✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৩. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob123.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১২৪. মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob124.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*মৃৎ-সমাধি বিশুদ্ধ বৈদিক প্রথা*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀গীতা স্পষ্টই ঘোষণা করেছেন=*
*"যান্তি দেবব্রতা দেবান্ পিতৃণ্ যান্তি পিতৃব্যতাঃ।*
*ভূতানি যান্তি ভূতেজ্যাঃ যান্তি মদ্ যাজিনোপি মাম্।।"*
*🌹অর্থ্যাৎ যাঁরা দেবব্রত তাঁরা দেবলোকে এবং পিতৃব্রতগণ পিতৃলোকে গমন করে থাকেন,আর যাঁরা শ্রীকৃষ্ণের উপাসনা করেন অর্থ্যাৎ বৈষ্ণবগণ শ্রীভগবদ্ধামে গমন করে থাকেন।*
*🌺এইজন্য বিশুদ্ধ বৈষ্ণবগণ দাহপ্রথা গ্রহণ না করে ভক্তিধর্মের অনুকূলবোধে খনন প্রথাই গ্রহণ করেছেন।দাহ না করলে মৃতের ঔর্ধদেহিক ক্রিয়া লোপ হয় বলে প্রচলিত স্মৃতিশাস্ত্রে দাহপ্রথার প্রতি যে বেশী দার্ঢ্যপ্রকাশ দেখা যায়,স্মৃতির ঐ ব্যবস্থা অবৈষ্ণবপর বলেই জানবেন। কারণ,বৈষ্ণবের প্রেতত্ব নাই। সুতরাং প্রেতকার্য্য করতে গেলে বৈষ্ণবকে নাম-অপরাধী হতে হয়।বৈষ্ণব মৃত পিত্রাদিকে শ্রীভগবদ্ধাম হতে টেনে এনে ভূত-প্রেত সাজিয়ে পুনরায় তাঁর উর্ধগতির চেষ্টা করতে যাবেন কেন? গৃহস্থ-বৈষ্ণব ও সন্ন্যাসীবৈষ্ণব ভেদে গতির তারতম্য না থাকায়,বিশুদ্ধাচারী বৈষ্ণবমাত্রেই মৃত-সৎকার খনন-প্রথা অনুসারে করতে পারেন।এই বৈষ্ণব সমাজে এবং গৌড়ীয়-গোস্বামী ও মহান্তগণের মধ্যে এই সদাচার বহুকাল হতে প্রচলিত রয়েছে।অতএব বৈষ্ণবের "সমাজ" দেওয়া যে বিশুদ্ধ বৈদিক প্রথা, তাতে কোন সন্দেহ নেই।*
*☘আবার যাঁরা বৈষ্ণবের এই সমাজ-প্রথাকে ঘৃণার চক্ষে দেখে থাকেন,এমন কি ম্লেচ্ছাচার বলতেও কুন্ঠিত হন না,তাঁদের মধ্যেও আবার অবস্থা বিশেষে ভূগর্ভে প্রোথিত করবার প্রথা দেখতে পাওয়া যায়।যখন একটি দেড় বৎসরের শিশুকে মৃত্তিকায় প্রোথিত (পোঁতা)করতে হয়,তখন ইহা ঘৃণিত দূষণীয় গণ্য হয় না তো?ইহাও তো বৈদিক প্রথা অনুসারেই করা হয়ে থাকে। আবার সন্ন্যাসীদের মধ্যেও দেখতে পাওয়া যায় =*
*"সন্ন্যাসীনাং মৃতং কায়ং দাহয়েন্ন কদাচন।*
*সম্পূজ্য গন্ধপুষ্পাদ্যৈ নিখনেদ্বাপ্সু মজ্জয়েৎ।।"*
*🌹অর্থ্যাৎ সন্ন্যাসীদের মৃতদেহ কখন দাহ করবে না।পরন্তু পুষ্প চন্দনাদি দ্বারা পূজা করে ভূগর্ভে প্রোথিত করবে কিম্বা জলমধ্যে নিক্ষেপ করবে।*
*🌷"দন্ড গ্রহণমাত্রেণ নরো নারায়ণো ভবেৎ " অর্থ্যাৎ সন্ন্যাস গ্রহণ মাত্র মনুষ্য নারায়ণ তুল্যতা লাভ করেন। সুতরাং তাঁর স্বভাব, জন্ম ও দেহ সকলই পবিত্র। সেই পবিত্র দেহকে যথাবৎ পূজা করে ভূগর্ভে প্রোথিত করাই বিধি। শ্রীকৃষ্ণ-পাদপদ্ম-শরণ গ্রহণ মাত্র বৈষ্ণব মায়াতীত ও চিদানন্দ-স্বরূপ হন। যথা শ্রীচরিতামৃতে শ্রীমন্মহাপ্রভুর উক্তি=*
*🍀প্রভু কহে বৈষ্ণবদেহ প্রাকৃত কভু নয়।*
*🍀অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়।।*
*🍀দীক্ষাকালে ভক্ত করে আত্ম-সমর্পণ।*
*🍀কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম।।*
*🍀সেই দেস করে তাঁর চিদানন্দময়।*
*🍀অপ্রাকৃত দেহে তাঁর চরণ ভজয়।।*
*🌷অতএব বৈষ্ণবের স্বভাব, জন্ম ও দেহের দোষ দর্শনে তাঁকে প্রাকৃত মনে করা মহাঅপরাধজনক। যথা উদেশামৃতে পায়=*
*"দৃষ্টা স্বভাব জনি তৈ র্বৈপুষশ্চ দোষৈঃ ন প্রাকৃতত্বমিহ ভক্তজনস্য পশ্যেৎ।" (শ্রীপাদ রূপ গোস্বামী)*
*☘আবার শ্রীমদ্ভাগবতেও উক্ত হয়েছে =*
*"মর্ত্যো যদা ত্যক্তসমস্তকর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিতো মে।*
*তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্মভূয়ায় চ কল্পতে বৈ।।১১|১৯|২৩ ।*
*🌻অর্থ্যাৎ যে সময়ে মানুষ ভক্তিপ্রতিকূল সমস্ত কর্ম বা কর্মের কর্তৃত্ব-অভিমান ত্যাগ করে আমাতে (শ্রীকৃষ্ণে)আত্ম সমর্পণ করে,আমি তখনই তাকে নিজের স্বরূপ মনে করি।*
*🌷এইজন্য বৈষ্ণবের দেহকেও অতি পবিত্রভাবে ভূগর্ভে প্রোথিত করা হয়ে থাকে। আবার বৈষ্ণব যখন শ্রীভগবানে আত্ম সমর্পণ করেন তখন সে দেহ শ্রীভগবানের হয়ে যায়।প্রভুর দ্রব্য সযত্নে রক্ষা করা দাসের কাজ।তাই, ভগবানের নিত্যদাস বৈষ্ণবগণ, বৈষ্ণবের দেহ পবিত্র ভগবৎ-দ্রব্য-জ্ঞানে জননী স্বরূপা ধরণীর সুকোমল অঙ্কে (কোলে) রক্ষা করেন। শ্রীপাদ সনাতন গোস্বামী কৃষ্ণ-বিরহে দেহত্যাগ করতে ইচ্ছে করলে সর্বান্তর্য্যামী শ্রীগৌরভগবান বলেছিলেন=*
*🍀প্রভু কহে,তোমার দেহ মোর নিজধন।*
*🍀তুমি মোরে করিয়াছ আত্ম সমর্পণ।।*
*🍀পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে।*
*🍀ধর্মাধর্ম বিচার কিবা না পার করিতে।।*
*(শ্রীচরিতামৃত,অন্ত্য ৪র্থ পঃ)*
*🌺আবার প্রেতাত্মার সহিতই দেহের সম্বন্ধ ; বৈষ্ণবের শুদ্ধাত্মার সঙ্গে এই অনিত্য পাঞ্চভৌতিক দেহের সম্বন্ধ ঘটাতে গেলে অর্থ্যাৎ দেহ না পোড়ালে সেই আত্মার পারলৌকিক কল্যাণ হবে না, এরকম কথা বললে ঘোর দেহাত্মবাদ এসে পড়ে,দেহাত্মবাদ ভ্রান্তিমাত্র।এই জন্যই বিশুদ্ধ বৈষ্ণবগণ এই অবৈষ্ণবপর ভ্রান্তিজালে পড়তে ইচ্ছে করেন না*।
🔥🔥🔥🔥🔥🔥🔥
🔜 ক্রমাগত 👉 ১২৫. মৃত-সৎকার পদ্ধতি 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob125.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
