✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২২. বৈরাগী---বৈষ্ণব 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob122.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১২৩. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob123.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা*
~~~~~~~~~~~~~~~~~~~
*🍀হিন্দু-সাধারণের মধ্যে অধিকাংশ জায়গায় আগুনে পোড়ানোর প্রথাই দেখা যায়।বৈষ্ণব জাতির মধ্যেও এই দাহ-প্রথা যে একেবারে প্রচলিত নাই,তা নয়।আমাদের আলোচ্য গৌড়াদ্য বৈদিক-বৈষ্ণব-সমাজে দাহ ও মৃৎ-সমাধি উভয় প্রথাই প্রচলিত আছে।অনেক জায়গায় বৈষ্ণবগণ মৃতদেহ পোড়ানোর পর অবশিষ্ট কিঞ্চিৎ অস্থি নিয়ে শ্রীতুলসী ক্ষেত্রাদি পবিত্রস্থানে সমাহিত করে থাকেন। কিন্তু অধিকাংশ জায়গায় বৈষ্ণবের সর্বাবয়ব (পুর্ণদেহ) মৃতদেহ ভূগর্ভে প্রোথিত(পোঁতা)করা হয়ে থাকে। বৈষ্ণবের এইরকম মৃত-সৎকার-পদ্ধতিকে সাধারণ অজ্ঞব্যক্তি যাই বলুক না কেন,অনেক বিদ্যাশূন্য বিদ্যাভূষণ এমন কি গোস্বামী উপাধি ভূষিত অনেক বৈষ্ণব বিদ্বেষ্টাও বৈষ্ণব-সমাজে চিরপ্রচলিত এই বিশুদ্ধ বৈদিক-প্রথাকে অনাচার ম্লেচ্ছাচার বলতেও কুন্ঠিত হননি।তাঁদের ধারণা "শ্রীমন্মহাপ্রভু, শ্রীহরিদাস ঠাকুরের সমাধি বা সমাজ দিয়েছিলেন,তারই দৃষ্টান্তে বৈষ্ণবগণ মৃতপিত্রাদির দেহ সমাজ দিয়ে থাকেন।" এইরকম অসঙ্গত অশ্রাব্য মন্তব্য প্রকাশ বালক-সুলভ চপলতা বা বৈষ্ণব-নিন্দার চূড়ান্ত নিদর্শন ছাড়া আর কি হতে পারে?*
*🌷সে যাইহোক, বৈষ্ণবের মৃতদেহের মৃৎ-সৎকার বা সমাজ দেওয়ার পদ্ধতি যে দাহ-প্রথার মতো শ্রুতিসম্মত এবং সম্পূর্ণ বৈধ,তা শ্রুতিবাক্যগুলির প্রতি দৃষ্টিপাত করলে সহজেই বোধগম্য হবে। মৃতদেহ পোঁতার সময় এই মন্ত্র গুলি পঠিত হয়ে থাকে। যথা=*
*"ওঁ উপসর্প মাতরং ভূমিমেতামুরুব্যচসং পৃথিবীং সুশেবাং।*
*ঊর্ণমদা যুবতির্দক্ষিণাবত এষা ত্বা পাতু নিঋতে রুপস্থাৎ।।"(১০)*
*"ওঁ উচ্ছাবাংচস্ব-পৃথিবি মা নিবাধথাঃ সূপায়নাস্মৈ ভব সূপবংচনা।*
*মাতা পুত্রং যথা সিচাভ্যেনং ভূম ঊর্ণূহি।।"(১১)*
*"ওঁ উচ্ছবংচমানা পৃথিবী সুতিষ্ঠতু সহস্রং মিত উপ হি শ্রয়ং তাং।*
*তে গৃহাসো ঘৃতশ্চুতো ভবংতু বিশ্বাহাস্মৈ শরণাঃ সংত্বত্র।।"(১২)*
*🔥ঋগ্বেদ। ৭ম,অষ্টক,১০ম,মন্ডল ৬ষ্ঠ অঃ ১৮ সূক্ত ১০--১২ ঋক্।🔥*
*🙏হে মৃত! জননী-স্বরূপা বিস্তীর্ণা পৃথিবীর নিকট গমন কর।এটি সর্বব্যাপিনী ; এটির আকৃতি সুন্দর,ইনি যুবতীর ন্যায় তোমার পক্ষে যেন রাশিকৃত মেষলোমের-মত কোমল স্পর্শ হন।তুমি দক্ষিণাদান অর্থ্যাৎ যজ্ঞ করেছ, ইনি যেন নিঋতি (অকল্যাণ)হতে তোমাকে রক্ষা করেন।(১০)।*
*🙏হে পৃথিবী!তুমি এই মৃতকে উন্নত করে রাখ,মৃতদেহকে পীড়া দিও না।ইহাকে উত্তম উত্তম সামগ্রী ও উত্তম উত্তম প্রলোভন দাও।যেরকম মা আপন অঞ্চলের দ্বারা পুত্রকে আচ্ছাদন করেন, সেরকম তুমি ইহাকে আচ্ছাদন কর।(১১)*
*🌻পৃথিবী উপরে স্তুপাকার হয়ে উত্তমরূপে অবস্থিতি করুন।সহস্রধূলি এই মৃতের উপর অবস্থিতি করুক।তারা ইহার পক্ষে ঘৃতপূর্ণ গৃহস্বরূপ হোক।প্রতিদিন এই জায়গায় তারা ইহার আশ্রয় স্বরূপ হোক।(১২)।*
*🍀উল্লিখিত শ্রুতিবাক্যে বৈষ্ণব-মৃতের মৃৎ-সমাধি বা সমাজ পদ্ধতি যে শ্রীমৎ হরিদাসঠাকুরের সমাধির অনুকরণ নহে, পরন্তু বিশুদ্ধ বৈদিকপ্রথা,তা স্পষ্ট প্রমাণিত হল।আবার ঐ সময়ে দাহ প্রথাও প্রবর্তিত ছিল।যথা=*
*"মৈনমগ্নে বি দহো মাভিশোচো মাস্য ত্বচং চিক্ষিপো মা শরীরং।*
*যদা শৃতং কৃণবো জাতবেদোহথেমেনং প্রহিণুতাৎ পিতৃভ্যঃ।।*
*(ঋগ্বেদ,৭অ,১০ম,৬অ,১৬সূক্ত ১ম,ঋক্)*
*🔥হে অগ্নি!এই মৃতব্যক্তিকে একেবারে ভষ্ম করিও না,একে কষ্ট দিও না।এর চর্ম বা এর শরীর ছিন্ন ভিন্ন করিও না। হে জাতবেদা!যখন এর শরীর তোমার তাপে উত্তম রূপে পক্ক হয়,তখনই একে পিতৃলোকেদের নিকট পাঠিয়ে দিও।*
*🌹ফলে সেই স্মরণাতীত প্রাচীনকাল হতে খনন ও দাহ এই উভয় প্রথা প্রচলিত রয়েছে।এই উভয় প্রথার মধ্যে বিশুদ্ধ বৈষ্ণবগণ খনন প্রথার(ভূগর্ভে প্রোথিত করার বা মাটিতে পোঁতার) অধিক পক্ষপাতি হলেন কেন, তা পূর্বোক্ত ঋক্ গুলি আলোচনা করলে সহজেই উপলব্ধি হতে পারে।মৃতের জন্য পৃথিবীর কাছে প্রার্থনা করা হচ্ছে, হে পৃথিবী!জননী যেমন স্নেহপূর্বক আঁচল দিয়ে ঢেকে সন্তানকে কোলে নেয়, তুমিও সেইরকম এই মৃতকে গ্রহণ কর এবং দেখো,যেন এর অকল্যাণ না হয়।আর অগ্নির কাছে প্রার্থনা করেছেন,হে অগ্নি!মৃতদেহকে একেবারে ভষ্ম বা ছাই করে কষ্ট দিওনা।তোমার তাপে মৃতদেহর শরীর দগ্ধ হতে থাকলে তখনই মৃতদেহকে পিতৃলোকে পাঠিয়ে দিও।জীবনান্তে শ্রীভগবদ্ধামে ভগবদ্দাস্য-লাভই বৈষ্ণবের লক্ষ্য ; সুতরাং এটিই বাঞ্জনীয়,প্রার্থনীয়। অতএব বৈষ্ণব-মৃতদেহকে জ্বালিয়ে, পংড়িয়ে তাঁকে স্বধাম হতে পিতৃলোকে পাঠাবার ব্যবস্থা করতে যাবেন কেন? গীতা স্পষ্ট ঘোষণা করেছেন=*
*🙏আজ এই পর্য্যন্ত থাক🙏*
🔜 ক্রমাগত 👉 ১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
