✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৩১. কৃষ্ণ-কথা 🏵️ শ্রীশ্রীনামাচার্য্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas31.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ৩২. হরিদাস নির্য্যাণ 😭 শ্রীশ্রীনামাচার্য্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas32.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
**(৩২)শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
*😭😭হরিদাস নির্য্যাণ😭😭*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹দিন যায়,থাকে না। কারও আনন্দে দিন যায়, কারও নিরানন্দে দিন যায়।হরিদাসেরও দিন যেতে লাগিল, অপেক্ষা করল না ; তবে নীলাচলে নিরানন্দে নয়, মহানন্দেই দিন যেতে লাগল। এ সুখ কি চিরদিন থাকবে?হরিদাস ভাবলেন, "একবার না এইরকমই সুখ-সাগরে সাঁতার দিতে দিতে দুঃখাবর্তে ডুবেছিলাম? হরিদাসের প্রাণ শিহরিয়ে উঠিল, মন অসুস্থ হল,অঙ্গ অবশ হয়ে গেল।এই তাঁর ব্যাধি। তিনি ধীরে ধীরে,অতি ধীরে নাম জপ করতে লাগলেন।*
*🌷যথাকালে গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে হরিদাসকে দিতে গেলেন।দেখেন,হরিদাস শয়ন করে রয়েছেন ও অতি ধীরে ধীরে নাম-কীর্তন করছেন।হরিদাস গোবিন্দকে বললেন, "আমার নির্দিষ্ট নাম-সংখ্যা পূর্ণ হচ্ছে না ; এ অবস্থায় পাপ জিহ্বায় অপর রস দিব না, অর্থ্যাৎ অন্য কিছু গ্রহণ করব না।*
*🌺পাঠক আপনারা নিশ্চয়ই জানেন,হরিদাস নিয়মিত জপসংখ্যা পূর্ণ না করে কোন কাজে রত হতেন না, স্নানাহার পর্য্যন্ত করতেন না। তবে মহাপ্রসাদ এনেছেন, তিনি বলতে লাগলেন, "মহাপ্রসাদে উপেক্ষাও করা যায় না।" এই কথা বলেই হরিদাস ভক্তি সহকারে মহাপ্রসাদ বন্দন করলেন ও পাত্র হতে একরঞ্চ নিয়ে ভক্ষণ করলেন। গোবিন্দ হরিদাসের এই অবস্থা দেখে মহাপ্রভুকে দৌড়িয়ে বললেন, মহাপ্রভু হরিদাসের কুটিরে আসিলেন ও সোৎসুকে (উৎকন্ঠিত হয়ে ) জিজ্ঞাসা করলেন,হরিদাস!কেমন আছ? হরিদাস ধীরে ধীরে প্রণামান্তর নিবেদন করলেন, বললেন প্রভো!শরীর অসুস্থ নয়,তবে বুদ্ধি মন অসুস্থ হয়েছে। মহাপ্রভু বললেন, অসুখটা কি বুঝিয়ে বল। হরিদাস বললেন,ব্যাধি এই যে,নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করতে পারছি না। পতিতপাবন মহাপ্রভু বলছেন=এখন বৃদ্ধ হয়েছ,সংখ্যা কমিয়ে ফেল।হরিদাস! তোমার সিদ্ধ দেহ, তুমি সাধনের জন্য কেন এত আগ্রহ কর। মহাপ্রভু আরও বললেন=*
*লোকে নিস্তারিতে এই তোমার অবতার।*
*🍀হরিদাস কারও মতে ব্রহ্মার, কারও মতে বা প্রহ্লাদের অবতার ; কেউ কেউ তাঁকে উভয়ের সম্মিলিত অবতারও বলেন। যথা==*
*"মহাভক্ত হরিদাস জয় জয় জয়।*
*হরিদাস পরশনে সর্ব পাপ ক্ষয়।।*
*কেহ বলে চতুর্মুখ যেন হরিদাস।*
*কেহ বলে যেন প্রহ্লাদের পরকাশ।।"চৈঃভাঃ*
*🌹মহাপ্রভু আরও বলেন=*
*লোকে নিস্তারিতে এই তোমার অবতার।*
*নামের মহিমা লোকে করিলা প্রচার।।*
☆ ☆ ☆ ☆
*এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন।চৈঃচঃ।*
*🍀হরিদাস বলছেন--,দয়াময়! তুমি স্বতন্ত্র ঈশ্বর।তোমার ইচ্ছানুসারে এই জগৎ-যন্ত্র চলছে ; যারে যেমন নাচাও, সে তেমনই নাচে ; আমাকে অনেক নাচিয়েছ ; ম্লেচ্ছকে বিপ্রের শ্রাদ্ধপাত্র পর্য্যন্ত দিয়েছ। তুমি ভগবান, তোমার সঙ্গে সতত রঙ্গ বা লীলা করলাম,আর কি? আনন্দের এক শেষ হয়েছে। এ আনন্দ কি চিরদিন থাকবে? আমার ভয় হচ্ছে প্রভু!সত্য কথা বলতে কি,আমার ভয় হচ্ছে যে, কোনদিন তুমি ভক্তদের হৃদয়ে শেল মার অর্থ্যাৎ আমাদের ছেড়ে চলে যাবে অনুমান করছি। আমি তোমার সে লীলা দেখতে পারব না।আমাকে তোমার এই কৃপা করতে হবে,যেন তোমার পূর্বে আমার মৃত্যু ঘটে ; তোমার সামনে তোমার নাম গ্রহণ করতে করতে যেন প্রাণ বহির্গত হয়।এটিই আমার শেষ বাসনা বা অভিলাষ এবং প্রার্থনা।*
*🌷মহাপ্রভু বলছেন=হরিদাস!তোমার মতো ভক্তের প্রার্থনা, শ্রীকৃষ্ণ উপেক্ষা করতে পারেন না। কিন্তু তা মনে হতেই আমার প্রাণ কাঁদছে। দেখ হরিদাস! আমার যে কিছু সুখ,তা তোমার মত ভক্তদের নিয়েই।আমাকে ছেড়ে যাওয়া তোমার উচিত হবে না। হরিদাস মহাপ্রভুর শ্রীচরণ ধরে বলছেন কৃপাময়!আর মায়া করিও না।আমার থেকেও মাথার মণি কত মহাত্ম তোমার আছেন। একটি পিঁপড়ের মত কীটাণু মরলে পৃথিবীর কি ক্ষতি হয়?হে দীনবৎসল!এই দীনকে তোমার এ কৃপাটি করতে হবে। আমার শেষ প্রার্থনা পূর্ণ করে জগতে ভক্তবাৎসল্য দেখাও প্রভু? হরিদাসের কথা শুনে মহাপ্রভু আর কিছু বললেন না, তবে তাঁর চাঁদমুখে একটু যেন বিষাদ-চিহ্ন দেখা গেল।তিনি অতঃপর "মধ্যাহ্ন" করতে গমন করলেন। হরিদাস চলে যাবেন,এইরূপে চুপি চুপি স্থির হয়ে গেল।পরদিন সকালবেলা মহাপ্রভু, শ্রীজগন্নাথ দর্শন করে সকল ভক্তকে নিয়ে হরিদাসের কুটির দ্বারে উপস্থিত হলেন ; গৌরহরি অতি স্নেহে জিজ্ঞাসা করলেন হরিদাস!সমাচার কি?হরিদাস উত্তর করলেন, তোমার অপেক্ষা মাত্র।এ কথার অর্থ কি, ভক্তগণ কিছুই বুঝতে পারলেন না। ভাবটা যেন নূতন,ভক্তগণ একে অন্যের মুখ দেখতে লাগলেন।তখন মহাপ্রভু কীর্তনের আদেশ করলেন,অঙ্গনে ভুবন-মঙ্গল মহাসংকীর্তন আরম্ভ হল।*
*🙏হরিদাস মধ্যে রয়েছেন ; তাঁকে ঘিরে স্বরূপ দামোদরাদি প্রধান প্রধান ভক্তগণ ধীর ভাবে গাইতে লাগলেন।বক্রেশ্বরের নৃত্যভঙ্গী ঠিক মহাপ্রভুর মতো ছিল। গৌরহরি বক্রেশ্বরকে মনোসুখে নাচতে বললেন।স্বয়ং তিনি আজ কীর্তনে যোগ দিলেন না ; রামানন্দ ও সার্বভৌমাদির কাছে গদ গদ বাক্যে হরিদাসের গুণ বর্ণনা করতে লাগলেন।ভক্তগণ তখন বিষয়টি একপ্রকার বুঝতে পেরেছেন, তাঁরা একে একে হরিদাসের চরণ বন্দন করলেন।হরিদাসও সবারই চরণ-ধূলি মস্তকে ধারণ করলেন ; ভক্তগণ হরিদাসের এই কাজে যদিও সঙ্কুচিত ও ভীত হচ্ছিলেন, কিন্তু ভক্ত-শিরোমণির শেষ প্রার্থনা সকলকেই পূর্ণ করতে হল। তার পর সময় বুঝে হরিদাস আপন সাক্ষাতে মহাপ্রভুকে এনে বসালেন, আপন হৃদয়ে গৌরহরির সুশীতল চরণকমল তুলে দিলেন, এবং বদন-পদ্মে আপন নেত্রভৃঙ্গ দুইটি স্থাপন করলেন।মহাপ্রভুর শ্রীচরণকমল হৃদয়ে ধারণ করে হরিদাস নিজ নয়ন পতিতপাবন গৌরহরির বদনপদ্মে মনোনিবেশ করলেন।ভক্তগম স্তম্ভিত, হরিদাসের তখনকার অদ্ভুত অদৃষ্টপূর্ব ভাব দর্শন করে ভক্তগণ স্তম্ভিত,বুঝি বা সমস্ত জগৎ যেন স্তম্ভিত হল। ধীর সংকীর্তন ধ্বনি তার গাম্ভীর্য্য যেন আরও গভীরতর করে তুলল।ঝলকে ঝলকে নেত্র-ভৃঙ্গ বদন-পদ্মের মধুপান করতে লাগল,সে মাধুরী পানে উদর পূরণ হয়ে গেল।হরিদাসের আশা মিটল, প্রাণ সুশীতল হল,তাঁর নেত্র-যুগল হতে কৃতজ্ঞতা মিশ্রিত প্রেমবারি ঝরতে লাগিল।*
*"হরি ! হরি ! হরি !!"*
*🍀করুণাময় দয়াময় গৌরহরি উচ্চৈঃস্বরে হরিধ্বনি করলেন।*
*"হরি ! হরি ! হরি !!"*
*👥ভক্তগণের শত কন্ঠে গভীর প্রতিধ্বনি উঠিল।* *"জয় শ্রীকৃষ্ণচৈতন্য ! জয় গৌরহরি !!*
*🌷ক্ষীণকন্ঠে হরিদাস উচ্চারণ করলেন, "জয় গৌরহরি !"*
*🌻ত্রিজগৎ যেন হরিদাসের সঙ্গে গাইলেন, "জয় গৌরহরি!!"*
*🌹দেবতাগণ অন্তরীক্ষ হতে যেন সে তানে তান মিশালেন। "জয় গৌরহরি!!"*
*🍁দূরাগত বংশীধ্বনির মতো এই ধ্বনি শূন্য প্রান্তে বিলীন হল, তখন যেন সমস্ত জগৎ এক সঙ্গে একতানে গাইল=*
*"জয় চৈতন্য ! জয় গৌরহরি !!"*
*☘নবীন তপন,কি জানি কেন, পাংশুবর্ণ হয়ে গেলেন, হরিদাসের বদন হঠাৎ প্রজ্জ্বলাকার ধারণ করল, জয় গৌরহরি!*
*🍁আর একবার উচ্চারণ করে,হরিদাসের প্রাণ-পাখী নামের সঙ্গে দেহ-পিঞ্জর হতে উড়ে গেল।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🔜 ক্রমাগত 👉 ৩৩. মহোৎসব 💮 শ্রীশ্রীনামাচার্য্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas33.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
