?ধর্মাধর্ম,পাপপুণ্য, স্বর্গ-নরক সবই সত্য অথচ ঐ সবই মিথ্যা।এক্ষণে সামান্য বিচার দৃষ্টিতে দেখলেও বুঝতে পারা যায়,যে ধর্ম পরমার্থমার্গে মিথ্যা,সে ধর্ম কিরকম সারবান্? এবং ওদের অনুষ্ঠানেই বা প্রয়োজন আছে?মিথ্যা স্বর্গের জন্য,মিথ্যা দানপুণ্য করা কি জগৎকে মিথ্যা ভ্রমে ফেলা উদ্দেশ্য নহে?*
*🌻মনু লিখেছেন-- যে জায়গায় শ্রুতি ও স্মৃতিতে বিরোধ দেখা যায়,সে জায়গায় শ্রুতিরই প্রাধান্য স্বীকার করতে হবে।"শ্রুতি-স্মৃতি-বিরোধে তু শ্রুতিরেব গরীয়সী"। পরন্তু এ জায়গায় এই আশঙ্কা হতে পারে,যখন শ্রুতির অর্থ নিয়েই স্মৃতিশাস্ত্র রচিত হয়েছে,তখন শ্রুতির সঙ্গে স্মৃতিশাস্ত্রের বিরোধ কিভাবে সম্ভব হতে পারে?টীকা ও মূলের বিরোধ কোথায়? কোথায় অর্থের সঙ্গে মূল পাঠের বিরোধ দেখা যায়?জানি না,এটা কিরকম স্মৃতিশাস্ত্র,যা শ্রুতি- বিরুদ্ধ।স্মৃতির সঙ্গে বিরোধ ঘটলে,শ্রুতিরই মান্য করতে হবে।এই নিয়েই মনুর গৌরব। কিন্তু আজকালকার স্মার্তপন্ডিতগণ এই মতের আদৌ অনুসরণ করেন না।বেদেএক শ্রুতির উল্লেখ দেখতে পাওয়া যায়,তাতে শিখা-মুন্ডনের বিধান লিখিত আছে এবং শিখাকে পাপারূপে বলা হয়েছে।যথা সামবেদ, তান্ড্যমহাব্রাহ্মণ=*
*"শিখা অনুপ্রবপন্তে পাপ্নামানমেব তদপঘ্নতে লঘীয়াং সঃ স্বর্গলোকময়ামেতি।*
*(৪অ ১০ খন্ড)*
*🌻অর্থ্যাৎ যে ব্যক্তি শিখা মুন্ডন করে,সে আপনার পাপরাশিকে নাশ করে, এবং লঘু হয়ে স্বর্গলোক গমন করে থাকে।(শ্রুতির এই বাক্যের তাৎপর্য্য এই যে,কেবল বহিঃসূত্র ও মস্তকে এক গোছা কেশ শিখা স্বরূপ ধারণ করলেই ব্রহ্মবাদী বা ব্রাহ্মণ হওয়া যায় না।যেহেতু=*
*"শিখা জ্ঞানময়ী যস্য উপবীতঞ্চ তন্ময়ং।*
*ব্রাহ্মণং সকলং তস্য ইতি যজ্ঞর্বিদোর্বিদুঃ।।*
*(ব্রহ্মোপনিষৎ)*
*🌻বেদজ্ঞ সুধীগণ বলে থাকেন, যিনি জ্ঞানময়ী শিখা ও জ্ঞানময় সূত্র ধারণ করেছেন,তিনিইনিখিল ব্রাহ্মণের অবলম্বন। সুতরাং =*
*"অগ্নিরিব শিখামান্য যস্য জ্ঞানময়ী শিখা।*
*স শিখীত্যুচ্যতে বিদ্বানিতরে কেশধারিণঃ।।*
*🌻অগ্নির মতো জ্ঞানময়ী শিখাই মান্যা,যিনি জ্ঞানময়ী শিখা ধারণ করেন,তিনিই প্রকৃত শিখাধারী নামের যোগ্য।কেবল বাহ্য শিখা ধারণ করলে কেশরাশি মাত্র ধারণ হয়।*
*🌻এক্ষণে বিচার করে দেখুন বেদে তো শিখামুন্ডনের কথা লিখিত আছে,তবে স্মার্তমহাশয়দের শিখা ধারণ সম্বন্ধে এরূপ উৎকট আগ্রহ কেন?আরও স্মার্তগ্রন্থে কিরকম প্রবল আগ্রহের কথা লিখিত আছে দেখুন*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*🍀যা লিখিলাম তা গ্রন্থের কথা🍀*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
