✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৯. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)🙏ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻মৎস্য পুরাণে কথিত হয়েছে ঃ--*
*"পুরোহিতং তথাথর্বমন্ত্র ব্রাহ্মণ-পারগং"।*
*🌻অথর্বমন্ত্র-ব্রাহ্মণ-কান্ডাভিজ্ঞ ব্যক্তিই প্রকৃত পুরোহিত পদবাচ্য।*
*🌻মার্কন্ডেয় পুরাণে বর্ণিত আছে,*
*"অভিষিক্তোহথর্বমন্ত্রৈর্ম হীংভুঙক্তে সসাগরং"।*
*🌻অর্থ্যাৎ রাজা অথর্বমন্ত্র দ্বারা অভিষিক্ত হ'লে সসাগরা ধরণীর অধিপতি হন।*
*🌻শান্তি-পৌষ্টিকাদি কর্ম,বাস্তুসংস্কার,গৃহ-প্রবেশ,চূড়াকরণ, উপন য়ন,জাতকর্ম,বিবাহ প্রভৃতি সকলই অথর্ববেদের অনুসরণ। অতএব যাঁরা বৈদিক তত্ত্ব না জেনে অথর্ববেদকে 'যবনের বেদ' যজ্ঞাদি কর্মে অথর্ব অর্থ্যাৎ অনুপযোগী ইত্যাদি নিন্দা করেন তাঁরা কতদূর ভ্রান্ত,কত বিদ্বেষপর তা সহজেই অনুমান করা যায়।বিশেষতঃ বৈষ্ণবগণ এই অথর্ব বা ব্রহ্মবেদের মন্ত্রভাগের অনুসরণ করেন বলে শাক্ত বা স্মার্তগণ এই বেদকে এতটা ঘৃণার চক্ষে দেখে থাকেন।এই চার বেদের,(চারবেদের ভাষ্য সায়ণাচার্য্য ও মাধবাচার্য্য নামক দুই সহোদরে মিলে রচনা করেন,এজন্য এই ভাষ্য সায়ণ-মাধবীয় নামে প্রচারিত।উভয়েই বিজয় নগরের রাজা বুক্ক নরপতির সভাসদ ছিলেন।এই বুক্ক নরপতির বংশধর শ্রীহরিহর।ইনি অথর্ববেদের ভাষ্য রচনা করতে সায়ণাচার্য্যকে অনুমতি করেন।খৃষ্টীয় ১৩৭৫ অব্দে সায়ণ-মাধব দুই ভাই বিজয়নগরের রাজ-সংসারে প্রতিষ্ঠিত ছিলেন।এইরকম প্রমাণ পাওয়া যায়।অতএব সায়ণাচার্য্য প্রায় ৫৫০ বৎসরের পূর্ববর্তী বলে প্রতিপন্ন হয়।)মধ্যে সাম ও অথর্ববেদই বৈষ্ণব বেদ।বৈষ্ণবগণের দশকর্ম প্রভৃতি সমস্ত ক্রিয়াকান্ডে এই দুই বৈদিক মতেরই অনুসরণ করা হয়ে থাকে। শ্রীঅষ্টাদশাক্ষর গোপালমন্ত্রাশ্রিত বৈষ্ণবমাত্রেরই বেদ--অথর্ববেদ,শাখা-- পিপ্পলাদ শাখা। বহ্বৃচ অর্থ্যাৎ ঋগ্বেদী ঋত্বিক যজমানের রাজ্য নাশ করেন, অধ্বর্য্যু অর্থ্যাৎ যজুর্বেদীয় ঋত্বিক যজমানের পুত্র নাশ করেন,ছন্দোগ অর্থ্যাৎ সামবেদী ঋত্বিক যজমানের অর্থনাশ করেন ; অতএব অথর্বণ ঋত্বিকই প্রকৃত গুরু।*
*🌻বৈদিককালে=সেই সত্বাদি যুগেও যখন এরূপ সাম্প্রদায়িক বিদ্বেষ ভাব দেখা যায়,তখন বর্তমান কলিকালে এই বৈষ্ণব-প্রধান যুগে কর্মবাদী স্মার্তগণ অসূয়া(হিংসা) বশতঃ বিদ্বেষ পরবশ হয়ে বৈষ্ণবগণকে নিন্দা ও অপদস্থ করবার চেষ্টা করবেন,তাতে আর বিচিত্র কি?*
*🌻আরো দেখুন=*
*"যো যস্য মাংস মশ্নাতি স তন্মাংসাদ উচ্যতে।*
*মৎস্যাদঃ সর্বমাংসাদ স্তস্মাৎ মৎস্যান্ বিবর্জয়েৎ।।*
*(৫ অঃ ১৫)*
*🌻অর্থ্যাৎ যে যার মাংস খায়,তাকে তন্মাংসাদ বলা হয়,যেমন বিড়ালকে মূষিকাদ,নকুলকে সর্পাদ বলে। সুতরাং মৎস্যভোজীকে সর্বমাংসদবলা যায়। অতএব মৎস্য ভোজন পরিত্যাগ করবেন।*
*🌻যাতে মৎস্যভোজনের এইরকম কঠিন নিষেধ লেখা হয়েছে,আবার সেই গ্রন্থে ৪র্থ,অধ্যায়ে উহার প্রতি কিরকম অবাধ আগ্রহ প্রকাশ করা হয়েছে দেখুন=*
*"ধানান্ মৎস্যান্ পয়ো মাংসং শাকং চৈব ন নির্ণুদেৎ"।*
*(৪|২৫)*
*🌻অর্থ্যাৎ ধানা(ভৃষ্ট যব তন্ডুল), মৎস্য,দুগ্ধ,মাংস ও শাক অযাচিতভাবে উপস্থিত হলে গ্রহণ করবে,প্রত্যাখ্যান করবে না।অর্থ্যা যে দিবে তার কাছ হতেই নিবে।মৎস্য এবং মাংসের এমনই মাহাত্ম্য কি যে, কাউকেও মানা করবে না,যে দিবে,তার কাছ হতেই নিবে? বাঃ!কি অদ্ভুত সিদ্ধান্ত!!*
*"নিযুক্তস্তু যথান্যায়ং যো মাংসং নাত্তি মানবঃ।*
*স প্রেত্য পশুতাং যাতি সম্ভবানেকবিংশতিম্"।।*
. *(মনু ৫অঃ,৩৫)*
*🌻অর্থ্যাৎ যে ব্যক্তি শ্রাদ্ধে বা মধুপর্কে নিযুক্ত হয়ে মাংস ভোজন না করে,সে মৃত হয়ে ক্রমে একবিংশতি (২১) জন্ম পশুযোনি প্রাপ্ত হয়।*
*🌻ধন্য!মাংস ভক্ষণের মাহাত্ম্য, মাংস ভক্ষণে কি অপূর্ব ধর্ম-গৌরব লাভ।মাংস না খেলে একুশ জন্ম পশু হতে হবে।ইহা যে সন্ধ্যাবন্দনা অপেক্ষাও বড় ধর্ম।যেহেতু সন্ধ্যাবন্দনা না করলে শূদ্রের সমান হতে হয়,পরন্তু মাংসনা খেলে একুশ জন্ম পর্যন্ত পশু হতে হবে।অতএব উহাই একটা বড় ধর্ম। এই বাক্যানুসারেই স্মার্ত মহাশয়গণ, বৈষ্ণবের প্রতি এতদূর "অসন্তুষ্ট" হয়েছেন।বৈষ্ণব মাংস ভক্ষণ ত দূরের কথা,কখনও স্পর্শ করেন না।স্মার্ত মাংস ভোজন না করলে একুশ জন্ম নরকে পড়বেন।অতএব এই কথা অনুসারে বেশ বুঝা যায় যে,"শাক্তধর্মই" স্মার্ত আকারে পরিবর্তিত হয়েছে এবং এই জন্যই উহাতে মাংস ভক্ষণের উৎকট মহিমা এইরকম ভাবে বর্ণত হয়েছে*
*🌻আরো দেখুন=*
*"বেণো বিনষ্টোহবিনয়ারহুষশ্চৈব পার্থিবঃ।*
*সুদাসো যবনশ্চৈব সুমুখো নিমিরেব চ।।*
*পৃথুস্তু বিনয়াদ্রাজ্যং প্রাপ্তবান্ মনুরেব চ।*
*কুবেরশ্চ ধনৈশ্চর্য্যং ব্রাহ্মণ্যঞ্চৈব গাধিজঃ"।।*
*(মনু ৭ অঃ।শ্লোক ৪১|৪২)*
*অর্থ্যাৎ বেণ,নহুষ রাজা,সুদাস,যবন, সুমুখ ও নিমি ইঁহারা সকলেই অবিনয় জন্য নষ্ট হয়েছেন।বিনয়-ধর্মকালে মহারাজ পৃথু এবং মনু সাম্রাজ্য লাভ করেছিলেন,কুবের ধনৈশ্চর্য্য প্রাপ্ত হয়েছেন এবং গাধি-তনয় বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ্য লাভ করেছেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*🍀যা লিখিলাম গ্রন্থের কথা🍀*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩০. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
