শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৪. উপসংহার-----প্রায়শ্চিত্ত 🏵️ বিরাম--------পর্ব 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas34.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩৪)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *উপসংহার-----প্রায়শ্চিত্ত*
     """""""""""""""""""""""""""""""""""""""""
        *🙏বিরাম--------পর্ব🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀এক সময় দশরথ কৌশল‍্যাদেবীকে বলেছিলেন--*
*"যদাচরতি কল‍্যাণি নরঃ কর্ম শুভাশুভম্।*
*সোহবশ‍্যং ফলমাপ্নোতি তস‍্য কালক্রমাগতম্।।"*
*🌹কর্মের ফল অবশ‍্যম্ভাবী।কাজ কর,তাড়াতাড়ি বা দেরীতেই হোক,এ জন্মে বা পরজন্মেই হোক,ফল একদিন পেতেই হবে।বিবেকানুমোদিত (বিবেক অনুমত) শুভ কর্ম কর,লাভ-- শুভফল ; অন‍্যকে দুঃখ-কষ্ট দেওয়া, বা দিয়ে নিজেকে সূখী করার চেষ্টার ফল-- অশুভ ফল পাবেইইইইই।*
*🍁কোন কোন সময়ে দৃশ‍্যতঃ (দেখে) বোধ হয়,কেউ।বা নানারকম অন‍্যায় কাজ অবাধে করছে,অথচ তার অশুভ ফল ফলছে না।নির্বোধ ব‍্যক্তিগণ এইরকমে প্রতারিত হয়।কিন্তু আমলী বীজ হতে যখন আম্র বৃক্ষ জন্মে না,তখন অন‍্যায়ে উন্নতি ফলের আশা বাতুলতা মাত্র।তবে এমন হতে পারে,যে ব‍্যক্তি অন‍্যায় করেও উন্নতি করছে দেখা যায়,তখন জানতে হবে যে,সে তার পূর্ব জন্মার্জিত সুফল রাশিই ভোগ করছে।আর ইহজন্ম-কৃত কর্মের ফল তার সঞ্চিত থাকছে,সময়ে তা ভোগ করতে হবেইইইইই।হয়ত তার ইহজন্ম, পূর্বকৃত সুকর্মের ফল ভোগ করতে করতেই সুখে চলে যেতে পারে।*
*🌳আমরা প্রতি ছোট কর্মেরও একটি ফল প্রত‍্যক্ষ করে থাকি,ছোট বড় সব কর্মই তত্তৎ ফলে পরিসমাপ্ত হয়েছে।"কর্মফল" হিন্দুশাস্ত্রে সর্বত্র স্বীকৃত (স্বীকার করা হয়েছে )। পর-পীড়ন (অন‍্যের প্রতি অত‍্যাচার)বড় দোষ।সে পর-পীড়ন যদি সাধু ভক্তের উপর হয়,তবে আরও বড় দোষ হয়,তখন তা অপরাধ হয়ে দাঁড়ায়।ভক্ত-পীড়ন আর কিছু নয়,পরোক্ষে তা ভগবানেরই বিদ্রোহ।দুইজনে যখন স্নেহ ভক্তি বা প্রীতিপাশে আবদ্ধ হয়,তখন একজন অপরের আত্মপম হয়ে যায়।যদি কেউ ভগবানের সঙ্গে প্রেম-পাশে আবদ্ধ হন,তবে তাঁর আর ভগবানে, প্রাণে প্রাণে একই হয়ে যান, তখন কোন ভেদ থাকে না।তখন তাঁর উপর অত‍্যাচার হলে ভগবানের প্রাণেই বাজে, অতএব ভক্ত-পীড়নই ভগবানের বিদ্রোহ।যেমন ভক্ত হরিদাসের প্রতি যখন বাইশবাজারে প্রহার হয়েছিল ভগবান তা নিজেই পিঠ পেতে নিয়েছিলেন।এমনকি ভক্তের প্রতি পীড়ন দেখে সুদর্শন চক্র পাঠিয়ে ছিলেন,কিন্তু ভক্ত যখন অত‍্যাচারীদের মঙ্গল কামনা করেছিলেন,তখন সুদর্শন চক্র ফিরে এসেছিলেন।অর্থ‍্যাৎ ভক্ত-ভগবান একই।*
*☘ইতিহাসে যবনগণের দেবতা-বিগ্রহ ভেঙ্গে ফেলার কথা আছে,তাঁর মূর্তি ভাঙ্গলে ভগবানের অঙ্গে কি বড় ব‍্যথা হয়? কিন্তু যখন যবনগণ ভক্ত-পীড়ন আরম্ভ করে, তখনই যথার্থ তাঁর ব‍্যথা হয়েছিল।শাস্ত্রে একথা লিখা আছে যে,ভক্তকে রক্ষার জন‍্য ভগবান অবতীর্ণ পর্যন্ত হতে পারেন বা হয়েছেন।ভগবান "ভক্ত পক্ষপাতী"।বাস্তবিক তা পক্ষপাত নহে,তাই তাঁর অভ্রান্ত নিয়ম অনুযায়ী কার্য‍্য-শৃঙ্খলা। পর-পীড়ন মাত্রই দোষ, সাধু-পীড়ন আরও দোষ ; তা মহা অপরাধ।বনগ্রামের অধিপতি রামচন্দ্র খাঁনের কথা পাঠক মহাশয়ের স্মরণ আছে। রামচন্দ্র হরিদাসের প্রতি যেরকম বিদ্বেষ অন‍্যায় আচরণ কোরে,তা নিশ্চয়ই আপনারা জানেন।সেই অপরাধ-বীজ কালে বা সময়ে ফলেছিল।মানবদেহে যখন পাপ প্রবিষ্ট বা প্রবেশ হয়,তখন তার সুকৃতি ক্রমশঃ ধ্বংস হতে থাকে,সে উত্তরোত্তর পাপ-কর্মে প্রবৃত বা রত হয়, এবং শীঘ্র অধঃপতনের চরম সীমায় পৌঁছে।*
*🌷রামচন্দ্র একজন পাষন্ড,হরিদাসের প্রতি অত‍্যাচার করায় অসুরত্ব প্রাপ্ত হল ; কাজেই ভক্ত-নিন্দা,নিরীহের প্রতি অত‍্যাচার ইত‍্যাদি নানারূপে পর-পীড়ন তার নিত‍্য কর্তব‍্য হয়ে দাঁড়াল।বৈষ্ণবের প্রতি কটু কথা ছাড়া তার মুখে অন‍্য কথা আসত না।*
*সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খাঁন।*
*হরিদাসের অপরাধে হৈল অসুর সমান।।*
*দেব-ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান।*
*বহু দিনের অপরাধে পাইল পরিণাম।।*
*🌹বহুকাল পরে (মহাপ্রভুর সন্ন‍্যাস গ্রহণের আট কি নয় বৎসর কাল পরে) কোন এক সময়ে নিত‍্যানন্দ প্রভু, প্রেম প্রচারিতে যখন বাংলার নগরে নগরে ভ্রমণ করছিলেন,তখন তিনি অতিথিরূপে রামচন্দ্রের গৃহে উপস্থিত হলেন,ইচ্ছা করেই উপস্থিত হলেন।কেননা নিত‍্যানন্দ "সর্বজ্ঞ" এবং প্রেম প্রচারের মতো তাঁর আর একটি কাজ ছিল, সেটি "পাষন্ডদলন"।*
*"প্রেম প্রচারণ আর পাষন্ড-দলন।*
*দুই কার্য‍্যে অবধূত করেন ভ্রমণ।।*
*সর্বজ্ঞ নিত‍্যানন্দ আইলা তার ঘরে।"চৈঃচঃ।*
*☘নিত‍্যানন্দ একা ছিলেন না, আনন্দময় একা থাকতে পারেন না ; তাঁর সঙ্গী লোক জনে প্রাঙ্গণ ভরে গেল। রামচন্দ্র সংবাদ পেলেন, পেয়ে চাকর দিয়ে বলে পাঠালেন,অবজ্ঞায় নিজে আসিলেন না, "আমার এখানে জায়গা অল্প,এত লোক জনের জায়গা হবে না।গোয়ালার বাথানে যথেষ্ট জায়গা আছে,সেখানে গেলে সুবিধা হবে, এই কথা বলে পাঠিয়েছিল।আসলে জায়গার অভাব কিছু নয়,মোটকথা রামচন্দ্র অবজ্ঞা করে নিত‍্যানন্দের ব্রহ্মাবন্দিত অনুসঙ্গীবৃন্দকে "গরু" বললেন। নিত‍্যানন্দ ঘরের ভেতরে ছিলেন, ভৃত‍্যের কথায় বাহির হয়ে আসিলেন ও অট্ট অট্ট হাসি হেসে বললেন-- যথার্থ!যথার্থ!এ ঘরে থাকা আমার যোগ্য নয়।যবন গো-বধ করবে,তারই যোগ্য বটে। নিতাইচাঁদ তৎক্ষণাৎ চলে গেলেন,এমন কি সে গ্রামে পর্যন্ত থাকলেন না।নিত‍্যানন্দ "অক্রোধ পরমানন্দ" নিতাইচাঁদের ক্রোধ কোন কালেই নাই। তিনি যে রামচন্দ্রের প্রতি এই সামান্য কারণে ক্রোধ করে চলে গেলেন, কারণ কি?নিতাই "সর্বজ্ঞ"। ভক্তদ্রোহীর ক্ষমা নাই।*
*🍀সব ব‍্যাপ‍ারেই সীমা আছে, (অতি বড় হয়ো না ঝড়ে পড়ে যাবে।অতি ছোট হয়ো না ছাগলে মুড়ে খাবে।।)সীমা অতিক্রম করলেই বিপদ অবশ‍্যম্ভাবী।রামচন্দ্রের কাজও সীমা পার হয়েছিল। রামচন্দ্র বিশাল জমিদারী ভোগ করতেন, রাজকর যথানিয়মে দিতেন না।এই উপলক্ষ্যে হুসেন শাহ রামচন্দ্রের উপর ক্রুদ্ধ হলেন, এবং কর আদায়ের জন্য কয়েকটি সৈন‍্যসহ এক "ম্লেচ্ছ উজিরকে" পাঠিয়ে দিলেন। রাজকর্মচারী রামচন্দ্রের বাড়ী এসে সেই দূর্গামন্ডপেই বাসা করে রইল ; তিন দিন ছিল, তিনদিনই গোবধাদি করে সেই গৃহে ভোজনাদি করল।রামচন্দ্র করের টাকা দিতে পারলেন না, সপরিবারে তিনি জাতিচ‍্যুত ও বন্দী হয়ে উজিরের সঙ্গে বিচার-ফল ভোগের জন্য রাজধানী নিয়ে গেল। উজিরের সৈন‍্যদল সেই গ্রাম লুটপাট করে নিল, গ্রামবাসীগণ ভীত হয়ে, সেই গ্রাম ছেড়ে পালাইল।গ্রাম বহুদিনের জন্য জনশূন‍্য হল।যথা=*
*জাতি ধন জন খাঁনের সকল যাইল।*
*বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল*।।
*মহান্তের অপমান যেই দেশ গ্রামে হয়।*
*এক জনার দোষে সব দেশ উজারয়।।চৈঃচঃ।।*
*🌳এইরকমে ভক্ত বিদ্বেষের প্রায়শ্চিত্ত হল।মহদতিক্রমের ফল অতি ভয়ানক। শাস্ত্র বলেন==*
*আয়ুঃ শ্রিয়ং যশোধর্ম লোকানাশীষ এবচ।*
*হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহদতিক্রমঃ।।*
*🌻মহদতিক্রমের (মহৎজনের অপমান করার)ফল কি, তার জীবন্ত দৃষ্টান্ত রামচন্দ্র।হরিদাসের প্রতি অত‍্যাচারের ফল এইরকমে তিনি প্রাপ্ত হন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৩৩. মহোৎসব 💮 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas33.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৩)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীকৃষ্ণ চৈতন‍্য শব্দ করিতে উচ্চারণ।*
*নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ।।*
*মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ।*
*ভীষ্মের নির্য‍্যাণ সবার হইল স্মরণ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
         *🌻🌻মহোৎসব🌻🌻*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ভক্ত পাঠক! এখানে বৈষ্ণবদাসের পদটি দিচ্ছি, হরিদাসকে এই বেলা আপনারা ভিক্ষা দিয়ে বিদায় করুন। হরিদাসের শ্রীমুখের কথা আর শুনতে পাবেন না।*
*জয় জয় ধ্বনি,   ভরুক অবনী,*
       *জয় জয় গৌরহরি।*
*জয়  হরিদাস ,    নামের প্রকাশ,*
       *হরি হরি হরি হরি।।*
*বল ভাই বল ,   হরি হরি বোল,*
       *হরিদাস চায় ভিক্ষা।*
      *(জগতের জনে জনে)*
*হরি না বলিল,    বৃথা দিন গেল,*
       *এ দাসে কর হে রক্ষা।।*
*☘হরিদাস ১৪৪৭ শকে ভাদ্র মাসে শুক্লা অনন্ত চতুর্দশী দিনে ৭৬ বৎসর বয়সে নিত‍্যধামে গমন করেন।*
*🌹এই যে হরিদাসের এত সৌভাগ্য,এটি কি গুণে?হরিদাসের নাম জপ ছাড়া অন‍্য কোনও ধর্ম ছিল না ; নাম গানের জীবন্ত ফল,দেহত‍্যাগ কালেও দেখিয়ে গেলেন।তাঁর সমস্ত জীবন-ব‍্যাপী ঐ নামের মহিমা আমরা প্রত‍্যক্ষ করি।হরিদাসের জীবন আর হরিনাম একতম অভেদ অখন্ড। হরিদাসের দেহত‍্যাগ মাত্র মহাপ্রভু বিহ্বল হলেন।হরিদাসের পবিত্র তনু, গৌরহরি প্রেমভরে কোলে তুলে নিলেন ও নৃত্য করতে লাগলেন।জনে জনে সে ভাব সঞ্চারিত হল, জনে জনে আবেশভরে অদ্ভুত নৃত্য করতে লাগলেন।সে ভাব সে নৃত্য ভক্তবৎসল‍্যতার সে চিত্র, দেবতাগণ বোধ হয় বিমানে থেকে অবশ্যই দর্শন করেছিলেন ও বিমোহিত হয়ে ছিলেন। স্বরূপ দামোদর মহাপ্রভুকে স্থির করলেন।তখন হরিদাসকে বিমানে তুলে সকলে সমুদ্রে নিয়ে গেলেন। মহাপ্রভু সবার আগে ভুবনমোহন নৃত্য করতে করতে চললেন ; বক্রেশ্বরের নৃত্য হরিদাসের বিমানের পেছন পেছন হতে লাগল। হরিদাসকে সমুদ্রে  স্নান করান হল। গৌরহরি বললেন, "সমুদ্রের ভাগ‍্য,আজ হতে সমুদ্র মহাতীর্থ হল।"শ্রীগৌরাঙ্গের আজ্ঞায় তখন জনে জনে হরিদাসের পাদোদক পান করলেন।হরিদাসের অঙ্গে প্রসাদি চন্দন,বস্ত্র,ডোর, মহাপ্রসাদ প্রভৃতি দেওয়া হল।তার পরে সমুদ্রতীরে সমাধি-গর্ত খনন করা হলে,তাতে হরিদাসের দেহ শোয়ান গেল।চতুর্দিকে উন্মাদাবেশে ভক্তগণ কীর্তন করছেন, মহাপ্রভু "হরি বোল, হরি বোল" বলে স্বহস্তে সর্বাগ্রে গর্তে বালু দিলেন। হরিদাসের দেহ সমাহিত হল। সমাধির উপরে "পিন্ডা" বাঁধান হল, ও তার চারিদিক "মহা আবরণে" ঘেরে দেওয়া হল।হরিদাসের সে পবিত্র সমাধি অদ‍্যাবধি শ্রীক্ষেত্রে আছেন।সে পবিত্র সমাধিকে আমি ভক্তিভরে প্রণাম করি।তখনকার কাজ শেষ হল, গৌরহরি কতকক্ষণ নৃত্য-কীর্তন করলেন ; তার পরে সমুদ্রস্নান করে ভক্তগণ নিয়ে ভগ্ন মনে ফিরে আসিলেন।সিংহদ্বারে এসে আমার ভক্তবৎসল,আঁচল পেতে পশারিকে বলছেন,পশারি! হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য কিছু প্রসাদ ভিক্ষা দাও। স্বয়ং রাজা প্রতাপরুদ্র পর্যন্ত যাঁর চরণ-রেণু ভিখারী,তিনি ভিক্ষা করতে উপস্থিত হলেন,পশারি চাঙ্গা তুলে উৎকৃষ্ট প্রসাদের সমস্ত আঁচলে দিতে গেল।স্বরূপ গোস্বামী বিবেচনার সঙ্গে পশারিকে নিষেধ করলেন ; ও চারজন বৈষ্ণবকে সে কাজে নিযুক্ত করে কিছু কিছু দিতে পশারিগণকে বললেন। ভিক্ষালব্ধ প্রসাদ ছাড়া, কাশীমিশ্রের প্রেরিত বা পাঠানো বহু প্রসাদ আসিল,বাণীনাথ পট্টনায়কও প্রসাদ আনলেন। আজ প্রিয় ভক্তের বিয়োগোৎসব, গৌরহরি স্বয়ং আজ পরিবেশন করতে প্রস্তুত হলেন, কারও নিষেধ শুনলেন না।*
*"🍀মহাপ্রভুর শ্রীহস্তে অল্প না আইসে।*
*🍀একেক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে।।"*
*🌺ভোজন সমাপন হলে মহাপ্রভু সবাইকে মাল‍্য ও চন্দন দিলেন, এবং প্রেমাবেশে সবাইকে হরিদাসের সম্বন্ধে বরদান করলেন*।
*🍀তার পর হর্ষ-বিষাদে যুগপৎ (একইসময়ে) আক্রান্ত হয়ে মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ কৃপা করে হরিদাসের সঙ্গসুখ দিয়ে ছিলেন, তিনি স্বতন্ত্র-- সে সুখভঙ্গ করলেন,হরিদাস সঙ্গ ছেড়ে যেতে ইচ্ছে করলেন-- আমার শক্তি তাঁকে রাখতে পারল না। তারপর বললেন=*
*হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি।*
*তাহা বিনা রত্নাশূন‍্যা হইলা মেদিনী।।*
*জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি।*
*এত বলি মহাপ্রভু নাচেন আপনি*।।
*সবে গায় জয় জয় জয় হরিদাস।*
*নামের মহিমা যেই করিলা প্রকাশ।।*
    *🌻ইহারই নাম ভক্তবাৎসল‍্য।*
*🙏হরিদাসের জীবন চরিত এখানেই রইল, বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩২. হরিদাস নির্য‍্যাণ 😭 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas32.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ৩১. কৃষ্ণ-কথা 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas31.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৩২. হরিদাস নির্য‍্যাণ 😭 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas32.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
**(৩২)শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
      *😭😭হরিদাস নির্য‍্যাণ😭😭*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹দিন যায়,থাকে না। কারও আনন্দে দিন যায়, কারও নিরানন্দে দিন যায়।হরিদাসেরও দিন যেতে লাগিল, অপেক্ষা করল না ; তবে নীলাচলে নিরানন্দে নয়, মহানন্দেই দিন যেতে লাগল। এ সুখ কি চিরদিন থাকবে?হরিদাস ভাবলেন, "একবার না এইরকমই সুখ-সাগরে সাঁতার দিতে দিতে দুঃখাবর্তে ডুবেছিলাম? হরিদাসের প্রাণ শিহরিয়ে উঠিল, মন অসুস্থ হল,অঙ্গ অবশ হয়ে গেল।এই তাঁর ব‍্যাধি। তিনি ধীরে ধীরে,অতি ধীরে নাম জপ করতে লাগলেন।*
*🌷যথাকালে গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে হরিদাসকে দিতে গেলেন।দেখেন,হরিদাস শয়ন করে রয়েছেন ও অতি ধীরে ধীরে নাম-কীর্তন করছেন।হরিদাস গোবিন্দকে বললেন, "আমার নির্দিষ্ট নাম-সংখ‍্যা পূর্ণ হচ্ছে না ; এ অবস্থায় পাপ জিহ্বায় অপর রস দিব না, অর্থ‍্যাৎ অন‍্য কিছু গ্রহণ করব না।*
*🌺পাঠক আপনারা নিশ্চয়ই জানেন,হরিদাস নিয়মিত জপসংখ‍্যা পূর্ণ না করে কোন কাজে রত হতেন না, স্নানাহার পর্য‍্যন্ত করতেন না। তবে মহাপ্রসাদ এনেছেন, তিনি বলতে লাগলেন, "মহাপ্রসাদে উপেক্ষাও করা যায় না।" এই কথা বলেই হরিদাস ভক্তি সহকারে মহাপ্রসাদ বন্দন করলেন ও পাত্র হতে একরঞ্চ নিয়ে ভক্ষণ করলেন। গোবিন্দ হরিদাসের এই অবস্থা দেখে মহাপ্রভুকে দৌড়িয়ে বললেন, মহাপ্রভু হরিদাসের কুটিরে আসিলেন ও সোৎসুকে (উৎকন্ঠিত হয়ে ) জিজ্ঞাসা করলেন,হরিদাস!কেমন আছ? হরিদাস ধীরে ধীরে প্রণামান্তর নিবেদন করলেন, বললেন প্রভো!শরীর অসুস্থ নয়,তবে বুদ্ধি মন অসুস্থ হয়েছে। মহাপ্রভু বললেন, অসুখটা কি বুঝিয়ে বল। হরিদাস বললেন,ব‍্যাধি এই যে,নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করতে পারছি না। পতিতপাবন মহাপ্রভু বলছেন=এখন বৃদ্ধ হয়েছ,সংখ‍্যা কমিয়ে ফেল।হরিদাস! তোমার সিদ্ধ দেহ, তুমি সাধনের জন্য কেন এত আগ্রহ কর। মহাপ্রভু আরও বললেন=*
*লোকে নিস্তারিতে এই তোমার অবতার।*
*🍀হরিদাস কারও মতে ব্রহ্মার, কারও মতে বা প্রহ্লাদের অবতার ; কেউ কেউ তাঁকে উভয়ের সম্মিলিত অবতারও বলেন। যথা==*
*"মহাভক্ত হরিদাস জয় জয় জয়।*
*হরিদাস পরশনে সর্ব পাপ ক্ষয়।।*
*কেহ বলে চতুর্মুখ যেন হরিদাস।*
*কেহ বলে যেন প্রহ্লাদের পরকাশ।।"চৈঃভাঃ*
*🌹মহাপ্রভু আরও বলেন=*
*লোকে নিস্তারিতে এই তোমার অবতার।*
*নামের মহিমা লোকে করিলা প্রচার।।*
☆               ☆               ☆               ☆
*এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন।চৈঃচঃ।*
*🍀হরিদাস বলছেন--,দয়াময়! তুমি স্বতন্ত্র ঈশ্বর।তোমার ইচ্ছানুসারে এই জগৎ-যন্ত্র চলছে ; যারে যেমন নাচাও, সে তেমনই নাচে ; আমাকে অনেক নাচিয়েছ ; ম্লেচ্ছকে বিপ্রের শ্রাদ্ধপাত্র পর্য‍্যন্ত দিয়েছ। তুমি ভগবান, তোমার সঙ্গে সতত রঙ্গ বা লীলা করলাম,আর কি? আনন্দের এক শেষ হয়েছে। এ আনন্দ কি চিরদিন থাকবে? আমার ভয় হচ্ছে প্রভু!সত‍্য কথা বলতে কি,আমার ভয় হচ্ছে যে, কোনদিন তুমি ভক্তদের হৃদয়ে শেল মার অর্থ‍্যাৎ আমাদের ছেড়ে চলে যাবে অনুমান করছি। আমি তোমার সে লীলা দেখতে পারব না।আমাকে তোমার এই কৃপা করতে হবে,যেন তোমার পূর্বে আমার মৃত‍্যু ঘটে ; তোমার সামনে তোমার নাম গ্রহণ করতে করতে যেন প্রাণ বহির্গত হয়।এটিই আমার শেষ বাসনা বা অভিলাষ এবং প্রার্থনা।*
*🌷মহাপ্রভু বলছেন=হরিদাস!তোমার মতো ভক্তের প্রার্থনা, শ্রীকৃষ্ণ উপেক্ষা করতে পারেন না। কিন্তু তা মনে হতেই আমার প্রাণ কাঁদছে। দেখ হরিদাস! আমার যে কিছু সুখ,তা তোমার মত ভক্তদের নিয়েই।আমাকে ছেড়ে যাওয়া তোমার উচিত হবে না। হরিদাস মহাপ্রভুর শ্রীচরণ ধরে বলছেন কৃপাময়!আর মায়া করিও না।আমার থেকেও মাথার মণি কত মহাত্ম তোমার আছেন। একটি পিঁপড়ের মত কীটাণু মরলে পৃথিবীর কি ক্ষতি হয়?হে দীনবৎসল!এই দীনকে তোমার এ কৃপাটি করতে হবে। আমার শেষ প্রার্থনা পূর্ণ করে জগতে ভক্তবাৎসল‍্য দেখাও প্রভু? হরিদাসের কথা শুনে মহাপ্রভু আর কিছু বললেন না, তবে তাঁর চাঁদমুখে একটু যেন বিষাদ-চিহ্ন দেখা গেল।তিনি অতঃপর "মধ‍্যাহ্ন" করতে গমন করলেন। হরিদাস চলে যাবেন,এইরূপে চুপি চুপি স্থির হয়ে গেল।পরদিন সকালবেলা মহাপ্রভু, শ্রীজগন্নাথ দর্শন করে সকল ভক্তকে নিয়ে হরিদাসের কুটির দ্বারে উপস্থিত হলেন ; গৌরহরি অতি স্নেহে জিজ্ঞাসা করলেন হরিদাস!সমাচার কি?হরিদাস উত্তর করলেন, তোমার অপেক্ষা মাত্র।এ কথার অর্থ কি, ভক্তগণ কিছুই বুঝতে পারলেন না। ভাবটা যেন নূতন,ভক্তগণ একে অন‍্যের মুখ দেখতে লাগলেন।তখন মহাপ্রভু কীর্তনের আদেশ করলেন,অঙ্গনে ভুবন-মঙ্গল মহাসংকীর্তন আরম্ভ হল।*

*🙏হরিদাস মধ‍্যে রয়েছেন ; তাঁকে ঘিরে স্বরূপ দামোদরাদি প্রধান প্রধান ভক্তগণ ধীর ভাবে গাইতে লাগলেন।বক্রেশ্বরের নৃত্যভঙ্গী ঠিক মহাপ্রভুর মতো ছিল। গৌরহরি বক্রেশ্বরকে মনোসুখে নাচতে বললেন।স্বয়ং তিনি আজ কীর্তনে যোগ দিলেন না ; রামানন্দ ও সার্বভৌমাদির কাছে গদ গদ বাক‍্যে হরিদাসের গুণ বর্ণনা করতে লাগলেন।ভক্তগণ তখন বিষয়টি একপ্রকার বুঝতে পেরেছেন, তাঁরা একে একে হরিদাসের চরণ বন্দন করলেন।হরিদাসও সবারই চরণ-ধূলি মস্তকে ধারণ করলেন ; ভক্তগণ হরিদাসের এই কাজে যদিও সঙ্কুচিত ও ভীত হচ্ছিলেন, কিন্তু ভক্ত-শিরোমণির শেষ প্রার্থনা সকলকেই পূর্ণ করতে হল। তার পর সময় বুঝে হরিদাস আপন সাক্ষাতে মহাপ্রভুকে এনে বসালেন, আপন হৃদয়ে গৌরহরির সুশীতল চরণকমল তুলে দিলেন, এবং বদন-পদ্মে আপন নেত্রভৃঙ্গ দুইটি স্থাপন করলেন।মহাপ্রভুর শ্রীচরণকমল হৃদয়ে ধারণ করে হরিদাস নিজ নয়ন পতিতপাবন গৌরহরির বদনপদ্মে মনোনিবেশ করলেন।ভক্তগম স্তম্ভিত, হরিদাসের তখনকার অদ্ভুত অদৃষ্টপূর্ব ভাব দর্শন করে ভক্তগণ স্তম্ভিত,বুঝি বা সমস্ত জগৎ যেন স্তম্ভিত হল। ধীর সংকীর্তন ধ্বনি তার গাম্ভীর্য‍্য  যেন আরও গভীরতর করে তুলল।ঝলকে ঝলকে নেত্র-ভৃঙ্গ বদন-পদ্মের মধুপান করতে লাগল,সে মাধুরী পানে উদর পূরণ হয়ে গেল।হরিদাসের আশা মিটল, প্রাণ সুশীতল হল,তাঁর নেত্র-যুগল হতে কৃতজ্ঞতা মিশ্রিত প্রেমবারি ঝরতে লাগিল।*
     *"হরি !      হরি !         হরি !!"*
*🍀করুণাময় দয়াময় গৌরহরি উচ্চৈঃস্বরে হরিধ্বনি করলেন।*
    *"হরি !       হরি !         হরি !!"*
*👥ভক্তগণের শত কন্ঠে গভীর প্রতিধ্বনি উঠিল।*  *"জয় শ্রীকৃষ্ণচৈতন‍্য ! জয় গৌরহরি !!*
*🌷ক্ষীণকন্ঠে হরিদাস উচ্চারণ করলেন, "জয় গৌরহরি !"*
*🌻ত্রিজগৎ যেন হরিদাসের সঙ্গে গাইলেন, "জয় গৌরহরি!!"*
*🌹দেবতাগণ অন্তরীক্ষ হতে যেন সে তানে তান মিশালেন। "জয় গৌরহরি!!"*
*🍁দূরাগত বংশীধ্বনির মতো এই ধ্বনি শূন‍্য প্রান্তে বিলীন হল, তখন যেন সমস্ত জগৎ এক সঙ্গে একতানে গাইল=*
*"জয় চৈতন‍্য ! জয় গৌরহরি !!"*
*☘নবীন তপন,কি জানি কেন, পাংশুবর্ণ হয়ে গেলেন, হরিদাসের বদন হঠাৎ প্রজ্জ্বলাকার ধারণ করল, জয় গৌরহরি!*
*🍁আর একবার উচ্চারণ করে,হরিদাসের প্রাণ-পাখী নামের সঙ্গে দেহ-পিঞ্জর হতে উড়ে গেল।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ৩৩. মহোৎসব 💮  শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas33.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


৩১. কৃষ্ণ-কথা 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas31.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩১)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *🙌🙌কৃষ্ণ-কথা🙌🙌*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*"ভক্ত-মহিমা প্রকাশিতে ভক্তে সুখ দিতে।*
*মহাপ্রভু সম কেহ নাহি ত্রিজগতে।।"*
*🌹শ্রীচৈতন‍্যচরিতামৃতের এই কথাটি অক্ষরে অক্ষরে সত‍্য।*
*🌻শ্রীমহাপ্রভু প্রত‍্যেকদিন একবার করে হরিদাসের কুটিরে যেতেন,প্রত‍্যেকদিনই কিছু না কিছু কৃষ্ণ-কথা হ'ত,কিরকম কথা হ'ত,তার কিঞ্চিৎ আভাস শ্রীপাদ কবিরাজ গোস্বামী দিয়েছেন।*
*🍀একদিন মহাপ্রভু বললেন, "হরিদাস!" বর্তমানে ভারতে যবন বাহুল‍্য ঘটেছে বা যবনের শাসন চলছে বলেই তারা তাদের মত করে রাজ‍্য পরিচালনা করছে ; এরা গো আর ব্রাহ্মণের হিংসায় সতত ব‍্যস্ত। কিন্তু শ্রীজগন্নাথ গো-ব্রাহ্মণের রক্ষক। অতএব এরা কেবল সজ্জনদ্রোহী নয়,তারা বিরুদ্ধচারী।এদের পরিত্রাণের উপায় কি?*
*🌺হরিদাস উত্তর করলেন--প্রভো! ভাবনা কি? নৃসিংহপুরাণের শ্লোকটি বিচার করুন ; তাদের উদ্ধার উপায় অসম্ভব নয়।*
*"দংষ্ট্রী দংষ্ট্রাহতো ম্লেচ্ছো হারামেতি পুনঃ পুনঃ।*
*উক্তাপি মুক্তিমাপ্নোতি কিং পুনঃ শ্রদ্ধয়াগৃহণ্।।"*
*🌻যবনগণ শাস্ত্র নিষিদ্ধ পদার্থ সংস্পর্শে (বা বরাহ-দন্তাহত হলে, শুয়োর কামড়ালে) "হারাম,হারাম" বলে থাকে, এই হারাম নামাভাস।তাদের হারাম উচ্চারণের উদ্দেশ্য ও অর্থ আলাদা,তাই প্রেমবচক "হা!রাম!" শুদ্ধ নাম না হয়েও নামাভাস হল।*
*🌹বস্তু-শক্তি দেশ-কাল-পাত্রের অপেক্ষা রাখে না। মহাপাপী অজামিল মৃত‍্যুকালে পুত্র নারায়ণকে ডেকেছিল, তার ফলে সে বৈকুন্ঠে গেল।বস্তুতঃ নামের অক্ষরগুলির স্বভাবই এই যে,কখনই তা নিজ প্রভাব ছাড়ে না।পদ্মপুরাণে প্রমাণ আছে ==*
*"নামৈকং যস‍্য বাচি স্মরণপথগতং শ্রোত্রমূলং গতং বা,*
*শুদ্ধং বাশুদ্ধবর্ণ ব‍্যবহিতরহিতং তারয়ত‍্যৈব সত‍্যং।*
*তচ্চেদ্দেহ দ্রবিণ জনতা লোভ পাষন্ড মধ্যে,*
*নিক্ষপ্তং স‍্যান্নফলজনকং শীঘ্রমেবাত্র বিপ্র।।*
*🍀শুদ্ধ বা অশুদ্ধ হোক,হেলায় বা শ্রদ্ধায় হোক,নাম-উচ্চারণের ফল একটি আছে।যদি নামাভাসই হয়,তথাপি তার ফল পাপক্ষয়।পাপক্ষয় হলে হৃদয় নির্মল হয়,নির্মল হৃদয়ে শুদ্ধ নামোচ্চারণ ও ভক্তির উদয় হতে বাধা থাকে না বা নাই।অতএব যবনগণের পরিত্রাণের পথ বন্ধ নয়।*
*🌲শুদ্ধ বা অশুদ্ধই হোক,ব‍্যবহিত-রহিত হরিনাম যাঁর বাক‍্য ও শ্রুতি অথবা স্মরণপথগত হয়, তাকেই উদ্ধার করেন, কিন্তু দেহ ধনাদি লোভে আকৃষ্ট পাষন্ড (অপরাধী) মধ্যে নাম তাড়াতাড়ি ফল উৎপাদন করেন না।(এক সঙ্গে উচ্চারণ না করে ভিন্ন ভিন্ন বারে নামাক্ষর উচ্চারণের নাম ব‍্যবহিত।)*
*🌷শাস্ত্র বলেন,নামাভাস হতেই পাপক্ষয় হয়, যথা==*
*"তং নির্ব‍্যাজং ভক্তগুণনিধে পাবনং পাবনানাং,*
*শ্রদ্ধারজ‍্যন্মতিরতি তরামুত্তমশ্লোকমৌলিং।*
*প্রোদ‍্যন্নন্তঃকরণকুহরে হন্ত যন্নাম ভানো,*
*রাভাসোপি ক্ষপয়তি মহাপাতকধ্বান্তরাশিং।।"*
*🍁যাঁর নাম রূপ সূর্য‍্যের আভাস মাত্র অন্তরে উদিত হলে পাপান্ধকার বিনাশ হয়ে যায়,(অর্থ‍্যাৎ সূর্য‍্যের আলোয় যেমন অন্ধকার নাশ হয়, তাঁর নাম ও রূপ কথা বলিলেও সমস্ত পাপান্ধকার বিনাশ হয়ে যায়।),সেই পাবনের পাবন যে পূর্ণশ্লোক (শ্রীকৃষ্ণ) তাঁকে শ্রদ্ধা করে অকপটে ভজনা কর ; তাঁরই অনুরক্ত বা অনুরত বা আসক্ত হও।*
*🍀হরিদাসের এইরকম উত্তর শুনে মহাপ্রভু ভঙ্গী করে পুনর্বার প্রশ্ন করলেন--, "স্থাবর জঙ্গমের তুলনায় যবনাদি যৎসামান‍্য, তাদের উদ্ধারের উপায় কি?(মহাপ্রভু যবনদের সব থেকে নিকৃষ্টমানের জাত বলেছিলেন।)*
*🌹হরিদাস উত্তর করলেন=প্রভো! সে উপায় তুমি সৃষ্টি করেছ,তোমা দ্বারাই তা প্রবর্তিত হয়েছে। এই যে তোমার উচ্চৈঃস্বরে নাম সংকীর্তন, সেই সংকীর্তনের ধ্বনি শুনে জঙ্গমগণ উদ্ধার পায়।আর সংকীর্তনের প্রতিধ্বনি (শব্দ)বায়ুস্তর প্রকম্পিত করে স্থাবর দেহে প্রতিহত হয়, তাতেই তারা উদ্ধার হয়ে যায়।*
*🌻হরিনাম কি দৃঢ় বিশ্বাস! কি অপূর্ব অন্ধ বিশ্বাস!! হরিদাসের এই উত্তরে গৌরহরি হেসে বললেন-- তবে হরিদাস!যদি সবই মুক্ত হল, জগৎ যে তবে জীব-শূন‍্য হবে,সৃষ্টি ব‍্যর্থ হবে?*
*🌳এই প্রশ্নে হরিদাস উত্তর দিলেন, তাতে মহাপ্রভুর আর কিছু বলবার মুখ রইল না, তখনি তিনি "বিষ্ণু" "বিষ্ণু" বলে তাড়াতাড়ি উঠে চলে গেলেন।হরিদাস কি বলেছিলেন আস্বাদন করুন==*
*হরিদাস বলে,তোমার যাবৎ মর্ত‍্য স্থিতি।*
*তাবৎ স্থাবর জঙ্গম,সর্ব জীব জাতি।।*
*সব মুক্ত করি তুমি, বৈকুন্ঠ পাঠাইবে।*
*সূক্ষ্ম জীব পুনঃ কর্মে,উদ্বুদ্ধ করিবে।।*
*সেই জীব হবে ইহা,স্থাবর জঙ্গম।*
*তাহাতে তরিবে,ব্রহ্মান্ড যেন পূর্ব সম।।*
*রঘুনাথ যেন সব,অযোধ‍্যা লইয়া।*
*বৈকুন্ঠে গেলা,অন‍্য জীবে অযোধ‍্যা ভরিয়া।।*
*অবতারি তুমি,তৈছে পাতিয়াছ হাট।*
*কেহ না বুঝিতে পারে,তোমার গূঢ় নাট।।*
*🌹এই উত্তর শুনে পতিতপাবন গৌরহরি মহাপ্রভু কেন চলে গেলেন, তার কারণ শ্রীকবিরাজ গোস্বামী বলেন=*
*ঈশ্বর স্বভাব আপনা,চাহে আচ্ছাদিতে।*
*🌻এও বলেন=*
*ভক্তঠাঞি লুকাইতে নারে-- হয়েত বিদিতে।*
*🙌জয় জয় শ্রীমন্মহাপ্রভু ও হরিদাসের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

adds