✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৮. বৈষ্ণব--গীতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙌🙌বৈষ্ণব--গীতা🙌🙌*
""""""""""""""""""""""""""""""""""""""""''""
*🌻এই জন্যই বৈষ্ণব-মহিমা শাস্ত্রে ভূরি ভূরি কীর্তিত হয়েছে। শ্রীবৈষ্ণব গীতার কয়েকটি প্রমাণ এস্থলে উদ্ধৃত হচ্ছে।তদ্ যথা=*
*"কৈবল্যদায়িনী গীতা শ্রীবৈষ্ণব-গীতাভিধা।*
*শৃণুষ্ব পরয়া ভক্ত্যা ভববন্ধ-বিমুক্তয়ে।।*
*বৈষ্ণবানাং গতির্যত্র পাদস্পর্শশ্চ যত্র বৈ।*
*তত্র সর্বাণি তীর্থানি তিষ্ঠন্তি নৃপসত্তম।।*
*আলাপং গাত্র সংস্পর্শং পাদিভিবন্দনং তথা।*
*বাঞ্জন্তি সর্বতীর্থানি বৈষ্ণবানাং সদৈব হি।।*
*বিষ্ণু মন্ত্রোপাসকান্দাং শুদ্ধং পাদোদকং শুভং।*
*পুনাতি সর্বতীর্থানি বসুধামপি ভুপতে"।।*
*🌺শ্রীনারদ ঋষি,মহারাজ অম্বরীষকে বললেন=*
*🍁রাজন্!শ্রীবৈষ্ণবগীতা নাম্নী গীতাই কৈবল্যদায়িনী ; তুমি ভববন্ধ মোচনের জন্য পরমাভক্তি সহকারে সেটি শ্রবণ কর।হে নৃপসত্তম!যে জায়গায় বৈষ্ণবগণ গমন করেন, যে স্থানে তাঁদের পাদস্পর্শ বা চরণস্পর্শ হয়,সেই সেই জায়গায় সর্বতীর্থ অবস্থান করেন।কেননা,বৈষ্ণবগণের সঙ্গে আলাপ করতে,তাঁদের গাত্র স্পর্শ করতে এবং তাঁদের পাদাভিবন্দন করতে সর্বতীর্থ সর্বদা বাঞ্ছা করে থাকে।বিষ্ণমন্ত্র উপাসকগণের শুভপ্রদ পবিত্র পাদোদক সর্বতীর্থ ও বসুধাকেও পবিত্র করে। এই জন্য "তুলসী গীতাতেও উক্ত হয়েছে =*
*"ন ধাত্রী সফলা যত্র ন বিষ্ণুস্তুলসীবনং।*
*তৎ শ্মশান সমং স্থানং সন্তি যত্র ন বৈষ্ণবাঃ"।।*
*🌲যে জায়গায় ফলবতী আমলকী বৃক্ষ নাই,যে জায়গাতে শ্রীবিষ্ণ-বিগ্রহ বা শ্রীতুলসী কানন দেখা যায় না এবং যে জায়গায় বৈষ্ণবগণ অবস্থিতি না করেন সে জায়গা শ্মশান সমান।*
*🔥এইরকম বৈষ্ণবমাহাত্ম্য দর্শনে কেউ কেউ অসূয়া (হিংসা) পরবশ হয়ে বলে থাকেন,বিষ্ণুশক্তি বৈষ্ণবী গায়ত্রী মন্ত্র জপকাদি হেতু ব্রাহ্মণই আদি বৈষ্ণব। সুতরাং ব্রাহ্মণ মাত্রেই বৈষ্ণব।আমরা এ কথার যথার্থ্য উপলব্ধি করতে পারলাম না। কারণ শাস্ত্রে দেখতে পাই===*
*"ব্রাহ্মণাঃ শাক্তিকাঃ সর্বে ন শৈবা নচ বৈষ্ণবাঃ।*
*যত উপাসতে দেবীং গায়ত্রী বেদমাতরং "।।*
*(হরিভক্তিবিলাস ধৃত মনুস্মৃতি)*
*🌺অর্থ্যাৎ ব্রাহ্মণ মাত্রেই শাক্তিক,তাঁরা শৈব নহেন,বৈষ্ণবও নহেন।যেহেতু তাঁরা বেদমাতা গায়ত্রীর উপাসনা করে থাকেন।*
*🍀বিশেষতঃ গায়ত্রী-গ্রহণমাত্রেই যদি ব্রাহ্মণের বৈষ্ণবত্ব সিদ্ধ হয়, তাহলে শুধু ব্রাহ্মণ কেন,ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সকলেই বৈষ্ণব ; কারণ,সকলেই গায়ত্রী মন্ত্রগ্রহণ করে থাকেন।আরও রাবণ,কুম্ভকর্ণ,কংস ও জরাসন্ধ প্রভৃতি বিষ্ণু বিদ্বেষিগণও তো বৈষ্ণব?তবে কি, বিষ্ণু-বিরোধীকেও বৈষ্ণব বলতে পারা যায়? তাহলে কপিল,চার্বাক, বৃহস্পতি,ঔলুক্য প্রভৃতি নাস্তিকগণকেও বৈষ্ণব বলে গুরুত্বে স্বীকার করতে পারা যায়। যেহেতু ইহাঁরা সকলেই গায়ত্রীমন্ত্র জাপক। সুতরাং কেবল গায়ত্রী মন্ত্রগ্রহণেই বৈষ্ণবতা সিদ্ধ হয় না।*
*🍁অতএব ব্রাহ্মণ "আদি বৈষ্ণব" নহেন, আদি শাক্তেয়।তবে যে যখন সাম্প্রদায়িক মন্ত্রকে আশ্রয় করেন, তখন তিনি শৈব,শাক্ত বা বৈষ্ণব নামে অভিহিত হন।*
*🌹🌹ব্রাহ্মণ-বৈষ্ণবে তুল্যতা🌹🌹*
*☘সাধনতত্ত্বেও দেখতে পাওয়া যায়,শান্তরতির ফলেই ব্রাহ্মণত্ব এবং শান্তিরতির উপরে দাস্যরতির ফলেই বৈষ্ণবত্ব বা দাস্য ; ব্রাহ্মণ জ্ঞাননিষ্ঠ, বৈষ্ণব ভক্তিনিষ্ঠ।অতএব ব্রাহ্মণত্ব বৈষ্ণব হতেন তাহলে শাস্ত্রে "বৈষ্ণব ব্রাহ্মণ" ও "অবৈষ্ণব ব্রাহ্মণ" এইরকম উল্লিখিত হত না এবং ব্রাহ্মণ মহিমা বর্ণন সিদ্ধ হয়ে যেত। ব্রাহ্মণ ও বৈষ্ণবের পৃথকত্ব প্রতিপাদক দুই একটি প্রমাণ পূর্বেই উদ্ধৃত হয়েছে।পুনরায় এখানে দেখাচ্ছি=*
*"অশ্বত্থ তুলসী ধাত্রী গোভূমিসুর বৈষ্ণবাঃ।*
*পূজিতা নমিতা ধ্যাতা ক্ষপয়ন্তি নৃণামঘং "।।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*সূর্য্যোহগ্নি ব্রাহ্মণো গাবো বৈষ্ণবাঃ খং মরুজ্জলং।*
*ভুবাত্মা সর্বভূতানি ভদ্র পূজাপ্রদানি মে "।।*
*(শ্রীভাঃ=১১|১১)*
*🍀আবার শাস্ত্রে ব্রাহ্মণ ও বৈষ্ণব মহিমা কেমন সামঞ্জস্যরূপে বর্ণিত আছে তার দৃষ্টান্ত দেখাচ্ছি=*
*🌷ব্রাহ্মণের অঙ্গে সমস্ত তীর্থাদি অবস্থান করেন। যথা=*
*"ব্রাহ্মণানাং করে স্বর্গা বাচো বেদা করে হরিঃ।*
*গাত্রে তীর্থাণি যাগাশ্চ নাড়ীষু প্রকৃতি স্ত্রিবৃৎ "।।*
*🌺বৈষ্ণব সম্বন্ধেও বর্ণিত আছে =*
*"পৃথিব্যাং যানি তীর্থানি পুণ্যান্যপি য জাহ্নবি।*
*মদ্ভক্তানাং শরীরেষু সন্তি পূতেষু সন্ততম্"।।*
*(ব্রহ্মবৈবর্ত পুরাণ)*
*☘আবার ব্রাহ্মণেই দান করতে হবে, এইরকম বর্ণিত আছে ==*
*"সর্বেসামেব বর্ণানাং ব্রাহ্মণঃ পরমো গুরু।*
*তস্মৈঃ দানানি দেয়ার্নি ভক্তিশ্রদ্ধা সমন্বিতৈঃ" (ঐ)*
*🌹বৈষ্ণব সম্বন্ধেও উক্ত হয়েছে।*
*"ন মে ভক্তশ্চতুর্বেদী মদ্ভক্তঃ শ্বপচঃ প্রিয়ঃ।*
*তস্মৈ দেয়ং ততো গ্রাহ্যং স চ পূজ্যো যথা হ্যহম্ "।।*
*(ইতিহাস সমুচ্চর)*
*🍀বরং দান বিষয়ে ব্রাহ্মণোপেক্ষা বৈষ্ণবকে অধিক সম্মান দেওয়া আছে। যথা, হয়শীর্ষ-পঞ্চরাত্রে=*
*"মূর্তিপানান্তু দাতব্যা দেশিকার্ধেন দক্ষিণা।*
*তদর্ধং বৈষ্ণবানান্তু তদর্ধং তদ্বিজন্মনাং "।।*
*🌲তারপরে অনাচারী ব্রাহ্মণ জিতেন্দ্রিয় শূদ্র অপেক্ষাও পূজ্য, এইরকম উক্ত হয়েছে =*
*"অনাচারা দ্বিজা পূজ্যাঃ ন চ শূদ্রাঃ জিতেন্দ্রিয়াঃ।*
*অভক্ষ্য ভক্ষকা গাবঃ কোলাঃ সমুতয় ন চ "।।*
*(ব্রহ্ম বৈবর্ত পুরাণ)*
*🌼এখানে অনাচারী দ্বিজ জিতেন্দ্রিয় শূদ্র অপেক্ষা পূজ্য ; কিন্তু শূদ্রোদ্ভব বৈষ্ণব হতে পূজ্য নহে, এটিই তাৎপর্য্য। কারণ বৈষ্ণব সম্বন্ধে উক্ত হয়েছে ---*
*"হরিভক্তিপরা যে চ হরিনামপরায়ণঃ।*
*কুবৃত্তো বা সুবৃত্তো বা তেষাং নিত্যং নমোনমঃ "।।*
*🌹অর্থ্যাৎ বৈষ্ণব সুবৃত্ত হন বা দুর্বৃত্তই হন, বৈষ্ণব নিত্য পূজনীয়।এইরকমভাবে সমস্ত পুরাণ ইতিহাসাদি হতে ব্রাহ্মণ মহিমার সঙ্গে বৈষ্ণব মহিমার তুলনা প্রদর্শন করতে গেলে রামায়ণ মহাভারতের মতো একটি গ্রন্থ হয়ে যাবে।বৈষ্ণবমহিমা আবার পরে আলোচনা হবে।*
*🍀গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস বা বৈষ্ণব বিবৃতি গ্রন্থে ২১৯-২২০ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে।🍀*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৯. গুণ কর্মগত জাতি ভেদ 🌼 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob99.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
