শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১০. ফুলিয়া----প্রত‍্যাগমন ❇️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas10.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *ফুলিয়া----প্রত‍্যাগমন*
      •••••••••••••••••••••••••••••••
*🌷হরিদাস ঠাকুর ফুলিয়ায় ফিরে আসিলেন।ফুলিয়ার সজ্জন-সমাজ পুনর্বার তাঁকে পেয়ে পরমানন্দে হরিধ্বনি দিতে লাগলেন।দীর্ঘকালের পর হরিনাম শ্রবণে হরিদাস আনন্দে নৃত্য করতে লাগলেন,হরিদাসের ভাব ক্রমে গভীর হতে লাগল,তাঁর দেহে অশ্রু,কম্প,পুলকাদি প্রেম চিহ্ন প্রকটিত হল ; বহুক্ষণ পরে হরিদাস স্থির হলেন।স্থির হয়ে,তিনি ধীরভাবে ব্রাহ্মণগণকে সান্ত্বনা করতে লাগলেন। শ্রীচৈতন‍্য ভাগবতে পায় যথা=*
*হরিদাস বলেন,শুনহ বিপ্রগণ।*
*দুঃখ না ভাবিহ কিছু,আমার কারণ।।*
*প্রভু নিন্দা আমি যে,শুনিল অপার।*
*তার শাস্তি করিলেন,ঈশ্বর আমার।।*
*ভাল হইল ইথে,বড় পাইনু সন্তোষ*।
*অল্প শাস্তি করি, ক্ষমিলেন বড় দোষ।।*
*কুম্ভীপাক হয়,বিষ্ণু নিন্দার শ্রবণে*।
*তাহা আমি বিস্তর শুনিল পাপ কানে।।*
*🍀যাইহোক,হরিদাস তাঁর পূর্বকুটিরে আর গেলেন না।সে জীর্ণ কুটির যবন-পাইক কর্তৃক বিনষ্ট করে থাকুক আর যাইই হোক, অতঃপর তিনি সন্তাপহারিণী পূত-সলিলা (পূত=পবিত্র ) জাহ্নবীর (গঙ্গার) তীরদেশে এসে বাস করতে লাগলেন। হরিদাসের কুটিরে তত্রত‍্য(সেখানকার) ব্রাহ্মণগণ প্রায়ই আগমন করতেন বা আসিতেন। পূর্ব রীতি অনুসারে নূতন "গোফাতেও" তাঁরা আসিতে লাগলেন। কিন্তু এখানে একটি উপদ্রব অনুভূত হতে লাগল। গোফা-দ্বারে বা গুহা-দ্বারে আর বসে কথোপকথন অসম্ভব হয়ে উঠিল।কি এক বিষম জ্বালায় শরীর জ্বলে সহ‍্য হয় না।কি কারণ, কেউই অনুভব করতে পারল না।অবশেষে "ওঝাগণ" স্থির করল যে,গঙ্গাতীরবতী গুহার নিচে কোন বিষধর সাপ বাস করছে।তার প্রশ্বাসে সেখানকার বায়ু জ্বালাময় হয়ে উঠছে।তারা বলতে লাগল, শ্রীচৈতন‍্য ভাগবতে পায় যথা=*
*হরিদাস সত্বরে চলুন অন‍্যাশ্রয়।*
*সর্পের সহিত বাস কভু যুক্তি নয়।।*
*🌹এই গুহা ছেড়ে অন‍্যত্র যেতে হরিদাসকে অনুরোধ করা হল।হরিদাস ব্রাহ্মণগণের আগ্রহ দর্শনে না বলতে পারলেন না ; অগত‍্যা হেসে উত্তর করলেন "ভাল" তিনি যদি না যান, আমিই আগামীকাল এ জায়গা ছেড়ে চলে যাব। অদ্ভুত কথা!ভাবতেই গায়ে কাটা আসে,বিস্ময়রসে মন আপ্লুত হয়ে উঠে,ভক্তের অনুভবাতীত প্রভাবে চিত্ত চমকিত হয়।শ্রীবৃন্দাবন দাস বর্ণন করেছেন যে,ভক্ত হরিদাসকে স্থান ত‍্যাগ করতে না দিয়ে,সর্বসমক্ষে চিত্রবিচিত্রাঙ্গ একটি ভীষণ- সাপ যথার্থই গর্ত হতে বাহির হয়ে চলে গেল।মূল কথা=যিনি ভক্তিপাশে জগতের প্রাণস্বরূপ ভগবানকে বাঁধতে পারেন, (যেমন মাতা নন্দরাণী প্রেমভক্তি দিয়ে ভগবানকে প্রহার করেছেন, রজ্জু দিয়ে বন্ধন করেছেন, এমন কি যিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের অধিপতি তাঁকে পাবার জন‍্য কত যোগী মুনি ঋষি হাজার হাজার বছর তপস‍্যা করেন, সেই ভগবান যশোমতীর ভয়ে লুকিয়ে বেড়িয়েছেন)।ত্রিজগৎ তাঁর বশ হবে বড় কথা নহে।🙏এইরকম একটি ঘটনার উল্লেখ করি, মনে হয় অপ্রাসঙ্গিক হবে না। শ্রীহট্টের অন্তর্গত ঢাকাদক্ষিণ গ্রামে একটি দুরন্ত কুকুর ছিল,গরু-মানুষ সকলেই কুকুরের জ্বালায় ব‍্যতিব‍্যস্ত হয়ে পড়ত।যাকে দেখত,অতি উগ্র প্রকৃতির কুকুর তাকেই কামড়াতে যেত।ঢাকাদক্ষিণের "ঠাকুরবাড়ী" শ্রীহট্টের একটি তীর্থস্থান বললেও বেশী বলা হবে না।শ্রীহট্ট শ্রীমন্মহাপ্রভুর প্রপিতামহের স্থান।কোন সময়ে মহাত্মা নামক এক দন্ডী এখানে শ্রীমহাপ্রভুর প্রাচীন বিগ্রহ দর্শন করবার জন্য আসেন। কুকুরটি তাঁকে দেখামাত্র কামড়াতে যেমন ধাবিত হল, "মহাত্মা,হরিবল"  কুকুটিকে বললেন, কুকুর শোনামাত্র মন্ত্র-মুগ্ধের মতো শান্ত হয়ে গেল।সেই হতে কুকুর "সাধু" হল।সে দুরন্তপনা আর নেই,প্রসাদ ছাড়া অন‍্য কোন খাবার খাই না এবং সদাসর্বদা সেই ঠাকুরবাড়ীতেই পড়ে থাকত। যখন কীর্তন হ'ত, সেই কীর্তনে মানুষের সঙ্গে কুকরটিও যোগ দিত,তার অব‍্যক্ত স্বরে কীর্তনের প্রতিধ্বনি করত।কেউ হরিবোল বললে,তার নিজের ভাষায় হরিবোল বলত।অল্পদিন হ'ল কুকুরটি মারা গেছে। অনেকে হয়ত অবিশ্বাস করতে পারেন, হেসে তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু এটি প্রত‍্যক্ষ ঘটনা, সেসময় অনেকেই দেখেছেন।"ধর্ম প্রচারক " পত্রিকায় এই কুকুরের কথা লেখা হয়েছিল।🙏*
*🌹মূলপর্বে ফিরে আসি,এইরকমে সাধুগণের সম্বন্ধে সর্বত্র নানারকম অদ্ভুত কথা-- অতি প্রাকৃত কথা (Miracles) শুনা গিয়ে থাকে। পূর্বোক্ত সাপটি হরিদাসের অভিপ্রায় অনুসারে চলে গেলে সমাগত ব‍্যক্তিগণ যে নিরতিশয় (অত‍্যন্ত) চমৎকৃত হয়েছিল,তা বলা বাহুল‍্য।🍀ঐ সময় ফুলিয়ায় একটি কৌতুকজনক কান্ড হয়েছিল।কোন বাড়ীতে এক বাজীকর-- ডঙ্ক নামে অভিহিত --সঙ্গীত সহকারে নানারকম তামাসা দেখাচ্ছিল। হরিদাস হঠাৎ সেখানে আসিলেন।কারণ কখন কখন হরিদাস নগরে বা গঙ্গার তীরে তীরে ঘুরে ঘুরে হরিনাম বিলাতেন, ঐরকম ঘুরতে ঘুরতে সেদিন ডঙ্ক নামক জায়গাই উপস্থিত হলেন।ঐ সময় "কালিয়দমন" গীত হচ্ছিল।শ্রবণ মাত্র হরিদাস শ্রীকৃষ্ণলীলায় ডুবে গেলেন ; তিনি প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। ক্রমে তাঁর ভাব বাড়তে লাগল, নৃত্য করতে করতে,ক্রমে তিনি মূর্ছিত হয়ে পড়লেন।হরিদাসের এই দশা দেখে সমাগত ব‍্যক্তিগণ ভক্তিভরে তাঁর চরণের ধূলি অঙ্গে মাখতে লাগলেন। সেখানে একজন দর্শক একপাশে দাঁড়িয়ে ছিল, সে ভাবল, নাচতে নাচতে মূর্ছা গেলে অবোধগুলো পায়ের ধূলো নেয়,ব‍্যাপার মন্দ নয়!এই ভেবে সেও রহস‍্যকরে নাচতে লাগল ও কিছুক্ষণ পরে মূর্ছাগ্রস্তের মতো পড়ে গেল।ভাবের সাক্ষী বদন,মুখ-দর্পণে হৃদয়ের ভাব প্রতিবিম্বিত হয়।ডঙ্ক দেখেই চিনতে পারল ও তাড়াতাড়ি সেই ব‍্যক্তির কাছে আসিল।এসে আর কি?ক্রমাগত বেত্রাঘাত, তখন সে ব্রাহ্মণ বেচারা বাপ-রে!মারলে-রে! বলে দৌড়িয়ে পালাল। ব্রাহ্মণ পলায়ন করলে ডঙ্ক বলিল,"ও ব‍্যক্তি ভন্ড", প্রতারককে প্রশ্রয় দিতে নাই।প্রহারে প্রহারে তাই তাকে তাড়ালাম।সে আরও বলিল=*
*বড়লোক করি,লোক জানুক আমারে।*
*আপনারে প্রকটাই ধর্ম কর্ম করে*।।
*এ সকল দাম্ভিকের কৃষ্ণে প্রীতি নাই।*
*অকৈতব হইলে সে কৃষ্ণভক্তি পাই।।*
              *(শ্রীচৈতন‍্যভাগবত)*
*🌷কথা গুলি বড় মূল‍্যবান। "আমাকে লোকে জানুক" অন‍্যের এ ভাব মনে থাকলে ক্ষতি নাই, কিন্তু ধর্ম অভিমানীর কেন? ধর্ম নিয়ে ব‍্যবসা চতুরালি অতি অনুচিত।যে যা চায়,বাঞ্জাকল্পতরু তাকে তাইই দেন।যদি তুমি তাঁকে চাও, তিনি অবশ্যই ধরে দেবেন,যদি একমনে একনিষ্ঠ হয়ে তাঁর চিন্তন কর।যদি "আমাকে লোকে জানুক" এই চাও,তাইই পাবে, ভগবানকে পাবে না।গাছের গোড়া ধরে টানলে শাখা পাতা যেমন আপনি সঙ্গ আসে, তদ্রূপ অন‍্য কিছুর প্রতি দৃষ্টি না করে জগতের মূল-ধর্মকে যিনি আকর্ষণ করেন, যশঃ,মান,ধন, আপনি তাঁর সঙ্গে আসবে।ধার্মিক এ সমুদায় তুচ্ছ বস্তুর আকাঙ্ক্ষা না করলেও,তা অযাচিতভাবে তাঁরই অনুগমন করে থাকে।*
*🙏জয় জয় হরিদাসঠাকুরের জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯. ধর্মো---রক্ষতি---ধার্মিকং 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas9.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৯)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
          *ধর্মো---রক্ষতি---ধার্মিকং*
        ***************************
*🙏ভগবন্!এই কি তোমার ভক্ত-বাৎসল‍্য, হরিদাসকে আজ তুমি রক্ষা না করলে লোক তোমার পবিত্র নামে যে দোষ দিবে? তুমি নিজে বলেছ=*
*"এষু সন্তাপেষু যদি মাং ন পরিত‍্যজেৎ।*
*দদামি স্বীয়পদঞ্চ দেবানামপি দুর্লভম্।।"*
*🌹সে দেবদুর্লভ অবস্থা লাভের অধিকারী কি হরিদাস হন নাই? হরিদাস তো এত কষ্ট পেয়েও কই তোমায় তো ভুলতে পারছে না? তবে দাও না, প্রভো!করুণাময়!হরিদাসকে ঐ পদ দাও। আর আমাদের কষ্ট সহ‍্য হচ্ছে না। করুণহৃদয় পাঠক! আপনি হয়ত কষ্ট পাচ্ছেন ; কিন্তু দুঃখ করবার কারণ নাই। স্ত্রী-পুত্রকে রক্ষা করতে গিয়ে,প্রহৃত (আঘাত ) হলে ব‍্যথা বোধ হয় না, আর হরিদাস, হরিনামের জন্য,যে নাম তাঁর প্রাণের অধিক, তাঁর জন্য বেত্রাঘাত পেতে হচ্ছে! কিন্তু হরিদাসের আনন্দের সীমা নাই। সুখ-দুঃখ মনের ভাব মাত্র। ভিন্ন ভিন্ন ভাবের লোকের কাছে সুখ দুঃখও বিভিন্ন প্রকার।হরিদাসের যে আনন্দ,তার কাছে প্রহারজনিত দুঃখ খুবই ছোট ; এমন কি, তিনি অনুভব করতে পারছেন না। বলতে কি, ভগবান এই সময় হরিদাসকে ধ‍্যানানন্দ দিলেন। হরিদাসকে যখন প্রহার করা হয়, প্রহারকালীন তিনি অন‍্য জগতে বিচরণ করছিলেন, সে আনন্দ-তরঙ্গে হরিদাস প্রহারের ভ্রূকুটি-ভঙ্গ ভুলে গেলেন, নিজেকে ভুলিলেন,জগৎ ভুলিলেন।তাঁর হৃদয়ের আনন্দে বদন প্রফুল্ল, প্রদীপ্ত হয়ে উঠিল। হরিদাস "বেদানামপি দুর্লভ" পদ প্রাপ্ত হলেন ; ভাবের আবেশে হরিদাসের "সমাধি" হল।এইরকমে স্বয়ং ধর্মই ধার্মিককে রক্ষা করলেন। একদিকে কাজীর পাপের নদী,অন‍্যদিকে তক্তের (সিংহাসনের) পূণ‍্যের প্রস্রবণ (প্রবাহ); অপূর্ব দৃশ্য! পাপ পঙ্কে বিমল পূণ‍্য-শতদল হেসে উঠিল,সে অদ্ভুত ভাবে শত্রুগণও বিস্মিত হয়ে গেল।বাইশবাজারে প্রহার খেয়েও যখন হরিদাস মরলেন না,তখন পাইকদের ভয় জন্মিল। তখন=*
*বিস্মিত হইয়া ভাবে সকল যবনে।* 
*মনুষ‍্যের প্রাণ কি রহয়ে এ মারণে*?
*দুই তিন বাজারে মারিলে লোক মরে।*
*বাইশ বাজারে মারিলাঙ যে ইহারে।।*
*মরেও না,আর দেখি হাসে ক্ষণে ক্ষণে।*
*এ পুরুষ পীর বা,সবেই ভাবে মনে।।*
               *(শ্রীচৈতন‍্যভাগবত)*
*🌻হরিদাস এ অবস্থাতেও তাদের প্রতি কৃপার্থ। কিন্তু যখন ধ‍্যানের অবস্থা সমাধিতে গেল,সমাধির অবস্থা মহাসমাধিতে পৌঁছল,যখন হরিদাস নিশ্বাস প্রশ্বাস রুদ্ধ হল,তখন যবনেরা ভাবল যে,হরিদাস মরে গেছে। এই অবস্থায় পাইকগণ হরিদাসকে কাজীর কাছে নিয়ে গেল, মুসলমানগণ কখনও যোগীর সমাধি দশা দেখেনি। হরিদাস মরেছেন, বলেই সকলে সিদ্ধান্ত করল। হরিদাসকে গোর দিবার কথা হল, কিন্তু গোরাই (মন্ত্রী) ঘোরতর আপত্তি উঠাল। গোরাই বলল=ধর্ম-নষ্ট হরিদাসকে গোর দেওয়া কর্তব‍্য নয়, তাহলে পরকালে ভাল হবে। হরিদাসের দেহ গঙ্গায় ফেলে দেবার পরামর্শই স্থির হল।কাজেই সেই পবিত্র দেহ পূত-সলিলা জাহ্নবী-বক্ষে ফেলে দেওয়া হল।হরিদাসের মহাসমাধি তখনও ভঙ্গ হয় নাই। কাজেই =*
*কিবা অন্তরীক্ষ কিবা পৃথিবী গঙ্গায়।*
*না জানেন হরিদাস আছেন কোথায়।।*
                       *(শ্রীচৈতন‍্যভাগবত)*
*☘এইভাবে হরিদাস ভেসে ভেসে চললেন। নিশ্বাস প্রশ্বাস রুদ্ধ, হরিদাস তলিয়ে গেলেন না, ভেসে ভেসে চললেন।ভক্ত-সংস্পর্শে গঙ্গা যেন নেচে উঠিলেন,তরঙ্গ-ভঙ্গে হরিদাসের প্রতি অঙ্গ যেন স্বহস্তে সম্মার্জন করতে লাগলেন।তাঁর সুশীতল-কর জল স্পর্শে হরিদাসের অঙ্গ সুন্দর হয়ে গেল,রক্তস্রাবাদি বিদুরিত হল। গঙ্গায় ভাসতে ভাসতে বহুক্ষণ পরে হরিদাসের সমাধি ভঙ্গ হল, চেতনা লাভ করে তিনি তীরে উঠিলেন। যথা=*
*চৈতন‍্য পাইয়া হরিদাস মহাশয়।*
*তীরে আসি উঠিলেন পরানন্দময়।।*
*🌷হরিদাস তীরে উঠিলেন, আর গগনভেদে হরিধ্বনি উঠিল ; হরিনামের বিজয়-পতাকা উড্ডীন হল।হরিদাসের চরিত্র প্রমাণ করল, জগতে হরিনামই সত‍্য, হরিনামই নিত‍্য, হরিনামের মহিমার জয় জয়কার।গঙ্গাতীরে যারা ছিলেন আনন্দে আত্মহারা হলেন,কে এই ভাসমান ব‍্যক্তি?হরিদাসকে দেখে সকলেই হরিধ্বনি করতে লাগলেন, হরিনামে আকৃষ্ট হয়ে তারা পরিত্রাণ হল। কেবল হিন্দু নয়! চৈতন‍্যভাগবত বলেন=*
*দেখিয়া অদ্ভুত শক্তি সকল যবন।*
*সবার খন্ডিল হিংসা ভাল হৈল মন।।*
*🌹আর কি হল? বুভুক্ষিত ভীষণ সিংহদ্বয়ও হরিদাসের পবিত্র ধর্মভাবের কাছে,মেষ-শাবকবৎ হয়ে গেল। এটিই ধর্ম ও ধার্মিকের মহিমা। হরিদাসকে দেখে যবনগণ তখন অবাক!মুলুকপতি ও গোরাই প্রভৃতি সম্ভ্রান্ত ব‍্যক্তিগণ, হরিদাসকে "পীর" জ্ঞান করে অত‍্যন্ত ভীত হল।এমন কি, স্বয়ং মুলুকপতি গঙ্গাতীর পর্যন্ত আগমন করে যোড়হাতে হরিদাসের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল।*
*🍀স‍ম্ভ্রমে মুলুকপতি যুড়ি দুই কর*।
*বলিতে লাগিলা কিছু বিনয় উত্তর।।*
*সত‍্য সত‍্য জানিলাম তুমি মহাপীর*।
*এক জ্ঞান তোমার সে হইয়াছে স্থির।।*
☆          ☆          ☆          ☆          ☆
*তোমারে দেখিতে মুঞি আইনু এথারে।*
*সর্বদোষ মহাশয় ক্ষমিবে আমারে।।*
*সকল তোমার সম শত্রু-মিত্র নাই।*
*তোমা চিনে হেন জন ত্রিভুবনে নাই।।*
                       *(শ্রীচৈতন‍্যভাগবত)*
*তৎক্ষণাৎ মুলুকপতি নিজ অধিকার মধ্যে হরিদাসকে যথেচ্ছ (যেখানে-সেখানে) আচরণ বিচরণের অধিকার দিলেন, কেউ হরিদাসকে কোন বিষয়ে কোন প্রকার বাধা না দেয় ঘোষণা করলেন। হরিদাসের অপ্রতিহত প্রভাব আরও বেড়ে গেল।*
*🌻সর্বজীবে ভগবানের অধিষ্ঠান আছে,কেউই ঘৃণার অবহেলার পাত্র নয়, পাপীও নয়।পাপের প্রতি ঘৃণা কর, কিন্তু পাপীতে কি ভগবানের সত্তা নাই? সে তোমার দয়ার পাত্র হতে পারে, কিন্তু ঘৃণা বা উপেক্ষার পাত্র হওয়া উচিত নয়। তার পরে, যাঁর দয়া যত প্রবল, অপরাধীকে তিনি তত বেশী কৃপা করেন। কাজী প্রভৃতির প্রতি হরিদাসের পূর্বাপরই(আগাগোড়াই) কৃপা।  বতর্মানে তাঁদের অনুতাপ কথা শুনে হরিদাসের নয়নে জল আসিল। পরদুঃখ-কাতর করুণ-হৃদয়গলে গেল।হরিদাস কাঁদতে লাগলেন। পরে তাঁদের প্রত‍্যেককে আশীর্বাদ করে হরিদাস ফুলিয়ায় চলে আসিলেন।*
*যবনেরে কৃপাদৃষ্টি করিয়া প্রকাশ*।
*ফুলিয়ায় আইলা ঠাকুর হরিদাস।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮. ধর্মো---রক্ষতি---ধার্মিকং ❇️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas8.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৮)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাসঠাকুর*
       *ধর্মো---রক্ষতি---ধার্মিকং*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏ঐকান্ততিকতার (একনিষ্ঠতার)এটি এক প্রকার উদাহরণ।বিচার করলে হরিদাসের সঙ্গে এঁদের একটু ভাব-বৈলক্ষণ‍্য লক্ষিত হয়। তবে ভগবানের জন্য মানুষ প্রাণ ত‍্যাগ করতে পারে?একথা লোকে বলে থাকেন, যথা "প্রাণাধিক ভাবাসি"। যদি যথার্থই কেউ কাকে প্রাণাধিক ভালবাসতে পারে,তবে প্রাণও দিতে পারে, সম্ভব,কেননা প্রীতিপাত্র তখন প্রাণ হতে বড় হয়। এইরকমে লোকে পুত্র কলত্রের (পত্নীর)জন‍্য প্রাণ দিতে পারে,অসম্ভব নয়।এটি অতি যথার্থ যে,একান্ত (একনিষ্ঠ) ভক্তের পক্ষে ভগবান প্রাণাধিক প্রিয়তম ; সুতরাং সেইরকম ভক্ত ভগবানের জন্য অনুরাগে প্রাণ দিতে পারেন। ভক্ত প্রাণ দিতে পারেন,এটি ভক্তের গৌরব ; আর ভগবান ভক্তের রক্ষক, এটিও ভগবানের মহিমা।*
*🌺কেউ কোন সঙ্কটে পড়লে তার পুত্র আত্মবলি দিয়ে যদি তার পিতাকে রক্ষা করতে যায়, পিতা কি সম্মত হবে? কখনই না।যদি তুমি সজ্জন হও, সামান্য একটি লোককেও তোমার জন্য প্রাণ দিতে বোধহয় দাও না। কেন সে আমার জন্য সুদুর্লভ প্রাণ বিসর্জন দিবে!তুমি আমার স্বার্থসার জীব যা পারি না, সদাশয়ের সদাশয় যিনি,তিনি অবাধে তা পারেন, এটি কতদূর বিশ্বাসের কথা জানি না। যদি কারও মৃত‍্যুর কারণ ধর্ম(ভগবান)হন,তবে ভগবানের ভক্ত-বাৎসল‍্য থাকে কোথায়?তবে তিনি ভক্ত-রক্ষক কিভাবে? আর তাঁর প্রতিষ্ঠাই বা কি? যিনি ভক্তকে সামান্য সঙ্কটে রক্ষা করতে পারেন না, যিনি ভীষণ যম-যাতনা হতে যে রক্ষা করতে পারবেন,লোকে তা কিভাবে বিশ্বাস করবে ও তাঁর আশ্রয় লাভে শান্তি পাবে? বস্তুতঃ তা নয়। শুদ্ধ ধর্মের জন্য, ভগবানের জন্য কারও মৃত‍্যু ঘটতে পারে না ; যদি কোন কারণে মৃত‍্যু ঘটে,তখন ভগবানই তাঁকে রক্ষা করেন।এইভাবে ভগবান,বিনাশের বহুবিধ উপায় ব‍্যর্থ করে, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, পুরাণে সে কাহিনী কথিত আছে। অতএব যিনি একান্ত ভক্ত(একনিষ্ঠ ভক্ত), যাঁর মন ধন তাঁতেই মাত্র সমর্পিত,অন‍্য কোন অভিলাষ নেই,সেই নিষ্কিঞ্চন ভক্ত ভগবান কর্তৃক সর্ব অবস্থায় সংরক্ষিত ; ভগবানের "সুদর্শন" সতত তাঁকে রক্ষার জন্য প্রস্তুত থাকেন।তাঁর কোন ভয় থাকে না।ধর্ম রক্ষক থাকতে ধার্মিকের আর ভয় কি, বিপদ কি? "ধর্মো রক্ষতি ধার্মিকং"*।
*🌷হরিদাসের কথা শুনে মুলুকপতি ক্রুদ্ধ হয়ে উঠল।অবসর বুঝে গোরাই (মন্ত্রী)পরামর্শ দিল যে,বাইশ-বাজারে হরিদাসকে বেত্রাঘাত করা যাক,যবন ধর্ম পরিত‍্যাগের এটিই প্রায়শ্চিত্ত। হরিদাসের প্রতি কাজেই সেই ভীষণ দন্ডাদেশ হল।*
*🌹বাজারে বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা অতি অপমানের কথা বটে, কিন্তু তা অতি সামান্য বিষয়।এ শাস্তি এইরকম কঠোর যে,দুই তিনদিন বাজারে বেত্রাঘাত করলে,অপরাধীর প্রাণ বেড়িয়ে যায়। হরিদাসের প্রতি বাইশ বাজারে বেত্রাঘাতের আদেশ হয়েছে, এটি কঠোরতম মৃত‍্যুদন্ড ছাড়া আর কিছুই নয় ; হরিদাস মৃত‍্যুর জন্য প্রস্তুত রইলেন। হরিদাসের পিঠে বেতের আঘাত পড়তে লাগল।আঘাতের উপর আঘাত, বিরাম নেই,বিশ্রাম নাই, ক্রমাগত সজোরে আঘাত পড়তে লাগল।হরিদাস কোন অপরাধ করেননি, তিনি ভাবলেন-- অবশ‍্যই এটি কোন অপরাধের ফল। ভাবলেন, আমার উপযুক্ত শাস্তিই হচ্ছে,আমার অপরাধ ঘোরতর ; কৃষ্ণ-নিন্দা-- হরিনামের নিন্দা আমাকে সজ্ঞানে শুনতে হয়েছে, যেমন কৃষ্ণ-নিন্দা ও হরিনামের নিন্দা করাও অপরাধ তেমনি শোনাও অপরাপ।ধিক!এ পাপ জীবন বিনষ্ট হলেই উচিত প্রায়শ্চিত্ত হয়। পরক্ষণেই প্রহারকারীদের দশা তাঁর মনে পড়ল, তাদের নিষ্ঠুরতা,তাদের পাপ-আমোদ প্রিয়তা দর্শনে হরিদাসের করুণ-হৃদয় গলে গেল ; তিনি নিজের অবস্থা তৎক্ষণাৎ ভুলে গেলেন। প্রহারকারীদের পরিণাম ভেবে হরিদাসের নয়নে জল আসিল, তিনি ভগবানের কাছে তাদের জন্য উচ্চৈঃস্বরে প্রার্থনা করতে লাগলেন। কি প্রার্থনা করতে লাগলেন? যিশু খ্রীষ্টের একটি উপদেশ=যদি কেউ তোমার এক গালে এক থাপ্পড় মারে, তাকে দ্বিতীয় গাল বাড়িয়ে দিও।সে মেরে সুখী হোক। 🙏বৈষ্ণবশাস্ত্রের উপদেশ =হননকারীরও হিতকামনা করিও। হরিদাস এর দৃষ্টান্ত। হরিদাসের পিঠে প্রহার চলতে লাগল, প্রহারে প্রহারে শরীরের চর্ম বিচ্ছিন্ন হল, অবিরল রক্তধারায় হরিদাসের সর্বাঙ্গ প্লাবিত হতে লাগল।নগরে হাহাকার শব্দ উঠিল,হরিদাস উচ্চৈঃস্বরে হরিনাম করতে লাগলেন।সজ্জনগণ মলিন মুখে চলে গেলেন ; কোমল-হৃদয় ব‍্যক্তিগণ কাঁদতে লাগলেন ; নিরীহ যাঁরা=ম্লেচ্ছদের অভিশাপ দিতে লাগলেন ; গোঁয়ারগণ পরিণাম দেখে পাইকদের গালি দিতে লাগল, কেউ কেউ নিজের জীবনের মায়া ত‍্যাগ করে প্রহার করতে উদ‍্যত হল। শ্রীচৈতন‍্য ভাগবত আরও বলেন=*
*রাজা উজিরেরে কেহ শাপে ক্রোধ মনে।*
*মারামারি করিতেও উঠে কোন জনে।।*
*কেহ গিয়া যবনগণের পায়ে ধরে।*
*কিছু দিব,অল্প করি মারহ উহারে।।*
*☘যবনেরা কারও কথা শুনল না। কাফেরকে করুণা?যবন সে করুণার মূল‍্য বুঝে না।কাফেরকে প্রহার করায় যবনের পূণ‍্য আছে, তাদের শাস্ত্রমতে  তারা কারও কথা শুনল না।বাজারের লোক নিরুপায় হয়ে দোকান বন্ধ করল, দোকান বন্ধ  করে চলে গেল।*
            *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭. ধর্মো--রক্ষতি--ধার্মিকং 📖 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas7.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৭)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাসঠাকুর*
       *ধর্মো--রক্ষতি--ধার্মিকং*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹হরিদাস বন্দী অবস্থায় যখন কারাগারে উপনীত হলেন,তখন তত্রত‍্য(সেখানকার)বন্দীগণের হৃদয় নির্মল হয়ে গেল।সেই অবস্থায় তারা হরিদাসকে প্রণাম করলে,তিনি আশীর্বাদ করলেন-- তোমরা যেমন আছ, চিরদিন সেইরকম থাক। অর্থ‍্যাৎ তোমাদের চিত্ত এই মুহূর্তের মতো চিরদিন পবিত্র থাকুক। হরিদাস যে সুরসিক ছিলেন, এবং কারাগারে যাচ্ছেন বলে তাঁর মনে যে বিন্দুমাত্র ভয়ের উদয় হয়নি, এই আশীর্বাদের কথা ও ভঙ্গীই তার পরিচয়।তাঁর আশীর্বাদ বচনের অর্থবোধ করতে না পেরে,কোন কোন বন্দী প্রথমতঃ যথার্থই দুঃখ বোধ করেছিল।পরদিন বিচার আরম্ভ হল।মুলুকপতি হরিদাসকে কহিলেন-- "দেখ বহু ভাগ‍্যে মুসলমান হয় ; তুমি মুসলমান হয়ে কেন হিন্দুর আচরণ কর? হরিদাস স্বাভাবিক বিনয়ের সঙ্গে উত্তর করলেন=*
*"শুন বাপ সবারই একই ঈশ্বর।*
*নাম মাত্র ভেদ করে হিন্দু ও যবনে*।
*পরমার্থে এক কহে কোরাণে পুরাণে।।*
*এক শুদ্ধ নিত‍্য বস্তু অখন্ড অব‍্যয়*।।
*পরিপূর্ণ হৈয়া বৈসে সবার হৃদয়।।(চৈঃভাঃ)।।*
*🍁এইভাবে হরিদাস মুলুকপতির দরবারে উদার বৈষ্ণব ধর্মের ব‍্যাখ‍্যা করলেন। বললেন-- "ভগবান যাকে যেরকম প্রেরণা করেন,লোকে তদ্রূপ কাজই করে থাকে ; এতে দোষ কি?কত হিন্দু ত মুসলমান হয়ে থাকে ; তবে আমার প্রতি কঠোরতা কেন?হরিদাসের যুক্তিযুক্ত মধুর কথায় বিচারপথি সন্তুষ্ট হলেন ; কিন্তু গোরাই নামক তার আগের মন্ত্রী বলল, হরিদাসকে কঠিন দন্ড দেওয়াই কর্তব‍্য,না দিলে আচারভ্রষ্ট মুসলমানগণ প্রশ্রয় পাবে, এবং মুসলমান ধর্মের অতি অবমাননা হবে। মুলুকপতি বলল, তোমার ভালোর জন্য বলছি,হরিদাস! তুমি আবার "কল্মা" পড়ে পবিত্র হও, হরিনাম ছেড়ে দাও ; তোমার কোন ভয় নাই।যে ভক্তি উদয় হলে শমন-ভয় দূরে যায়, যে পীযুষ(সুধা) পানে ভক্তের জীবন মরণ অমৃতাত্মক হয়ে যায়, সে সুধা-সাগরে দিবানিশি সন্তরণ (সাঁতার)দিচ্ছেন,তাঁকে ভয় দেখানো হচ্ছে। হরিদাস উত্তর করলেন=*
*"খন্ড খন্ড হয় দেহ,যদি যায় প্রাণ।*
*তবু আমি বদনে না ছাড়ি হরি-নাম।।*
*🍀এরই নাম ঐকান্তিকতা।*
*🌺প্রায় সপ্তদশ(১৭) শত বর্ষ(বৎসর) অতীত হল,একদা শীতকালে রোম নগরে বৃহত্তম প্রমোদাগার (Coliseum) লোকারণ‍্যময় হয়ে উঠেছে।এ জনতার হেতু কি?একটি নিরীহ বৃদ্ধ নিহত হবে। আসছে,আসছে! হাজার কন্ঠের এই কলকল ধ্বনিতে হঠাৎ প্রমোদাগার প্রকম্পিত হল।দেখতে দেখতে শুভ্রশ্মশ্রু (পাকাদাড়ি) শীর্ণকায় (রোগা) এক ধর্ম-যাজক সমানীত হলেন।সমাগত জন-শ্রেণী নীরব,নিস্তব্ধ হল,সামান‍্য সূচীপতনের শব্দটিও শুনা যায়।সেই নিস্তব্ধতা ভেঙ্গে রাজপুরুষ বললেন,"ইগ্নেশিয়াস! তোমার অবস্থায় কাতর হলাম,তুমি এখনও ভ্রান্ত মত ত‍্যাগ কর।" বৃদ্ধ ধর্মযাজকের না ইগ্নেশিয়াস। তুমি আর মিষ্টি কথায় বঞ্চনা করো না, ইগ্নেশিয়াস উত্তর করলেন= পবিত্র ধর্মমত রক্ষার্থ সামান্য কষ্ট আমি ভয় করি না, তোমার প্রদত্ত ক্ষুদ্রতম স্বাধীনতায় পদাঘাত করি। উত্তর শুনে লোক-সাগর পুনঃ উদ্বেলিত হয়ে উঠিল। "বন্ধন কর-- বধ কর। প্রভৃতি পৈশাচিক শব্দে (Colisium) প্রমোদাগার কম্পিত হল।দুইটি ক্ষুধিত সিংহের সামনে বৃদ্ধকে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া গেল, এইরকমে সেই চিত্রের পয‍্যবসন হল।এঁদের নাম মার্টার(Martyr)।  মার্টার মরণের ভয় রাখেন না, ধর্মের জন্য ধর্মবীরের অসাধ‍্য কর্ম কিছুই নাই।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬. ধর্মো রক্ষতি ধার্মিকং 🙏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas6.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৬)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *ধর্মো  রক্ষতি  ধার্মিকং*
       ~~~~~~~~~~~~~~~~
*🙏শ্রীমহাপ্রভুর অনুসঙ্গী বা কোন প্রধান ভক্তের বসতি স্থানকে বৈষ্ণবগণ ""শ্রীপাট"" নামে নির্দেশ করেন। হরিদাস ঠাকুরের দুইটি "পাট-বাড়ী" নির্দিষ্ট আছে।একটি কুলীন গ্রামে অপরটি ফুলিয়ায়। ফুলিয়া শান্তিপুরের কাছে ; রাণাঘাট রেলওয়ে স্তেশন হতে আড়াই ক্রোশ মাত্র ব‍্যবধান। ফুলিয়ায় "ভজনবেদী" দর্শন করবার জন্য অদ‍্যাপি বহুতর ব‍্যক্তি বা ভক্ত গমন করে থাকেন ; বহু ব‍্যক্তি সে জায়গায় গড়াগড়ি দিয়ে নিজেকে কৃতার্থ বোধ করেন।এই ফুলিয়াতেই আদি কাব‍্য, বঙ্গভাষায় সুবৃহৎ কাব‍্য, রচনা করে কীর্তিবাস কীর্তি লাভ করেছিলেন।ফুলিয়া ব্রাহ্মণ পন্ডিতের স্থান, "ফুলিয়া সমাজই" তার পরিচয় ; ফুলিয়া সুপ্রসিদ্ধ জায়গা।বেনাপোলের জঙ্গল ত‍্যাগ করে হরিদাস এই ফুলিয়াতে এসে বাস করতে লাগলেন। "গুণী গুণং বেত্তি", প্রবাদ বাক‍্যটি অতি যথার্থ। অল্পদিনের মধ্যেই নামাচার্য‍্য হরিদাস, যদিও তিনি অবৈষ্ণবদের কাছে হীন জাতি, ফুলিয়ায় ব্রাহ্মণগণ কর্তৃক সমাদৃত(অত‍্যন্ত সম্মানিত) হলেন। তখনকার সময়ে সমাজের আকৃতি প্রকৃতি বিভিন্ন রকম ছিল।অবিচারে সবাই ব্রাহ্মণের অনুগমন করত।ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ কর্তৃক আদৃত(সম্মানিত)যিনি,কেনা তাঁকে শ্রদ্ধা করবে?হরিদাসের মহিমা সব জায়গায় ছড়িয়ে পড়ল। বাল‍্যকাল হতে যবন প্রতিপালিত, প্রকৃত পক্ষে হরিদাস যবনই বটেন,তাঁর এইরকম অনুরাগ,এইরকম নিষ্ঠা প্রত‍্যেক হিন্দুর মন আকর্ষণ করল। কিন্তু হরিদাসকে এই জন্য বহু লাঞ্জনা ভোগ করতে হয়েছিল। হরিদাসের হিন্দু-অনুরাগ-বার্তা সেখানকার কাজীর কানে গেল।কাজী হরিদাসের উপর মহাক্রুদ্ধ হল।যে সময় হিন্দুই হিন্দুয়ানী করতে ভয় পেত,এত মুসলমানদের অত‍্যাচার ও দাপট ছিল, মুসলমানদের সেই পূর্ণ প্রভাবের সময়ে মুসলমান ধর্ম অবহেলা করে, কোরাণোক্ত ধর্ম ত‍্যাগ করে,হরিদাস "কাফেরের" ধর্ম যাজনা করছেন, হরিদাসের প্রাণ কয়টি? কাজী কি করল? শ্রীচৈতন‍্যভাগবত বলেন=*
*কাজি গিয়া মুল্লুকের অধিপতি স্থানে।*
*কহিলেন তাহান সকল বিবরণে।।*
*🍀মুলুকপতি হরিদাসকে ডেকে আনিয়ে বন্দী করে রাখল। কিন্তু যিনি নামাবেশে দিনরাত্রি বিভোর, তাঁর কারাগারই বা কি,আর সুরম‍্য হর্ম‍্যই (সুন্দর অট্টালিকায়) বা কি?বন্দীগণ, হরিদাসের আনন্দ ও সারল‍্যে মুগ্ধ হয়ে গেল ; হরিদাসের বিচিত্র চরিত্র চিন্তা করে,নিজেদের দুঃখ জ্বালা ভুলে গেল।তাদের মন পবিত্র হল, আর তারাও কি জানি কি কুহকবশে (যেন মায়া-ইন্দ্রজালের বশে) "হরি হরি" বলেত লাগল।*
           *ক্রমাগত*

🍀বৈষ্ণব চিনবার উপায় কি, জিজ্ঞাসা করলে শ্রীমহাপ্রভু কোন ভক্তকে সংক্ষেপে বলেছিলেন=*
*অতএব যার মুখে এক কৃষ্ণ নাম।*
*সেইত বৈষ্ণব তার করিহ সম্মান*।।
*কৃষ্ণ-নাম নিরন্তর যাঁহার বদনে।*
*সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে।।*
*যাঁহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ-নাম।*
*তাঁহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান।।*
*ক্রম করি কহে প্রভু বৈষ্ণব-লক্ষণ*।
*বৈষ্ণব,বৈষ্ণবতর, আর বৈষ্ণবতম।।*
*🌺যে একবার মাত্র হরি-নাম উচ্চারণ করতে পারে,সে--ই বৈষ্ণব, হোক সে উপসম্প্রদায়ী বা বিভিন্ন ধর্মবাজী, শ্রীমহাপ্রভুর উক্ত বাক‍্যের তাৎপর্য‍্য এটি নয়। যার মুখ হতে শুদ্ধ নাম, যে নাম অন‍্যাভিলাষিতা-যুক্ত ও জ্ঞানকর্মাদি দ্বারা আচ্ছাদিত নয়, যা নামাভাস নয়,সেইরকম একটি কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তিনি বৈষ্ণব ; এটিই অভিপ্রায়।বৈষ্ণব খুব বড় বস্তু ; মুখে বললেই বৈষ্ণব হয় না। যাইহোক,নামাভাস কি? বৈষ্ণব কাকে বলে?তার বিস্তারিত বিচারস্থল এ নয়।তবে জগতে এমন ভাগবতোত্তম আছেন,যাঁকে দেখলেই মুখে নিজে থেকেই কৃষ্ণনাম আসে। নিতান্ত মূঢ়ের মনও কিছুক্ষণের জন্য নির্মল ও ধর্ম ভাব হয়।ফলে সেইরকম ভক্তের প্রেম ভক্তি এইরকম প্রবল যে,কাছের জীবের হৃদয়ে তা প্রতিফলিত হয়ে তাকেও তদ্ভাবান্বিত করে থাকে।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds