শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৪৪. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob144.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob144.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       🙏 👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৪)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *উপসম্প্রদায় বৈষ্ণব*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌲স্পষ্টদায়ক সম্প্রদায়।সৈদাবাদের কৃষ্ণচন্দ্র চক্রবর্তীর শিষ‍্য রূপরাম কবিরাজ এই সম্প্রদায়ের প্রবর্তক। এরা রাধাকৃষ্ণের উপাসক হলেও এদের মধ্যে অন‍্যান‍্য উপসম্প্রদায়ের মতো নৈতিক অবনতি দেখা যায় না।এরা স্ত্রীলোকের দ্বারা রন্ধন করা অন্নাদি গ্রহণ করে না।এরা আচন্ডাল সকলকেই মন্ত্রদীক্ষা দেন,বটে, কিন্তু সকলকে ভেক দেন না।এদের হাতের ছোঁয়া জল ব্রাহ্মণেও ব‍্যবহার করতে পারেন।এরা নীচ অন্ত‍্যজ ও পতিতার ভিক্ষা বা দান গ্রহণ করেন না,আমীষ ভক্ষণ করে না।ভেকধারী বৈরাগী বৈষ্ণবদের অন্নাহার এদের আচার বিরুদ্ধ। এঁরা এক কন্ঠী মালা ও নাসাগ্রে ক্ষুদ্র তিলক ধারণ করেন এবং বাহু,বক্ষঃ ও স্কন্ধে "হরেকৃষ্ণ"  ইত‍্যাদি নামের ছাপ অঙ্কন করেন, স্ত্রীলোকেরা মস্তক মুন্ডন করে শিখা মাত্র ধারণ করেন। এঁরা মৃতদেহ উপবিষ্ট-অবস্থায় নামাবলী-বস্ত্র-মন্ডিত করে সমাহিত করেন এবং মৃতের জপমালা ও দন্ড করঙ্গাও পাশে স্থাপন করেন।সমাধির উপর আখড়া ঘর বা মন্দির নির্মিত হয়ে থাকে।*
*🌲কবীন্দ্র-পরিবার। বিষ্ণুদাস কবীন্দ্র এই সম্প্রদায় প্রবর্তক। এঁকে কেহ কেহ ৬৪ মহন্তের একতম বলে থাকেন। বিষ্ণুদাস অত‍্যন্ত দীনভক্ত ছিলেন,শ্রীমহাপ্রভুর ভুক্তাবশেষ প্রসাদে তাঁর ঐকান্তিক নিষ্ঠা ছিল।একদা গুরুদেব পাত্রে ভুক্তাবশেষ কিছুই রাখলেন না, বিষ্ণুদাস অনন‍্যোপায় হয়ে অবশেষে শ্রীচৈতন‍্যের নিষ্ঠাবনের(একাগ্রতার) সঙ্গে প্রসাদান্ন-কণা দেখতে পেয়ে নিষ্ঠাকরে তাইই গলাধঃকরণ করলেন।অথচ তা যে রক্ত-রঞ্জিত ছিল, এ কথা কাউকেও জানালেন না। কিন্তু তাঁর এক প্রতিদ্বন্দ্বী শিষ‍্য এই ব‍্যাপার দেখে বিষ্ণুদাসকে অপদস্থ করবার জন্য শ্রীচৈতন‍্যদেবের কাছে এক প্রশ্ন উত্থাপন করলেন, "কোন শিষ্য নিজ গুরুর রক্তপান করলে তাকে কি করা কর্তব‍্য? শ্রীচৈতন‍্যদেব বললেন= তাকে সম্প্রদায় হতে বাহির করে দেওয়া কর্তব‍্য।এইরকমে কবীন্দ্র মূল-সম্প্রদায় হতে বিতাড়িত হলে আর তাকে গ্রহণ করা হয়নি। অবশেষে বিষ্ণুদাস স্বীয় (নিজ) নামে স্বতন্ত্র সম্প্রদায় প্রবর্তিত করেন। কবীন্দ্র সম্প্রদায়ীরা সাধারণ বৈষ্ণবের  মত আচার-পরায়ণ।মহান্তের পদ কেউ বংশানুক্রমে প্রাপ্ত হন না, শিষ‍্যদের কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। এই সম্প্রদায়ে উদাসী বা বৈরাগী নাই।সকলেই গৃহস্থ।শ্রোত্রীয় ব্রাহ্মণ হতে সকল জাতিইএই সম্প্রদায়ে প্রবেশ করে থাকে।*
*🌲বাউল সম্প্রদায়।এটি বৌদ্ধ-তান্ত্রিক সম্প্রদায়েরই রূপান্তর বলে বোধ হয়।বাউল,উদাসীন শ্রেণীভুক্ত ; এদের মধ্যে গৃহস্থ নাই। এরা মূল বা প্রধান বৈষ্ণব সম্প্রদায় হতে পৃথকীভূত।প্রধানতঃ নীচ জাতীয় লোকই এই সম্প্রদায়ের দলপুষ্টি করে এবং তাঁরা নিজেদেরকে নিত‍্য,চৈতন‍্য, হরিদাস, বাউল ইত‍্যাদি নামে অভিহিত করেন।বাতুল শব্দের অপভ্রংশই বাউল।এই জন্য এই সম্প্রদায়ী কেউ কেউ নিজেকে "ক্ষ‍্যাপা"বলেও পরিচয় প্রদান করেন। এদের মধ্যে আনুষ্ঠানিক ও সামাজিক বিষয় নিয়ে পরস্পর কিঞ্চিৎ মতভেদ দেখা যায়।এঁরা গোস্বামীগণের দোহাই দেন বটে, কিন্তু গোস্বামী শাস্ত্রের মত মতো চলেন না।এঁরা মদ মাংস খান না কিন্তু মাছ খাওয়া ধর্মবিরুদ্ধ না। এঁরা গাঁজা ও তামাকের অত‍্যন্ত প্রিয়। এঁরা দাড়ী গোঁপ কামান না  এবং মাথার চুল বড় করে রাখেন।এঁদের কোন কোন আখড়ায় নাড়ুগোপাল, কোন আখড়ায় ধর্ম-প্রবর্তকের খড়ম পূজিত হয়ে থাকেন।বাউল সম্প্রদায় সর্বাংশে ব‍্যভিচার প্রসূত ; এজন‍্য সম্ভ্রান্ত হিন্দুদের চোখে অত‍্যন্ত ঘৃণিত ও হেয়। এই সম্প্রদায়ের সাধন-পদ্ধতি অতীব গুহ‍্য, সেটি গ্রন্থে প্রকাশ করা যায় না।তারা বলে "যা আছে ব্রহ্মান্ডে তা আছে দেহ ভান্ডে", এই মতই এদের  "দেহতত্ত্ব"।আর এক একটি প্রকৃতি বা স্ত্রীলোক নিয়ে ইন্দ্রিয় পরিচালন করাই সাধন।শোণিত,শুক্র,মল,মূত্র পরিত‍্যাগ না করে গ্রহণের নামই "চারিচন্দ্র-ভেদ"।এদের ধর্মসঙ্গীত এই প্রকৃতি-সাধন ও দেহতত্ত্ব নিয়ে সাঙ্কেতিক বাক‍্যে গীত হয়।সহজে অর্থ বোধ করা যায় না।এঁরা পদ্মবীজ রুদ্রাক্ষ স্ফটিকের মালা ধারণ করেন। ভিক্ষাই এঁদের প্রধান উপজীবিকা। আলখেল্লা,ঝুলি,লাঠি ও কীস্তি এঁদের বেশভূষা।শ্রীমন্মহাপ্রভুর ধর্মমতের বিরুদ্ধ ও ভ্রান্তিমূলক যে এই ধর্মমত তা বলাই বাহুল‍্য। 🌳নেড়ানেড়ী সম্প্রদায় বাউল সম্প্রদায়েরই অনুরূপ।এদের আলখাল্লার নাম "চিন্তাকস্তা" এটি প্রকৃতি-সাধন সংক্রান্ত অপবিত্র গুহ‍্যপদার্থে রঞ্জিত।বাহ‍্যিক আচারও শাস্ত্রবিরুদ্ধ ও লৌকিক আচার বিরুদ্ধ।*
*🌲দরবেশ বা সাঁই সম্প্রদায়।১৮৫০ খৃঃঅব্দে ঢাকার উদয় চাঁদ কর্মকার কর্তৃক দরবেশ-সম্প্রদায় প্রথম প্রবর্তিত হয়।শ্রীপাদ সনাতন গৌড়ের বাদশাহের দরবার ত‍্যাগ করে ফকির বেশে পলায়ন করেছিলেন।সেই দৃষ্টান্তেই এই সম্প্রদায় প্রবর্তিত হয়।প্রকৃতি-সহযোগে ইন্দ্রিয়ভোগই এদের সাধন।এরা বিগ্রহ-সেবা করেন না, গায়ে আলখাল্লা ও ডোর-কৌপীন ব‍্যবহার করেন।এদের আচরণ বাউল ও ন‍্যাড়াদেরই অনুরূপ দরবেশীরা "দীনদরদী" নাম উচ্চারণ করেন। বজ্রফল স্ফটিক ও প্রবালের মালা ধারণ করে। ঐ মালার নাম তসবী।এদের মধ্যে জাতিভেদ নাই।মুসলমানদের সঙ্গে সঙ্গ করেন। এঁরা বলেন=*
*"কেয়া হিন্দু কেয়া মুসলমান।*
*মিল জুলকে কর সাঁইজীকা কাম।।"*
*🌹সাঁই সম্প্রদায়ীরা সুরাপান ও মাংসাদিও গ্রহণ করেন।এঁদের ধর্ম হিন্দু মুসলমান ধর্ম মিশ্রিত।এঁরা "মুরসীদ সত‍্য" এই নাম জপ করেন।গলায় জৈতুন কাঠের মালা ও বামহাতে তাঁবা ও লোহার বালা ধারণ করেন।কেউ প্রকৃতি রাখেন, কেউ রাখেন না।এঁদের সঙ্গে  বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের কোন সম্বন্ধই নাই।অথচ এদেরকে বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।*
           🔥🔥🔥🔥🔥🔥🔥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ অন‍্যান‍্য প্রদেশের বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob145.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       🙏 👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৩)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
         *🌳উপসম্প্রদায়ী বৈষ্ণব🌳*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌲এই সব উপসম্প্রদায়ী বৈষ্ণব, বিশুদ্ধ বৈদিক-বৈষ্ণব-ধর্মাবলম্বী নন। এঁদের অধিকাংশই স্বকপোল-কল্পিত (নিজ মনগড়া ও কল্পিত) মত অনুসরণ করে থাকেন।এঁদের ধর্মমত বা ধর্মপথ শ্রীমন্মহাপ্রভুর অনুমোদিত বা প্রবর্তিত নয়।তন্ত্র ও বৈষ্ণব ধর্মের মিশ্রণে এক একটি অভিনব আকারে রূপান্তরিত।*
*🍁উদাসীন বৈষ্ণব= এঁরা জাতি-বৈষ্ণব বা গৃহী বৈষ্ণব হতে আলাদা। অথচ গোস্বামীদের শাসনাধীন।আত্মীয়-বান্ধবহীন,বিধবা, নিষ্কর্মা ও বয়স্কা গণিকাগণই এই শ্রেণীর বৈষ্ণবদের দল পুষ্টি করে। ভিক্ষাই এদের প্রধান উপজীবিকা। এদের আখড়া আছে। ভিন্ন ভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়।এই বৈষ্ণববৈষ্ণবীগণ একত্র ভাই-বোনের মতো বাস করে।একত্র গাঁজা খায়।এদের সন্তানাদি দেখা যায় না।প্রাচীন গৌড় নগরের মধ্যে "রূপ-সায়র" নামক বৃহৎ জলাশয়ের তীরে প্রতি বৎসরই জুন মাসে "রাসমেলা বা প্রেমতলা" নামে এই বৈষ্ণব-বৈষ্ণবীদের একটি বড় মেলা হয় হ বৈষ্ণবীরা ঘোমটায় মুখ ঢেকে বসে।কোন বৈরাগীর বৈষ্ণবী প্রয়োজন হলে ফৌজদারের (মেলার যিনি প্রধান)কাছে যথারীতি ১।০ আনা জমা দিয়ে বৈষ্ণবী পছন্দ করে।অপছন্দ হলে পুনরায় ১।০ আনা জমা দিয়ে দ্বিতীয়বার পছন্দ করে।একবার পছন্দ করে গ্রহণ করলে কোন বৈরাগী, সেই বৈষ্ণবীকে এক বৎসরের মধ্যে অর্থ‍্যাৎ মেলার আগে ত‍্যাগ করতে পারবে না,এটাই এই সমাজের নিয়ম।*
*🌲বায়াঁ কৌপীন=এই সম্প্রদায়িরা কটিদেশের (কোমরের) বামদিকে কৌপীনের গ্রন্থিবন্ধন করে।একদা গুরু,এক শিষ‍্যের বেশাশয়কালে ভুল বশতঃ কৌপীনের গ্রন্থি দক্ষিণ (ডান) কোমরে না বেঁধে বামদিকে বেঁধে দেন। পরে সেই ভুল সংশোধন করতে গেলে, শিষ‍্য বলিল, "শ্রীকৃষ্ণ স্বয়ং যখন পূর্ব হতেই এইরকম ভ্রান্তি-বিধান করেছেন,তখন এর আর সংশোধনের প্রয়োজন নাই। এইরকমে এই শিষ‍্য হতেই বায়াঁ কৌপীন সম্প্রদায় প্রবর্তিত হয়। এরা শ্রীরাধাকৃষ্ণের উপাসক।এরা মাছ,মাংস ভক্ষণ কি মদ‍্যপান করে না। মাত্র সচরিত্রা স্ত্রীলোকই এঁদের সম্প্রদায়ে প্রবেশ করতে পারে।*
*🌲কিশোরী-ভজনিয়া বা সহজিয়া।* *এই সম্প্রদায়ের মত বড়ই নিগূঢ়।এদের মতে শ্রীকৃষ্ণ জগৎপতি, জীবমাত্রেই তাঁর শক্তি শ্রীরাধিকা।যিনি গুরু তিনি কৃষ্ণ, শিষ‍্যগণ রাধিকাস্বরূপ।স্বকীয় ও পরকীয় ভেদে প্রাকৃত নায়ক-নায়িকার সম্ভোগরূপ রসাশ্রয়ই এদের সাধন।এরা রাধাকৃষ্ণের অনুরূপ রাসলীলা করে থাকে। হায়! প্রকৃত সদ্ গুরুর পদাশ্রয়ে অপ্রাকৃত শ্রীরাধাকৃষ্ণতত্ত্ব না জানবার ফলেই বৈষ্ণব নামের কলঙ্ক স্বরূপ এই উপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে।এরা ভজন-সাধনের ভাণে ইন্দ্রিয়বৃত্তির চরিতার্থতা করেই নিজেকে সিদ্ধ মহাত্মা মনে করে।বাহ‍্যিক তিলক,মালা ধারণ ও ভিক্ষাও করে। ফলে মনে হয়,এটি "রাধাবল্লভী" সম্প্রদায়েরই একটি শাখা-বিশেষ কিম্বা স্পষ্টদায়ক সম্প্রদায়ের একটি রূপান্তর শাখা।এদের মধ্যে উদাসীন দেখা যায় না।গুরু "প্রধান" নামে অভিহিত।এই প্রধানই সম্প্রদায়ের সর্ব বিষয়ের পরিচালক।বহু নীচ জাতীয় স্ত্রী-পুরুষ এবং বহু কামুক ব‍্যক্তি এই সম্প্রদায়-ভুক্ত।এদের সম্প্রদায়ে জাতিভেদ নাই,ব্রাহ্মণ চন্ডাল সমান।এরা "হংস" মন্ত্রে দীক্ষিত হয়। শিষ‍্যকে উলঙ্গ স্ত্রীলোকের কাছে স্বীয় কামেন্দ্রিয় সংযমের অগ্নি-পরীক্ষা দিতে হয়। বোম্বাইয়ের মহারাজার রাসমন্ডলীতে এদের একটি প্রধান উৎসব হয়।মৎস‍্যান্ন-ভোজনই এই উৎসবের অঙ্গ।তবে মদ‍্য,মাংস ব‍্যবহার নিষিদ্ধ।ভোজনান্তে রাধা-লীলাবিষয়ক সঙ্গীত হয়।এই সময়েই গুরু শিষ‍্যের মধ্যে দশা প্রাপ্তি ঘটে।তারপর প্রধান বা গুরু একটি সুন্দরী শিষ‍্যাকে রাধিকা স্বরূপে মনোনীত করেন।অনন্তর অন‍্যান‍্য শিষ‍্য শিষ‍্যা সকল পুষ্প চন্দনে সেই গুরু-শিষ‍্যা যুগলকে বিভূষিত করে এবং তাদের উভয়কে রাধাকৃষ্ণ জ্ঞানে ভক্তি করে।এইসব ভ্রষ্টাচারীর দলই বিশুদ্ধ বৈষ্ণব সমাজের আবর্জনা স্বরূপ।*
*🌲জগৎমোহনী সম্প্রদায়। প্রায় দুইশ বৎসর পূর্বে শ্রীহট্ট জেলার মাছুলিয়া গ্রামের জগন্মোমন গোঁসাই নামক এক রামাৎ বৈষ্ণবই এই সম্প্রদায় প্রবর্তিত করেন।জগন্মোহনের শিষ্য গোবিন্দ, গোবিন্দের শিষ্য শান্ত, শান্তের শিষ্য রামকৃষ্ণ গোঁসাই হতেই এই সম্প্রদায় বর্ধিত হয় বা বাড়তে থাকে,এরা স্ত্রী-সঙ্গী  করেন না।এরা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন,এদের মতে গুরুই সে পূর্ণব্রহ্ম।গৃহী ও উদাসীন ভেদে দুই শ্রেণীর সাধক আছে।বাহ‍্যিক আচার-ব‍্যবহারের দিকে এদের ততটা লক্ষ্য নাই।অন্তরে অন্তরে গুরুভক্তি ও ব্রহ্ম নাম গ্রহণ করেন।এই সম্প্রদায়ের কোন বিশেষ ধর্মগ্রন্থ নাই। সঙ্গীত ও গুরু পরম্পরা উপদেশই প্রধান অবলম্বন। আসন্নমৃত‍্যু ব‍্যক্তিকে তার প্রাণ প্রয়াণের পূর্বে সমাধি গর্তের মধ্যে নিয়ে আনা হয়,সেই অবস্থায় সেখানে তার মৃত‍্যু পরম সৌভাগ্যের বিষয়, ইহাই এই সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob144.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৪১. সংযোগী বা বান্তাশী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob141.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৪২)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *বান্তাশী কি বৈষ্ণব?*
         *********************
*🔥অতএব হরিভক্তগণের কোনরকমে ভ্রংশ(চ‍্যুতি বা নাশ)ঘটলেও যখন পাতিত‍্য (অধঃপতনের)দোষ হয় না, তখন তাদেরকে কখনও "বান্তাশী" বলা যেতে পারে না। ভগবদ্ভক্তি-বিমুখ আশ্রমাচার-পরিভ্রষ্ট ব‍্যক্তিই বান্তাশী, কোন মতেই বৈষ্ণব নন। বিশেষ করে বৈষ্ণবধর্ম বা ভক্তিধর্ম বেদ-প্রতিপাদিত মুখ‍্য ধর্ম।বর্ণাশ্রমধর্ম গৌণধর্ম।মুখ‍্যধর্ম আশ্রয় করলে গৌণধর্মের অপেক্ষা থাকে না। পদ্মপুরাণে লিখিত আছে=*
*"যে চাত্র কথিতা ধর্মা বর্ণাশ্রম-নিবন্ধনাঃ।*
*হরিভক্তি-কলাংশাংশ-সমানা ন হি দ্বিজাঃ।।"*
*🍀হে দ্বিজগণ! বর্ণাশ্রম-বিহিত যে সব ধর্মের বিষয় এখানে কথিত হল,সেই সব ধর্ম হরিভক্তির কলাংশের একাংশেরও সমান নয়*।
*🌹অতএব "স বৈ পুংসাং পরোধর্মো যতো ভক্তিরধোক্ষজে" শ্রীহরিভক্তিই পরোধর্ম বা মুখ‍্যধর্ম।বর্ণাশ্রমাদি ধর্ম স্বর্গাদি ফলদায়ক, সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণভক্তি প্রদানে অসমর্থ।সুতরাং=*
*"ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং বিষ্ককসেন কথাসু যঃ।*
*নোৎপাদয়েদ্ যদি রতিং শ্রম এব হি কেবলং।।"*
                  *(শ্রীভাগবত=১|৯|৮)*
*🌻ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয়ের বর্ণাশ্রম বিহিত ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত হলেও যদি তারদ্বারা হরি-কথায় রতি না জন্মে তবে তদ্বিষয়ক শ্রম পন্ডশ্রম মাত্র।*
*🌺অতএব শুদ্ধভক্তিনিষ্ঠ বৈষ্ণবকে কখনোই বান্তাশী বলা যেতে পারে না।বৈষ্ণব শাস্ত্রের কোথাও বৈষ্ণবের উদ্দেশ্যে এই কথা দেখা যায় না।প্রধানতঃ পারদারিক পতিত-বৈষ্ণব বা প্রাকৃত "সহজিয়াদেরকে" লক্ষ্য করেই "সংযোগী বা বান্তাশী" কথা প্রযুক্ত হয়েছে।কিন্তু সংযোগী যে যোগী বা যুগী জাতির একটি সম্প্রদায় বিশেষ,তা আগেই বলা হয়েছে।নতুবা শুদ্ধভক্তিনিষ্ঠ সদাচারী গৃহস্থ বৈষ্ণবদের সম্বন্ধে ঐ অপূর্ব উদ্ভট শব্দ প্রয়োগ সম্পূর্ণ অশাস্ত্রীয় ও অযৌক্তিক।বৈষ্ণব স্বীয় পরিজন সকলকে বৈষ্ণব ভাবান্বিত করে প্রাচীন আর্য‍্য ঋষিদের পবিত্র আশ্রমের অনুরূপ একটি পারমার্থিক সংসার পত্তন করেন।এই জন‍্য মুনি ঋষিদেরও স্ত্রী পুত্র কন‍্যা ছিলেন।এই ভাবে সেই সিদ্ধ বীর্য‍্যোৎপন্ন বৈষ্ণব বংশধরগণই হিন্দু সমাজে গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব জাতি নামে অভিহিত।জাতি বৈষ্ণব,নাগা বৈষ্ণব মন্ডলধারী (ইঁনারা প্রথমে কয়েকটি গ্রামের বৈষ্ণবকে মন্ডলী বা সমাজবদ্ধ করে একটি "থাকের" (এক জায়গায় করে) সৃষ্টি করেন।আট-সমাজী (প্রথমে আটটি সমাজ নিয়ে এদের বৈবাহিক আদান-প্রদান আরম্ভ হয় ) প্রভৃতি কয়টি বিশিষ্ট-থাকের বৈষ্ণবগণও এক্ষণে এই গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণব শ্রেণীর অন্তর্নিবিষ্ট। নতুবা বাউল দরবেশ সাঁই কর্তাভজা অভ‍্যাগত এইসব ভিক্ষুক শ্রেণীর বৈষ্ণব, এবং যাঁরা বৈষ্ণববেশে বড়লোকের বাড়ী খানসামার কাজ করেন,যাঁরা আসন্ন মৃত‍্যু বা মৃত ব‍্যক্তিকে ভেক দিয়ে শ্মশান-বন্ধুর কাজ করেন (ডোম বৈরাগী), যাঁরা কুলটার আশ্বাসে, সমাজের তাড়নে,ঋণের দায়ে,পেটের দায়ে,ভেক নিয়ে (পবিত্র বিষ্ণু-সন্ন‍্যাসের বেশকে কলঙ্কিত করে) ভন্ড বৈষ্ণবের বেশে ধর্মের ভানে অধর্ম সঞ্চয় করে নিজে নরকে ও অপর দশজন সরল বিশ্বাসী ভাল লোককে নরকের দ্বারে পাঠাচ্ছে।* *এই সব গৌণ-শ্রেণীর বৈষ্ণবগণও জাতি-পরিচয়ে "বৈষ্ণব" বলে অভিহিত হলেও কিন্তু এক জাতি নয়। যেমন রাঢ়ীয়,বারেন্দ্র,কুলীন,শ্রোত্রীয়, মাহিষ‍্য-ব্রাহ্মণ,গোপ-ব্রাহ্মণ, শুঁড়ীর-ব্রাহ্মণ, ঝল্লমল্লজাতির-ব্রাহ্মণ, মুচির-ব্রাহ্মণ, গ্রহাচার্য‍্য,ভাট,অগ্রদানী ব্রাহ্মণ সকলে একই "ব্রাহ্মণ" নামে পরিচিত হলেও প্রত‍্যেকেই ভিন্ন ভিন্ন জাতি এবং সমাজ ও থাকেও বিভিন্ন, সেরকম উল্লিখিত ভিন্ন ভিন্ন গৌণ-বৈষ্ণব সম্প্রদায়গুলিও "বৈষ্ণব" নামে পরিচিত হলেও তাঁদেরকে ভিন্ন জাতি বুঝতে হবে। সুতরাং সামাজিক হিসাবে সদাচারী গৌড়াদ‍্য-বৈদিক বৈষ্ণবগণের তুল‍্য সকলের সমান মর্য‍্যাদা হতে পারে না। শ্রীচৈতন‍্যদেব নীচকে উদ্ধার করতে বলেছিলেন, নীচ-সঙ্গ করতে বলেননি। সুতরাং নীচ-কর্মী ও নীচ-সঙ্গীর সঙ্গ হতে স্বতন্ত্রতা রক্ষাই তাঁর অভিমত।এইজন‍্যই সদাচারী গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবজাতি, প্রাগুপ্ত(পূর্বে)গৌণ-বৈষ্ণব-সম্প্রদায়ের সংস্রব(সম্পর্ক) হতে স্বীয়(নিজ) স্বতন্ত্র(স্ব মানে আপন, তন্ত্র মানে ইচ্ছা) রক্ষণে চিরকালই যত্নশীল ছিলেন।এটিই শাস্ত্র ও সভ‍্যজন-অনুমোদিত চিরন্তন রীতি। (এক কথায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস।)(🌹ফলে শুদ্ধ বৈষ্ণব-সমাজ যতই শিক্ষার বিস্তার হবে,যতই ভক্তির মহিমা প্রসারিত হবে,ততই জাতীয় সঙ্কীর্ণতা ঘুচে গিয়ে নানা সদ্গুণ-মন্ডিত তেজঃপুঞ্জ বৈষ্ণবমূর্তি সকল মেঘোন্মুত্ত(সাধারণতঃ মেঘ চার শ্রেণীতে বিভক্ত হয়,আবর্ত (নির্জল) দ্রোণ (শস‍্যাদি প্রপূরক)পুষ্কর (দুষ্কর জল) সংবর্ত (প্রলয়কালীন বহদক মেঘ)🌹 উন্মুত্ত হয়ে সূর্য‍্যের মতো জগৎকে আলোকিত করে তুলবে এবং আসমুদ্র হিমাচল এই ভারতভূমিকে এক মহাবৈষ্ণব-জাতি সংঘটিত (একত্রিত করে)সত‍্যযুগ আনয়ন করবে।*
*🌻আরেকটু শুদ্ধ আলোচনা করি।🌻*
*🍀বৈষ্ণবজাতিকে যাঁরা "বোষ্টম" এই অপশব্দ,এই অর্থহীন ব‍্যাকরণ অসিদ্ধ শব্দ, এই বৈষ্ণব শব্দের বিকৃত শব্দ-প্রয়োগে যে একান্ত অযৌক্তিক ও শাস্ত্রবিগর্হিত(গর্হিত=নিন্দিত) তা বলাই বাহুল‍্য।এই বিকৃত-শব্দ-প্রয়োগে পবিত্র-বৈষ্ণব জাতির উপর যেন একটা বিজাতীয় ঘৃণা-দ্বেষের ভাব পরিস্ফুট হয়ে উঠেছে। সবসময় মনে রাখতে হবে, বৈষ্ণবের জাতিত্ব নিত‍্যসিদ্ধ ও শাস্ত্র-শুদ্ধ।বৈষ্ণব-শাসিত সম্প্রদায়ভুক্ত গৃহী বৈষ্ণব একবর্ণ, ব্রাহ্মণ-শাসিত সম্প্রদায়ভুক্ত গৃহী বৈষ্ণব চতুর্বর্ণ। চতুর্বর্ণ ভিন্ন পঞ্চম বর্ণ নাই,এই ভ্রম-অপনোদনের (ভুল খন্ডনের) জন্য ব্রহ্মবৈবর্তপুরাণের ব্রহ্মখন্ডের দশম অধ‍্যায় হতে শ্লোকটি উদ্ধৃত হল=*
*"ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ‍্য-শূদ্রা শ্চত্বারো জাতয়ঃ।*
*স্বতন্ত্রা জাতিরেকা চ বিশ্বেষু বৈষ্ণবাভিধা।।"*
*💧কোথায়?শাস্ত্রে "বৈষ্ণব জাতি" স্থলে "বোষ্টম জাতি" লিখিত হয়নি ত? সুতরাং বৈষ্ণবজাতি সম্বন্ধে বিশেষ তত্ত্ব না জেনেই যে ঐরকম অযথা মন্তব‍্য প্রকাশ করা হয়েছে, তা এতে স্পষ্ট প্রতীয়মান (জ্ঞেয় বা বোধগম্য )হয়।* *জানা যায় বোষ্টম জাতি কিছু বৈষ্ণব-সম্প্রদায় বিভক্ত ; সুতরাং এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর বৈবাহিক আদান-প্রদান নিষিদ্ধ। কিন্তু যদি এক সম্প্রদায়ের লোক অন‍্য সম্প্রদায়ের স্ত্রীলোককে বিয়ে করতে ইচ্ছা করে, তাহলে স্ব-সম্প্রদায়-বিহিত সামান্য অনুষ্ঠানের দ্বারা সেই স্ত্রীলোকটিকে সংস্কার করে নিলেই চলে এবং এতেই তাদের সমাজের প্রতিবন্ধক বিদূরিত হয়।*
*🙏এই সমস্ত বৈষ্ণবতত্ত্ব গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূধন অধিকারী তত্ত্ববাচস্পতি মহোদয় প্রকাশ করেছেন। উনার লিখিত গ্রন্থ হতেই লিপিবদ্ধ করা হচ্ছে।🙏*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৪৩. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob143.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



১৪১. সংযোগী বা বান্তাশী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob141.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৪০. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob140.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৪১. সংযোগী বা বান্তাশী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob141.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৪১)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *সংযোগী বা বান্তাশী*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹বঙ্গদেশে বৈষ্ণব মাত্রেই চলিত কথায় "বোষ্টম" নামে অভিহিত।এদের সঠিক শ্রেণী নির্দেশ করা সহজ নহে। যে হেতু (ক)সাধারণ হিন্দুদের মধ্যে যাঁরা স্ব স্ব জাতীয় গন্ডীর মধ্যে থেকেও অন‍্যান‍্য দেবতা অপেক্ষা শ্রীবিষ্ণুর প্রাধান‍্য স্বীকার করেন, তাঁরাও বৈষ্ণব নামে অভিহিত,(খ) বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে যাঁরা সন্ন‍্যাস ধর্মাবলম্বী তাঁরা সাধারণতঃ "বৈরাগী" নামে কথিত (গ)এবং জাত-বোষ্টম, সংযোগী বা বান্তাশী, বহু বিভিন্ন জাতীয় ব‍্যক্তির বৈষ্ণব ধর্ম গ্রহণের ফলেই এই সমগোত্রীয়-সম্প্রদায় গঠিত হয়েছে।*
*🍀বৈষ্ণব-ধর্মাবলম্বী সাধারণ হিন্দু জাতি, সামান্য বৈষ্ণব, ওঁরা বৈষ্ণব জাতি রূপে অভিহিত হতে পারেন না।ওঁরা ব্রাহ্মণ-শাসিত বৈষ্ণব-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।কেবল বৈষ্ণব ধর্মের অনুবর্তী হয়ে চলেন মাত্র, যেমন সংসার-ত‍্যাগী বৈষ্ণব উদাসীন তাঁরা সাধারণতঃ "বৈরাগী"নামে অভিহিত।এই বৈরাগী বৈষ্ণব যে শ্রীচৈতন‍্যদেবের সম সাময়িক তা নয়, বহু প্রাচীন কাল হতে ইঁনাদের অস্তিত্ব বিদ‍্যমান আছে। বৈরাগীগণ যুদ্ধে নাগা-শৈবদের কাছে পরাজিত হয়ে বহুদিন পূর্বে বাংলায় এসে উপনিবেশ স্থাপন করেন এবং এই জন্যই বাংলার গৃহী বৈষ্ণবগণকে সাধারণত লোকে "বৈরাগী" বলে থাকে। বৌদ্ধশ্রমণরাও যে বৈষ্ণব ধর্মাবলম্বন করে প্রথম "জাত বৈষ্ণব" নামে অভিহিত হন, তা আগেই বলা হয়েছে।বৈষ্ণবদের উদ্দেশ্যে "সংযোগী বা বান্তাশী" এই দুইটি শব্দ প্রয়োগ বৈষ্ণব-বিদ্বেষপর স্মার্ত পন্ডিতগণ কর্তৃক প্রবর্তিত।এই দুইটি শব্দ কোন্ শ্রেণীর বৈষ্ণবদেরকে লক্ষ্য করে প্রযুক্ত হয়েছে,তার কোন বিশেষ নির্দেশ নাই।যারা ভজনের অঙ্গ বলে পরনারী-সঙ্গ করে, সেইসব বৈদিক বৈষ্ণব ধর্মের বিরুদ্ধাচারী তান্ত্রিক বীরাচারী বৈষ্ণবদেরকে লক্ষ্য করে যদি ঐ দুটি শব্দ প্রযুক্ত হয়ে থাকে, তাহলে ঐ সম্বন্ধে আমাদের ব‍্যক্তব‍্য কিছুই নাই।যদি গৌড়াদ‍্য-গৃহী-বৈষ্ণব জাতিকেও সেটির মধ্যে উদ্দিষ্ট করা হয়ে থাকে, তাহলে আমাদের বক্তব‍্য এই যে, ঐদুটি অপশব্দ হিন্দুশাস্ত্রে কোথাও বৈষ্ণবের উদ্দেশ্যে প্রযুক্ত হয় নাই।আশ্রমান্তর গ্রহণের পর পুনরায় পূর্বাশ্রমে প্রবেশ করলে তাকে "বান্তাশী" বলে। অর্থ‍্যাৎ বমন করে যে তা পুনরায় ভক্ষণ করে।বর্ণাশ্রম ধর্মনিষ্ঠ ব‍্যক্তিগণের এইরকম আরূঢ়-পাতিত‍্য(উপরে উঠে পুনরায় নেমে গেছে)ঘটলেই তাদেরকে বান্তাশী কহে। কিন্তু ভক্তিধর্মে সেরকম আশ্রম-বিচার না থাকায় বৈষ্ণবগণকে কখনোই বান্তাশী বলা যায় না।বৈষ্ণব পঞ্চ-সংস্কার করে দীক্ষিত হয়ে ব্রহ্মচারীরূপে গুরুর কাছে শাস্ত্রাভ‍্যাস বা ভজন-সাধন-শিক্ষার পর গার্হস্থ‍্য ধর্মাবলম্বন করলে কি তাঁকে বান্তাশী বলা যায়।এটিই তো প্রকৃত বৈদিক আশ্রমাচার পালন।যাঁরা গৃহাশ্রম ত‍্যাগ করে বেষাশ্রয়(বিষ্ণু-সন্ন‍্যাস) গ্রহণের পরও বিশেষ নির্বন্ধ আতিশর্য‍্যে গৃহস্থাশ্রমে পুনঃ প্রবেশ করেন, তাতেও তাঁদের ভক্তিধর্মের কোন ব‍্যাঘাত হয় না। যথা=*
*"গৃহেষ্বাবিশতাঞ্চাপি পুংসাং কুশলকর্মণাং।*
*মদ্বার্তা যাত যামানাং ন বন্ধায় গৃহা মতাঃ।।"*
*🌷গৃহস্থাশ্রমে প্রবিষ্ট (প্রবেশ) হলেই ভক্তি-প্রতিকূল নিরয়তুল‍্য(নরকতুল‍্য) বিষয়-ভোগে পতিত হয়ে বন্ধের সম্ভাবনা হবে,তা নয়। গৃহস্থাশ্রমে প্রবেল করে যদি কুশলকর্মা হয়  অর্থ‍্যাৎ আমাতে (ভগবানে) কর্মার্পণ করে আমার পরিচর্য‍্যা কাজে সর্বদা উদযুক্ত থাকে এবং আমার কথা-প্রসঙ্গে যাম(একপ্রহর) যাপন করে, তাহলে তার ভক্তির সঙ্কোচ না হওয়ায় গৃহস্থাশ্রম বন্ধের কারণ হয় না। ফলে মনই বন্ধ ও মোক্ষের কারণ=*
*"মন এব মনুষ‍্যাণাং কারণং বন্ধ-মোক্ষয়োঃ। বিষ্ণুপুরাণ ৬|৭|২৮।*
*🌻বিশেষ করে চার আশ্রমের মধ্যে গৃহস্থাশ্রমই শ্রেষ্ঠ।*
*"চতুর্ণামাশ্রমাণান্তু গার্হস্থ‍্যং শ্রেষ্ঠমুত্তমম্।(রামায়ণ অযোধ‍্যা কান্ড ১০৬|২১  ।*)
*"চত্বারো হ‍্যাশ্রমাদেব সর্বে গার্হস্থ‍্যমূলকাঃ।(মহাভারত শান্তিপর্ব ৩৩৪|২৪ ।*)
*"সর্বেষামাশ্রমাণাং হি গৃহস্থঃ শ্রেষ্ঠ উচ‍্যতে। (বৃহদ্ধর্মপুরাণে উত্তর খন্ডে ৭|৩৪৪)*
*🍀বৈষ্ণব তাঁর ভক্তি-সাধনার অনুকূল বোধেই আশ্রমান্তর গ্রহণ করে থাকেন ; সে আশ্রম সাধারণ বর্ণাশ্রম হতে অনেক উচ্চে, এবং সম্পূর্ণ না হোক অনেক লক্ষণে বিভিন্ন। তাঁরা পুনরায় গৃহস্থাশ্রমে প্রবেশ করলে বা অপভ্রংশ ঘটলেও তাঁদের পাতিত‍্য দোষ ঘটতে পারে না। যথা=*
*"ত‍্যক্তাবা স্বধর্মং চরণাম্বজং হরে র্ভজন্নপক্বোথ পতেৎ ততো যদি।* 
*যত্র ক্ব বাভদ্রমভূদমুষ‍্য কিং কোবার্থ আপ্তোহভজতাং স্বধর্মতঃ।।"*
                   *(শ্রীমদ্ভাগবত)*
*🌹যাঁরা বর্ণাশ্রম ও নিত‍্যনৈমিত্তিকাদি স্বধর্ম ত‍্যাগ করে কেবল শ্রীকৃষ্ণ পাদপদ্মই ভজনা করেন, ভক্তির পরিপাকে তাঁরা যদি কৃর্তর্থ হন, তাহলে তো কথাই নাই, তাঁরা যদি অপরিপক্ক সাধনাবস্থায় প্রাণত‍্যাগ করেন কিম্বা কোনরকম তাঁদের ভ্রংশ (নাশ বা চ‍্যুতি)ঘটে, তাহলে স্বধর্ম ত‍্যাগ হেতু তাঁদের কোন অনর্থ উপস্থিত হয় না।ভক্তি-বাসনা সূক্ষ্মরূপে তাঁদের হৃদয়ে বিদ‍্যমান থাকায় তাঁদের পাতিত‍্য দোষ ঘটে না। আরও লিখিত আছে=*
*"তথা ন তে মাধব তাবকাঃ ক্বচিদ ভ্রশ‍্যন্তি মার্গাৎ ত্বয়ি বদ্ধ-সৌহৃদাঃ।*
*ত্বয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনয়কানীকপ-মূর্ধসু প্রভো।।"*
               *(ভাগবত=১০|২|২৭)*
*🌷হে মাধব!যাঁরা আপনার ভক্ত, আত্ম-তত্ত্ব-জ্ঞানের অভাবে, স্বধর্ম পরিত‍্যাগে কিম্বা কোন প্রকার পাতক সম্ভাবনাতেও তাঁদের কোনরকম দুর্গতি হয় না অর্থ‍্যাৎ তোমার ভক্তিমার্গ  হতে ভ্রষ্ট হন না।যদি কোনরূপে ভ্রষ্ট হন, ভক্তি বিঘ্নে অনুতাপ হেতু তাঁরা আপনারই মহতী কৃপা লাভ করে আপনাতেই সৌহৃদ‍্যবন্ধন করেন। সুতরাং তাঁরা আপনা কর্তৃক অভিরক্ষিত হয়ে নির্ভয়ে বিঘ্ন কারিগণের অধিপতিবর্গের মাথার উপরে সোপান করে শ্রীবৈকুন্ঠ পদে অধিরোহণ করেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৪২. বান্তাশী কি বৈষ্ণব ❓ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob142.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


১৪০. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob140.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৯. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob139.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৪০. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob140.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৪০)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *বৈষ্ণব বংশ তালিকা*
         **********************
*🙏আঙ্গিরস-গোত্রীয় শ্রী-আচারী সম্প্রদায়ী, বংশ তালিকা।*
*🌷শ্রীরাঘবাচার্য‍্য দোবে (দ্বিবেদী), গুরুদত্ত নাম=শ্রীরাখালানন্দ ঠাকুর।*
*ল্রীরাখালানন্দ ঠাকুরের পুত্র বা শিষ‍্য  রাধামোহন (খৃঃ ১৬০০ অব্দে জীবিত ছিলেন ),তাঁর পুত্র বা শিষ্য দুইটি,গোকুলানন্দ ও শ্রীনিবাস। শ্রীনিবাসের দুই পুত্র বা শিষ‍্য,জয়হরি ও কৃষ্ণহরি, ইনি মেদিনীপুর জেলায় বসবাস করেন। আর গোকুলানন্দের পুত্র বা শিষ‍্য বনমালী,বনমালীর তিন পুত্র বা শিষ‍্য, গৌরহরি,মাধব ও গোপীবল্লভ।গোপীবল্লভের পুত্র বা শিষ‍্য হরিবল্লভ (হরিমোহন)।হরিমোহনের দুই পুত্র বা শিষ‍্য,ব্রজমোহন ও শ‍্যামসুন্দর।ব্রজমোহনের পুত্র বা শিষ‍্য গোলোক, গোলোকের পুত্র বা শিষ‍্য গোবিন্দ ও পূর্ণচন্দ্র,ইনি গঙ্গাতীরবর্তী বালী-উত্তর পাড়ায় বসবাস করেন।পূর্ণচন্দ্রের পুত্র হরিদাস।গোবিন্দের পুত্র বা শিষ‍্য রাখাল ও গোপাল,রাখালের পুত্র বা শিষ‍্য বিষ্ণুপদ, বিষ্ণুপদর শিশু।গোপালের পুত্র বা শিষ‍্য মধুসূদন তত্ত্ববাচস্পতি (গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থকার) সুরেন্দ্রমোহন ও তুলসীপদ।সুরেন্দ্রমোহনের পুত্র বা শিষ‍্য বিদ‍্যাবিনোদ ও তাঁর পুত্র বা শিষ‍্য পঞ্চানন।*
*🌹গ্রন্থের কলেবর বৃদ্ধির জন্য কয়েকটি দিগ্ দর্শন মাত্র করা হল।প্রত‍্যেক জেলার খোঁজ করলে এইরকম শত শত প্রাচীন বংশীয় বৈদিক বৈষ্ণবের বীজপুরুষ বা পূর্বপুরুষ যে দ্বিজাতিবর্ণ,তা অভ্রান্ত রূপে প্রতীয়মান হবে।আবার এইরকম অনেক বৈষ্ণব-বংশ ব্রাহ্মণ সমাজের সঙ্গেও যে ধীরে ধীরে মিশে গেছেন ও যাচ্ছেন,খোঁছ করলে সেরকম দৃষ্টান্তেরও অভাব হবে না।আমরা আরও কিছু প্রসিদ্ধ বৈষ্ণব বংশের বিস্তৃত বিবরণ না দিয়ে সংক্ষেপে তাঁদের নামমাত্র উল্লেখ করে এই অধ‍্যায়ের পরিসমাপ্তি করব।হুগলী= হিয়াতপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত পাঁচকড়ি অধিকারী,চিলেডাঙ্গা-নিবাসী শ্রীযুক্ত হরিদাস পান্ডা(উৎকল দেশীয় ব্রাহ্মণ ), সিংটিজঙ্গলপাড়া (হাওড়া) শ্রীযুক্ত দেবেন্দ্র নাথ অধিকারী (বাড়ীতে শ্রীশালগ্রামশিলা সেবা প্রকাশ আছে),ধাপপাড়া হুগলী নিবাসী শ্রীযুক্ত নফর চন্দ্র দেব অধিকারী (ইঁনাদের বহু মাহিষ‍্য,তিলি,গোপ,করণ প্রভৃতি জাতীয় শিষ্য আছেন),আমতার (হাবড়া)শ্রীযুক্ত হৃদয় চন্দ্র দাস, হুগলী জেলার বলরাম বাটীর (সিঙ্গুরথানা) শ্রীযুক্ত নন্দলাল অধিকারী, শ্রীযুক্ত হরিদাস অধিকারী, ঐ চক্ গোবিন্দ নিবাসী শ্রীযুক্ত গোঁড়াধারী দাস,দক্ষিণ বারাসাত নিবাসী (২৪ পরগণা) শ্রীযুক্ত নগেন্দ্রনাথ অধিকারী, চব্বিশ পরগণা ভেবিয়া নিবাসী শ্রীযুক্ত রাজকৃষ্ণ অধিকারী ও শ্রীযুক্ত রাধাকান্ত কাব‍্য-ব‍্যাকরণ তীর্থ,(ধান‍্যকুড়িয়া হাই স্কুলের পন্ডিত) চব্বিশ পরগণা-- তেতুলিয়া-- কুলিয়া নিবাসী ডাঃ শ্রীযুক্ত কালীচরণ অধিকারী। বর্ধমান -- আমাড় নিবাসী শ্রীযুক্ত শশীভূষণ অধিকারী, বর্ধমান ভাতশালা নিবাসী পেন্ সন্ প্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর ঁঅমর চন্দ্র দাসের পুত্র শ্রীযুক্ত ভোলানাথ দাস, জলা ঐ -- ছোট-বৈনান নিবাসী শ্রীযুক্ত ডাঃ হরিপদ মোহন্ত, বর্ধমান-- কালনার শ্রীগোপাল দাস মোহন্ত, বীরভূম- লাহা নিবাসী শ্রীযুক্ত বীরসিংস দাস, ঐ কয়থা-- নিবাসী শ্রীযুক্ত বালক নাথ দাস, কলকাতা নেবুতলা শ্রীযুক্ত সারদা প্রসাদ ঠাকুর, নদীয়া-- রাণাঘাট নিবাসী স্বজাতি-বৎসল ও বৈষ্ণব-সম্মিলনীর প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত রাধাকান্ত গোস্বামী, কাঁকিনাড়ার শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণ দাস, মুর্শিদাবাদ কাঁদির শ্রীযুক্ত দূর্গাচরণ দাস (মোক্তার), নদীয়া পোড়াদহ শ্রীযুক্ত প্রিয়নাথ কবিরাজ, বাওয়ালি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণগোপাল অধিকারী, যশোহর ভান্ডার ঘর=নিবাসী বিশিষ্ট সমাজ-হিতৈষী শ্রীযুক্ত পুন্ডরীকাক্ষ ব্রতরত্ন, ইনি "সাত্ত্বত-পদ্ধতি" (বৈষ্ণব দশকর্ম পদ্ধতি, "একাদশী তত্ত্ব" প্রভৃতি গ্রন্থের প্রণেতা), ঐ গোপালনগর নিবাসী শ্রীযুক্ত কৈলাশ চন্দ্র মোহন্ত,কলকাতা গড়পার= শ্রীযুক্ত হরিশচন্দ্র অধিকারী, বেহালা নিবাসী শ্রীযুক্ত মহেন্দ্র নাথ অধিকারী, জেলা হাবড়া আমতা-গৌরীপুর নিবাসী শ্রীযুক্ত হরিদাস ও শ্রীমান্ পার্বতীচরণ অধিকারী, ডিহিডুরসীট্ নিবাসী শ্রীযুক্ত হরিদাস অধিকারী, হাবড়া বাগনান বাসুদেবপুর নিবাসী শ্রীযুক্ত প‍্যারীমোহন গোস্বামী (ইঁনাদের  সহস্রাধিক নবশাখাদি সজ্জাতি শিষ্য আছেন),বাঁকুড়া আকুই মান্দাড়া নিবাসী শ্রীযুক্ত নন্দলাল অধিকারী, বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথসায়র নিবাসী ডাঃ নীলমাধব দাস-- বাঁকুড়ার শ্রীযুক্ত নীলকন্ঠ দাস প্রভৃতি শত শত গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবের বংশ বিশেষ উল্লেখযোগ্য। আশাকরি,গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব মাত্রেই স্ব স্ব বংশের লিখে পাঠিয়ে এই জীবাধম গ্রন্থকারকে উৎসাহিত করবেন,ইহাই সানুনয় অনুরোধ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৪১. সংযোগী বা বান্তাশী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob141.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



adds