শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫. পরীক্ষা-------প্রসঙ্গ 🙏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas5.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৫)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *পরীক্ষা-------প্রসঙ্গ*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷কোন মহাজন (ঠাকুর মহাশয়) বলেন=*
*যাঁহার নিকটে গেলে পাপ দূরে যায়।*
*এমন দয়াল প্রভু কেবা কোথা পায়?*
*গঙ্গার পরশ হৈলে পশ্চাতে পবন।*
*দর্শনে পবিত্র কর--- এ তোমার গুণ।।*
*🌹এইজন‍্যই শাস্ত্র সাধুসঙ্গের ভূরি ভূরি উপদেশ প্রদান করেছেন। বস্তুতঃ এ অসার সংসারে সৎসঙ্গই ষার বস্তু। বৃহন্নারদীয় পুরাণের এই শ্লোক=*
*"অসারভূতে সংসারে সারমেতদজাত্মজ।*
*ভগবদ্ভক্তসঙ্গোহি হরিভক্তিং সমিচ্ছতাং।।"*
*🍁যথা বা*
*"ভক্তিস্তু ভগবদ্ভক্তসঙ্গেন পরিজায়তে।*
*সৎসঙ্গং প্রাপ‍্যতে পুম্ভিঃ সুকৃতৈঃ পূর্বসঞ্চিতৈঃ।।"*
*🌷শাস্ত্র বলেন=সৎসঙ্গ, সদ্ গুণ-প্রবর্ধক,সৎসঙ্গই ভক্তির উৎপাদক এবং সৎসঙ্গের মতো আশু (এত তাড়াতাড়ি ) স্বভাব পরিবর্তন আর কিছু নাই।*
*🍀লোক যত কেন মলিন দশা প্রাপ্ত হোক না,যত কেন পাপী হোক না, পবিত্রতার প্রতি,সত‍্যের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা আছেই আছে। মানুষ মলিনতা নিয়ে জন্মগ্রহণ করে নাই, সংসারে এসে নানা কারণে সে সংসার-সাগরে হাবুডুবু খেতে থাকে ; তখন সে সম্পূর্ণ ভাবে আত্ম বিস্মৃতি হয়ে যায়।সে সময় বিশেষ ভাবে পূর্বাপর (পূর্বের) ঘটনা যদি তার মনে পড়ে,তবে তখন মনে অনুতাপ জন্মে ; অনুতাপ-অনলে প্রজ্জ্বলিত হলে পাপরাশি ভস্মীভূত হয়ে যায়।পূর্বপদ লাভের জন্য স্বতএব তার বাসনা জন্মে।অর্থ‍্যাৎ পূর্বে ভগবানকে বলেছিলাম আমাকে মুক্ত কর আমি সদাসর্বদা তোমার নাম করব, যে কোন কারণে তা বিস্মরণ হবার ফলে এত দুর্দশা, চেতনা ফিরে এলে পূর্বপদ লাভের জন‍্য বাসনা জন্মে।এই প্রকারে আত্ম বিস্মৃতি ব‍্যক্তি সাধুসঙ্গ দ্বারাই নিছের অবস্থা, নিজের মলিনতা হৃদয়ঙ্গম করতে পারে।এই জন্যই সাধুসঙ্গকে পাপনাশক বলে উল্লেখ করেছেন,এইজন‍্যই শাস্ত্র বলেন,তীর্থাদি হতেও সাধুসঙ্গের ফল ও মাহাত্ম‍্য অনেক বেশী।*
*🌻উৎকৃষ্ট বস্তুর প্রতি সবারই বিধি-দত্ত একটি লালসা বা অনুরাগ আছে।যিনি তার অধিকারী, অপেক্ষাকৃত যিনি উন্নততর, যিনি নানা গুণে বিভূষিত, সাধারণত তাঁর প্রতি লোকের ভক্তি উপস্থিত হয়।যিনি অপেক্ষাকৃত গুণসম্পন্ন,যাঁর চরিত্রে মোহিত ও আকর্ষিত হওয়া যায়, সেই শ্রেষ্ঠ পুরুষের অনুকরণ করতে স্বভাবতঃ ইচ্ছা জন্মে ; এটিই মানুষের স্থভাব। এই জন্যই সৎসঙ্গ আশুফল প্রদান করে, এইজন‍্যই লোক সাধু সঙ্গে সাধু এবং অসৎসঙ্গে মন্দ হয়।*
*🌹সাধুসঙ্গ লাভ করে বারবনিতার চক্ষু ফুটিল,আত্মপ্রতি দৃষ্টি পড়ল। পতিতা ভাবল,বিলাস-বাসনায় শত শত ব‍্যক্তি সর্বদা আমার গৃহে এসে থাকে, কিন্তু আমি অযাচিত ভাবে হরিদাসের দ্বারস্থ, হরিদাস তিনরাত্রি মধ্যে আমার প্রতি একবারও ভ্রূক্ষেপও করলেন না। না জানি হরিদাস কোন রসে ডুবেছেন, না জানি হরিদাস কোনরূপে মোহিত হয়েছেন, যার কাছে মুগ্ধ মানবের ভোগ বাসনা,পাপ প্রবঞ্চনা তুচ্ছাতিতুচ্ছ! রমণী-হৃদয় গলে গেল, সে আত্ম-দোষ স্বীকার করে হরিদাসের শ্রীচরণ ধরে বসলেন।হরিদাস তাকে কি উত্তর দিলেন আগেই বলেছি।সেই যে যুবতী "এ হতভাগিনীর উপায় কি", বলে কাঁদতে কাঁদতে হরিদাসের চরণ ধারণ করেছিল, সে---ই রামচন্দ্রের প্রেরিতা এই বারবিলাসিনী। আনন্দে ভক্তের হৃদয় নেচে উঠিল,হরিনামে বেনাপোলের জঙ্গল প্রতিধ্বনিত হল। হরিদাস আনন্দভরে স্নেহ সহকারে পতিতাকে বললেন, "বাছা"! আমি সবই জানতে পেরেছিলাম, তবে তোমার দশা দেখে বড় দুঃখ হয়,তাই তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম, নতুবা তখনই এদেশ পরিত‍্যাগ করে চলে যেতাম। তখন=*
*বেশ‍্যা কহে,-- কৃপা করি কর উপদেশ।*
*কি মোর কর্তব‍্য যাতে যায় সর্ব ক্লেশ।।*
*🌷ঠাকুর কহে=*
*"ঘরের দ্রব‍্য ব্রাহ্মণে কর দান।*
*এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম*।।
*নিরন্তর নাম লহ তুলসী সেবন।*
*অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ।।*
             *(শ্রীচৈতন‍্যচরিতামৃত)*
*🍀হরিদাস তাঁকে "হরি-নাম মহামন্ত্র" উপদেশ ও তৎসাধন প্রণালী শিখিয়ে দিয়ে চলে গেলেন। পতিতা গুরুর উপদেশে অধর্ম-উপার্জিত অর্থাদি ব্রাহ্মণগণকে বিতরণ করলেন, একমাত্র বস্ত্র পরিধান করে হরিদাসের পরিত‍্যক্ত কুটিরে এসে বাস ও সবসময় হরিনাম জপ করতে লাগলেন। তাঁর হৃদয় অনুতাপে দগ্ধ, মুখ মলিন।কয়দিন পূর্বে অহঙ্কারে যে মাটিতে পা ফেলত না,আজ সে দীনাতিদীনা।কয়দিন পূর্বে তাঁর কেশ হতে কত সুগন্ধ বাহির হত, অভিমানের উৎসর্গ স্বরূপ সে আজ মস্তক হতে অপসারিত হয়েছে,দীনা এখন কেশ-হীনা, এখন তাঁর মস্তক মন্ডিত। এইভাবে সে রমণী,হরিদাসের মতো,তিনলক্ষ নাম জপ করতে লাগলেন। এইভাবে দীনদীনার মতো কতদিন তিনি উপবাস করে দিনযাপন করতে লাগলেন।কেউ দয়া করে এক মুষ্টি তন্ডুল দিলে তা কোনরকমে রন্ধন করে খেতেন। হ‍্যাঁ, তাঁর এই অবস্থা বেশীদিন ছিল না।যে সরল মনে ঈদৃশ(এইপ্রকার)ত‍্যাগ স্বীকারে সক্ষম, এইরকম অনুতপ্ত,সে অবশ্যই পরম দয়াময়-- পরম ন‍্যায়বান ভগবানের করুণা প্রাপ্ত হয়। ভগবানের কৃপাপ্রাপ্ত জীব সহজেই লোকের মন আকর্ষণ করতে পারে,সন্দেহ নাই। এইভাবে সেই ভাগ‍্যবতী রমণীর=*
*ইন্দ্রিয় দমন হৈল প্রেম পরকাশ।* *(চরিতামৃত)*
*🌻এইভাবে তিনি লোকের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠলেন।তখন হরিদাসের মতো তাঁকেও লোকে নানাবিধ দ্রব‍্য উপহার দিতে লাগল*।
*🌺শ্রীচৈতন‍্যচরিতামৃতে বলেন=*
*বেশ‍্যার চরিত্র দেখি লোকে চমৎকার।*
*হরিদাসের মহিমা কহে করি নমস্কার।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪. পরীক্ষা----প্রসঙ্গ 📖 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas4.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৪)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *পরীক্ষা----প্রসঙ্গ*
         ^^^^^^^^^^^^^^^^^^
*🌹হরিদাসকে দেখে সে বারনারী (বারবনিতা, বা পতিতা) যথার্থই মুগ্ধ হয়ে গেল, পাপ-কথা উচ্চারণে তার কষ্ট হতে লাগল ; কিন্তু দারুণ অর্থলোভ! রামচন্দ্র খান অর্থের লোভ দেখিয়েছে বারবনিতাকে, কর্ম সম্পূর্ণ করতে না পারলে অর্থ পাবে না তাই, কুটিল-চরিত্রা নির্লজ্জা কাল-বিলম্ব না করে স্পষ্টাক্ষরে নিজ অভিলাষ জ্ঞাপন করল! যাঁর হৃদয়-ক্ষেত্রে সবসময় অমিয়-ধারা প্রবাহিত হচ্ছে, সে কি বিলাস-রসিকার রসালাপে আকৃষ্ট হয়?হরিদাস মুহূর্তমাত্র বারবনিতার কথা মনে করলেন, হতভাগিনীর দশা ভেবে তাঁর করুণ হৃদয়ে দয়া হল, তিনি কৃপার্থ হয়ে মনে মনে একটি সঙ্কল্প করলেন ; পরে বললেন, প্রত‍্যহ তিনলক্ষ নাম জপ আমার নিয়ম,তা না করে কিছু করতে আমার অধিকার নাই,তুমি একটু অপেক্ষা কর, তোমার মনোরথ সিদ্ধ হবে। পতিতা বসে রইল ; এদিকে তিনলক্ষ নাম জপ করতে করতে রাত্রি প্রভাত হয়ে গেল। বিফল মনোরথা বারবিলাসিনী সকালে রামচন্দ্রের কাছে চলে গেল। হরিদাসের রূপ ও তাঁর ব‍্যবহার কীর্তন করল।দুষ্টাশয় রামচন্দ্র তাতে নিরস্ত হল না,পুনর্বার তাকে পাঠাল।রমণী সে রজনীও হরিদাসের কুটিরদ্বারে হরি নাম শুনতে শুনতে পূর্ববৎ কাটাল। তারপরদিন গেল, রজনী আসিল, পতিতা আবার কুটিরদ্বারে! কিন্তু সে রাত্রি আর পতিতার পূর্বভাব নাই!!*
*ভক্তের কন্ঠধ্বনি একপ্রকার মদ‍্য বিশেষ।*
*🍀মোগল-সম্রাট আকবর একদিন স্বীয় প্রিয়গায়ক তানসেনকে জিজ্ঞাসা করলেন, "তোমার সঙ্গীত বিদ‍্যার গুরু কে? তানসেন উত্তর দিলেন, স্বামী হরিদাস।" তৎশ্রবণে মোগল-সম্রাট একদা একটি তানপুরা সঙ্গে তানসেন মাত্র সমভিব‍্যাহারে(সহচরে) স্বামী সন্দর্শনে যমুনা-পুলিনে উপস্থিত হন। স্বামীজী সেখানে থাকতেন। তানসেন একটি পদ গাইলেন এবং ইচ্ছা করেই একটু তাল ভঙ্গ করলেন। স্বামীজীর তা সইল না। তখন স্বয়ং তানপুরা নিয়ে ভাবে গদগদ হয়ে ঐ পদটি তিনিও গাইলেন।সে সুমধুর ধ্বনি, উচ্চ হতে উচ্চে উঠে মাধুর্য‍্যের লহরী তুলতে লাগিল।সম্রাট বিস্মিত বিমোহিত হয়ে গেলেন।শিবিরে এসে সম্রাট তানসেনকে পুনর্বার সে পদটি গাইতে আজ্ঞা দিলেন, তানসেন আর একবার গাইলেন। কিন্তু যে সুমিষ্ট রস স্বামীজীর কন্টধ্বনিতে ছিল,তা না পেয়ে সম্রাট ক্ষোভিত হলেন ও তানসেনকে কারণ জিজ্ঞাসা করলেন। "কারণ আর কিছু নয়, তানসেন উত্তর করলেন, আমি দিল্লীর সম্রাটকে সঙ্গীত শুইলাম, কিন্তু স্বামীজী সম্রাটের সম্রাট, ত্রিলোকের অধীশ্বরকে গীত শুনিয়েছিলেন।*
*🌻যখন কোন প্রেমিক তার প্রীতিভাজনের সঙ্গে কথা বলে, তখন তার স্বাভাবিক স্বর অপেক্ষাকৃত কত মিষ্ট বোধহয়, একথা কি অনুধাবন করেননি?প্রেমিকের প্রণয়-সঙ্গীত কি শুনেননি?শুনে থাকলে স্মরণ করুন, তা কি মিষ্ট!* *(🙏হরিদাস স্বামী ভিন্ন ব‍্যক্তি, আমাদের আলোচ‍্য হরিদাস ঠাকুর নহেন, সম্রাট প্রসঙ্গে।)*
*🌷যাইহোক তিন রাত্রি হরিদাসের মুখে হরিনাম শুনে পতিতার মন ফিরে গেল। হরিদাসের মুখোচ্চারিত মধুর ধ্বনি থেকে থেকে পতিতার মনে জেগে উঠতে লাগল। আবার বলি=*
*"ভক্তের কন্ঠধ্বনি একপ্রকার মদ‍্য বিশেষ।"*
*🍀মরুভূমে বান ডাকিল, শুকনো বৃক্ষে মুঞ্জরিত হল,আজন্মা পাপাভ‍্যস্তা বারনারী অনুতপ্তা হল! সাধুসঙ্গের কি প্রভাব! সৎসঙ্গ কীদৃশ (কিরকম)তেজস্কর!* *এইজন‍্যই সাধুসঙ্গের মাহাত্ম‍্য কীর্তন করে মহাজনগণ বিবিধ পদাদি রচনা করেছেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৩)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *গৃহ-ত‍্যাগ ও পরীক্ষা প্রসঙ্গ*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀হরিদাসের অটল বিশ্বাস,হরি-নাম করলে হরিকে পাওয়া যায় ; একান্ত মনে নাম ধরে ডাকলে, নামী এসে উপস্থিত হন ; হরিদাস কেন না সর্বত‍্যাগ করে নামমাত্র সম্বল করবেন?এই বিশ্বাস-বলেই একদিন শিশু ধ্রুব মাতৃ-কোল ছেড়ে চলে গিয়াছিলেন, এই বিশ্বাস-বলেই বালক প্রহ্লাদ পিতৃপ্রদত্ত অশেষ কষ্ট সইতে সক্ষম হয়েছিলেন ; হরিদাস কেন না সর্বত‍্যাগী হবেন?যাতে কষ্ট নাই, বিপদ নাই, যাতে কেবল আনন্দের লহরী উত্থিত হতে থাকে, কোন বুদ্ধিমান তার জন্য সর্বত‍্যাগী না হন? তুমি আমি সংসারের মলিন জীব,কাতরে কেউ ক্রমাগত ডাকতে থাকলে,কতক্ষণ চুপ করে বসে থাকতে পারি? না হয় থাকলাম ; তথাপি সে অধ‍্যবসায়ী (অবিরাম) যদি ডাকতে থাকে,মাসাবধি,বৎসরাধি ডাকতে থাকে,তবে নিশ্চয়ই একবার তার প্রতি কান না দিয়ে পারি না। তবে যিনি পুরুষোত্তম,সদাশয়ের সদাশয়, কেউ নির্মল মনে, একান্ত চিত্তে ভক্তিভরে ক্রমাগত ডাকতে থাকলেও তিনি শুনবেন না,এ পাপ চিন্তা হরিদাসের মনে ঘুণাক্ষরেও উপস্থিত হয়নি। অতএব তিনি সর্বত‍্যাগী নাম-সর্বস্ব হবেন বিচিত্র কি?মোটকথা ভক্তির অধিকারী হলে মানুষ পরিতৃপ্ত হয়ে যায়,তার আর অন‍্য আকাঙ্ক্ষা থাকে না। শাস্ত্রও বলেন=*
*"ওঁ যঁল্লব্ধা পুমান্ সিদ্ধো ভবত‍্যমৃতী ভবতি তৃপ্তোভবতি।"*
           *(শ্রীনারদকৃত ভক্তিসূত্র ১|৪)*
*🍁যদি ভগবান সদাশয় হন, তাহলে এইরকম সরল এইরকম বিশ্বাসী ভক্তের প্রতি বোধ হয় তিনি উপেক্ষা করেন না। নামের জন‍্য হরিদাস আহারোপর্জনের চেষ্টা ত‍্যাগ করলেন, কিন্তু ভগবান তাঁর আহার যোগাতে লাগলেন। গ্রামের যত হিন্দু, হরিদাসের অদ্ভুত ব‍্যবহারে সকলেই আশ্চর্য‍্যান্বিত হল।তারাই যার যেরকম সাধ‍্য, প্রতিদিন হরিদাসের জন্য দ্রব‍্যাদি নিয়ে আসত, এবং তাঁর কুটির-দ্বারে রেখে নিজেদেরকে কৃতকৃতার্থ জ্ঞান করত।এইরকমে হরিদাসের কুটিরে প্রসাদান্ন ও ফলমূলাদি জমা হত।(তৎকালে কেবল ব্রাহ্মণবর্গই দেবতা পূজা করতে পারতেন।অতএব হরিদাস প্রত‍্যহ সাত্ত্বিক ভোজন করতেন। চরিতামৃতে লিখিত আছে=*
*রাতে দিনে তিনলক্ষ নাম সংকীর্তন।*
*ব্রাহ্মণের ঘরে ঘরে ভিক্ষা নির্বাহন।।*
*🌺হরিদাস একবার মাত্র আহার করতেন,যা অবশিষ্ট থাকত বিতরণ করে দিতেন। হরিদাসকে কেউ দেখতে আসিলে তিনি নাম গ্রহণ করতে যথাসাধ‍্য উপদেশ দিতেন, অনুরোধ করতেন।যারা আসত, ভক্তের বিশ্বাস,একান্ত ভক্তি ও সদ্ব‍্যবহারে পরিতুষ্ট হয়ে যেত। তারা হরিদাসের অনুরোধ গ্রহণ না করে থাকতে পারতেন না।*
*🌹পাঠক! আপনারা (Will-force বা) ইচ্ছা-শক্তির কথা অবগত আছেন। এ শক্তি-প্রভাবে অপরকে কতক বাধ‍্য করতে পারা যায় ; কিন্তু সঞ্চারকের অন্তর যদি নির্মল থাকে, তবে এ শক্তি বহু ফলপ্রদ ও শুভদ হয়। ফলকথা উপদেষ্টার উপদেশে প্রাণ থাকা চাই,প্রাণহীন কথা কেউ গ্রহণ করে না।🍀হরিদাসের হৃদয় নির্মল,ভক্তিপূর্ণ,আবেগপূর্ণ, সর্বজীবের হিতসাধন তাঁর ব্রত, তাঁর অভিলাষ কেন না পূর্ণ হবে? তাঁর উপদেশ লোকে কেন না নিবে?হরিদাস হরিনামে দেশ মাতিয়ে তুললেন। কিন্তু চঞ্চল বালকদল হরিদাসের বিশেষ বাধ‍্য হয়েছিল। গ্রামবাসীগণ হরিদাসকে যে ফল মূল প্রদান করত, তারই অধিকাংশ তিনি বালকদলে বিতরণ করতেন। আর তারই লোভে তারা উচ্চৈঃস্বরে হরিধ্বনি করত।এই যে আমরা নানা জায়গায় "হরির-লুট" হতে দেখি, এইরকমে হরিদাস কর্তৃক তা সৃষ্ট হয়।*
*হরিদাস ঠাকুর বন্দো বীরত্ব প্রধান।*
*দ্রব‍্য দিয়া শিশুরে লওয়াইলা হরি-নাম।।*
*🌹🌹🌹পরীক্ষা প্রসঙ্গ🌹🌹🌹*
*🌻প্রভো!আমি অতি অপরাধিনী, আমার পাপের আর সীমা নাই,এ হতভাগিনীর কি উপায় আছে? উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে করতে একটি পরম সুন্দরী যুবতী একদা হরিদাসের চরণ ধরে পড়িল। "বাছা! তুমি হরিনাম কর, তোমার ভয় নাই।" এই বলে হরিদাস তাকে সান্ত্বনা করতে লাগলেন।*
*🌺এই সুবেশা যুবতীটি কে? ভক্তের পরীক্ষা প্রলোভনে। যদি তুমি উদাসীন হয়ে বনে চলে যাও, তুমি প্রলোভনের হাত ছাড়ালে বটে, কিন্তু আপন শক্তি বুঝলে না ; তুমি ভীরু। যদি তুমি সংসারে থেকে প্রলোভন জয় করতে পার, অগ্নি পরীক্ষায় মলিনতা প্রাপ্ত না হও,তবে সে তুমি খাঁটি সোনা। হরিদাসের এখন পরীক্ষার সময় সামনে উপস্থিত। হরিদাসের "বীরত্ব" এখন জগৎ দেখবে। হরিদাসের প্রভু হরিদাসের দ্বারায় জগৎকে দেখাবেন যে,তাঁর ভক্তের কাছে রিপুগণ দন্তোৎপাটিত সর্পের মতো খেলার বস্তু। বনগ্রামের জমিদার রামচন্দ্র খাঁন দুষ্ট প্রকৃতির লোক,পরশ্রীকাতর ও ভক্ত-দ্বেষী। হরিদাসের প্রভাব, তাঁর ব‍্যবহার, রামচন্দ্রের ভাল লাগল না। কিন্তু হরিদাসের কোন ছিদ্র পায় না, কাজেই কিছু করতে পারে না। একদিন সে কয়েকটি সুন্দরী বারবনিতাকে ডেকে,তাদেরকে হরিদাসের বৈরাগ‍্যধর্ম বিনাশ করতে অনুরোধ করল।তারমধ‍্য হতে একটি পরমা সুন্দরী যুবতী সম্মতা হয়ে রাত্রিযোগে হরিদাসের কাছে গমন করল।বৈষ্ণবরীত‍্যনুসারে সে তুলসী দন্ডবৎ করে হরিদাসকে প্রণাম করল, তারপর সেই ক্ষুদ্র কুটির-দ্বারে বসিল। বসে কুরুচিকর নানা প্রকার অঙ্গ-ভঙ্গী করতে লাগল।এখন হরিদাস পূর্ণ যুবক।সুব‍্যক্ত সুবলিত শরীর, বাহুযুগল দীর্ঘ আজানুলম্বিত। হরিদাসের অন্তর নির্মল ও প্রফুল্ল, সে প্রফুল্লতা বদনে পরিব‍্যক্ত হচ্ছে, বস্তুতঃ হরিদাস শ্রীমান ও পরম সুন্দর পুরুষ।*
*🙏জয় জয় শ্রীনামাচার্য‍্যের জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২. জন্মকথা ও গৃহত‍্যাগ 📖 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০২)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
         *জন্মকথা ও গৃহত‍্যাগ*
         ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀হরিদাস ১৩৭১ শকাব্দে মার্গশীর্ষ (অগ্রহায়ণ) মাসে বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেন।সুমতি ঠাকুর হরি-ভক্ত ছিলেন।তাঁর বিশ্বাস,ভগবন্নামে আর ভগবানে কোনও পার্থক্য নেই।"অভেদো নামনামিনঃ" অতএব তিনি পুত্রের নাম ব্রহ্ম হরিদাস রাখলেন।অভিপ্রায় এই যে,পুত্রকে আহ্বান করতেও স্বীয় (নিজ) ইষ্ট নাম উচ্চারিত হবে।এই উৎকৃষ্ট ধারণাটি ভারতবাসীর মজ্জাগত ছিল ; "ছিল" বলছি, কেননা এখন সে হিসাব অল্প লোকেই করে থাকেন।হরিদাসের বয়স যখন ছয় মাস,তখন সুমতি ঠাকুর পরলোক যাত্রা করেন।ছয় মাসের শিশু পুত্র নিয়ে গৌরী দেবী অকুল সংসার সাগরে ভাসলেন! কিন্তু গৌরী দেবীর ভ্রূক্ষেপ নাই।*
*🌻ভাগবতের প্রসিদ্ধ টীকাকার শ্রীধর স্বামীর সঙ্কল্প ছিল,তাঁর একটি সন্তান হলেই তিনি সংসার ত‍্যাগ করবেন।একসময় তাঁর একটি পুত্র জন্মিল, স্ত্রী পুত্র প্রসব করেই প্রাণত‍্যাগ করলেন।শ্রীধর স্বামী এখন কি করবেন?পুত্র রক্ষার ভার কাকে দিবেন?দৈবাৎ(হঠাৎ)একটি টিকটিকি ডিম ভেঙ্গে তাঁর সামনে পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে ডিম ভেঙ্গে গেল ও তা হতে পূর্ণাবয়ব একটি টিকটিকি ছানা বাহির হল।দেখতে দেখতে ছানাটি সামনের একটি ক্ষুদ্র কীটাণু ধরে আহার করল।শ্রীধর স্বামী নিজের প্রশ্নের উত্তর পেলেন।নিরাশ্রয় টিকটিকিছানার আহারদাতা যিনি, তাঁর চরণে সদ‍্যোজাত শিশুকে সমর্পণ করে তিনি প্রস্থান করলেন!!*
*🌹গৌরী দেবী ভাবলেন, যিনি গর্ভের মধ্যে সন্তানকে রক্ষা করে থাকেন, সন্তান প্রসবের পূর্ব হতেই যাঁর চিন্তা,তখন হতেই যিনি মাতৃ-স্তনে দুগ্ধ-সঞ্চার করেন, হরিদাসকে তিনি রক্ষা করবেন।সন্তানের মায়ায় তিনি ধর্মত‍্যাগ করতে পারেন না,ধর্ম সর্বাপেক্ষা গরীয়ান্। গৌরী দেবী হরিদাসকে ভগবানের চরণে সমর্পণ করলেন ; করে স্বামীর জ্বলন্ত চিতায় আরোহণ করে তৎসহগামিনী হলেন!!*
*☘ছয়মাসের শিশু কাছে কেউ নাই, চিৎকার করে কাঁদতে লাগল।এ দৃশ্য দর্শনে সুমতির একটি মুসলমান প্রতিবেশীর হৃদয়ে দয়া হল। তিনি নিরাশ্রয় হরিদাসকে অতি যত্নে নিজের বাড়ীতে নিয়ে গিয়ে পুত্রের মত লালন পালন করতে লাগলেন।হরিদাস যবন গৃহেই বাড়তে লাগলেন। এইরকমে ব্রাহ্মণ-সন্তানের যবনত্ব প্রাপ্তি ঘটিল।হরিদাস একমাস, একবছর করে যবন গৃহে বাড়তে লাগলেন।হরিদাসের প্রতিপালক তাঁর অন‍্য কোন নাম রেখেছিলেন কিনা, তা আর জানবার উপায় নাই ; রেখে থাকলেও সে যাবনিক নামে তিনি বেশীদিন পরিচিত ছিলেন বলে বোধ হয় না।তবে হরিদাস যবন সন্তান বলেই প্রসিদ্ধি লাভ করেছিলেন।*
         *🌷গৃহত‍্যাগ🌷*
*🌺হরিদাস যবন-গৃহে অনেক দিন ছিলেন ; কিন্তু হরির দাস, হরি নামের প্রচারার্থে যিনি আবির্ভাব হয়েছেন, তিনি কত দিন যবন গৃহে থাকবেন? যবনের আচার-ব‍্যবহার তাঁর ভাল লাগল না, যবন-ধর্মের প্রতি তাঁর চরম থেকে চরমতর অশ্রদ্ধা জন্মিল।ছোট থেকে হরিদাস কারও কাছে হিন্দু ধর্মের উপদেশ প্রাপ্ত হন নাই,যাবনিক রীতি নীতি ধর্ম পদ্ধতি বাল‍্যকাল থেকে দেখে আসছেন,তথাপি হিন্দু ধর্মের প্রতি তাঁর প্রগাঢ় ভক্তি জন্মিল।এতে আশ্চর্য‍্যের কি আছে? যেহেতু কোকিল-শাবক কাক কর্তৃক পালিত হলেও কখনও বায়স-ধর্ম পাই না। যে ব্রহ্মতেজে হরিদাসের জন্ম,যে শোণিত(রক্ত) হরিদাসের শিরায় শিরায় প্রবাহিত, বিচিত্র কি, কালে তা আপন প্রভাব প্রকাশ করবে।বসন্ত সমাগমে নবপল্লবিত বৃক্ষের উপরে যখন কলকন্ঠে কুহুধ্বনি হতে থাকে,তখন কোকিল-শাবককে চিনে নেওয়া কঠিন হয় না। তাই কয়লা খনি মধ্যে হীরার মতো, দৈত‍্যকুলে প্রহ্লাদের মতো,হরিদাস স্বীয় স্বাতন্ত্র‍্য রক্ষা করতে সক্ষম হলেন। হরি-নাম শুনলে কি জানি কেন, হরিদাসের হৃদয় নেচে উঠত,প্রতি অঙ্গ পুলকিত হত।তাঁর হৃদয় কেন নেচে উঠত,হরিদাস তা বুঝতে পারতেন না। চন্ডীদাসের একটি পদ আছে, যথা=*
*সই!কেবা শুনাইল শ‍্যাম নাম?*
         *কানের ভিতর দিয়া,*
             *মরমে পশিল গো*
*আকুল করিল মোর প্রাণ।*
*🍀হরিদাসের প্রাণ হরি-নাম শুনলেই বাস্তিবকই আকুল হয়ে উঠিত।হরি-নাম তাঁর মরমে চরমভাবে গেঁথে গিয়েছিল,তাই তাঁর "বদন আর ঐ নাম ছাড়তে পারত না"।*
*🍁হরিদাসের যবন-প্রতিপালক তাঁকে কত প্রবোধ দিলেন,হরিদাসকে কত বুঝালেন,হরিদাসের মন ফিরল না।হরিদাসের পালয়িতা যথাসাধ‍্য যবন ধর্মের প্রাধান‍্য কীর্তন করলেন, হিন্দু ধর্মের হেয়ত্ব প্রতিপাদন করতে চেষ্টা করলেন, কিন্তু হরিদাসের মন কিছুতেই ফিরল না, সব বৃথা, হরিদাসকে নানারকম ভয় দেখান হল, সব বৃথা,হরিদাসের অটল বিশ্বাস টলিল না।তখন ক্রদ্ধ হয়ে,হরিদাসের পালক-পিতা তাঁকে ঘর থাকে বহিস্কার করে দিলেন। গৃহত‍্যাগে হরিদাসের অণুমাত্র দুঃখ হল না, সানন্দ চিত্তে তা ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করলেন। তিনি মনে মনে বলতে লাগলেন,ভগবানের নিন্দারূপ সুবিষাক্ত শরে আর জর্জরিত করবে না,প্রাণ ভরে আপাতত হরি-নাম গান করতে পারবেন, হরিদাসের আনন্দের আর সীমা নাই।তিনি প্রফুল্ল চিত্তে বাড়ী ছেড়ে চলে গেলেন, ও নিকটবর্তী বেণাপোলের জঙ্গলে (বনগ্রামের কাছে  এখন রেলওয়ে স্টেশন) এক কুটির বেঁধে বাস করতে লাগলেন। এতদিন হরিদাসের হিন্দুয়ানী অন্তরেই ছিল,এখন স্বাধীন হয়ে হরিদাস প্রকাশ‍্য ভাবে হিন্দু রীতি অনুসারে ভজনে প্রবৃত্ত হলেন।কুটিরের দরজায় তুলসীর বেদী করলেন,গলায় তুলসীর মালা পরলেন,গঙ্গা-মৃত্তিকায় তিলক,আর তুলসীর মালায় উচ্চৈঃস্বরে হরিনাম জপ করতে লাগলেন।*
*☘হরিদাসের বিশ্বাস,যে কেউ হোক না,কোন প্রকারে একবার হরিনাম নিলেই তরে যাবে।জপ করা ত দূরের কথা,তাঁর বিশ্বাস,হরি-নাম শুনলেও জীবের অবিদ‍্যাবন্ধন দূরীভূত হয় ; সুতরাং হরিদাস চুপে চুপে নাম জপ না করে উচ্চৈঃস্বরে করতেন।এইরকমে হরিদাস প্রতিদিন তিন লক্ষ হরি-নাম জপ করতেন। এখন,যদি অতি দ্রুত হরিনাম করা যায়, লক্ষ নাম জপ করতে তথাপি ছয় ঘন্টা লাগে ; তিনলক্ষ নাম জপ করতে এইরকমে আঠার ঘন্টার কমে হয় না ; সুতরাং হরিদাস প্রায় দিনরাত্রি নামাবেশে বিভোর থাকতেন। এ জগৎ আনন্দের অন্বেষণে ব‍্যস্ত।কেউ যশের জন্য,কেউ অর্থের জন্য,কেউবা পার্থিব প্রণয়াদির জন্য লালায়িত। কিন্তু সবাই এক আনন্দ খোঁজ করছে। হরিদাস নামানন্দে বিভোর থাকতেন।তিনি আহার উপার্জনের চেষ্টা পর্য‍্যন্ত পরিত‍্যাগ করলেন।নামে এমন আনন্দ নিহিত আছে,এমন এক রস আছে,যার সমতুল‍্য হরিদাস এ জগতে আর কিছু পেতেন না।নাম তাঁর কাছে মিষ্ট হতে মিষ্টতর লাগত, সে অপূর্ব রস আস্বাদনে তাঁর ক্ষুধা তৃষ্ণাও অনেক সময় বোধ হত না।*
*🙌জয় শ্রীনামাচার্য‍্যের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas1.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০১)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
*প্রকাশক=শ্রীঅচ‍্যুতচরণ দাসচৌধুরী, ১লা বৈশাখ,৪১১ গৌরাব্দ, মৈনা--শ্রীহট্ট।*
*🙏এই নামাচার্য‍্য হরিদাস ঠাকুরের জীবন-চরিতখানি প্রধানতঃ তিনখানি প্রাচীন গ্রন্থের সাহায্যে লিখিত হয়েছে, শ্রীচৈতন‍্য-ভাগবত,শ্রীচৈতন‍্যচরিতামৃত ও শ্রীঅদ্বৈত প্রকাশ।শেষখানি অতি প্রামাণ‍্য গ্রন্থ। গ্রন্থকার ঈশান-নাগর অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য এবং শান্তিপুরে অদ্বৈতাচার্য‍্যের বাড়ীতেই বাস করতেন। "অদ্বৈত-প্রকাশে আত্ম-বিবরণে তা লিখেছেন। শান্তিপুরে ঘটিত,হরিদাস সম্বন্ধে তিনি যা লিখেছেন,তার অধিকাংশই তাঁর স্বচক্ষে দেখা ঘটনা।বিশেষতঃ তাঁর গ্রন্থখানি সর্বাপেক্ষা প্রাচীন। ১৪৯০ শকাব্দে ইহা বিরচিত হয়।একশ পনের বৎসরের প্রাচীন হস্তলিখিত একখানি প্রতিলিপি আমরা পেয়েছি।*
*🙏শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন-চরিত, আবির্ভাব কথা।*
*🌻প্রভো! হে করুণাময়!তুমি এদের অপরাধ মার্জনা কর। হায়!এরা কি করছে, নিজেরা তা বুঝতে পারছে না।তুমি নিজ গুণে এদেরকে ক্ষমা কর।কয়েকটি মুসলমান একটি দরিদ্র উদাসীনকে নিদারুণ প্রহার করেছিল, আর উদাসীন উচ্চৈঃস্বরে ভগবানের কাছে তাদের জন্য পূর্বোক্ত প্রার্থনা করছিলেন। "এদের গতি কি হবে",  এই ভাবনায় তিনি কাতর ও অভিভূত হয়ে মনের আবেগে উচ্চৈঃস্বরে তাদের মঙ্গল কামনা করছিলেন। নিদারুণ প্রহারে সাধুর সর্বাঙ্গ ক্ষত-বিক্ষত হচ্ছিল, অঙ্গ ফুটে জায়গায় জায়গায় রক্ত বের হচ্ছিল, সেদিকে সাধুর(হরিদাসের) ভ্রূক্ষেপ নাই। যারা নিরপরাধে তাঁকে প্রহার করছিল,দয়ার চিত্তে তাদেরই জন্য তিনি প্রার্থনা করছিলেন, তাদেরই জন্য তিনি কাঁদছিলেন। ধন‍্য সাধু, ধন‍্য তাঁর সহৃদয়তা। এই অসাধারণ সাধু পুরুষটি কে? বোধহয় বলতে হবে না যে,ইনি সুপ্রসিদ্ধ নামাচার্য‍্য হরিদাস ঠাকুর।*
*🌻হরিদাস যে সময়ে জন্মগ্রহণ করেন, তখন এ দেশে মুসলমানদের প্রভাব অতি প্রচন্ড ; অত‍্যাচারী যবন-রাজের পীড়নে দেশ তখন নিতান্ত প্রপীড়িত,হিন্দুদেরকে ভয়ে ভয়ে মান সম্ভ্রম রক্ষা ও স্ব স্ব ধর্ম কর্ম সংসাধন করতে হত।পক্ষান্তরে ধর্ম-জগতে তখন স্বেচ্ছাচার পূর্ণ মাত্রায় বিরাজিত। কেউ কাউকে মানে না,কেউ কারও কথা শুনে না।বৌদ্ধ ধর্মের মত তখন কলুষিত হয়ে পড়েছে, শঙ্করের অদ্বৈতবাদ বিকৃতাবস্থা প্রাপ্ত হয়েছে।পৌরাণিক ভক্তিবাদ তখন লুকায়িত বললেও হয়।সময় বুঝে ধর্মজ্ঞানবিহীন তান্ত্রিকদল মাথা তুলেছে, বামাচারী, কাপালিক অসংখ্য শ্রেণী!! বস্তুতঃ রক্তচন্দন-চর্চিত-কপাল, মদ‍্যমাংসাশী তান্ত্রিকদের অনাচারে সমস্ত দেশ তখন প্রাণ-শূন‍্য প্রায়।যাঁরা পন্ডিত বলে খ‍্যাত ছিলেন,তাঁরাও শুধু জ্ঞান-চর্চায় শুষ্ক হৃদয় ভক্তিশূন‍্য।* *দেশের অবস্থা যখন এইরকম,তখন ভক্তির ভান্ডার হৃদয়ে ধারণ করে করুণহৃদয় হরিদাস জন্মগ্রহণ করেন। হরিদাস যবন-কুলোদ্ভব বলে পরিচিত। যদি হরিদাস যবন, তবে তাঁর হিন্দু নাম কেন? না হরিদাস যবন নহেন, যবন পালিত,যবন কর্তৃক রক্ষিত ; সুতরাং জাতিভ্রষ্ট। জাতিভ্রষ্ট বলেই "যবন হরিদাস" নামে তিনি প্রসিদ্ধ। যশোহর জেলার অন্তর্গত বনগ্রাম সাবডিভিসনের কাছে প্রাচীন বুড়ন গ্রাম।এই বুড়ন গ্রামে এক দরিদ্র দ্বিজ দম্পতি বাস করতেন।ইঁনারা অতি ভক্তিপরায়ণ ছিলেন,নির্জনে আপন মনে হরিভজন করতেন ; অমায়িকতায় ও মধুর চরিত্রে সমস্ত গ্রামবাসী এঁনাদেরকে ভাল বাসত। কি হিন্দু কি মুসলমান, সকলেই "সুমতি শর্মা ও গৌরী দেবীকে" ভক্তি করত।হরিদাস এই ভক্ত দম্পতির উপযুক্ত পুত্র।*
*🔥হরিদাস হিন্দু-সন্তান, একথা প্রাচীন শিবগীতায় (সংস্কৃত তন্ত্র) ভগীরথ বন্ধু কৃত চৈতন‍্য-সঙ্গীতায়, এবং উদ্ধব প্রণীত "হরিনামামৃত লহরী" গ্রন্থে পাওয়া যায়। হরিদাসের জন্ম সম্বন্ধে কারও কারও মতভেদ আছে।হরিদাস নিজেকে হীন জাতি বলেই পরিচয় দেওয়ার কথা চেতন‍্য ভাগবতে আছে বটে, কিন্তু সনাতন গোস্বামীও তো এইরকম নিজের পরিচয় দিতেন? অধিকন্তু তিনি নিজেকে "ম্লেচ্ছ জাতি" পর্য‍্যন্ত বলেছেন।(রূপ-সনাতন প্রকরণ দেখুন)। কিন্তু তিনি ব্রাহ্মণ তনয়। যাইহোক এখানে এ সম্বন্ধে বিতর্ক অনাবশ‍্যক। চতুর্থ ভাগ দাসী পত্রিকায় দুটি পৃথক প্রস্তাবে এ সম্বন্ধে আলোচনা হয়েছে।(অদ্বৈত-প্রকাশ দ্রষ্টব‍্য)।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds