শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০২. গুণ কর্মগত জাতিভেদ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob102.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
      *🌹কলিযুগের---ব্রাহ্মণ🌹*
        ~~~~~~~~~~~~~~~~
*🍀শ্রীহরিভক্তিবিলাস ৫ম বিঃ ধৃত বিষ্ণুযামলে পাওয়া যায় =*
*বিশেষ করে কলিযুগে ব্রাহ্মণগণ প্রায়ই শূদ্রের ন‍্যায় অপবিত্র। যথা=*
*"অশ্রদ্ধাঃ শূদ্রকল্পা হি ব্রাহ্মণাঃ কলিসম্ভবাঃ"।*
*🔥এই সব হীনাচার-সম্পন্ন নিন্দিত ব্রাহ্মণগণ নিজেদের বড়াই করে প্রায়শঃ বৈষ্ণব নিন্দা করে থাকেন। দুঃখের বিষয় অধুনা অনেক ব্রাহ্মণ পন্ডিতের মুখেও বৈষ্ণব নিন্দা শুনতে পাওয়া যায়।যদি শাস্ত্র মানতে হয়,তবে তাঁদের স্মরণ রাখা কর্তব‍্য,বৈষ্ণবের পক্ষে যেরকম ব্রাহ্মণ সম্মান কর্তব‍্য,ব্রাহ্মণের পক্ষেও বৈষ্ণব-সম্মান অবশ‍্য কর্তব‍্য।কারণ উভয়ই ভাগবতী তনু। এই সকল বৈষ্ণব-নিন্দক ব্রাহ্মণগণ সম্বন্ধে শ্রীচৈতন‍্য ভাগবতে বর্ণিত আছে=*
*এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র*।
*এই সব জন যম-যাতনার পাত্র।।*
*কলিযুগে রাক্ষসসকল বিপ্র ঘরে।*
*জন্মিবেক সুজনের হিংসা করিবারে।।*
*এই সব বিপ্রের স্পর্শ কথা নমস্কার।*
*ধর্ম শাস্ত্রে সর্বথা নিষেধ করিবার*।।
*🌺বরাহ পুরাণে উক্ত হয়েছে =*
*"রাক্ষষা কলিমাশ্রিত‍্য জায়ন্তে ব্রহ্মযোনিষু।*
*উৎপন্না ব্রাহ্মণকুলে বাধন্তে শ্রোত্রিয়ান্ কৃশান।।"*
*🍁জেলা ফরিদপুর=কাশীপুর নিবাসী ভক্তবর শ্রীযুক্ত বরদাকান্ত চক্রবর্তী ভক্তিবিশারদ মহাশয় তাঁর স্বপ্রণীত "সংকীর্তন যজ্ঞ" নামক গ্রন্থে উক্ত পয়ারের যে বিশ্লেষণ করেছেন।* *যাইহোক,"ব্রাহ্মণ কে?"*
*🔥অতএব ব্রাহ্মণ কি বস্তু,ব্রাহ্মণ শব্দ কাকে নির্দেশ করে,এখানে তার কিঞ্চিৎ বিচার "বজ্রসূচিকোপনিষদ" হতে সংক্ষেপে কয়েকটি কথা বলা হচ্ছে। "কোহসৌ ব্রাহ্মণো নাম?কিং জীব?কিংদেহঃ? কিং জাতি? কিং ধর্মঃ? কিং পান্ডিত‍্যং?কিং কর্ম? কিং জ্ঞানমিতি বা? ব্রাহ্মণ কার নাম? জীবাত্মা কি ব্রাহ্মণ? এর উত্তরে বলছেন=*
*"তত্র জীবো ব্রাহ্মণ ইতি চেৎ তর্হি জনস‍্য জীবস‍্যৈকরূপত্বে স্বীকৃতে সর্বজনস‍্যৈব হি ব্রাহ্মণত্বাপত্তিঃ শরীর ভেদাত্তস‍্যানেকত্বাভ‍্যুপগমে ইদানিং ব্রাহ্মণ স্বরূপো যো জীব স্তস‍্যৈব কর্মবশাচ্ছূদ্রাদি দেহসম্বন্ধে অস‍্য বর্ণত্বং নোপপদ‍্যেত অথবা ব্রাহ্মণত্বেন ব‍্যবহৃয়মাণ দেহস্থো জীবো ব্রাহ্মণ ইতি চেত্তহি ব্রাহ্মণত্বং কেবলং ব‍্যবহারমূলকমেব ন তু পরমার্থতঃ কিঞ্চিদস্তীতি।তস্মজ্জীবো ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🌹যদি জীবাত্মাকেই ব্রাহ্মণ বলা হয়,তাহলে সকল লোকের জীবাত্মাই তো একরকম, সুতরাং সকল লোকেরই ব্রাহ্মণত্ব স্বীকার করতে হয়। আবার দেহভেদে জীবাত্মা ব্রাহ্মণ স্বীকার করলে,এই জন্মে যে জীবাত্মা ব্রাহ্মণ আছেন,তিনি কর্মাধীন,জন্মান্তরে শূদ্রাদি দেহপ্রাপ্তির সম্ভাবনা হলে তাঁর শূদ্রত্বাদি তবে না হোক।আরও যদি বলা যায়,দেহ ব্রাহ্মণরূপে ব‍্যবহৃত হচ্ছে,তাতে অবস্থিত ব্রাহ্মণ,তাহলে ব্রাহ্মণত্ব কেবল ব‍্যবহারমূলক হল,পরমার্থত কিছুই নহে।অতএব জীবাত্মা ব্রাহ্মণ নহেন।তবে দেহ ব্রাহ্মণ হোক? তদুত্তরে বলছেন=*
*"দেহ ব্রাহ্মণ ইতি চেৎ তহি চন্ডাল পর্য‍্যন্তানাং মনুষ‍্যানাং দেহস‍্য ব্রাহ্মণত্বমাপ‍দ‍্যেত মূর্তিত্বেন জরামরণাদি ধর্মত্বেন চ তুল‍্যত্বাদিত‍্যাদি। তস্মাদ্দেহো ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🌺দেহ ব্রাহ্মণ হলে আচন্ডাল সকল মানুষের দেহই ব্রাহ্মণ হবে।যেহেতু মূর্তিতে এবং জরামরণাদি কর্মানুসারে সকল দেহ তুল‍্যভাবাপন্ন, পরন্তু এমন কোন নিয়ম নাই,যারদ্বারা অন‍্য দেহ হতে ব্রাহ্মণদেহের বৈলক্ষণা অবগত হওয়া যায়।দেহ ব্রাহ্মণ হলে পিতামাতার মৃতদেহ দাহ করলে পুত্রাদিকে ব্রহ্মহত‍্যা পাপে পতিত হতে হবে।অতএব দেহ কখনো ব্রাহ্মণ হতে পারে না।তবে জাতি ব্রাহ্মণ হোক। তার উত্তরে বলছেন=*
*"অন‍্যচ্চ জাত‍্যা ব্রাহ্মণ ইতি চেৎ তর্হি অন‍্যোহপি ক্ষত্রিয়াদ‍্যাবর্ণাঃ পশবঃ পক্ষিণশ্চ জাতিমন্তঃ সন্তি কিন্তেষাং ন ব্রাহ্মণত্বং যদি চ জাতি শব্দেন শাস্ত্র বিহিতং ব্রাহ্মণব্রাহ্মণীভ‍্যাং জন্মোপলক্ষ‍্যেত তর্হি বহূনাং শ্রুতি-স্মৃতি প্রসিদ্ধ মহর্ষীনাম্ ব্রাহ্মণত্বমাপদ‍্যেত। তেষাং তাদৃশ জন্মব‍্যতিরেকেনাপি সম‍্যক্ জ্ঞান বিশেষাৎ ব্রাহ্মণং শ্রুয়তে।তস্মাজ্জাত‍্যা ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🔥জাতি ব্রাহ্মণ হলে ক্ষত্রিয়াদি বর্ণ এবং পশুপক্ষী প্রভৃতিও এক একটি জাতিবিশিষ্ট,তবে তারাও ব্রাহ্মণ হোক।জাতি শব্দে জন্ম বলিলে অর্থ‍্যাৎ শাস্ত্র-বিহিত বিবাহদ্বারা ব্রাহ্মণ-ব্রাহ্মণী হতে যাঁর জন্ম হয়,সেই ব্রাহ্মণ,তাহলে শ্রুতি-স্মৃতিতে প্রসিদ্ধ অনেক মহর্ষির (ঋষ‍্যশৃঙ্গ, কৌশিকমুনি,মাতঙ্গ,অগস্ত‍্য,মান্ডুক‍্য, ভরদ্বাজ প্রভৃতি) তাদৃশ জন্ম ব‍্যতিরেকেও সম‍্যক্ জ্ঞান দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।অতএব জাতি দ্বারা ব্রাহ্মণত্ব কখনো সম্ভবপর নয়।তবে বর্ণ হোক ব্রাহ্মণ?*
          *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৪. ব্রাহ্মণ--নির্ণয় ❗ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob104.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১০২. গুণ কর্মগত জাতিভেদ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob102.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০১. প্রাচীন ব্রাহ্মণ সমাজের উদারতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob101.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০২. গুণ কর্মগত জাতিভেদ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob102.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
     *গুণ কর্মগত জাতিভেদ*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼মহাভারত,বনপর্বে পায়=*
*"যস্তু শূদ্রো দমে সত‍্যে ধর্মে চ সততোন্বিতঃ।*
*তং ব্রাহ্মণমহং মন‍্যে বৃত্তেন হি ভবেদ্দিজঃ"।।*
*🌺আবার গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন=*
*"ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তুপ।*
*কর্মাণি প্রবিক্তানি স্বভাব-প্রভবৈর্গুণৈঃ"।।* *১৮অঃ*
*🔥ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্রের স্বভাবজাত গুণ অনুসারেই কর্মের বিভাগ হয়েছে।যে ব‍্যক্তি যেরকম গুণসম্পন্ন,তার পক্ষে তদ উপযোগী কর্ম নির্দিষ্ট হয়েছে।*
*🍁অতএব ভগবৎ-জ্ঞানবিশিষ্ট ব‍্যক্তিই প্রকৃত ব্রাহ্মণ।ভগবৎ-জ্ঞানীই উপাসনা ও দীক্ষার্চনাদি কার্য‍্যের সম্পূর্ণ অধিকারী।নতুবা যজ্ঞোপবীতধারী ভগবৎ-জ্ঞান বর্জিত ব‍্যক্তি ব্রাহ্মণপদবাচ‍্য নন।অবশ‍্য জাতি-ব্রাহ্মণ হতে পারেন।এই ব্রাহ্মণপদলাভ কেবল যজ্ঞসূত্রধারণ দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। ব্রহ্মোপনিষদে বর্ণিত আছে=*
*"সূচনাৎ সূত্রমিত‍্যাহুঃ সূত্রং নাম পরংপদং।*
*তৎ সূত্রং বিদিতং যেন স বিপ্রো বেদপারগঃ"।।*
*🍀অর্থাৎ পরমপদ ব্রহ্মকে সূচনা করে বলিয়া এর নাম ব্রহ্মসূত্র।যিনি এই সূত্রের যথার্থ মর্ম জানেন তিনিই বিপ্র ও বেদজ্ঞ।*
*🌺অতএব যিনি ব্রহ্মতত্ত্ব জানেন না,কেবল যজ্ঞসূত্রধারণেরই গর্ব করেন,অত্রি সংহিতায় তার বিশেষ নিন্দা আছে,তাকে পশুবিপ্র বলা হয়েছে।অত্রি ধর্ম ও প্রকৃতি অনুসারে দশপ্রকার ব্রাহ্মণ নির্দেশ করেছেন=*
*"দেবো মুনি দ্বিজো রাজা বৈশ‍্যঃ শূদ্রোনিষাদকঃ।*
*পশুম্লেচ্ছোহপি চন্ডালো বিপ্রাঃ দশবিধাঃ স্মৃতাঃ"।।*
*🌲ইহার মধ্যে দেব,মুনি ও দ্বিজ এই তিন প্রকারই ব্রাহ্মণ নামের যোগ্য, অবশিষ্ট নিন্দিত=*
*"সন্ধ‍্যাং স্নানং জপং হোমং দেবতা নিত‍্যপূজনম্।*
*অতিথিং বৈশ্বদেবঞ্চ দেবব্রাহ্মণ উচ‍্যতে।।*
*শাকে পত্রে ফলে মূলে বনবাসে সদা রতঃ।*
*নিরতোহহরহঃ শ্রাদ্ধে স বিপ্রো মুনিরুচ‍্যতে।।*
*বেদান্তং পঠতে নিত‍্যং সর্বসঙ্গং পরিত‍্যজেৎ।*
*সাংখ‍্যযোগ বিচারস্থ স বিপ্রো দ্বিজ উচ‍্যতে।।*
*অস্ত্রাহতাশ্চ ধম্বানঃ সংগ্রামে সর্বসম্মুখে।*
*আরম্ভে নির্জিতা যেন বিপ্রঃ ক্ষত্র উচ‍্যতে।।*
*কৃষিকর্মরতো যশ্চ গবাঞ্চ প্রতিপালকঃ।*
*বাণিজ‍্য ব‍্যবসায়শ্চ স বিপ্রো বৈশ‍্য উচ‍্যতে।।*
*লাক্ষা-লবণ-সম্মিশ্র কুসুম্ভক্ষীর সর্পিষাম্।*
*বিক্রেতা মধুমাংসানাং স বিপ্রঃ শূদ্র উচ‍্যতে।।*
*চৌরশ্চ তস্করশ্চৈব সূচকো দংশকস্তথা।*
*মৎস‍্য মাংস‍্যে সদা লুব্ধো বিপ্রো নিষাদ উচ‍্যতে।।*
*ব্রহ্মতত্ত্বং ন জানাতি ব্রহ্মসূত্রেণ গর্বিতঃ।*
*তেনৈব স পাপেন বিপ্রঃ পশুরুদাহৃতঃ।।*
*বাপীকূপতড়াগানা মারামস‍্য সরঃসু চ।*
*নিঃশঙ্কং রোধকশ্চৈব স বিপ্রো ম্লেচ্ছ উচ‍্যতে।।*
*ক্রীয়াহীনশ্চ মূর্খশ্চ সর্বধর্মবিবর্জিতঃ।*
*নির্দয়ঃ ষর্বভূতেষু বিপ্রচন্ডাল উচ‍্যতে।।*
*বেদৈর্বিহীনাশ্চ পঠন্তি শাস্ত্রং শাস্ত্রেণ হীনাশ্চ পুরাণপাঠাঃ।*
*পুরাণহীনাঃ কৃষিণো ভবন্তি ভ্রষ্টা স্ততো ভাগবতা ভবন্তি"।।*
*🍀এই শেষের শ্লোকটির অর্থ হল এই যে,বেদপাঠে অকৃতকার্য‍্য হলে ধর্মশাস্ত্র পাঠ করে,তাতে কৃতকার্য‍্য না হলে পুরাণপাঠী হয়, পুরাণপাঠেও অপারগ হলে কৃষিকার্য‍্যে রত হয়, কৃষিকর্মেও বিফল-মনোরথ হলে অবশেষে ভ্রষ্ট ভাগবত অর্থ‍্যাৎ ভন্ড বৈষ্ণবরূপে পরিচিত হয়। আবার=*
*"যোহনাধীত‍্য দ্বিজো বেদমন‍্যত্র কুরুতে শ্রমম্।*
*স জীবন্নেব শূদ্রত্ব মাশুগচ্ছতি সান্বরঃ"।।মনু।*
*☘অধুনা ব্রাহ্মণগণ বেদাধ‍্যয়ের পরিবর্তে অর্থকরী বিদ‍্যা অধ‍্যয়ন করে থাকেন।এতে তাঁরা শূদ্রতুল‍্য গণ‍্য হন। ভগবানের অর্চনা করা,ত্রিসন্ধ‍্যা করা,বিষ্ণুপ্রসাদ গ্রহণ ও বিষ্ণুপাদোদক পান করাই ব্রাহ্মণের স্বধর্ম।*
*"ব্রাহ্মণস‍্য স্বধর্মশ্চ ত্রিসন্ধ‍্যা মর্চনং হরেঃ।*
*তৎপাদোদক নৈবেদ‍্য-ভক্ষণঞ্চ সুধাধিকম্ "।।*
                      *(ব্রহ্মবৈবর্ত পুরাণ)*
*🌹নতুবা যে সকল ব্রাহ্মণ=*
*"বিষ্ণুমন্ত্রবিহীনশ্চ ত্রিসন্ধা-রহিতো দ্বিজঃ।*
*একদেশী বিহীনশ্চ বিষহীনো যথোরগঃ।।*
☆ ☆ ☆ ☆ ☆
*শূদ্রাণাং সূপকারী চ শূদ্রবাজী চ যো দ্বিজঃ।*
*অসিজীবি মসীজীবি বিষহীনো যথোরগঃ।।*
☆ ☆ ☆ ☆ ☆
*সূর্য‍্যোদয়ে চ দ্বির্ভোজী মৎস‍্যভোজী চ যো দ্বিজঃ।*
*শিলা পূজাদিরহিতো বিষহীনো যথোরগঃ।।"*
                        *(ব্রহ্মবৈবর্তপুরাণ)*
*🌷বিষ্ণুমন্ত্রবিহীন,ত্রিসন্ধ‍্যাবর্জিত, একদশীবিহীন, শূদ্রের পাচক, শূদ্রেরযাজক,বুদ্ধজীবী,মসীজীবী, (কেরানী)একসূর্য‍্যে দুইবার ভোজনকারী, মৎস‍্যভোজী,ও শালগ্রাম শিলা পূজাদি-বর্জিত তাহারা,বিষহীন সর্পের মতো।*
🔥🙏🙌🔥🙏🙌🔥🙏🙌🔥🙏🙌🔥
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১০১. প্রাচীন ব্রাহ্মণ সমাজের উদারতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob101.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০০. গুণ কর্মগত জাতিভেদ ❇️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১০১. প্রাচীন ব্রাহ্মণ সমাজের উদারতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob101.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*প্রাচীন ব্রাহ্মণ সমাজের উদারতা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🔥এই গুণ-কর্মগত ব্রাহ্মণত্ব বৈষ্ণবতার মধ‍্যদিয়ে যেরকম সহজে লভ‍্য হয়,অন‍্য দুশ্চর সাধন-প্রভাবেও সেইরকম হয় না। শুদ্ধাচারী শ্রীরূপানুগ বৈষ্ণব মাত্রেই বৃত্তব্রাহ্মণ।এটিই সনাতন বৈষ্ণবশাস্ত্রের,আর্য‍্যশাস্ত্রের অভিমত। বৈদিক পৌরাণিক এমন কি তান্ত্রিক যুগেও এ রীতি অক্ষুণ্ণ ছিল।এখন ব্রাহ্মণত্ব বা বৈষ্ণবত্ব কি শূদ্রত্ব জন্মগত হয়ে পড়েছে।*
*🍀সে যাই হোক,এক ব্রাহ্মণই যখন কার্য‍্য দ্বারা পৃথক পৃথক বর্ণ প্রাপ্ত হয়েছেন,তখন সকল বর্ণেরই নিত‍্য ধর্ম ও নিত‍্য কর্ম যজ্ঞে অধিকার আছে। যথা=* *মহাভারত শান্তি পর্বে ১৮৮পর্বে পায়।*
*"ইত‍্যেতৈ কর্মভির্ব‍্যস্তা দ্বিজাঃ বর্ণান্তরং গতাঃ।*
*ধর্মযজ্ঞে ক্রিয়া তেষাং নিত‍্যং ন প্রতিষিধ‍্যত্বে"।।*
*🌲আবার শ্রীমদ্ভাগবত ৫|৪ অধ‍্যায় পাঠে অবগত হওয়া যায় ক্ষত্রিয় বংশোদ্ভব ভগবানের অন‍্যতম অবতার ঋষভদেবের একশ পুত্র।এই শত পুত্রের মধ্যে ভরত শ্রেষ্ঠ,মহাযোগী, ইঁনারই নামানুসারে এই বর্ষ ভারতবর্ষ নামে অভিহিত।অপর পুত্র গণের মধ্যে কবি,হবি,অন্তরীক্ষ,প্রবুদ্ধ,পিপ্পলায়ন, আবির্হোত্র,দ্রাবিড়,চমস ও করভাজন এই নয় পুত্র ভাগবতধর্ম প্রদর্শক মহাভাগবত অর্থ‍্যাৎ বৈষ্ণব হলেন এবং তাঁদের কনিষ্ঠ ৮১ জন পিত্রাজ্ঞাপালক,বিনয়ান্বিত,বেদজ্ঞ, যজ্ঞশীল ও বিশুদ্ধ কর্মী হওয়ায়,তাঁরা সকলেই ব্রাহ্মণ হলেন।এখানে গুণ ও কর্ম দ্বারাই ব্রাহ্মণ ও বৈষ্ণব হলেন।নিকৃষ্ট কুলসম্ভূতা রমণীগণও স্বামীর গুণে উৎকর্ষ লাভ করে থাকেন। যথা=*
*"অক্ষমালা বশিষ্ঠেন সংযুক্তাধমযোনিজা।*
*শারঙ্গী মন্দপালেন জগামার্ভ‍্যর্হনীয়তাম্।।*
*এতশ্চান‍্যাশ্চ লোকেস্মিন্নপকৃষ্ট প্রসূতয়ঃ।*
*উৎকর্ষং যোষিতঃ প্রাপ্তাঃ স্কৈর্ভর্তৃগুণৈঃ শুভৈঃ"।।*
                   *(মনু=৯|২৩|২৪)*
*নিকৃষ্ট-শূদ্রকন‍্যা অক্ষমালা ও শারঙ্গী যথাক্রমে বশিষ্ঠ ও মন্দপাল ঋষির সঙ্গে বিবাহিতা হয়ে পরম পূজনীয়া ব্রাহ্মণী হয়েছিলেন।উক্ত রমণীদ্বয় ও সত‍্যবতী প্রভৃতি কিছু রমণী অপকৃষ্ট বংশীয়া হলেও ভর্তৃগুণে উৎকর্ষ প্রাপ্ত হয়েছিলেন।*
*🌷বলিরাজ-মহিষী সুদেষ্ণার গর্ভে মহর্ষি দীর্ঘতমা যে পাঁচ পুত্র উৎপাদন করেন তাঁরা রাজ‍্য লাভ করেন।সেইসব রাজ‍্যই তাঁদের নামে প্রসিদ্ধ।যথা=অঙ্গ,বঙ্গ,কলিঙ্গ,সুহ্ম ও পুন্ড্র (বারন্দ্র)।আর উক্ত সুদেষ্ণার দাসী উশিজের গর্ভে উক্ত মহর্ষির যে পুত্রদ্বয় জন্মগ্রহণ করেন,তাঁরা ব্রাহ্মণ হয়েছিলেন। "ব্রাহ্মণ‍্যং প্রাপ‍্য কক্ষীবান্ সহস্র মসৃজৎসুতান্"।*
*☘আবার ক্ষত্রিয় রাজা যযাতি বংশীয় অপতিরথের বংশে কণ্ব জন্মগ্রহণ করেন। কণ্বের পুত্র মেধাতিথি। এই মেধাতিথি হতে কণ্বায়ন গোত্রীয় ব্রাহ্মণগণের উৎপত্তি হয়েছে।যথা=
*অপ্রতিরথাৎ কণ্বঃ তস‍্যাপি মেধাতিথিঃ।*
*যত কণ্বায়নাঃ দ্বিজাঃ বভূবুঃ।।"* *বিষ্ণুপুরাণ*।
*🌹রাজা দশরথ যে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে নিহত করে ব্রহ্মহত‍্যা পাপগ্রস্ত হয়েছিলেন, সেই সিন্ধুমুনি শূদ্রার গর্ভে বৈশ‍্যপিতা অন্ধমুনির ঔরসে জন্মগ্রহণ করেন। "শূদ্রায়মস্মি বৈশ‍্যেন শৃণু জানপদাধিপ।"* *রামায়ণ*।
*🌷প্রকৃত গুণকর্মগত ব্রাহ্মণ সম্বন্ধে একটি পৌরাণিক আখ‍্যারিকা এখানে দেওয়া হচ্ছে।কথিত আছে,একদা লোমশমুনি সর্বাঙ্গ লোম-পরিব‍্যাপ্ত দর্শনে নিতান্ত দুঃখিত হয়ে ব্রহ্মার আরাধনা করেন।ব্রহ্মা স্তবে তুষ্ট হয়ে বর প্রদান করতে উদ‍্যত হলে,লোমশমুনি নিজ অঙ্গের লোমভার হতে যাতে মুক্ত হতে পারেন, সেই ফর প্রার্থনা করেন।ব্রহ্মা কহিলেন "ব্রাহ্মণের উচ্ছিষ্ট ভোজনেই তোমার লোম-সঙ্কট দূরীভূত হবে। লোমশও তদবধি বহু ব্রাহ্মণের প্রসাদ ভোজন করতে লাগলেন, কিন্তু তাতে তাঁর একগাছিও লোম খুলে পরল না।লোমশ পুনরায় ব্রহ্মার শরণাপন্ন হলেন।ব্রহ্মা ঈষৎ হেসে বললেন,বৎস! তুমি বংশ ও উপবীত দেখেই প্রতারিত হয়েছ।প্রকৃতপক্ষে ওরা কেউই ব্রাহ্মণ নয়।তোমার আশ্রমের কিছু দূরে যে চন্ডলপল্লী আছে,সেখানে হরিদাস নামে এক হরিভক্ত চন্ডাল সপরিবারে বাস করে, তুমি তার উচ্ছিষ্ট ভোজন করলেই সফল-মনোরথ হবে।মুনিবর চন্ডাল ভবন গমন করলে মহাভাগবত চন্ডাল মহর্ষিকে উচ্ছিষ্ট প্রদানে ঘোর আপত্তি করলেন। কিন্তু একদা ঐ হরিদাস ভোজনে বসেছে,মহর্ষি অজ্ঞাতসারে তাঁর উচ্ছিষ্ট অন্ন নিয়ে প্রস্থান করলেন এবং পরমানন্দে সেই উচ্ছিষ্টান্ন ভোজন ও সর্বাঙ্গে লেপন করিবামাত্র তাঁর দেহ নির্লোম ও নির্মল হল। এই জন্যই শাস্ত্র জলদগম্ভীর স্বরে বৈষ্ণবের মহিমা ঘোষণা করে বলেছেন=*
*"চন্ডালোহপি ভবেদ্ বিপ্রো হরিভক্তিপরায়ণঃ।*
*হরিভক্তি-বিহীনস্তু দ্বিজোহপি শ্বপচাধমঃ"।।*
*🌻অতএব বৃত্ত অর্থ‍্যাৎ সদাচারই ব্রাহ্মণত্বের জ্ঞাপক।জন্মাধীন জাতিত্ব বৃথা মাত্র।উচ্চ সাধন ভজন বলে ভাগবত-ধর্মে সম্পূর্ণ অধিকারী হলেই বৃত্তব্রাহ্মণ রূপে শ্রেষ্ঠ পূজা লাভ করবে। যেহেতু মনুষ‍্যত্বই মানুষের জাতি।"জাতিরত্র মহাসর্প!মনুষ‍্যত্বে মহামতে"।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০২. গুণ কর্মগত জাতিভেদ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob102.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৩. মহাপ্রভু কর্ত্তৃক বক্রেশ্বরের মাহাত্ম্য বর্ণন 👏 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar53.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
“ধন্য ধন্য দেবানন্দ !! আর ধন্য প্রভু বক্রেশ্বর ! ধন্য তোমার সঙ্গমহিমা !!- যে স্থানে প্রভু দেবানন্দকে ঐরূপ কৃতার্থ করেন, সেই স্থান ‘অপরাধভঞ্জনের, পাট”” বলিয়া বৈষ্ণবদিগের একটী প্রধান তীর্থরূপে বিখ্যাত, এবং অদ্যাবধি বক্রেশ্বরের অপূর্ব্ব মহিমা কীর্ত্তির পরিচয় প্রদান করিতেছে।

প্রভু বিরলে লইয়া দেবানন্দকে যে নানাবিধ জ্ঞান-উপদেশ দিয়াছিলেন, তাহার মধ্যে বক্রেশ্বর সম্বন্ধে যে যে কথা বলিয়া ছিলেন, তাহাতেই বক্রেশ্বরের কত বড় মাহাত্ম্য, তাহা প্রভুর নিজ উক্তিতে প্রকাশ পাইতেছে। যথা—
প্রভু বলে তুমি যে সেবিলা বক্রেশ্বর।
অতএব হৈলা তুমি আমার গোচর ॥
বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পূর্ণশক্তি।
সেই কৃষ্ণ পায় যে তাঁহাকে করে ভক্তি ॥
বক্রেশ্বর-হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর।
কৃষ্ণ নৃত্য করেন নাচিলে বক্রেশ্বর ॥
যে তে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়।
সেই স্থান সৰ্ব্বতীর্থ শ্রীবৈকুণ্ঠময়।।

দেবানন্দ এখন ভক্তিপূর্ণহৃদয় হইয়াছিলেন; তিনি কৃতাঞ্জলি-
পুটে বহু স্তবস্তুতি করিয়া ভাগবতের ভক্তিপক্ষের ব্যাখ্যা জানিবার কারণ প্রভুকে অনুনয় বিনয় করিলেন। প্রভুও কৃপা করিয়া তাহাকে ভাগবতের ভক্তিপক্ষের ব্যাখ্যা বুঝাইয়া দিলেন এবং ছাত্রগণকে ঐরূপ বুঝাইবার শক্তি প্রদান করিলেন। সেই অবধি শ্রীদেবানন্দ পণ্ডিত প্রভুর গণ-মধ্যে পরিগণিত হইলেন।

শ্রীচৈতন্য ভাগবতে যথা--
শুনি দ্বিজ দেবানন্দ প্রভুর বচন।
যোড়হস্তে লাগিলেন করিতে স্তবন ॥

জগত উদ্ধার লাগি তুমি কৃপাময় ।
নবদ্বীপ মাঝে আসি হইলা উদয় ॥
মুঞি পাপী দৈবদোষে তোমা না জানিনু ।
তোমার পরমানন্দে বঞ্চিত হইনু ৷৷
সৰ্ব্বভূতে কৃপালুতা তোমার স্বভাব।
এই মাগো তোমাতে হউক অনুরাগ ॥
এক নিবেদন প্রভু তোমার চরণে।
কি করি উপায় প্রভু বলহ আপনে ॥
মুঞি অসর্বজ্ঞ সর্ব্বজ্ঞের গ্রন্থ লৈয়া ॥
ভাগবত পড়াঙ আপনে অজ্ঞ হৈয়া ॥
কিবা বাখানিব পড়াইব বা কেমনে ।
ইহা মোরে আজ্ঞা প্রভু করহ আপনে ॥
শুনি তান বাক্য গৌরচন্দ্র ভগবান ।
কহিতে লাগিলা ভাগবতের প্রমাণ ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১০০. গুণ কর্মগত জাতিভেদ ❇️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob100.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৯. গুণ কর্মগত জাতি ভেদ 🌼 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১০০. গুণ কর্মগত জাতিভেদ ❇️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🔥গুণ কর্মগত জাতিভেদ🔥*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*"দাস‍্যা বৈ ত্বং পুত্রোহসি ন বয়ং ত্বয়া সহ ভক্ষয়িষ‍্যামঃ"।*
*🍀তিনি একবার সরস্বতী তীরে যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন,ঋষিগণ তাঁকে অবজ্ঞা করে তাঁর সঙ্গে পংক্তিভোজন করতে স্বীকৃত হননি।বলেছিলেন,'তুমি দাসীপুত্র " আমরা তোমার সঙ্গে ভোজন করব না।*
*🌹বোধহয়, এই সময় হতেই একজাতির মধ্যে বিভিন্ন সামাজিক শ্রেণী বিভেদের সূত্রপাত হয়।এই "কবষও" ঋগ্ববেদের ১০ম, মন্ডলের ৩০--৪০ সূক্তের মন্ত্রগুলি রচনা করেন। ছান্দোগ‍্য উপনিষদে চতুর্থ প্রপাঠকে বর্ণিত আছে =*
*"রৈক্ক‍্যঋষি রাজা জানশ্রুতিকে শূদ্র জেনেও তাঁকে বেদ শিক্ষা দেন। শুধু তাই নয়,ধীবরগণও ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, পূর্বে কেরল রাজ‍্যে ব্রাহ্মণ ছিল না।ভৃগুবংশাবতার পরশুরাম তাঁদেরকে ব্রাহ্মণত্ব প্রদান করেছিলেন। যথা=*
*"অব্রাহ্মণ‍্য তদা দেশে কৈবর্তান্ প্রেক্ষ‍্য ভার্গবঃ।*
*☆     ☆       ☆ যজ্ঞসূত্র মকল্পয়ৎ।।*
*স্থাপয়িত্বা স্বকীয়ে সঃ ক্ষেত্রে বিপ্রান্ প্রকল্পিতান্।*
*যামদগ্ন‍্য স্তদোবাচ সুপ্রীতে নান্তরাত্মনা "।।*
                            *(স্কন্দ পুরাণ)*
*🌺মুদ্গল নামক ক্ষত্রিয় হতে একজন ব্রাহ্মণ উৎপন্ন হয়েছিলেন।সেই ব্রাহ্মণ হতে উৎপন্ন কুলই মৌদ্গল‍্য গোত্র বলে প্রসিদ্ধ।*
*"ঊরুক্ষবাসুতা হ‍্যেতে সর্বে ব্রাহ্মণতাং গতাঃ"।৪৯|৪০*
*🌹প্রাচীন ব্রাহ্মণ সমাজের উদারতা🌹*
*🍀ঊরুক্ষবের ত্রুষণ,পুষ্করী ও কবি নামক পুত্রদ্বয় ব্রাহ্মণ হয়েছিলেন। বিষ্ণুপুরাণে বর্ণিত আছে =*
*"গৃৎসমদস‍্য শৌণকশ্চতুর্বর্ণ‍্যং প্রবর্তয়িতাভূৎ"।৪|৮*
*🌲গৃৎসমদের পুত্র শৌণক ব্রাহ্মণ, ক্ষত্রিয়,বৈশ‍্য ও শূদ্র এই চারবর্ণের প্রবর্তয়িতা ছিলেন। আরও হরিবংশে বর্ণিত আছে =*
*"নাভাগারিষ্ট পুত্রৌ দ্বৌ বৈশ‍্যৌ ব্রাহ্মণতাং গতৌ।* 
*🌷নাভাগারিষ্টের বৈশ‍্য পুত্রদ্বয় ব্রাহ্মণ হয়েছিলেন।*
*"পুত্র গৃৎসমদস‍্যাপি শুনকো যস‍্য শৌনকা।*
*ব্রাহ্মণাঃ ক্ষত্রিয়াশ্চৈব বৈশ‍্যা শূদ্রাস্তবচ "।।*
                     *(হরিবংশ,১|২৯|৭)*
*☘বৃহদারণ‍্যক শ্রুতি বলেন= "ব্রহ্ম বা ইদমগ্রেআসীৎ" আগে একমাত্র ব্রাহ্মণ জাতিই ছিল।ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে ব্রাহ্মণকেই সৃষ্টি করেছিলেন। তারপরে বিভিন্ন ফর্ণ বা জাতি তাঁদের বংশেই উৎপন্ন হয়েছে।অতএব "তস্মাৎ বর্ণা_জবো জ্ঞাতিবর্ণাঃ সংসৃজ‍্যতে তস‍্য বিকার এব।"* *মহাভারত শান্তি পর্ব ৬০|৪৭*
*🍁ক্ষত্রিয়াদি বর্ণত্রয় যখন ব্রাহ্মণ হতেই উৎপন্ন হয়েছে তখন এই তিন বর্ণ ব্রাহ্মণেরই জ্ঞাতিস্বরূপ।ফলে গুণ ও কর্মের দ্বারাই বর্ণভেদ বা জাতিভেদ সূচিত হয়ে থাকে।সত‍্যযুগে ছোট বড় কোন ভেদাভেদ ছিল না,সকলেরই আয়ু ও রূপ সমান ছিল।পরে ত্রেতা যুগ হতে গুণ ও কর্মের বিভেদ অনুসারে বর্ণভেদ প্রবর্তিত হয়েছে। যথা বায়ুপুরাণে=*
*"তুল‍্যরূপায়ুষঃ সর্বা অধমোত্তম-বর্জিতাঃ।*
*বর্ণানাং প্রবিভাগশ্চ ত্রেতায়াং সংপ্রবর্তিয়ঃ"।।৮ অঃ।*
*🌼যাঁরা শূদ্রের প্রতি কঠিন বিধি প্রণয়ন করতে কুন্ঠিত হননি,সেই মহর্ষি মনু আপস্তম্ব প্রভৃতি বিধিকর্তৃগণ একবারে অনুদারতা দেখাতে পারেননি। মনু বলেছেন=*
*"শূদ্রো ব্রাহ্মণতামেতি ব্রাহ্মণশ্চেতি শূদ্রতাম্।*
*ক্ষত্রিয়াজ্জাতমেবন্তু বিদ‍্যাদ্বৈশ‍্যাৎ তথৈব চ"।।*
                           *(মনু ১০|৬৫)*
*🔥এই ক্রমানুসারে যেরকম শূদ্র ব্রাহ্মণ হয়, সেইরকম ব্রাহ্মণেরওশূদ্রত্ব প্রাপ্তি ঘটে থাকে। ক্ষত্রিয় ও বৈশ‍্যের সম্বন্ধেও ঐরকম জানবে। আপস্তম্ব ধর্মসূত্রের বচনে দেখা যায় =*
*"ধর্মচর্য‍্যয়া জঘণ‍্যো বর্ণঃ পূর্বং বর্ণ মাপদ‍্যতে জাতিপরিবৃত্তৌ।*
*অধর্মচর্য‍্যয়া পূর্বো বর্ণো জঘন‍্যং বর্ণ মাপদ‍্যতে জাতি পরিবৃত্তৌ"।।*
*🌻যেরকম শূদ্রাদি বর্ণ ধর্মচর্য‍্যা দ্বারা পর পর বা একবারে উচ্চজাতিত্ব প্রাপ্ত হয়ে থাকে, সেরকম ব্রাহ্মণাদি উচ্চবর্ণও অধর্মাচরণ দ্বারা পর পর বা একবারে অধম জাতিত্ব প্রাপ্ত হয়ে থাকে।*
*🌹অতএব শূদেবংশজ হলেই যে শূদ্র হয় এবং ব্রাহ্মণ বংশীয় হলেই যে ব্রাহ্মণ হয়  তা নয়।যে সব ব‍্যক্তিতে বৈদিক ক্রিয়াকলাপ লক্ষিত হয়, তাঁরাই ব্রাহ্মণ, আর যাতে দেখা যায় না,তারাই শূদ্র।"কবষ" ঐলুষঋষি একজন শূদ্র। কৌষিতকী ব্রাহ্মণে উক্ত হয়েছে,এই ঋষি ব্রাহ্মণদের সঙ্গে কলহ করে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।ইনি ঋগ্বেদ ১০ম মন্ডলের ৩০ হতে ৪০ সূক্তের প্রণেতা। "ঐতরেয় ব্রাহ্মণে" দেখা যায়, ব্রাহ্মণ বংশে জন্ম না হলেও অনেকে বিদ‍্যা,জ্ঞান,কর্ম ও যশ দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছেন। "শতপথ ব্রাহ্মণে" উক্ত হয়েছে,মহর্ষি যাজ্ঞবল্ব‍্য রাজর্ষি জনকের নিকট ব্রহ্মবিদ‍্যা লাভ করে সানন্দে রাজর্ষিকে বর প্রদান করেন।তদবধি "জনক" ব্রাহ্মণ হয়ে যান।ইলুষের পুত্র কাকষ দাসীপুত্র অব্রাহ্মণ,তাঁকে ঋষিগণ যজ্ঞভূমি হতে বিতাড়িত করেন। কিন্তু দেবতাগণ কাকষকে জানতেন,কাকষও দেবতাগণকে জানতেন, তাই কাকষ "ঋষি" মধ্যে গণ‍্য হলেন।*
*🍁শৈবপুরাণে উক্ত হয়েছে =*
*"এতৈশ্চ কর্মাভির্দেবি ব্রাহ্মণো যাত‍্যধোগতিং।*
*শূদ্রশ্চ বিপ্রতামেতি ব্রাহ্মণশ্চৈব শূদ্রতাম্ "।।*
*🌺হে দেবি!ব্রাহ্মণ মিথ‍্যা,চৌর্য‍্য, ক্রোধ,হিংসাদি দোষদুষ্ট হলে অধোগতি প্রাপ্ত হয়ে শূদ্র হয়ে যান।শূদ্র যদি সদ্ গুণান্বিত ও সদাচারী হন, তাহলে তিনি ব্রাহ্মণ হয়ে যাবেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০১. প্রাচীন ব্রাহ্মণ সমাজের উদারতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob101.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৯৯. গুণ কর্মগত জাতি ভেদ 🌼 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob99.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৮. বৈষ্ণব--গীতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৯. গুণ কর্মগত জাতি ভেদ 🌼 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹গুণ কর্মগত জাতি ভেদ🌹*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🍀প্রাচীনকালে উদারনীতিক আর্য‍্যঋষিগণ নীচকুলোদ্ভব ব‍্যক্তি, সদাচারসম্পন্ন হলে কি ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন হলে তৎক্ষণাৎ তাঁকে উপাধিমন্ডিত করে নিজেদের মন্ডলীতে সসম্মানে গ্রহণ করতেন। আবার পরবর্তকালেও,যখন চাতুর্বর্ণ সমাজ প্রবর্তিত হয়েছিল,তখনও অনেক বৈশ‍্য,শূদ্র গুণমাহাত্ম‍্যে ব্রহ্মণ‍্য লাভ করে ছিলেন।যথা ভবিষ‍্যপুরাণে, ব্রাহ্মপর্বে। ৪২ অঃ।*
*"জাতো ব‍্যাসস্তু কৈবর্ত‍্যাঃ শ্বপাক‍্যাশ্চ পরাশরঃ।*
*শুক‍্যাঃ শুকঃ কণাদশ্চ তথোলুষ‍্যাঃ সুতোহভবৎ।।*
*মৃগীজোহর্থষ‍্যশৃঙ্গোপি বশিষ্ঠো গণিকাত্মজঃ।*
*মন্দপালোমুনিশ্রেষ্ঠো নাবিকাপত‍্য মুচ‍্যতে।।*
*মান্ডব‍্যোমুনিরাজস্তু মন্ডূকী গর্ভসম্ভবঃ।*
*বহবোহন‍্যেপি বিপ্রত্বং প্রাপ্তা যে পূর্ববৎ দ্বিজাঃ "।।*
*🌲বেদবিভাগকর্তা ব‍্যাসদেব কৈবর্তকন‍্যা-সম্ভূত,তৎপিতা পরাশর-- চন্ডালিনী গর্ভসম্ভূত,শুকদেব শুকী-- ম্লেচ্ছরমণীর গর্ভে,বৈশেষিক দর্শনকর্তা মহর্ষি কর্ণাদ অনার্য‍্যজাতি উলুপীর গর্ভজাত,ঋষ‍্যশৃঙ্গ হরিণীর গর্ভসম্ভূত,বশিষ্ঠ স্বর্গপতিতা উর্বসীর গর্ভজাত,মন্দপাল মুনি নাবিক-কন‍্যা গর্ভজাত,মান্ডব‍্য মন্ডুকী নাম্নী মুন্ডাজাতীয় রমণীর গর্ভসম্ভূত।এইরকম বহু হীনমাতৃক দ্বিজ, কর্ম ও গুণের দ্বারা ব্রাহ্মণ‍্য লাভ করেছিলেন। হরিবংশে কথিত আছে।*
*"দাসীগর্ভসমুৎপন্নো নারদশ্চ মহামুনিঃ।*
*শূদ্রীগর্ভসমুৎপন্নঃ কুশিকশ্চ মহামুনিঃ "।।*
                            *(৯-১০অধ‍্যায়)*
*🌺আবার ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্যকুলও আচারভ্রষ্ট হলে শূদ্রকুলে সমানীত হতেন।ফলে বেদান্ত-পুরাণাদি পাঠে অবগত হওয়া যায়,সত‍্য-ত্রেতা-দ্বাপরযুগে দ্বিজাতির শূদ্রত্ব এবং অন‍্যান‍্য জাতির দ্বিজাতিত্ব লাভ অসম্ভব ছিল না।ক্ষত্রিয় বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হয়েছিলেন।ইনি বেদমাতা গায়ত্রীর রচয়িতা এবং আজও সেই গায়ত্রীর দ্বারা ব্রাহ্মণের ব্রহ্মত্ব রক্ষিত হচ্ছে।অধিকন্তু গর্গের পুত্র শিনি,শিনির পুত্র গার্গ,ক্ষত্রিয়জাতি হতে ব্রাহ্মণজাতিতে পরিণত হয়েছিলেন। যথা=*
*"গর্গাচ্ছিনি স্ততো গার্গ‍্যঃ ক্ষত্রাদঃ ব্রহ্মবর্তত "।*
                   *(ভাঃ=৯|১১|১৯)*
*"অজমীঢ়স‍্য বংশ‍্যা স‍্যুঃ প্রিয়মেধাদয়ো দ্বিজাঃ"।*
                  *(ভা=৯|২১|২১)*
*🌹অজমীঢ় স্বয়ং ক্ষত্রিয় ছিলেন,তাঁর বংশে উৎপন্ন প্রিয়মেধাদি বহুব‍্যক্তি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।*
*"মুদ্গলাদ্ ব্রহ্মণি বৃত্তং গোত্রং মেদ্গল‍্য সংজ্ঞিতং "।*
                     *(ভা=৯|২১|৩৩)*
*🍀আবার বলিরাজার (দৈত‍্য বলিরাজ নয়) মহিষী সুদেষ্ণার দাসীর গর্ভে মহর্ষি দীর্ঘতমার ঔরসে কক্ষীবান্ ও চক্ষু নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন।সেই কক্ষীবান্ =*
*"ব্রাহ্মণ‍্যং প্রাপ‍্য কক্ষীবান্ সহস্র মসৃজৎ সুতান্ "।*
            *(বায়ুপুরাণ,উত্তরখন্ড ৩৭ অঃ)*
*🌺এই কক্ষীবান্ ঋগ্বেদের ১ম, মন্ডলের ১১৬---১২১ সূক্ত পর্যন্ত রচনা করেন।*
*🌻আবার ঐতরেয় ব্রাহ্মণে দেখতে পাওয়া যায়,শূদ্র কবষ বেদমন্ত্র প্রকাশক ঋষিগণ‍্য হয়েছিলেন।*
*🌹গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে ২২৩ ও ২২৪ পৃষ্ঠায় পাওয়া যায়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০০. গুণ কর্মগত জাতিভেদ ❇️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯৮. বৈষ্ণব--গীতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob98.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৮. বৈষ্ণব--গীতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙌🙌বৈষ্ণব--গীতা🙌🙌*
""""""""""""""""""""""""""""""""""""""""''""
*🌻এই জন্যই বৈষ্ণব-মহিমা শাস্ত্রে ভূরি ভূরি কীর্তিত হয়েছে। শ্রীবৈষ্ণব গীতার কয়েকটি প্রমাণ এস্থলে উদ্ধৃত হচ্ছে।তদ্ যথা=*
*"কৈবল‍্যদায়িনী গীতা শ্রীবৈষ্ণব-গীতাভিধা।*
*শৃণুষ্ব পরয়া ভক্ত‍্যা ভববন্ধ-বিমুক্তয়ে।।*
*বৈষ্ণবানাং গতির্যত্র পাদস্পর্শশ্চ যত্র বৈ।*
*তত্র সর্বাণি তীর্থানি তিষ্ঠন্তি নৃপসত্তম।।*
*আলাপং গাত্র সংস্পর্শং পাদিভিবন্দনং তথা।*
*বাঞ্জন্তি সর্বতীর্থানি বৈষ্ণবানাং সদৈব হি।।*
*বিষ্ণু মন্ত্রোপাসকান্দাং শুদ্ধং পাদোদকং শুভং।*
*পুনাতি সর্বতীর্থানি বসুধামপি ভুপতে"।।*
*🌺শ্রীনারদ ঋষি,মহারাজ অম্বরীষকে বললেন=*
*🍁রাজন্!শ্রীবৈষ্ণবগীতা নাম্নী গীতাই কৈবল‍্যদায়িনী ; তুমি ভববন্ধ মোচনের জন্য পরমাভক্তি সহকারে সেটি শ্রবণ কর।হে নৃপসত্তম!যে জায়গায় বৈষ্ণবগণ গমন করেন, যে স্থানে তাঁদের পাদস্পর্শ বা চরণস্পর্শ হয়,সেই সেই জায়গায় সর্বতীর্থ অবস্থান করেন।কেননা,বৈষ্ণবগণের সঙ্গে আলাপ করতে,তাঁদের গাত্র স্পর্শ করতে এবং তাঁদের পাদাভিবন্দন করতে সর্বতীর্থ সর্বদা বাঞ্ছা করে থাকে।বিষ্ণমন্ত্র উপাসকগণের শুভপ্রদ পবিত্র পাদোদক সর্বতীর্থ ও বসুধাকেও পবিত্র করে। এই জন্য "তুলসী গীতাতেও উক্ত হয়েছে =*
*"ন ধাত্রী সফলা যত্র ন বিষ্ণুস্তুলসীবনং।*
*তৎ শ্মশান সমং স্থানং সন্তি যত্র ন বৈষ্ণবাঃ"।।*
*🌲যে জায়গায় ফলবতী আমলকী বৃক্ষ নাই,যে জায়গাতে শ্রীবিষ্ণ-বিগ্রহ বা শ্রীতুলসী কানন দেখা যায় না এবং যে জায়গায় বৈষ্ণবগণ অবস্থিতি না করেন সে জায়গা শ্মশান সমান।*
*🔥এইরকম বৈষ্ণবমাহাত্ম‍্য দর্শনে কেউ কেউ অসূয়া (হিংসা) পরবশ হয়ে বলে থাকেন,বিষ্ণুশক্তি বৈষ্ণবী গায়ত্রী মন্ত্র জপকাদি হেতু ব্রাহ্মণই আদি বৈষ্ণব। সুতরাং ব্রাহ্মণ মাত্রেই বৈষ্ণব।আমরা এ কথার যথার্থ‍্য উপলব্ধি করতে পারলাম না। কারণ শাস্ত্রে দেখতে পাই===*
*"ব্রাহ্মণাঃ শাক্তিকাঃ সর্বে ন শৈবা নচ বৈষ্ণবাঃ।*
*যত উপাসতে দেবীং গায়ত্রী বেদমাতরং "।।*
      *(হরিভক্তিবিলাস ধৃত মনুস্মৃতি)*
*🌺অর্থ‍্যাৎ ব্রাহ্মণ মাত্রেই শাক্তিক,তাঁরা শৈব নহেন,বৈষ্ণবও নহেন।যেহেতু তাঁরা বেদমাতা গায়ত্রীর উপাসনা করে থাকেন।*
*🍀বিশেষতঃ গায়ত্রী-গ্রহণমাত্রেই যদি ব্রাহ্মণের বৈষ্ণবত্ব সিদ্ধ হয়, তাহলে শুধু ব্রাহ্মণ কেন,ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ‍্য সকলেই বৈষ্ণব ; কারণ,সকলেই গায়ত্রী মন্ত্রগ্রহণ করে থাকেন।আরও রাবণ,কুম্ভকর্ণ,কংস ও জরাসন্ধ প্রভৃতি বিষ্ণু বিদ্বেষিগণও তো বৈষ্ণব?তবে কি, বিষ্ণু-বিরোধীকেও বৈষ্ণব বলতে পারা যায়? তাহলে কপিল,চার্বাক, বৃহস্পতি,ঔলুক‍্য প্রভৃতি নাস্তিকগণকেও বৈষ্ণব বলে গুরুত্বে স্বীকার করতে পারা যায়। যেহেতু ইহাঁরা সকলেই গায়ত্রীমন্ত্র জাপক। সুতরাং কেবল গায়ত্রী মন্ত্রগ্রহণেই বৈষ্ণবতা সিদ্ধ হয় না।*
*🍁অতএব ব্রাহ্মণ "আদি বৈষ্ণব" নহেন, আদি শাক্তেয়।তবে যে যখন সাম্প্রদায়িক মন্ত্রকে আশ্রয় করেন, তখন তিনি শৈব,শাক্ত বা বৈষ্ণব নামে অভিহিত হন।*
*🌹🌹ব্রাহ্মণ-বৈষ্ণবে তুল‍্যতা🌹🌹*
*☘সাধনতত্ত্বেও দেখতে পাওয়া যায়,শান্তরতির ফলেই ব্রাহ্মণত্ব এবং শান্তিরতির উপরে দাস‍্যরতির ফলেই বৈষ্ণবত্ব বা দাস‍্য ; ব্রাহ্মণ জ্ঞাননিষ্ঠ, বৈষ্ণব ভক্তিনিষ্ঠ।অতএব ব্রাহ্মণত্ব বৈষ্ণব হতেন তাহলে শাস্ত্রে "বৈষ্ণব ব্রাহ্মণ" ও "অবৈষ্ণব ব্রাহ্মণ" এইরকম উল্লিখিত হত না  এবং ব্রাহ্মণ মহিমা বর্ণন সিদ্ধ  হয়ে যেত। ব্রাহ্মণ ও বৈষ্ণবের পৃথকত্ব প্রতিপাদক দুই একটি প্রমাণ পূর্বেই উদ্ধৃত হয়েছে।পুনরায় এখানে দেখাচ্ছি=*
*"অশ্বত্থ তুলসী ধাত্রী গোভূমিসুর বৈষ্ণবাঃ।*
*পূজিতা নমিতা ধ‍্যাতা ক্ষপয়ন্তি নৃণামঘং "।।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*সূর্য‍্যোহগ্নি ব্রাহ্মণো গাবো বৈষ্ণবাঃ খং মরুজ্জলং।*
*ভুবাত্মা সর্বভূতানি ভদ্র পূজাপ্রদানি মে "।।*
                *(শ্রীভাঃ=১১|১১)*
*🍀আবার শাস্ত্রে ব্রাহ্মণ ও বৈষ্ণব মহিমা কেমন সামঞ্জস্যরূপে বর্ণিত আছে তার দৃষ্টান্ত দেখাচ্ছি=*
*🌷ব্রাহ্মণের অঙ্গে সমস্ত তীর্থাদি অবস্থান করেন। যথা=*
*"ব্রাহ্মণানাং করে স্বর্গা বাচো বেদা করে হরিঃ।*
*গাত্রে তীর্থাণি যাগাশ্চ নাড়ীষু প্রকৃতি স্ত্রিবৃৎ "।।*
*🌺বৈষ্ণব সম্বন্ধেও বর্ণিত আছে =*
*"পৃথিব‍্যাং যানি তীর্থানি পুণ‍্যান‍্যপি য জাহ্নবি।*
*মদ্ভক্তানাং শরীরেষু সন্তি পূতেষু সন্ততম্"।।*
                     *(ব্রহ্মবৈবর্ত পুরাণ)*
*☘আবার ব্রাহ্মণেই দান করতে হবে, এইরকম বর্ণিত আছে ==*
*"সর্বেসামেব বর্ণানাং ব্রাহ্মণঃ পরমো গুরু।*
*তস্মৈঃ দানানি দেয়ার্নি ভক্তিশ্রদ্ধা সমন্বিতৈঃ" (ঐ)*
*🌹বৈষ্ণব সম্বন্ধেও উক্ত হয়েছে।*
*"ন মে ভক্তশ্চতুর্বেদী মদ্ভক্তঃ শ্বপচঃ প্রিয়ঃ।*
*তস্মৈ দেয়ং ততো গ্রাহ‍্যং স চ পূজ‍্যো যথা হ‍্যহম্ "।।*
                       *(ইতিহাস সমুচ্চর)*
*🍀বরং দান বিষয়ে ব্রাহ্মণোপেক্ষা বৈষ্ণবকে অধিক সম্মান দেওয়া আছে। যথা, হয়শীর্ষ-পঞ্চরাত্রে=*
*"মূর্তিপানান্তু দাতব‍্যা দেশিকার্ধেন দক্ষিণা।*
*তদর্ধং বৈষ্ণবানান্তু তদর্ধং তদ্বিজন্মনাং "।।*
*🌲তারপরে অনাচারী ব্রাহ্মণ জিতেন্দ্রিয় শূদ্র অপেক্ষাও পূজ‍্য, এইরকম উক্ত হয়েছে =*
*"অনাচারা দ্বিজা পূজ‍্যাঃ ন চ শূদ্রাঃ জিতেন্দ্রিয়াঃ।*
*অভক্ষ‍্য ভক্ষকা গাবঃ কোলাঃ সমুতয় ন চ "।।*
                     *(ব্রহ্ম বৈবর্ত পুরাণ)*
*🌼এখানে অনাচারী দ্বিজ জিতেন্দ্রিয় শূদ্র অপেক্ষা পূজ‍্য ; কিন্তু শূদ্রোদ্ভব বৈষ্ণব হতে পূজ‍্য নহে, এটিই তাৎপর্য‍্য। কারণ বৈষ্ণব সম্বন্ধে উক্ত হয়েছে ---*
*"হরিভক্তিপরা যে চ হরিনামপরায়ণঃ।*
*কুবৃত্তো বা সুবৃত্তো বা তেষাং নিত‍্যং নমোনমঃ "।।*
*🌹অর্থ‍্যাৎ বৈষ্ণব সুবৃত্ত হন বা দুর্বৃত্তই হন, বৈষ্ণব নিত‍্য পূজনীয়।এইরকমভাবে সমস্ত পুরাণ ইতিহাসাদি হতে ব্রাহ্মণ মহিমার সঙ্গে বৈষ্ণব মহিমার তুলনা প্রদর্শন করতে গেলে রামায়ণ মহাভারতের মতো একটি গ্রন্থ হয়ে যাবে।বৈষ্ণবমহিমা আবার পরে আলোচনা হবে।*
*🍀গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস বা বৈষ্ণব বিবৃতি গ্রন্থে ২১৯-২২০ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে।🍀*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৯. গুণ কর্মগত জাতি ভেদ 🌼 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds