✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০২. গুণ কর্মগত জাতিভেদ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob102.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹কলিযুগের---ব্রাহ্মণ🌹*
~~~~~~~~~~~~~~~~
*🍀শ্রীহরিভক্তিবিলাস ৫ম বিঃ ধৃত বিষ্ণুযামলে পাওয়া যায় =*
*বিশেষ করে কলিযুগে ব্রাহ্মণগণ প্রায়ই শূদ্রের ন্যায় অপবিত্র। যথা=*
*"অশ্রদ্ধাঃ শূদ্রকল্পা হি ব্রাহ্মণাঃ কলিসম্ভবাঃ"।*
*🔥এই সব হীনাচার-সম্পন্ন নিন্দিত ব্রাহ্মণগণ নিজেদের বড়াই করে প্রায়শঃ বৈষ্ণব নিন্দা করে থাকেন। দুঃখের বিষয় অধুনা অনেক ব্রাহ্মণ পন্ডিতের মুখেও বৈষ্ণব নিন্দা শুনতে পাওয়া যায়।যদি শাস্ত্র মানতে হয়,তবে তাঁদের স্মরণ রাখা কর্তব্য,বৈষ্ণবের পক্ষে যেরকম ব্রাহ্মণ সম্মান কর্তব্য,ব্রাহ্মণের পক্ষেও বৈষ্ণব-সম্মান অবশ্য কর্তব্য।কারণ উভয়ই ভাগবতী তনু। এই সকল বৈষ্ণব-নিন্দক ব্রাহ্মণগণ সম্বন্ধে শ্রীচৈতন্য ভাগবতে বর্ণিত আছে=*
*এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র*।
*এই সব জন যম-যাতনার পাত্র।।*
*কলিযুগে রাক্ষসসকল বিপ্র ঘরে।*
*জন্মিবেক সুজনের হিংসা করিবারে।।*
*এই সব বিপ্রের স্পর্শ কথা নমস্কার।*
*ধর্ম শাস্ত্রে সর্বথা নিষেধ করিবার*।।
*🌺বরাহ পুরাণে উক্ত হয়েছে =*
*"রাক্ষষা কলিমাশ্রিত্য জায়ন্তে ব্রহ্মযোনিষু।*
*উৎপন্না ব্রাহ্মণকুলে বাধন্তে শ্রোত্রিয়ান্ কৃশান।।"*
*🍁জেলা ফরিদপুর=কাশীপুর নিবাসী ভক্তবর শ্রীযুক্ত বরদাকান্ত চক্রবর্তী ভক্তিবিশারদ মহাশয় তাঁর স্বপ্রণীত "সংকীর্তন যজ্ঞ" নামক গ্রন্থে উক্ত পয়ারের যে বিশ্লেষণ করেছেন।* *যাইহোক,"ব্রাহ্মণ কে?"*
*🔥অতএব ব্রাহ্মণ কি বস্তু,ব্রাহ্মণ শব্দ কাকে নির্দেশ করে,এখানে তার কিঞ্চিৎ বিচার "বজ্রসূচিকোপনিষদ" হতে সংক্ষেপে কয়েকটি কথা বলা হচ্ছে। "কোহসৌ ব্রাহ্মণো নাম?কিং জীব?কিংদেহঃ? কিং জাতি? কিং ধর্মঃ? কিং পান্ডিত্যং?কিং কর্ম? কিং জ্ঞানমিতি বা? ব্রাহ্মণ কার নাম? জীবাত্মা কি ব্রাহ্মণ? এর উত্তরে বলছেন=*
*"তত্র জীবো ব্রাহ্মণ ইতি চেৎ তর্হি জনস্য জীবস্যৈকরূপত্বে স্বীকৃতে সর্বজনস্যৈব হি ব্রাহ্মণত্বাপত্তিঃ শরীর ভেদাত্তস্যানেকত্বাভ্যুপগমে ইদানিং ব্রাহ্মণ স্বরূপো যো জীব স্তস্যৈব কর্মবশাচ্ছূদ্রাদি দেহসম্বন্ধে অস্য বর্ণত্বং নোপপদ্যেত অথবা ব্রাহ্মণত্বেন ব্যবহৃয়মাণ দেহস্থো জীবো ব্রাহ্মণ ইতি চেত্তহি ব্রাহ্মণত্বং কেবলং ব্যবহারমূলকমেব ন তু পরমার্থতঃ কিঞ্চিদস্তীতি।তস্মজ্জীবো ব্রাহ্মণো ন ভবত্যেব।*
*🌹যদি জীবাত্মাকেই ব্রাহ্মণ বলা হয়,তাহলে সকল লোকের জীবাত্মাই তো একরকম, সুতরাং সকল লোকেরই ব্রাহ্মণত্ব স্বীকার করতে হয়। আবার দেহভেদে জীবাত্মা ব্রাহ্মণ স্বীকার করলে,এই জন্মে যে জীবাত্মা ব্রাহ্মণ আছেন,তিনি কর্মাধীন,জন্মান্তরে শূদ্রাদি দেহপ্রাপ্তির সম্ভাবনা হলে তাঁর শূদ্রত্বাদি তবে না হোক।আরও যদি বলা যায়,দেহ ব্রাহ্মণরূপে ব্যবহৃত হচ্ছে,তাতে অবস্থিত ব্রাহ্মণ,তাহলে ব্রাহ্মণত্ব কেবল ব্যবহারমূলক হল,পরমার্থত কিছুই নহে।অতএব জীবাত্মা ব্রাহ্মণ নহেন।তবে দেহ ব্রাহ্মণ হোক? তদুত্তরে বলছেন=*
*"দেহ ব্রাহ্মণ ইতি চেৎ তহি চন্ডাল পর্য্যন্তানাং মনুষ্যানাং দেহস্য ব্রাহ্মণত্বমাপদ্যেত মূর্তিত্বেন জরামরণাদি ধর্মত্বেন চ তুল্যত্বাদিত্যাদি। তস্মাদ্দেহো ব্রাহ্মণো ন ভবত্যেব।*
*🌺দেহ ব্রাহ্মণ হলে আচন্ডাল সকল মানুষের দেহই ব্রাহ্মণ হবে।যেহেতু মূর্তিতে এবং জরামরণাদি কর্মানুসারে সকল দেহ তুল্যভাবাপন্ন, পরন্তু এমন কোন নিয়ম নাই,যারদ্বারা অন্য দেহ হতে ব্রাহ্মণদেহের বৈলক্ষণা অবগত হওয়া যায়।দেহ ব্রাহ্মণ হলে পিতামাতার মৃতদেহ দাহ করলে পুত্রাদিকে ব্রহ্মহত্যা পাপে পতিত হতে হবে।অতএব দেহ কখনো ব্রাহ্মণ হতে পারে না।তবে জাতি ব্রাহ্মণ হোক। তার উত্তরে বলছেন=*
*"অন্যচ্চ জাত্যা ব্রাহ্মণ ইতি চেৎ তর্হি অন্যোহপি ক্ষত্রিয়াদ্যাবর্ণাঃ পশবঃ পক্ষিণশ্চ জাতিমন্তঃ সন্তি কিন্তেষাং ন ব্রাহ্মণত্বং যদি চ জাতি শব্দেন শাস্ত্র বিহিতং ব্রাহ্মণব্রাহ্মণীভ্যাং জন্মোপলক্ষ্যেত তর্হি বহূনাং শ্রুতি-স্মৃতি প্রসিদ্ধ মহর্ষীনাম্ ব্রাহ্মণত্বমাপদ্যেত। তেষাং তাদৃশ জন্মব্যতিরেকেনাপি সম্যক্ জ্ঞান বিশেষাৎ ব্রাহ্মণং শ্রুয়তে।তস্মাজ্জাত্যা ব্রাহ্মণো ন ভবত্যেব।*
*🔥জাতি ব্রাহ্মণ হলে ক্ষত্রিয়াদি বর্ণ এবং পশুপক্ষী প্রভৃতিও এক একটি জাতিবিশিষ্ট,তবে তারাও ব্রাহ্মণ হোক।জাতি শব্দে জন্ম বলিলে অর্থ্যাৎ শাস্ত্র-বিহিত বিবাহদ্বারা ব্রাহ্মণ-ব্রাহ্মণী হতে যাঁর জন্ম হয়,সেই ব্রাহ্মণ,তাহলে শ্রুতি-স্মৃতিতে প্রসিদ্ধ অনেক মহর্ষির (ঋষ্যশৃঙ্গ, কৌশিকমুনি,মাতঙ্গ,অগস্ত্য,মান্ডুক্য, ভরদ্বাজ প্রভৃতি) তাদৃশ জন্ম ব্যতিরেকেও সম্যক্ জ্ঞান দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।অতএব জাতি দ্বারা ব্রাহ্মণত্ব কখনো সম্ভবপর নয়।তবে বর্ণ হোক ব্রাহ্মণ?*
*ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৪. ব্রাহ্মণ--নির্ণয় ❗ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob104.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
