শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২৫. মৃত-সৎকার পদ্ধতি 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob125.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৫. মৃত-সৎকার পদ্ধতি 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob125.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *মৃত-সৎকার পদ্ধতি*
          ************************
*🍀অতএব শরণাতীত প্রাচীন কাল হতে যে,শবের দাহ প্রথা,ভূগর্ভে সমাজ দেওয়ার প্রথা ও সেই মাটিতে বসিয়ে সমাজ প্রথা যুগপৎ প্রবর্তিত আছে,তা অবশ্যই স্বীকার্য‍্য (মেনে নিতে হবে)।এই মন্ত্রটিতেও এ বিষয়ের স্পষ্ট পরিচয় পাওয়া যায়।যথা=*
*"যে অগ্নিদগ্ধা যে অনগ্নিদগ্ধা মধ্যে দিবঃ স্বধয়া মাদরতে।*
*তেভিঃ স্বরাল সুনীতি মেতাং যথাবশং তন্বং কল্পয়স্ব।।"*
   *(ঋগ্বেদ, ১০ম, ১৫|  1১৪ ঋক্)*
*🔥হে স্বপ্রকাশ অগ্নি!যে সকল পিতৃলোক অগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন, কিম্বা যাঁরা অগ্নি দ্বারা দগ্ধ হন নাই, যাঁরা স্বর্গমধ‍্যে স্বধার(দেবতাদের উদ্দেশ্যে হোমের)দ্রব‍্য প্রাপ্ত হয়ে আমোদ করে থাকেন।তাঁদের সঙ্গে একত্র হয়ে তুমি আমাদের এই সজীব দেহকে তোমার ও তাঁদের অভিলাষ পূর্ণ করতে প্রবৃত্ত কর।*
*"যে অগ্নিদগ্ধাঃ যে অনগ্নিদগ্ধাঃ" এই ঋক্ দ্বারা প্রমাণিত হল যে, উভয় প্রকার প্রথাই তখন প্রচলিত ছিল। কিন্তু "অনগ্নিদগ্ধাঃ" কথায় ভূগর্ভে সমাজ দেওয়া ছাড়া নিক্ষেপ প্রথাও সূচিত হতে পারে।মাটি খনন করে সেই গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ারও প্রথা ছিল, এইরকম অনুমান অমূলক নহে। অথর্ববেদে তিন প্রকার শব-সৎকার প্রথা স্পষ্টভাবে উল্লিখিত হয়েছে।অথর্ববেদের আহ্বান মন্ত্রে দেখতে পাওয়া যায় =*
*"যে নিখাতা যে পরিষা যে দগ্ধা যে চোদ্ধিতা।*
*সর্বাস্তাং নগ্ন আবহ পিতৃন্ হবিষে অতবে।।"১৮|২|৩৪*
*🔥হে অগ্নি!যাঁরা ভূমিতে প্রোথিত হয়েছেন,যাঁদেরকে নিক্ষেপ করা হয়েছে,যাঁদেরকে দগ্ধ করা হয়েছে, সেই সকল পিতৃগণকে তুমি ভোজনার্থ আনয়ন কর।*
*🌷বিভিন্ন বর্ণের জন্য ঐরকম বিভিন্ন প্রথা বিহিত হতে পারে না। কারণ,বৈদিক কালে জাতিভেদ বা বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল না। সুতরাং তিনটির প্রথার মধ্যে কোনটিই দূষনীয় বা ঘৃণিত হতে পারে না।এই তিনটি প্রথাই যখন শ্রুতিমূলক, তখন এই তিনটি প্রথাই নিত‍্য।অতএব বৈষ্ণবের সমাধি বা সমাজ পদ্ধতি যে বিশুদ্ধ বৈদিক প্রথা,সেই বিষয়ে কোন বিন্দুমাত্রও সন্দেহ রইল না।*
*🍀এ জায়গায় আর একটি বিষয়ের  কথা যে,কোন কোন জায়গায় বৈষ্ণবগণ আসন্নমৃত‍্যু আতুরের দ্বারা লবণ সংযুক্ত দান করিয়ে থাকেন এবং মৃতদেহ সমাহিত করবার কালেও লবণ দান করে থাকেন ; এইরকম ব‍্যবস্থাপনা দেখে অজ্ঞ ব‍্যক্তিমাত্রেই মনে করেন, শব শীঘ্র গলিত ও জীর্ণ হবার উদ্দেশ্যেই এইরকম লবণ প্রদান করা হয়ে থাকে।বস্তুতঃ তা নয়। এটি শাস্ত্রসম্মত বিশুদ্ধ আচার। "গরুড় পুরাণ, উত্তর খন্ডে লিখিত আছে=*
*"পিতৃণাঞ্চ প্রিয়ং ভব‍্যং তস্মাৎ স্বর্গপ্রদং ভবেৎ।*
*বিষ্ণুদেহসমুদ্ভূতো যতোহয়ং লবণো রসঃ।।*
*বিশেষাল্লবণং দানং তেন সংসন্তি যোগিনঃ।*
*ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং স্ত্রীণাং শূদ্রজনস‍্য চ।।*
*আতুরাণাং যদা প্রাণাঃ প্রয়ান্তি বসুধাতলে।*
*লবণন্তু তদা দেয়ং দ্বারস‍্যোদ্ঘাটনং দিবঃ।।"*
*🌻অর্থ‍্যাৎ লবণ পিতৃদেবগণেরও প্রিয়,অতএব তা সর্বকামপ্রদ হয়।এটি বিষ্ণুদেহোৎপন্ন, সুতরাং সর্বরসোত্তম। অতএব গুণবাহুল‍্য বশতঃ লবণযুক্ত দানই যোগীগণ প্রশংসা করে থাকেন।ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্র ও স্ত্রী যখন এদের প্রাণ পৃথিবীতলে নীয়মান(যাকে নিয়ে যাওয়া) হয়, তখন লবণদান কর্তব‍্য।তাতে স্বর্গের দ্বার উদ্ঘাটিত(খুলে  বা অনাবৃত)হয়। অতএব বৈষ্ণবগণ মৃতদেহ সমাহিত কালে বিষ্ণদেহোৎপন্ন লবণ কেন যে দান করে থাকেন, তা বোধ হয়,আর কাউকেও বুঝাতে হবে না।এটি নিশ্চয় জানা উচিত,বৈষ্ণবের আচার ব‍্যবহারের মধ্যে কোনটিই কপোল-কল্পিত বা অশাস্ত্রীয় নহে। সুতরাং না জেনে শুনে বৈষ্ণবের কোন আচার ব‍্যবহারের প্রতি কটাক্ষ করে সহসা মন্তব‍্য প্রকাশ করা, ঘোর অপরাধের বিষয় নয় কি?*
*🙏যা সমস্ত লেখা হ'ল সবই গ্রন্থকারের লেখা।*
*🌻গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস, বৈষ্ণব বিবৃতি গ্রন্থ  হতে "লবণ দান"।*
       🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৬. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob126.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৩. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob123.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀গীতা স্পষ্টই ঘোষণা করেছেন=*
*"যান্তি দেবব্রতা দেবান্ পিতৃণ্ যান্তি পিতৃব‍্যতাঃ।*
*ভূতানি যান্তি ভূতেজ‍্যাঃ যান্তি মদ্ যাজিনোপি মাম্।।"*
*🌹অর্থ‍্যাৎ যাঁরা দেবব্রত তাঁরা দেবলোকে এবং পিতৃব্রতগণ পিতৃলোকে গমন করে থাকেন,আর যাঁরা শ্রীকৃষ্ণের উপাসনা করেন অর্থ‍্যাৎ বৈষ্ণবগণ শ্রীভগবদ্ধামে গমন করে থাকেন।*
*🌺এইজন‍্য বিশুদ্ধ বৈষ্ণবগণ দাহপ্রথা গ্রহণ না করে ভক্তিধর্মের অনুকূলবোধে খনন প্রথাই গ্রহণ করেছেন।দাহ না করলে মৃতের ঔর্ধদেহিক ক্রিয়া লোপ হয় বলে প্রচলিত স্মৃতিশাস্ত্রে দাহপ্রথার প্রতি যে বেশী দার্ঢ‍্যপ্রকাশ দেখা যায়,স্মৃতির ঐ ব‍্যবস্থা অবৈষ্ণবপর বলেই জানবেন। কারণ,বৈষ্ণবের প্রেতত্ব নাই। সুতরাং প্রেতকার্য‍্য করতে গেলে বৈষ্ণবকে নাম-অপরাধী হতে হয়।বৈষ্ণব মৃত পিত্রাদিকে শ্রীভগবদ্ধাম হতে টেনে এনে ভূত-প্রেত সাজিয়ে পুনরায় তাঁর উর্ধগতির চেষ্টা করতে যাবেন কেন? গৃহস্থ-বৈষ্ণব ও সন্ন‍্যাসীবৈষ্ণব ভেদে গতির তারতম‍্য না থাকায়,বিশুদ্ধাচারী বৈষ্ণবমাত্রেই মৃত-সৎকার খনন-প্রথা অনুসারে করতে পারেন।এই বৈষ্ণব সমাজে এবং গৌড়ীয়-গোস্বামী ও মহান্তগণের মধ্যে এই সদাচার বহুকাল হতে প্রচলিত রয়েছে।অতএব বৈষ্ণবের "সমাজ" দেওয়া যে বিশুদ্ধ বৈদিক প্রথা, তাতে কোন সন্দেহ নেই।*
*☘আবার যাঁরা বৈষ্ণবের এই সমাজ-প্রথাকে ঘৃণার চক্ষে দেখে থাকেন,এমন কি ম্লেচ্ছাচার বলতেও কুন্ঠিত হন না,তাঁদের মধ্যেও আবার অবস্থা বিশেষে ভূগর্ভে প্রোথিত করবার প্রথা দেখতে পাওয়া যায়।যখন একটি দেড় বৎসরের শিশুকে মৃত্তিকায় প্রোথিত (পোঁতা)করতে হয়,তখন ইহা ঘৃণিত দূষণীয় গণ‍্য হয় না তো?ইহাও তো বৈদিক প্রথা অনুসারেই করা হয়ে থাকে। আবার সন্ন‍্যাসীদের মধ্যেও দেখতে পাওয়া যায় =*
*"সন্ন‍্যাসীনাং মৃতং কায়ং দাহয়েন্ন কদাচন।*
*সম্পূজ‍্য গন্ধপুষ্পাদ‍্যৈ নিখনেদ্বাপ্সু মজ্জয়েৎ।।"*
*🌹অর্থ‍্যাৎ সন্ন‍্যাসীদের মৃতদেহ কখন দাহ করবে না।পরন্তু পুষ্প চন্দনাদি দ্বারা পূজা করে ভূগর্ভে প্রোথিত করবে কিম্বা জলমধ‍্যে নিক্ষেপ করবে।*
*🌷"দন্ড গ্রহণমাত্রেণ নরো নারায়ণো ভবেৎ " অর্থ‍্যাৎ সন্ন‍্যাস গ্রহণ মাত্র মনুষ‍্য নারায়ণ তুল‍্যতা লাভ করেন। সুতরাং তাঁর স্বভাব, জন্ম ও দেহ সকলই পবিত্র। সেই পবিত্র দেহকে যথাবৎ পূজা করে ভূগর্ভে প্রোথিত করাই বিধি। শ্রীকৃষ্ণ-পাদপদ্ম-শরণ গ্রহণ মাত্র বৈষ্ণব মায়াতীত ও চিদানন্দ-স্বরূপ হন। যথা শ্রীচরিতামৃতে শ্রীমন্মহাপ্রভুর উক্তি=*
*🍀প্রভু কহে বৈষ্ণবদেহ প্রাকৃত কভু নয়।*
*🍀অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়।।*
*🍀দীক্ষাকালে ভক্ত করে আত্ম-সমর্পণ।*
*🍀কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম।।*
*🍀সেই দেস করে তাঁর চিদানন্দময়।*
*🍀অপ্রাকৃত দেহে তাঁর চরণ ভজয়।।*
*🌷অতএব বৈষ্ণবের স্বভাব, জন্ম ও দেহের দোষ দর্শনে তাঁকে প্রাকৃত মনে করা মহাঅপরাধজনক। যথা উদেশামৃতে পায়=*
*"দৃষ্টা স্বভাব জনি তৈ র্বৈপুষশ্চ দোষৈঃ ন প্রাকৃতত্বমিহ ভক্তজনস‍্য পশ‍্যেৎ।" (শ্রীপাদ রূপ গোস্বামী)*
*☘আবার শ্রীমদ্ভাগবতেও উক্ত হয়েছে =*
*"মর্ত‍্যো যদা ত‍্যক্তসমস্তকর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিতো মে।*
*তদামৃতত্বং প্রতিপদ‍্যমানো ময়াত্মভূয়ায় চ কল্পতে বৈ।।১১|১৯|২৩ ।*
*🌻অর্থ‍্যাৎ যে সময়ে মানুষ ভক্তিপ্রতিকূল সমস্ত কর্ম বা কর্মের কর্তৃত্ব-অভিমান ত‍্যাগ করে আমাতে (শ্রীকৃষ্ণে)আত্ম সমর্পণ করে,আমি তখনই তাকে নিজের স্বরূপ মনে করি।*
*🌷এইজন‍্য বৈষ্ণবের দেহকেও অতি পবিত্রভাবে ভূগর্ভে প্রোথিত করা হয়ে থাকে। আবার বৈষ্ণব যখন শ্রীভগবানে আত্ম সমর্পণ করেন তখন সে দেহ শ্রীভগবানের হয়ে যায়।প্রভুর দ্রব‍্য সযত্নে রক্ষা করা দাসের কাজ।তাই, ভগবানের নিত‍্যদাস বৈষ্ণবগণ, বৈষ্ণবের দেহ পবিত্র ভগবৎ-দ্রব‍্য-জ্ঞানে জননী স্বরূপা ধরণীর সুকোমল অঙ্কে (কোলে) রক্ষা করেন। শ্রীপাদ সনাতন গোস্বামী কৃষ্ণ-বিরহে দেহত‍্যাগ করতে ইচ্ছে করলে সর্বান্তর্য‍্যামী শ্রীগৌরভগবান বলেছিলেন=*
*🍀প্রভু কহে,তোমার দেহ মোর নিজধন।*
*🍀তুমি মোরে করিয়াছ আত্ম সমর্পণ।।*
*🍀পরের দ্রব‍্য তুমি কেনে চাহ বিনাশিতে।*
*🍀ধর্মাধর্ম বিচার কিবা না পার করিতে।।*
    *(শ্রীচরিতামৃত,অন্ত‍্য ৪র্থ পঃ)*
*🌺আবার প্রেতাত্মার সহিতই দেহের সম্বন্ধ ; বৈষ্ণবের শুদ্ধাত্মার সঙ্গে এই অনিত‍্য পাঞ্চভৌতিক দেহের সম্বন্ধ ঘটাতে গেলে অর্থ‍্যাৎ দেহ না পোড়ালে সেই আত্মার পারলৌকিক কল‍্যাণ হবে না, এরকম কথা বললে ঘোর দেহাত্মবাদ এসে পড়ে,দেহাত্মবাদ ভ্রান্তিমাত্র।এই জন্যই বিশুদ্ধ বৈষ্ণবগণ এই অবৈষ্ণবপর ভ্রান্তিজালে পড়তে ইচ্ছে করেন না*।
       🔥🔥🔥🔥🔥🔥🔥
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৫. মৃত-সৎকার পদ্ধতি 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob125.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১২৩. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob123.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২২. বৈরাগী---বৈষ্ণব 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob122.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৩. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob123.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা*
~~~~~~~~~~~~~~~~~~~
*🍀হিন্দু-সাধারণের মধ্যে অধিকাংশ জায়গায় আগুনে পোড়ানোর প্রথাই দেখা যায়।বৈষ্ণব জাতির মধ্যেও এই দাহ-প্রথা যে একেবারে প্রচলিত নাই,তা নয়।আমাদের আলোচ‍্য গৌড়াদ‍্য বৈদিক-বৈষ্ণব-সমাজে দাহ ও মৃৎ-সমাধি উভয় প্রথাই প্রচলিত আছে।অনেক জায়গায় বৈষ্ণবগণ মৃতদেহ পোড়ানোর পর অবশিষ্ট কিঞ্চিৎ অস্থি নিয়ে শ্রীতুলসী ক্ষেত্রাদি পবিত্রস্থানে সমাহিত করে থাকেন। কিন্তু অধিকাংশ জায়গায় বৈষ্ণবের সর্বাবয়ব (পুর্ণদেহ) মৃতদেহ ভূগর্ভে প্রোথিত(পোঁতা)করা হয়ে থাকে। বৈষ্ণবের এইরকম মৃত-সৎকার-পদ্ধতিকে সাধারণ অজ্ঞব‍্যক্তি যাই বলুক না কেন,অনেক বিদ‍্যাশূন‍্য বিদ‍্যাভূষণ এমন কি গোস্বামী উপাধি ভূষিত অনেক বৈষ্ণব বিদ্বেষ্টাও বৈষ্ণব-সমাজে চিরপ্রচলিত এই বিশুদ্ধ বৈদিক-প্রথাকে অনাচার ম্লেচ্ছাচার বলতেও কুন্ঠিত হননি।তাঁদের ধারণা "শ্রীমন্মহাপ্রভু, শ্রীহরিদাস ঠাকুরের সমাধি বা সমাজ দিয়েছিলেন,তারই দৃষ্টান্তে  বৈষ্ণবগণ মৃতপিত্রাদির দেহ সমাজ দিয়ে থাকেন।" এইরকম অসঙ্গত অশ্রাব‍্য মন্তব‍্য প্রকাশ বালক-সুলভ চপলতা বা বৈষ্ণব-নিন্দার চূড়ান্ত নিদর্শন ছাড়া আর কি হতে পারে?*
*🌷সে যাইহোক, বৈষ্ণবের মৃতদেহের মৃৎ-সৎকার বা সমাজ দেওয়ার পদ্ধতি যে দাহ-প্রথার মতো শ্রুতিসম্মত এবং সম্পূর্ণ বৈধ,তা শ্রুতিবাক‍্যগুলির প্রতি দৃষ্টিপাত করলে সহজেই বোধগম্য হবে। মৃতদেহ পোঁতার সময় এই মন্ত্র গুলি পঠিত হয়ে থাকে। যথা=*
*"ওঁ উপসর্প মাতরং ভূমিমেতামুরুব‍্যচসং পৃথিবীং সুশেবাং।*
*ঊর্ণমদা যুবতির্দক্ষিণাবত এষা ত্বা পাতু নিঋতে রুপস্থাৎ।।"(১০)*
*"ওঁ উচ্ছাবাংচস্ব-পৃথিবি মা নিবাধথাঃ সূপায়নাস্মৈ ভব সূপবংচনা।*
*মাতা পুত্রং যথা সিচাভ‍্যেনং ভূম ঊর্ণূহি।।"(১১)*
*"ওঁ উচ্ছবংচমানা পৃথিবী সুতিষ্ঠতু সহস্রং মিত উপ হি শ্রয়ং তাং।*
*তে গৃহাসো ঘৃতশ্চুতো ভবংতু বিশ্বাহাস্মৈ শরণাঃ সংত্বত্র।।"(১২)*
 *🔥ঋগ্বেদ। ৭ম,অষ্টক,১০ম,মন্ডল ৬ষ্ঠ অঃ ১৮ সূক্ত ১০--১২ ঋক্।🔥*
*🙏হে মৃত! জননী-স্বরূপা বিস্তীর্ণা পৃথিবীর নিকট গমন কর।এটি সর্বব‍্যাপিনী ; এটির আকৃতি সুন্দর,ইনি যুবতীর ন‍্যায় তোমার পক্ষে যেন রাশিকৃত মেষলোমের-মত কোমল স্পর্শ হন।তুমি দক্ষিণাদান অর্থ‍্যাৎ যজ্ঞ করেছ, ইনি যেন নিঋতি (অকল‍্যাণ)হতে তোমাকে রক্ষা করেন।(১০)।*
*🙏হে পৃথিবী!তুমি এই মৃতকে উন্নত করে রাখ,মৃতদেহকে পীড়া দিও না।ইহাকে উত্তম উত্তম সামগ্রী ও উত্তম উত্তম প্রলোভন দাও।যেরকম মা আপন অঞ্চলের দ্বারা পুত্রকে আচ্ছাদন করেন, সেরকম তুমি ইহাকে আচ্ছাদন কর।(১১)*
*🌻পৃথিবী উপরে স্তুপাকার হয়ে উত্তমরূপে অবস্থিতি করুন।সহস্রধূলি এই মৃতের উপর অবস্থিতি করুক।তারা ইহার পক্ষে ঘৃতপূর্ণ গৃহস্বরূপ হোক।প্রতিদিন এই জায়গায় তারা ইহার আশ্রয় স্বরূপ হোক।(১২)।*
*🍀উল্লিখিত শ্রুতিবাক‍্যে বৈষ্ণব-মৃতের মৃৎ-সমাধি বা সমাজ পদ্ধতি যে শ্রীমৎ হরিদাসঠাকুরের সমাধির অনুকরণ নহে, পরন্তু বিশুদ্ধ বৈদিকপ্রথা,তা স্পষ্ট প্রমাণিত হল।আবার ঐ সময়ে দাহ প্রথাও প্রবর্তিত ছিল।যথা=*
*"মৈনমগ্নে বি দহো মাভিশোচো মাস‍‍্য ত্বচং চিক্ষিপো মা শরীরং।*
*যদা শৃতং কৃণবো জাতবেদোহথেমেনং প্রহিণুতাৎ পিতৃভ‍্যঃ।।*
*(ঋগ্বেদ,৭অ,১০ম,৬অ,১৬সূক্ত ১ম,ঋক্)*
*🔥হে অগ্নি!এই মৃতব‍্যক্তিকে একেবারে ভষ্ম করিও না,একে কষ্ট দিও না।এর চর্ম বা এর শরীর ছিন্ন ভিন্ন করিও না। হে জাতবেদা!যখন এর শরীর তোমার তাপে উত্তম রূপে পক্ক হয়,তখনই একে পিতৃলোকেদের নিকট পাঠিয়ে দিও।*
*🌹ফলে সেই স্মরণাতীত প্রাচীনকাল হতে খনন ও দাহ এই উভয় প্রথা প্রচলিত রয়েছে।এই উভয় প্রথার মধ্যে বিশুদ্ধ বৈষ্ণবগণ খনন প্রথার(ভূগর্ভে প্রোথিত করার বা মাটিতে পোঁতার) অধিক পক্ষপাতি হলেন কেন, তা পূর্বোক্ত ঋক্ গুলি আলোচনা করলে সহজেই উপলব্ধি হতে পারে।মৃতের জন্য পৃথিবীর কাছে প্রার্থনা করা হচ্ছে, হে পৃথিবী!জননী যেমন স্নেহপূর্বক আঁচল দিয়ে ঢেকে সন্তানকে কোলে নেয়, তুমিও সেইরকম এই মৃতকে গ্রহণ কর এবং দেখো,যেন এর অকল‍্যাণ না হয়।আর অগ্নির কাছে প্রার্থনা করেছেন,হে অগ্নি!মৃতদেহকে একেবারে ভষ্ম বা ছাই করে কষ্ট দিওনা।তোমার তাপে মৃতদেহর শরীর দগ্ধ হতে থাকলে তখনই মৃতদেহকে পিতৃলোকে পাঠিয়ে দিও।জীবনান্তে শ্রীভগবদ্ধামে ভগবদ্দাস‍্য-লাভই বৈষ্ণবের লক্ষ্য ; সুতরাং এটিই বাঞ্জনীয়,প্রার্থনীয়। অতএব বৈষ্ণব-মৃতদেহকে জ্বালিয়ে, পংড়িয়ে তাঁকে স্বধাম হতে পিতৃলোকে পাঠাবার ব‍্যবস্থা করতে যাবেন কেন? গীতা স্পষ্ট ঘোষণা করেছেন=*
   *🙏আজ এই পর্য‍্যন্ত থাক🙏*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১২২. বৈরাগী---বৈষ্ণব 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob122.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২১. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob121.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২২. বৈরাগী---বৈষ্ণব 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob122.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *🌹বৈরাগী---বৈষ্ণব🌹*
           <><><><<<><><><><><>
*🌻তাছাড়া অনেক সন্ন‍্যাসী স্ত্রীপুত্র নিয়ে সংসার করে থাকেন।তাও উক্ত হয়েছে।"এরা দন্ডী নামে প্রসিদ্ধ থাকলেও স্ত্রীপুত্রাদি নিয়ে সংসার করে ও কৃষি কর্মাদি বিষয়কর্মও করে থাকে।এরা পূর্ব লিখিত দশনামের অন্তর্গত তীর্থ আশ্রমাদি উপাধি ধারণ করে  ও মধ্যে মধ্যে দন্ড কমন্ডলু নিয়ে গেরুয়া বস্ত্র ধারণ করে তীর্থ ভ্রমণ ও ভিক্ষা করে বেড়ায়।পশ্চিমোত্তর প্রদেশে বিশেষ করে কাশী জেলার মধ্যে জায়গায় জায়গায় এই সম্প্রদায়ী অনেক লোকের বসতি আছে।নিজ সম্প্রদায়ের মধ্যে এদের বিবাহ চলে থাকে।অপরাপর গৃহস্থ লোকের যেমন স্বগোত্রে বিয়ে করতে নাই,এদেরও সেইরকম নিজ মঠের দন্ডী গৃহে পানিগ্রহণ করা বিধেয় নয়। সারদা মঠের অন্তর্গত তীর্থ,আশ্রম, শৃঙ্গেরী মঠের ভারতী ও সরস্বতী গৃহে বিয়ে করতে পারে। কিন্তু আপন মঠের কোন দন্ডীকন‍্যার পানিগ্রহণ করতে পারে না।দন্ডী অথচ গৃহস্থ এ কথাটি আপাততঃ সুবর্ণময় পাষাণ পাত্রের মত অসঙ্গত ও কৌতুকবহ বলে প্রতীয়মান(বোধগম‍্য) হয়।*
*🍀আলোচ‍্য বৈষ্ণব সম্প্রদায়ের বৈরাগী অথচ গৃহস্থ ঠিক উক্ত সন্ন‍্যাসী সম্প্রদায়েরই অনুরূপ হয়েছে।অথবা তাঁরাই যাযাবর-বেশে এদেশে এসে বৈষ্ণব পরিচয়ে গৃহস্থ হয়েছেন,এরকম অনুমানও নিতান্ত অমূলক হবে না।শ্রী-সম্প্রদায়ী,ব্রহ্ম-সম্প্রদায়ী ও অনেক ত্রিদন্ডী সন্ন‍্যাসী এইরকমে স্ত্রীপুত্র কন‍্যা নিয়ে এই বাংলার অধিবাসী ও গৃহস্থ বৈষ্ণব হয়েছিলেন।শৈব-উদাসীনই সাধারণতঃ সন্ন‍্যাসী এবং বৈষ্ণব-উদাসীনই সাধারণতঃ বৈরাগী বলে প্রসিদ্ধ।সত‍্য বটে যাঁরা বিষয়-বাসনা-বর্জিত হয়ে সংসার আশ্রম ত‍্যাগ করেন,তাঁকেই বৈরাগী বলা হয়। কিন্তু লোকে তার অর্থ-সঙ্কোচ করে বৈষ্ণব মাত্রকেই "বৈরাগী" বা বৈরাগীঠাকুর বলে থাকে।প্রবাদ আছে রামানন্দ=যিনি রামাৎ-সম্প্রদায় গঠন করেন তাঁর এক শিষ্য শ্রীআনন্দ, বিশিষ্টরূপে বৈরাগ‍্য ধর্ম প্রচার করেন। তাঁহা হতেই বৈরাগীদের প্রবাহ প্রবল হয়ে ভারতের দক্ষিণ ভাগে, এমন কি এই গৌড়বঙ্গেও ছড়িয়ে পড়েছিল।এঁরা নানা জায়গায় মঠ স্থাপন করেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সুতরাং এই বৈরাগী আখ‍্যাটি নিতান্ত আধুনিক বা শ্রীমহাপ্রভুর সমসাময়িক নহে। "দাবিস্তান্" গ্রন্থে লিখিত আছে ১০৫০ হিজিরিতে অর্থ‍্যাৎ খৃষ্টীয় ১৬৩২ শতাব্দীতে মুন্ডিদের সঙ্গে নাগা-বৈরাগীদের ভয়ঙ্কর যুদ্ধ হয়।আবার ১৫৮১ শকে অর্থ‍্যাৎ খৃষ্টীয় ১৬৬০ শতাব্দীতেও একবার শৈব সন্ন‍্যাসীদের সঙ্গে নাগা-বৈরাগীদের যুদ্ধ হয়।বৈরাগীরা পরাস্ত হয়ে সেখান হতে একেবারে বিতাড়িত হন।সেই বৈরাগীরাও কতক এই বঙ্গদেশে এসে বাস করেন।সেই বৈরাগীদের নাম অনুসারেই বাংলা দেশে সচরাচর গৃহস্থ-বৈষ্ণবদেরকেও "বৈরাগী" বলে। এইরকমে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বৈষ্ণব এসে এই গৌড়বঙ্গে বাস করেন,পরস্পর বৈবাহিক সূত্রে আদান প্রদান করতে সঙ্কুচিত হওয়ায় ক্রমশঃ পৃথকভুক্ত হয়ে এক একটি শ্রেণীতে পরিণত হয়ে পড়েছিলেন।তারপর শ্রীমহাপ্রভুর সময় অনেকেই তাঁর দেখাদেখি সন্ন‍্যাস গ্রহণ করেছিলেন,পরে তাঁদের মধ্যেও অনেকে পিতামাতার অনুরোধে বা অন‍্যান‍্য কারণে পুনরায় গৃহাশ্রমে প্রবেশ করে বিয়ে করতে বাধ‍্য হন।শ্রীমন্নিত‍্যানন্দপ্রভু দার-পরিগ্রহ করায়,তাঁর দেখাদেখিও অনেক সন্ন‍্যাসী-বৈষ্ণব সংসারী হয়ে পড়েন এবং প্রাগুক্ত(পূর্বকথিত) গৌড়াদ‍্য বৈষ্ণব সমাজের পুষ্টিসাধন করেন।ব্রাহ্মণাদি সকল জাতির মধ্যে যেরকম ভিন্ন ভিন্ন পদবী আছে। গৌড়াদ‍্য বৈষ্ণব জাতির মধ্যেও সেইরকম বহু পদবী প্রচলিত আছে। মনে হয় =দাস,বৈরাগী,অধিকারী,মোহন্ত ও গোস্বামী ভিন্ন বুঝি আর উপাধি নাই।আজ-কাল অনেকে "দাস"এই উপাধি শূদ্রবাচক বলে উপহাস করেন ; তাই আজকাল বৈদ‍্যের উপাধি "দাস" স্থলে "দাশ" হয়েছে।যদিও বৈষ্ণব "দাসভূতো হরেরেব নান‍্যস‍্যৈব কদাচন"। এবং শ্রীমহাপ্রভুও বলেছেন=*
*"গোপীভত্তু পদকমলয়োর্দাসদাসানুদাসঃ।"*
*🌹এটি পারমার্থিক জগতের কথা, এর সঙ্গে সামাজিক মর্য‍্যাদার কোন সম্বন্ধ নাই।*
*🌺উৎকল শ্রেণী ব্রাহ্মণদের মধ্যেও "দাস" উপাধি আছে।বৈষ্ণবদের দাস উপাধি ভগবদ্ভক্তির উদ্দীপক। শূদ্রত্ব-জ্ঞাপক নয়।"দীয়তে অস্মৈ দাসঃ" অর্থ‍্যাৎ দানের পাত্র,এইরকম অর্থেও দাস শব্দ প্রযুক্ত হতে পারে।বৈষ্ণবই মুখ‍্য দানের পাত্র।*
*"নমে ভক্তশ্চতুর্বেদী মদ্মক্তঃ শ্বপচঃ প্রিয়ঃ।*
*তস্মৈ দেয়ং ততো গ্রাহ‍্যং স চ পূজ‍্যো যথাহ‍্যহং।।"*
   *(হঃভঃবিঃধৃত ইতিহাস সমুচ্চর)*
*"হরিভক্তি বর্তে যদি ম্লেচ্ছ বা চন্ডলে।*
*দান গ্রহণের পাত্র সেই বেদে বলে।।"*
*🌷আবার "উচ্ছিষ্ট ভোজিনো দাসা স্তব মায়াং জয়েম হি "।* *এই ভাগবতীয় প্রাণ অনুসারে বুঝা যায়, বৈষ্ণব শ্রীভগবানের মহাপ্রসাদভোজী দাস,শূদ্রের মতো ব্রাহ্মণের উচ্ছিষ্ঠান্ন ভোজী নয়।সুতরাং বৈষ্ণবের দাস-উপাধি শূদ্রত্ব জ্ঞাপক নয়।*
*🔥বৈষ্ণবের এই দাস-উপাধি ভগবদ্দাস‍্য-দ‍্যোতক বৈষ্ণব-সাধারণ উপাধি।"অচ‍্যুত গোত্র" যেরকম বৈষ্ণব সাধারণ ধর্মগোত্র, "দাস" উপাধিও সাধারণ উপাধি। গৌড়াদ‍্য বৈষ্ণব জাতি সমাজে, দাস উপাধি ছাড়া, আরও  বহু উপনাম বহু প্রাচীন কাল হতে প্রচলিত আছে,যথা=*
*🍁দাস,অধাকারী,বৈরাগ‍্য,মোহন্ত, ব্রজবাসী,গোস্বামী,ঠাকুর,উপাধ‍্যায়, আচার্য‍্য,ভারতী,পুরী,পূজারী,পান্ডা, আচারী,দন্ডী,ভক্ত,সাধু, দেবাধিকারী, দেব-গোস্বামী প্রভৃতি।এইরকম উপাধিগত পার্থক্য ভিন্ন ভিন্ন বংশের গৌরব দ‍্যোতক(প্রকাশক)।*
            🍁🔥🌷🌺🌹🍀🌻💐🌼☘🌱🌲🔥
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৩. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob123.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১২১. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob121.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২০. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob120.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২১. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob121.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
      *💧গোত্র ও উপাধি প্রসঙ্গ💧*
         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹ভরদ্বাজ ঋষির ২০টি গোত্র পাওয়া যায়, মাননীয় শ্রীযুক্ত মধুসূদন তর্ক বাচস্পতি লিখেছেন।*
*🔥মূল ঋষি ভরদ্বাজ, গোত্র= ভরদ্বাজ ও অগ্নিবৈশ‍্য, প্রবর=আঙ্গিরস,বার্হ‍্যস্পত‍্য ও ভারদ্বাজ।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র=মুদ্গল, প্রবর=আঙ্গিরস, ভার্ম‍্যশ্ব, মৌদ্গল‍্য কিম্বা তাক্ষ‍্য, ভার্ম‍্যশ্ব ও মৌদ্গল‍্য।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র= বিষ্ণুবৃদ্ধ, প্রবর=আঙ্গিরস,পোরুকুৎশ‍্য, ত্রাসদশ্ব।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র=গর্গ, প্রবর= আঙ্গিরস,বার্হ‍্যস্পত‍্য, ভারদ্বাজ, গার্গ সৈন‍্য অথবা আঙ্গিরস,  সৈন‍্য,গার্গ।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র= হারীত,কুৎস,পিঙ্গ,শঙ্খ,দর্ভ‍্য, ভৈমগব। প্রবর=আঙ্গিরস,আম্বরীষ, যৌবনাশ্ব,অথবা মান্ধাতা,আম্বরীষ, যৌবনাশ্ব।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র=সঙ্কৃতি, পূতিমাস,তান্ডি,শম্ভু,শৈবগব। প্রবর= আঙ্গিরস,গৌরবীত,সাঙ্কৃত‍্য, অথবা শাক্ত‍্য,গৌরবীত,সাঙ্কৃত‍্য।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র=কণ্ব, প্রবর=আঙ্গিরস,আজমীঢ়,কাণ্ব, অথবা আঙ্গিরস,ঘৌর,কাণ্ব।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র=কপি, প্রবর=আঙ্গিরস, মহীষব,উরুক্ষয়।*
*মূল ঋষি ভরদ্বাজ, গোত্র=শৌঢ় ও শৈশির, প্রবর= আঙ্গিরস,বার্হ‍্যস্পতি, ভরদ্বাজ, কাত‍্য, উৎকীল।*
*🌻এই কুড়িটি গোত্র পাওয়া যায় আশ্বলায়ন শ্রৌত সূত্র হতে।* *আরো পাওয়া যায়।*
*মূল ঋষি অত্রি,গোত্র=অত্রি, প্রবর= আত্রেয়,আর্চনানা,শ‍্যাবাশ্ব।*
*মূল ঋষি অত্রি, গোত্র=গবিষ্ঠির, প্রবর=আত্রেয়,গবিষ্ঠির, গৌরবাতিথ।*
             *(বিশ্বামিত্র ঋষি)*
*মূল ঋষি বিশ্বামিত্র, গোত্র= চিকিত, গালব,কালযব,অনুতন্তু,কুশিক। প্রবর=বৈশ্বামিত্র,দেবরাট্,ঔদল।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র=শ্রৌতকামকায়ন, প্রবর=বৈশ্বামিত্র,দেবশ্রাবস, দৈবতারস।*
*মূল ঋষি বিশ্বামিত্র, গোত্র=ধনঞ্জয়, প্রবর=বৈশ্বামিত্র, মাধুছন্দস, ধনঞ্জয়।*
*মূল ঋষি বিশ্বামিত্র, গোত্র=অজ, প্রবর=বৈশ্বামিত্র,মাধুছান্দস,আজ‍্য*।
*মূল ঋষি বিশ্বামিত্র, গোত্র=রৌহিণ, প্রবর=বৈশ্বামিত্র, মাধুছান্দস ও রৌহিণ।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র=অষ্টক, প্রবর=বৈশ্বামিত্র,মাধুছান্দস ও আষ্টক।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র=পূরণ ও বারিধাপয়ন্ত‍্য, প্রবর=বৈশ্বামিত্র,দেবরাট্ ও পৌরাণ।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র=কত, প্রবর= বৈশ্বামিত্র,কাত‍্য,আৎকীল।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র=অঘমর্ষণ, প্রবর=বৈশ্বামিত্র,আঘমার্ষণ,কৌশিক।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র=রেণু, প্রবর=বৈশ্বামিত্র,গাথিন,রৈণব।*
*মূল ঋষি বিশ্বামিত্র, গোত্র=বেণু, প্রবর=বৈশ্বামিত্র,গাথিন ও বৈণব।*
*মূল ঋষি বিশ্বামিত্র,গোত্র= সালঙ্কায়ন,শালাক্ষ,লোহিতাক্ষ, লোহিতজহ্নু। প্রবর=বৈশ্বামিত্র, সালঙ্কায়ন ও কৌশিক।*
              *(কশ‍্যপ ঋষি)*
*মূল ঋষি কশ‍্যপ, গোত্র=কশ‍্যপ, প্রবর=কাশ‍্যপ,আবৎসার,আসিত।*
*মূল ঋষি কশ‍্যপ,গোত্র=নিধ্রুব, প্রবর=কাশ‍্যপ,আবৎসার ও নৈধ্রুব।*
*মূল ঋষি কশ‍্যপ, গোত্র=রেভ, প্রবর= কাশ‍্যপ,আবৎসার ও রৈভ‍্য*।
*মূল ঋষি কশ‍্যপ, গোত্র=শান্ডিল‍্য, প্রবর= কাশ‍্যপ, আসিত,দৈবল অথবা শান্ডিল‍্য,আসিত ও দৈবল।*
           *(বশিষ্ঠ ঋষি)*
*মূল ঋষি বশিষ্ঠ, গোত্র=বশিষ্ঠ, প্রবর=বাশিষ্ঠ।*
*মূল ঋষি বশিষ্ঠ,গোত্র=উপমন‍্যু, প্রবর=বাশিষ্ঠ, ভারদ্বাজ,ইন্দ্রপ্রমতি।*
*মূল ঋষি বশিষ্ঠ, গোত্র=পরাশর, প্রবর= বাশিষ্ঠ, শাক্ত্র‍্য, পারশর্য‍্য।*
*মূল ঋষি বশিষ্ঠ, গোত্র=কন্ডিন, প্রবর=বাশিষ্ঠ, মৈত্রাবরুণ, কৌন্ডিন‍্য।*
               *(অগস্ত‍্য ঋষি)*
*মূল ঋষি অগস্ত‍্য, গোত্র=অগস্ত‍্যি, প্রবর=আগস্ত‍্য,দার্ঢ‍্যচ‍্যুত,ইষ্মবাহ অথবা আগস্ত‍্য,দার্ঢ‍্যচ‍্যুত ও সোমবাহ।*
*🌻কিন্তু বতর্মানে বঙ্গীয় ব্রাহ্মণ সমাজেও সর্বত্র উল্লিখিত গোত্র প্রবরের (প্রবর্তকের) ব‍্যবস্থা রক্ষিত হয়নি।বেদের শাখান্তর আশ্রয়ই তার অন‍্যতম কারণ।*
*🌹সে যাইহোক,পূর্বোক্ত দশনামী সন্ন‍্যাসী সম্প্রদায়ের অনেকগুলি উপাধিও নিতান্ত গ্রাম‍্য ও জঘন‍্য।যথা, "ভারতবর্ষীয় উপাসক" নামক গ্রন্থে  "গিরি সন্ন‍্যাসীদের চুলা,চক্কী নামে কতকগুলি বিভাগ আছে।যেমন রামচুলা,গঙ্গাচক্কী,পবন চক্কী,যমুনা কড়াই ইত‍্যাদি।*
*🌹গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে ২৮৯ ও ২৯০ পৃষ্ঠায় লিখিত আছে*।
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২২. বৈরাগী---বৈষ্ণব 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob122.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১৩৭. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya137.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৭)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বিষ্ণুপ্রিয়া বস্ত্রালঙ্কার পরিধান করে মনে বিন্দুমাত্র সুখ পেতেন না।যত শীঘ্রই পারেন,বস্ত্রালঙ্কার উন্মোচন করে রেখে দিতেন।অন্তর্য‍্যামী মহাপ্রভু নীলাচলে বসে মনশ্চক্ষে দেখতেন,তাঁর প্রাণপ্রিয়া পট্টবস্ত্র পরিধান করেছেন,রাজা প্রতাপরুদ্রও দেখতেন,তাঁর প্রভুপত্নী বস্ত্রালঙ্কারে ভূষিতা হয়েছেন,প্রভুর ও প্রভুভক্তের উভয়ের মনের সাধ পূর্ণ হত।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া যদি তা জানতে পারতেন বা বুঝতে পারতেন যে,এ কার্য‍্যে রসিকচূড়ামণি শ্রীগৌরহরির সম্মতি রয়েছে এবং তিনি ইহাতে সুখানুভব করেন,তাহলে তিনি শ্রীঅঙ্গ হতে বস্ত্রালঙ্কার উন্মোচন করতে পারতেন না।প্রাণবল্লভ যাতে সুখী হন,তাইই শ্রীমতীরকর্তব‍্য।🍀বলরাম দাস রচিত শচীদেবীর উক্তি প্রভু-প্রেরিত শাড়ী সম্বন্ধে একটি পদ এস্থলে উদ্ধৃত হল।*
*কোথা গেলি বিষ্ণুপ্রিয়া,শীঘ্র আয় মা চলিয়া,*
      *ক্ষেত্র হ'তে সমাচার এলো।*
*নিমাই মোর স্মরিয়াছে,কত কিনা পাঠিয়েছে,*
      *শচী পাছে বধূ দাঁড়াইল।।*
*দামোদর শচী আগে,শ্রীমহান্রসাদ রাখে,*
       *আর রথে বহুমূল‍্য শাড়ী।*
*নন্দোৎসব দিনে রাজা,বস্ত্রে করে প্রভু-পূজা,*
     *প্রভু উহা পাঠায়েছেন বাড়ী।।*
*শচী বলে বিষ্ণুপ্রিয়া,ধর শাড়ী পর গিয়া,*
     *পাঠায়েছে নিমাই তোর লাগি।*
*বাড়ীতে আসিতে নারে,সদা তোমা মনে করে,*
     *সে তোমার সুখ-দুঃখ ভাগী।।*
*দেবী শাড়ী করি বুকে,বলিলেন জননীকে,*
      *শাড়ী তুমি বিলাইয়া দাও।*
*বলে বলরাম দাস,ছাড় গো দুঃখিনী বেশ,*
     *শাড়ী পরি আগেতে দাঁড়াও।।*
*🌻নীলাচল হতে সংবাদ আসিল,মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে সুস্থ শরীরে পুনরায় নীলাচলে ফিরে এসেছেন এবং ভাল আছেন। দামোদর,মহাপ্রভুর দূত,দামোদর নীলাচল হতে এসেছেন,শচীমাকে প্রভু-দত্ত প্রসাদ দিয়ে তাঁর পুত্রের(নিমাইচাঁদের) সকল বৃত্তান্ত কহিলেন।বাৎসল‍্যময়ী প্রেমময়ী মা শচী দেবী এক এক করে পুত্রের সমস্ত করে দামোদরকে জিজ্ঞাসা করছেন আর তদুত্তরে দামোদর যা বলছেন,তা অত‍্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করছেন।মায়ের মন, বলছেন,নিমাই কেমনটি হয়েছে?শরীর দুর্বল হয়নি তো?বাছা ভাল করে আহার করে না বোধ হয়?রাত্রিতে ঘুমায় কি না?কে তাকে রন্ধন করে খাওয়ায়?রাত্রে নিমাইয়ের কাছে কে শয়ন করে?নিমাই তাদের প্রতি তুষ্ট কি না? প্রভৃতি বাৎস‍্য ভাবপূর্ণ স্নেহমাখা কথোপকথনে দামোদরকে নিয়ে শচীমা অনেকক্ষণ কাটালেন।বিরহিনী বিষ্ণুপ্রিয়া অন্তরালে দাঁড়িয়ে উৎকর্ণ হয়ে সবকথা শুনছেন।দামোদর পন্ডিত এক এককরে শচীমায়ের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন এবং কহিলেন, মহাপ্রভু বড় আনন্দে আছেন।নিমাই আমার ভাল আছেন,সুখে আছেন,নীলাচলে আনন্দে আছেন, সকলে তাঁর যশোগান করছেন,"জয় নবদ্বীপ চন্দ্রের জয়" বলে সমগ্র গৌড়বাসী তাঁর পুত্রের জয়গান করছেন,এতে শচীমায়ের মনে ভীষণ আনন্দ হচ্ছে। তিনি শুনলেন, তাঁর পুত্রের কৃপায় কত পাপক্লিষ্ট জীব উদ্ধার হল,কলি-ক্লিষ্ট জীবের উদ্ধারের একটি সহজ-সাধ‍্য সাধনপথ উন্মুক্ত হল, এই ভেবে বৃদ্ধা শচীমায়ের মনে অপার আনন্দ হচ্ছে। তিনি আর এখন নিজের স্বার্থপরতার দিকে তাকাচ্ছেন না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩৮. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya138.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৬. নীলাচলে মহাপ্রভুর অপ্রকটের পরবর্তীতে শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর সহিত শ্রীনিবাস আচার্য্য‌ প্রভুর সাক্ষাৎ দর্শন এবং তাহা দ্বারা গৌড়দেশে প্রথম শ্রীচৈতন্যপ্ৰবৰ্ত্তিত বৈষ্ণবধর্ম্ম প্রচার 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্ৰভু কানাই নাটশালা হইতে প্রত্যাবর্তন করিয়া গৌড়ের ভক্তগণের নিকট বিদায় গ্রহণপূৰ্ব্বক্ তাঁহাদের রথোপলক্ষে নীলাচল যাইবার আদেশ দিয়া, নীলাচলবাসী নিত্যসেবক ভক্তগণের সমভিব্যাহারে নীলাচলে ফিরিয়া আসিলেন। এবং ঐ যে কাশী মিশ্রের বাটী তাঁহার আশ্রম ছিল, সেইখানেই নব নব লীলা প্রকাশ করিতে লাগিলেন। ঐ আলয়েই শ্রীগৌরসুন্দরের গাদি ছিল। সেইখানেই গম্ভীরা। ঐ গম্ভীরা একটা অপ্রসর স্থান, তাহাতে কষ্টসৃষ্টে একজন শয়ন করিতে পারে। ঐ গম্ভীরায় আমাদের দয়াল কৌপীনধারী শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আঠার বৎসর কাল বাস করিয়াছিলেন। প্রভুর অপ্রকটের পর শ্রীবক্রেশ্বর পণ্ডিতই ঐ গাদি প্রাপ্ত হইয়া ঐ আশ্রমের মোহান্ত ছিলেন। ঐ আশ্রমে যে গভীরায় মহাপ্রভু থাকিতেন, সেইখানে মহাপ্রভুর করঙ্গ ও খড়ম অদ্যাবধি দেবমূর্তি স্বরূপে পূজিত হইয়া আসিতেছেন। মহাপ্রভুর অপ্রকটের পর ভক্তগণের যে কি শোচনীয় অবস্থা ঘটিয়াছিল, তাহা বর্ণনাতীত। তাঁহারা আপনাপন আশ্রমে বসিয়া দিন-য্যযিনী কেবল নরনাশ্রু বর্ষণ করিতেন। শোকে একেবারে নিশ্চেষ্ট ও স্পন্দরহিত হইয়া গিয়াছিলেন। দেখিলে বোধ হইত, যেন প্রস্তরের মূর্ত্তি বসিয়া আছেন। অনবরত যে তাঁহাদের চক্ষের জল প্রবাহিত হইত তাহাতেই, এবং মধ্যে মধ্যে যে দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিতেন তাহাতেই,  বুঝা যাইত যে, এখনও প্রাণবায়ু আছে। প্রভুর অপ্রকটের অতি অল্পদিনের মধ্যেই ভক্তগণ ক্রমে ক্রমে একে একে তিরোধান করিলেন। তাহা ত হইবারই কথা; কারণ গৌরগতপ্রাণ ভক্তবৃন্দ আর গৌরবিচ্ছেদ যাতনা সহ্য করিয়া কত কাল জীবিত থাকিতে পারেন ? মহাপ্রভুর তিরোধানের অব্যবহিত কাল পরে শ্রীনিবাস নামক একজন শক্তিধর ভক্তযুবক নীলাচলে আগমন করেন। ইনি গৌড়দেশবাসী যুবক। কিশোর বয়সেই কৃষ্ণপ্রেমে মগ্ন হয়েন এবং শ্রীকৃষ্ণচৈতন্য প্রভুকে‌ দর্শন করিতে আকুলচিত্ত হইয়৷ নীলাচলে যাত্রা করেন। পথিমধ্যে প্রভুর তিরোধানের সংবাদ পাইয়া মুচ্ছিত হইয়া পড়েন এবং প্রত্যাদেশ-বাণী দ্বারা আদিষ্ট হইয়া, নীলাচলে গদাধর পণ্ডিত প্রভৃতি ভক্তগণকে দর্শন করিবার জন্য‌ আগমন করেন। এই শ্রীনিবাস নামক ব্রাহ্মণযুবক পরে শ্রীবৃন্দাবনে গোস্বামিমণ্ডল দ্বারা আচার্য্য‌ প্রভু পদবী লাভ করিয়াছিলেন এবং তিনিই গৌড়দেশে প্রথম শ্রীচৈতন্যপ্ৰবৰ্ত্তিত বৈষ্ণবধর্ম্ম প্রচার করিয়াছিলেন। যখন তিনি নীলাচলে মহাপ্রভুর আশ্রমে আসিয়াছিলেন, তখন শ্রীপাদ বক্রেশ্বর প্রভুই আশ্রমের মোহান্ত ছিলেন, তাঁহাকে দর্শন করিয়া এবং তাঁহার আশীর্ব্বাদ গ্রহণ করিয়া ধন্য হয়েন। যথা ভক্তিরত্নাকরে—
চলিলেন শ্রীনিবাস বিহ্বল অন্তর।
যথা বসিয়াছেন পণ্ডিত বক্রেশ্বর ॥
ভূমে পড়ি তাঁর পাদপদ্মে প্রণমিলা ।
শ্রীনিবাসে দেখি শ্রীপণ্ডিত সুখী হৈলা ॥
আইস বাপ বলি তুলি লইলেন কোলে।
শ্রীনিবাস অঙ্গে সিঞ্চিলেন নেত্ৰজলে ৷।
বসাইল নিকটে বাৎসল্য অতিশয় ।
অঙ্গে হস্ত দিয়া কথা কহে সুধাময় ৷৷
ভাল হইলা আইলা শীঘ্র দেখিনু তোমারে ।
বহুকাৰ্য্য প্রভু সাধিবেন তোমা দ্বারে ।।
এত কহি অধৈর্য্য হইলা মহাশয়।
পরম বাৎসল্যে পুনঃ পুনঃ আলিঙ্গয় ॥
যদ্যপিহ শ্রীনিবাসে নারয়ে ছাড়িতে।
তথাপিহ আজ্ঞা দিলা সবারে মিলিতে ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. নীলাচলে মহাপ্রভুর অপ্রকটের পরবর্তীতে শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর একান্ত শিষ্য শ্রীপাদ গোপাল গুরু গোস্বামীর সহিত শ্রীনরোত্তম দাস ঠাকুর প্রভুর সাক্ষাৎ দর্শন এবং শ্রীবক্রেশ্বরের চারু-চরিত্র বর্ণন 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar57.html  
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds